Profile

বায়োডাটা নং : 9179

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সদরঘাট, চট্টগ্রাম।
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সিটি কলেজ, আইসফেক্টরি রোড।
কোথায় বড় হয়েছেন? শহড়েই বড় হয়েছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আইন বিভাগ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসা। বিয়ারিং সাপ্লাইয়ার।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমি মেজ। আমার একজন তিন বছড়ের বড়, আরেকজন এক বছড়ের ছোট। বড় ভাই বিবাহিত এবং একজন ছেলে সন্তান আছে। আমার দুই ভাই বাবার ব্যবসা দেখাশুনা করে। বড় ভাইঃ(বিবাহিত) শিক্ষাগত যোগ্যতাঃ বি.এস.এস। পেশাঃ ব্যবসা। ছোট ভাইঃ(অবিবাহিত) শিক্ষাগত যোগ্যতাঃ বি.বি.এ।। পেশাঃ ব্যবসা।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচারা ৮ জন। (২ জন মৃত) মামারা ৬ জন। (১ জন মৃত) চাচাদের বেশির ভাগ বিয়ারিং, মেশিনারিজ এবং মোটর সাপ্লাইয়ার। মামাদের মধ্যে একজন ট্রাভেল এজেন্সির পরিচালক। চট্টগ্রামের খুবই পরিচিত, বিশেষ করে হাজীদের জন্য। বাকি মামারা ব্যাবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার বাবা-চাচারা মিলে একই ব্যাবসা প্রায় ৪০ বছড়ের বেশি সময় ধরে করে যাচ্ছেন চট্টগ্রামের সদরঘাট এড়িয়েতে। আমার বাবার সদরঘাটে বিয়ারিং এর দূটো কেনা দোকান আছে। একটা গোডাউন হিসেবে ব্যবহার করেন। বাকিটা বিজনেস এ। বাবা শহড়ের বিভিন্ন ছোট বড় ফেক্টরিতে বিয়ারিং সাপ্লাই করে থাকেন। বাবা আমাদের(ছেলেদের) নামে নালাপাড়ায় তিনটা ফ্ল্যাট বুকিং দিয়েছেন, যার কাজ শেষ হতে ২০২৬ সাল পর্যন্ত লাগতে পারে। আমি নিজে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ। আমি প্রায় ৭/৮ বছড় ধরে ফ্রিল্যান্সিং করছি। পাশাপাশি চট্টগ্রাম এর জুহুর মার্কেটে কাপড়ের দুটো দোকান আছে আমার। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহতালা খুবই ভালো রেখেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মুলত দ্বীনের ছোয়া আসে আমার আম্মুর কাছ থেকে। ছোটবেলা থেকে আম্মুই আমাদের নামাজ শিখিয়েছেন, দ্বীনের শিক্ষাই বড় করেছেন। কলেজে উঠে ফ্রি মিক্সিং এবং বন্দু-বান্দবের প্ররোচনায় আমি দ্বীন থেকে দূরে সরে যায়। ইচ্ছে ছিল বিদেশ যাওয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার, সিক্স গ্রেড স্কেলের জব করা আরও কত কি। মিথ্যা সফলতা আমাকে গ্রাস করে ফেলেছিল। অনেক চেষ্টাও করেছি। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ তায়ালার পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন, আমাকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ। বোঝার তৌফিক দিয়েছেন। প্রকৃত দ্বীন বুজা শুরু করি ২০১৬ সাল থেকে। আর এই দ্বীন শিখতে গিয়ে বুজি বাবা-দাদাদের পালিত দ্বীনে কি পরিমান বিদাতের ছড়াছড়ি। আমার বাবার দ্বীনের বুজ কম। আমাদের দেখা দেখি তিনিও আমাদের ফোলো না করে পারেন না। আমাদের তিন ভাইয়ের দাড়ি দেখে তিনিও দাড়ি রাখতে বাধ্য হোন। তবে তিনি চাপ দাড়ি রাখেন। নামাজও পরেন ৫ ওয়াক্ত। মাশাআল্লাহ আমরা তিন ভাই একজন আরেকজনকে দ্বীনি ব্যাপারে নসীহা করি। আমাদের তিন ভাইয়েরি দাড়ি আছে। আমরা তিনজনই চাই আমদের এই দ্বীনি পরিবেশকে শক্ত করে ধরে রাখার। আমরা মাহরাম/নন-মাহরাম মেনে চলি। আলহামদুলিল্লাহ। আমরা তিন ভাই, বাব-মা সহ একি বাসাতেই থাকি। বড় ভাইয়ের স্ত্রীর সাথে আমরা পর্দা করি। পর্দার ব্যাপারে আমরা সব সময় সচেতন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ছোটবেলে থেকেই পড়তাম। কিন্তু ভালোভাবে শুরু করি ২০১৬ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ফজড়ের নামজ মাঝে মাঝে কাযা হয়। তাছাড়া আর কোনো নাময কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ। কিন্তু পুরোপুরি শুদ্ধ বলা যাবে না। এখন আরো শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে পীর পূজা এসব শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন গুরাবা, ডাবল স্ট্যান্ডার্ড, প্যারাডক্সিক্যাল সাজিদ। আমি বই পড়া থেকে অডিও লেকচার শুনতে বেশি পছন্দ করি। Raindrops Media এর আমি একজন নিয়মিত শ্রোতা। আলহামদুলিল্লাহ আখিরাত, জান্নাত, জাহান্নাম, কুরানে বর্নীত ২৫ জন নবীর জীবনি, খলিফাদের জীবনি, রামাদান সহ নও-মুসলিমদের অনেক ঘটনা লেকচার আকারে শুনেছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবু তহা আদনান। ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর। শাইখ আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে অনেক কিছুই বলার আছে। আমি বাংলায় খুব একটা ভালো না। তাও চেষ্টা করেছি অব্র দিয়ে ঘুচিয়ে লেখার, ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আমার সম্পর্কে জানুন আমাকে বুজুন। আমি দ্বীনের পথে কিভাবে এসেছি তা জানুন। আমি যা চাই তা পাত্রীর সাথে মিলিয়ে দেখুন। তারপর আমার সাথে যোগাযোগ করুন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার হুকুম থাকে তবে এই সাইটের মাধ্যমে আমার অর্ধেক দ্বীনকে পাব ইনশাআল্লাহ। আমি একটু বড় করেই লিখেছি। একটু সময় নিয়ে পড়ুন। বিয়ে আমার জীবনের খুবই গুরুত্তপূর্ণ একটা বিষয়। যাকে বিয়ে করব তার সাথে জীবনের বাকি সময় কাটাতে হবে, বিয়ে সম্পূর্ণ নতুন এক জীবন। তাই যার সাথে আমার বিয়ে দিবেন তাকে আমার সম্পর্কে ভালোভাবে জানার সুযোগ দিন। যদি সে সন্তুষ্ট থাকে, আমার সাথে যোগাযোগ করুন। এই ব্যাপারে তারাহুড়ো করে কোনো ডিসিশন না নেওয়াই উত্তম। -------------------------------------------- আমি জেনারেল লাইনের ছেলে। লাইফে অনেক কিছু দেখেছি। কিন্তু সবকিছুই একসময় ফুরিয়ে যায়। সবচেয়ে পছন্দের বস্তুও একটা সময় এসে বিষাদ মনে হয়। জীবনে এত কষ্টের কামায় কেউ পুরোপুরি ভোগ করে যেতে পারে না। স্কুল শেষ করে কলেজে উঠার পর আমি দূনিয়াবি বিনোদনে ডুবে যায়। নিজের চতুরতার কারনে স্কুল-কলেজে খুবই পপুলার ছিলাম। প্রচুর ফ্র্যান্ডস ছিল আমার। গ্রুপিং করে চলতাম। বন্ধু-বান্ধব, আড্ডা এবং গান বাজনা নিয়ে সময় পার করতাম। আমি পড়তাম মহসিন কলেজে। কিন্তু আমাকে চিটাগং কলেজ, কমার্স কলেজের, সিটি কলেজের ছেলেরাও ছিনত। আমার ব্যাচ এর প্রতিটা গ্রুপ এ আমাকে চিনত না এমন খুব কম ছেলেই ছিল। আমারা ইউটিউবে কন্টেন্ট বানাতাম। এগুলো ২০১২ সালের ঘটনা। আমার একটা নিক নেইম ছিল। ঐ নামটাতে সবাই আমাকে চিনত। গিটার বাজাতাম। আমার আম্মু অনেকবার আমার গিটার ভাঙ্গতে চেয়েছিলেন। আমি বন্দুর গিটার বলতাম। আর রুম বন্ধ করে গিটার শিখতাম। অনেক চেষ্টা করেছি বিদেশে গিয়ে পড়ালেখা করার। IELTS করেছি পাসপোর্টও বানিয়েছি, আব্বু রাজি ছিল, কিন্তু আম্মু যেতে দেয় নি। আমার খরচের হাত ছিল লম্বা। আব্বুর কাছ থেকে বেশি টাকা আদায় করতে পারতাম না। টিউসন করে যা পেতাম তা এক সপ্তাহও হাতে রাখতে পারতাম না। তাই একসময় অতিরিক্ত টাকা ইনকামের জন্য ফ্রীল্যান্সিং এর কাজ শিখি এবং খুব দ্রূত প্রগ্রেস করা শুরু করি। এতই তাড়াতাড়ি সাকসেস করি যে আমি নিজেও বুজে উঠতে পারি নি। এর পেছনে আমার অনেক ডেডিকেশনও ছিল বটে। New Horizon এ তখনকার চলাকানলীন যত ব্যাচ ছিল, তার মধ্যে শুধুমাত্র আমিই সাকসেস পাই। প্রথম এক বছর আমার মাসিক ইনকাম ২০-৩০ হাজার, সেটা আস্তে আস্তে বেড়ে ১.৫ লাখে যায়। আমি খুব মুভি অ্যান্ড গেইমিং ফ্রিক ছিলাম। জানিনা আপনি পিসি গেইমিং সম্পর্কে কতটুকু জানেন। তবে এতটুকু বলি যে, এটা সম্পূর্ণ অন্য একটা জগত। আমার মনে হয় ড্রাগ এডিকসন থেকেও খারাপ। গেইমিং এর জন্য ৫ লাখ টাকার একটা লেপটপও কিনেছিলাম। পুরো বাংলাদেশে আমিই প্রথম ওই লেপটপ কিনি। বের হয়ার সাথে সাথে সিঙ্গাপুর থেকে অরডার করি। হাই কোনফিগ গেইম কিনতাম আর বিভিন্ন দেশের প্লেয়ার দের সাথে খেলতাম। সবই আমার নিজের কামানো টাকা ছিল। ইউটিউবে গেমিং কন্টেন্ট ক্রিয়েট করতাম, যদিও সব এখন ডিলিট করে দিয়েছি। লাইফে প্রচুর সময় গেইমের পেছনে ব্যয় করেছি। নামাজ দোয়া তেমন একটা পড়তাম না। আব্বু-আম্মু অনেকবার আমার পিসি ভেঙ্গে ফেলতে চেয়েছিল। কিন্তু আমি ফ্রিল্যান্সিং এর দোহায় দিলে চুপ থাকত। রাত জাগা দেখলে সুইচ অফ করে দিত, আমি তখনো ফ্রিল্যান্সিং এর দোহাই দিতাম। মূলত আমি গেইম খেলতাম। তবে পাশাপাশি ফ্রিল্যান্সিং ও করে যেতাম। আমি আমার কাজে খুবই পারদর্শী। বিদেশি প্লেয়ারদের সাথে গেইম খেলার কারনে, ভালই ইংরেজি বলতে পারতাম। তাই খুব সহজেই ক্লায়েন্ট হ্যান্ডেল করতাম। আমার পোর্টফোলিও এবং প্রোফাইল রেটিং দেখলে বুজবেন আমার কেমন স্কিল ছিল। খুব অল্প বয়সেই প্রচুর টাকা ইনকাম করি। শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। Upwork এর টপরেটেড একজন ফ্রিল্যান্সার আমি। ইংরেজিতে আমার কমিউনিকেশন স্কিল ভালো হওয়ার কারনে খুব অল্প সময়ে অনেক টাকা কামায়। USA, Canada, UK, France, Australia, Germany সহ আরো অনেক দেশে আমার লং টার্ম ক্লায়েন্ট ছিল। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে তখন আমি মাসে ১ লাখ এর উপর ইনকাম করতাম। ঐ সময়ে পড়ালেখা তেমন একটা করতে ইচ্ছে করত না। ভার্সিটিরে প্রচুর ক্লাস মিস হত। ফ্রিল্যান্সিং এর ট্রেইনিং ও দিতাম। ১৫০+ স্টুডেন্ট ছিল আমার। চারদিক থেকেই ভালোই টাকা আসত। আমার ব্যাংক ব্যালেন্স ২৫ লাখ এর নিচে নামতে দিতাম না। তবে কখনো সুদ খায়নি। বন্ধুদের নিয়ে ঘুরতে যেতাম। প্রচুর টাকা খরচ করতাম। যে সময় আমার বয়সে ছেলেরা বাবার কাছ থেকে খরচের টাকা খুজত, সে সময় আমি নিজের টাকাই যা খুশি করতাম এবং বন্দুদের ট্যুর স্পনসর করতাম। বন্দুদের প্রয়োজন অপ্রয়োজনে টাকা বিলি করতাম। যেহেতু আমার স্মোকিং এবং ড্রিঙ্কিংস এর অভ্যাস নেই এত টাকা কিভাবে খরচ করব বুজে উঠতে পারছিলাম না। দামি দামি ব্র্যান্ড এর কাপড় কিনতাম, স্মার্টলি চলাফেরা করতাম। সপ্তাহে এরকম দুই-একদিন এমনই বন্দুদের নিয়ে ঘুড়তে বেড় হতাম ১০ হাজার এর উপর খরচ করে বাসায় ফিরতাম। অনেক ভাব নিয়ে চলতাম। একসমইয় আমার মাজে খুব অহংকার চলে আসে। (তবে কখনো কোনো মেয়ের সাথে রিলেশনে যায় নি। কিছু জিনিস আমি ছোটবেলা থেকে ঘৃণা করি। স্মোকিং, ড্রিঙ্কিং, প্রেম/জেনা এবং বাজে ভাবে গালা-গালি করা। এগুলো আমার ব্যাক্তিত্তের পরিপন্তি।) -------------------------------------------- ইসলামিক ল্যাকচার শুনতাম না। সব সময় এড়িইয়ে চলতাম। ভাবতাম আমি ত মুসলিম আল্লাহ এর কাছে মাফ চেয়ে নিব। তাহলেই জান্নাত। একদিন কোনো এক জায়গাই এক জনৈক মুফতির সাথে দেখা। ঢাকাতে উনার মাদ্রাসা আছে। উনিও আমার মত সেইম জায়গায় বেড়াতে গিয়েছেন। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পরি। আমি তখনও হুজুড় দেখলে এড়িয়ে চলতাম। ভাবতাম এই বুজি জ্ঞ্যান দেওয়া শুরু করবে। কিন্তু উনি যেহেতু মেহমান, আমি উনার সাথে দ্বীনী-দুনিয়াবী কিছু আলোচনা করার চেষ্টা করি। কোনো এক ঘোরে উনাকে জিজ্ঞেস করে বসি, মুসলমানরা কি জাহান্নামে যাবে? উনি বললেন হ্যা মুসলমানরাও জাহান্নামে যাবে, যার যত গুনা তত শাস্তি ভোগ করেই তারপর যদি ইমান থাকে এরপরেই জান্নাত পাবে, আর যদি শিরক করে মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হবে। জাহান্নামের শাস্তি কত দীর্ঘ এবং কষ্টের তিনি তা বর্ণনা করেছিলেন। সেইদিনই বোধ হয় আল্লাহতাআলা আমাকে হেদায়েত দান করেন। ওই রাতে আমি ভয়ে ঘুমাতে পারি নি। হারাম যেন আমাকে চারদিক থেক ঘিরে ধরেছে। মনে হচ্ছিল তখনি মারা যাব আর সরাসরি জাহান্নামে যাব। তখন পাঁচ ওয়াক্ত নামজ এবং কুরান পড়তে জানতাম শুধু। কিন্তু দ্বীনী বুজ খুবই কম ছিল। হুজুরের কথা সত্যি কিনা বাসায় এসে তাই যাচাই করি। মনকে এই বলে শান্তনা দিচ্ছিলাম যে তিনি আমাকে হয়ত ভয় দেখানোর জন্য বলেছেন। পরে রিসার্চ করে দেখলাম তিনি যা বলেছেন সত্য বলেছেন। জাহান্নামে যাব সেটা ধরে নিয়েই, ফুল ডিপ্রেসনে চলে যায়। নিজেকে মুনাফিক হিসেবে ধরে নিয়েছিলাম। একদিন শবে বরাত(অনেক পরে জেনেছি যে শবে বরাত বলতে কিছুই নেই, শবে কদর আছে।) এর রাতে আল্লাহর কাছে প্রচুর কান্নাকাটি করি, একদম বাচ্ছাদের মত কান্নাকাটি করেছিলাম। আল্লাহকে শুধু বলেছিলাম, হে আল্লাহ তুমি আমাকে যা শাস্তি দিবে দাও, কিন্তু আমি আগে যেভাবে ৫ ওয়াক্ত নামাজ পরতাম, সেভাবে আমাকে নামজি বানিয়ে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। সেই তখন থেকে আর নামাজ মিস যায়নি। ওই বছর রমজান থেকেই দ্বীন নিয়ে রিসার্চ শুরু করি। তখনি আল্লাহতা আলার ক্ষমা সম্পর্কে জানতে পারি। মহান আল্লাহ বলেন, نَبِّئْ عِبَادِيْ أَنِّي أَنَا الْغَفُوْرُ الرَّحِيْمُ ‘আমার বান্দাদের জানিয়ে দাও যে, নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু’। অন্যত্র আল্লাহ বলেন, "হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও তবুও আমি তোমাকে ক্ষমা করব, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব।’ (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫৪০)" জানি না, সেই জনৈক হুজুর আমাকে আল্লাহর ক্ষমার ব্যাপারে কেন বলেন নি। যদি আল্লাহতাআলার ক্ষমার ব্যাপারে না জানতাম তাহলে, আগের মতই থেকে যেতাম। অথচ কত আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন এই ক্ষমার ব্যাপারে। জানিনা তিনি আমাকে তাওবার কথা কেন বলেন নি। এই তাওবার মাধ্যমে ওই রামজান থেকেই শুরু হয় আমার দ্বীনের পথে চলা। আমার দাড়ী রাখা আর ১০ জন দাঁড়ী রাখার ঘটনার মত নয়। এর পেছনে রয়েছে আরেক গল্প। যখনই দ্বীন সম্পর্কে নতুন নতুন বিষয়ে জানতে পারি তখনই নিজেকে সাথে সাথে সেভাবে তৈরি করার চেষ্টা করি। আমার এখনো সেই দিনের কথা মনে পড়ে, যখন ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গীরের টাকনুর নিচে কাপড় পরার গুনাহের লেকচার শুনি, ভয়ে সাথে সাথে সব প্যান্ট বের করে অল্টার করাতে চলে যায়। অথচ আমি ঠাকনুর উপড়ে প্যান্ট পড়া কে আনস্মার্ট, ক্ষেত মনে করতাম। যেই আমি দাড়ি দেখেলে জঙ্গী বলে উপহাস করতাম, আর আজ আমার দাড়ি ধরে বন্দুরা জঙ্গী বলে উপহাস করে। যেই আমি ২০/৩০ জন বন্দু মিলে আড্ডা মারতাম তাদের লিড দিতাম, আজ মসজিদের পথে একলা হাটি। আস্তে আস্তে আমার পরিচিত মুখও সবার কাছে অপরিচিত হওয়া শুরু করে। দাড়ি এবং ইসলামিক ভাব-সাব চলে আসায় অনেকে আমাকে চিনতেও পারে না। মাঝে মাঝে আমিও নিজেকে নিজে চিনতে পারি না। এই অবস্তানে আসব আমি কখনো কল্পনাও করি নি। আলহামদুলিল্লাহ। -------------------------------------------- তখন থেকেই ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছি। যদিও অল্প সল্প কিছু বাচাই করা কাজ এখনো করা হয়। আমার ভালো স্কিল এর কারনে আমকে অনেক কোম্পানি বেশি টাকা দিয়েও রাখতে চেয়েছিল। আমি রাজি হয় নিই। যখন বুজলাম যে ফ্রিল্যান্সিং এর যে কাজ গুলো করছি তা হারাম তখন থেকেই দূরে সরে আসি। মাসে এখন ২০/৩০ হাজার কামাতে হিমসিম খেতে হয়। শুরু হয় আমার হালাল ইনকামের সোর্সিং খোজা। অনেক জব খুজেছি। অনার্স সেকেন্ড ইয়ারে ৩০/৪০ হাজার টাকার জবের অফার পাই। যেখানে ১ লাখ করে কামাতাম সেখানে আমার জন্য ৩০/৪০ খুবই কম লাগত। পরে দেখি সব জবই আমাকে মোটামুটি হারামের দিকে নিয়ে যায়। কারন আমার স্কিল ছিল গ্রাফিক ডিজাইন, যেখান বেগানা মেয়ে-পুরষের ছবি এডিট করতে হত। তাছাড়া বিদেশের প্রায় ৯০% কাজই হারাম পরে, দেখা যায় মদ, সুদ, ক্রিপ্টো কারেন্সি, এল.জী.বী.টি, মিউসিক ইত্যাদি। আরো অনেক আদার্স কাজ ছিল সবই ঘুরে ফিরে হারামেই পরত। আইন বিভাগে স্নাতক পাশ করে এডবোকেটশিপ নেই নি, কখনো প্র্যাক্টিসেও যায় নি, সেটাও ছেড়ে দিয়েছি আল্লাহতালার জন্য। দরকার হলে ভিক্ষা করে খাব কিন্তু উকালতি করে মানুষের হক মেরে খাব না। ছূড়ে ফেলেছি আমার সেই প্রিয় গিটারটিও। ব্যাংক এর কোনো জবে আমি আগ্রহী নয়, যেহেতু সুদ ভিত্তিক। আমি ব্যাবসাকেই হালাল ইনকাম এর প্রোপার সোর্স মনে করি। যে টাকা কামিয়েছিলাম তা দিয়ে হালাল ব্যাবসা করার ট্রাই করি। কিন্তু সবই লোস প্রোজেক্ট। পার্টনারি ব্যাবসায় নিজের ভাইয়ের মত বন্দু টাকার লোভে পরে বেইমানি করে । ঐ সময় আমি মানসিকভাবে খুবই ভেঙ্গে পরে ছিলাম। সবই ছিল আমার টাকা সে ছিল কর্মী অংশীদার। সেই বন্ধুর কাছ থেকে কোনো টাকা ফেরত না নিয়ে মুখ ফিরিয়ে চলে আসি। ছিড়ে ফেলি পার্টনারশিপ ডিড। বাস্তবে হারাম টাকার কোনো বরকত নেই। এভাবে প্রচুর টাকা লস করি। আল্লাহর ভয়ে হারাম ছাড়তে ছাড়তে, যা আছে সবকিছুই হারাতে বসেছি। এভাবে যখনি আমার টাকার ফ্লো কমতে শূরু করে তখনি আমি আমার কাছের বন্দুদের হারাতে শুরু করি। বস্তুত তারাতো আমাকে না, আমার টাকাকে পছন্দ করত। সত্যি বলতে এই যুগে আপনি যখন পুরোপুরি দ্বীনী হওয়ার চেষ্টা করবেন, আপনি নিজেকে পৃথিবীর সবচাইতে অসহায় ব্যাক্তি হিসেবে পাবেন। কেউই আপনাকে এসে বলবে না ভাই তুই সাহস হারাবি না, আমি তোর সাথে আছি। আল্লাহ ছাড়া আপনার কাছের আর কেউ থাকবে না, কিন্তু আল্লাহত কথা বলেন না, মাঝে মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে। একটা সময় অনেক ডিপ্রেশনে ছিলাম। দিন শেষে ঘুমাতেও পারতাম না। চিন্তা করতাম যদি আজ রাতে মারা যায় আল্লাহকে কি জবাব দিব। জীবনেই যাই করলাম সবই ত হারাম। কি নিয়ে কবরে যাব... এসব চিন্তা ঘুরত শুধু। কিন্তু যখন থেকে প্রকৃত ইসলাম প্র্যাক্টিস শুরু করি তখনই ডিপ্রেসন থেকে অনেকটা কেটে উঠি। আল্লাহর কাছে অনেক কেদেছি। আল্লাহ ক্ষমাশীল এবং রিজিকের মালিক। বুজে না বুজে কত গুনাহ করেছি,জানিনা আল্লাহ মাফ করবেন কিনা। তবে আমি আমার ওই বিলাসী জীবন আর চাই না। চাই না আমার লাখ টাকার জব। চাই না আমার দুনিয়ার এই মিথ্যা সফলতা। এখনও শুধু হালাল হারামের সাথেই লড়াই করে যাচ্ছি। আল্লাহর সন্তুষ্টির জন্য লাইফে অনেক সেক্রিফাইস করেছি। অনেকে আরামের লাইফকে ঘৃণা করতে শিখেছি। জানিনা আল্লাহ আমাকে কতটুকি পছন্দ করেন তবে আমি শুধু তার জন্য বাঁচি এবং তার জন্যই মরব ইনশাআল্লাহ। আল্লাহর কসম, শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আল্লাহ যেন আমার গুনাহ মাফ না করে আমাকে মৃত্যু না দেন। জানিনা আল্লাহ আমাকে সফল ব্যাক্তিদের কাতারে রাখবেন কিনা। তবে আমার বাবার চোখে আমি কোনো সফল ব্যাক্তি নয়। তিনি চেয়েছিলেন আমাকে বিদেশে পড়িয়ে ইঞ্জিনিয়ার বানাতে। তিনি চেয়েছিলেন আমাকে উকিল বানাতে, তাও না হলে অন্তত তার ব্যবসা দেখতে। তিনি চাইতেন আমাকে বিয়ারিং ইম্পোর্টার বানাতে এবং তার ব্যবসার প্রসার ঘটাতে। আমি যে ফ্রিল্যান্সিং বন্ধ করে দিয়েছি তাতেও তিনি সন্তুষ্ট নন। -------------------------------------------- সাফল্যের সংজ্ঞা শেখানো হত আমদেরকে পরিবার থেকে। সফল হতে হবে বাবা। নিজের পায়ে দাড়াতে হবে,বাবা কে দেখতে হবে, মা কে দেখতে হবে। বিয়ে করবি কি নিয়ে? তোর তো কিছুই নেই। চাকরি, বাকরি করতে হবে। লোকে কি বলবে? বড়লোক হতে হবে, গাড়ী-বাড়ি মেইন্টেন করতে হবে। প্রতিষ্টিত হতে হবে। কিন্তু সাফল্যের একটাই সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কুরানে। একটাই সংজ্ঞা। সূরা আ-লু ইমরান ( আয়াত নং - ১৮৫ ) - لُّ نَفۡسٖ ذَآئِقَةُ ٱلۡمَوۡتِۗ وَإِنَّمَا تُوَفَّوۡنَ أُجُورَكُمۡ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۖ فَمَن زُحۡزِحَ عَنِ ٱلنَّارِ وَأُدۡخِلَ ٱلۡجَنَّةَ فَقَدۡ فَازَۗ وَمَا ٱلۡحَيَوٰةُ ٱلدُّنۡيَآ إِلَّا مَتَٰعُ ٱلۡغُرُورِ "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদের সকলকে (তোমাদের কর্মের) পুরোপুরি প্রতিদান কিয়ামতের দিনই দেওয়া হবে। অতঃপর যাকেই জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে ও জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, সে-ই প্রকৃত অর্থে সফলকাম হবে। আর (জান্নাতের বিপরীতে) পার্থিব জীবন তো প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।" এত নাম, টাকা পয়সা দিয়ে কি হবে? দিন শেষে ত রাস্তার অই গরিব চাচা, কৃষক, কুলি, কামার আর আমার রিক্সওয়ালা ভাই জান্নাতে যাবে। আর আমি আমার হারাম টাকা, আমার সুনাম দিয়ে জাহান্নামের আগুনে পুড়বো??? এ কেমন সফলতা? শুধুমাত্র লোকে কি বলবে মনে করে, আমরা হালাল এবং ছোট কাজ গুলোকে ছোট মনে করে এড়িয়ে চলি। অথচ আমরা নিজেরাই জানি না আমদের মূল উদ্দেশ্য কি। মিথ্যা সফলতাই আমরা মজে গেছি। আজ হালাল আমদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। আর হারাম কতইয় না সোজা এবং পছন্দনীয়। এই বুজ আর ধোকা আমি যখন থেকে বুজতে পেরেছি তখন থেকে এই একটাই যুদ্ধ করে যাচ্ছি। হালাল ইনকাম এর যুদ্ধ। আমাদের নবী (সঃ) এর ত কিছুই ছিল না। অথচ তিনি ছিলেন পৃথিবীর সর্ব শ্রেষ্ট ব্যাক্তি। সেখানেত আমি কিছুই না। আল্লহাতালাকে কাছে পাওয়ার জন্য প্রয়োজনে আমি রিক্সা চালাতে রাজি আছি। কিন্তু হারাম রিজিক আর না। আমার কাছে, রিজিকের ফেতনা অনেক বড় ফেতনা। -------------------------------------------- এভবে হালাল রিজিকের জন্য নতুন জব খোজা শুরু করি। কিন্তু কোথাও মনের মত হালাল জব পাই না। ব্যাংক এবং এন জি ও এর কোনো স্মার্ট জবে আমি আগ্রহী নয়, যেহেতু সুদ ভিত্তিক। গ্রাফিক্স এর কাজে ফেতনা এবং আইন বিভাগে কোনো জব করার ত প্রশ্নই উঠে না। ২০২২ এর রমজানে আমি আল্লাহতালার কাছে দুনিয়াই তিনটি জিনিসের জন্য দোয়া করি। তার মধ্যে প্রথমটি ছিল হালাল ইনকাম এর সোর্স। এস্তেগফার এবং তাহাজ্জুদ নামজের মাধ্যমে অনেক কান্নাকাটি করি, আর হালাল আয়ের ব্যবস্তা করে দেওয়ার জন্য দোয়া করি। যা তিনি কবুল করেছেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের জুহুর মার্কেটে কাপড়ের দোকান দিয়েছি। যা থেকে হালাল ভাবে ইনকাম করার সুযোগ হয়েছে। আল্লাহ যেভাবে কবুল করেছেন আমার জন্য তা অকল্পনীয়। ঠিক যেভাবে আমি চেয়েছি তার চাইতেও উত্তম। চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করেছি। আমি এখনো অবাক হয়, যে আমি ব্যবসার ব বুজি না, সে আমাকে আল্লাহ তা আলা আজ কোথায় নিয়ে এসেছেন। সুবাহানাল্লাহ। এই দোয়া কবুল এর ব্যাপারটা আমি আপনাকে কিভাবে বুজাই? একদম ম্যাজিক এর মত কাজ করে। যখন থেকেই দোয়ার পাওয়ার বুজতে পারি তখন থেকেই আমি পুরোপুরি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে পরি। হতাশাতো সেই কত আগেই পালিয়েছি যখন থেকে এই দোয়ার ক্ষমতা বুজতে পেরেছি। আমি মনে করি পৃথিবীর সব শক্তি আপনার সাথে আল্লাহতালার পবিত্র সম্পর্কের কাছে হেরে যাবে, আর এই সম্পর্ক শক্ত হয় শুধু মাত্র দোয়ার মাধ্যমে। আমি ব্যাবসাকেই হালাল ইনকাম এর প্রোপার সোর্স মনে করি। যদিও আমার বাবা আমি যে ব্যবাসা করি তা পছন্দ করেন না। তিনি চান আমি যেন উনার ব্যাবসায় পরিচালনা করি। কিন্তু বাবার ব্যাবসায় আমার আপন দুই ভাই আছে। আমি চাইনা সেখানে গিয়ে নতুন কোনো ফেতনা সৃষ্টি করতে। আর উনার ব্যাবসা চলে উনার মত করে, আমি চাই এমন ব্যাবসা যেখানে আমার পার্টনার হবে আমার আল্লাহ এবং আমি। তাই আমি এই কাপড়ের ব্যবসা বেচে নিয়েছি। যেখানে আমি ইচ্ছা করলে হারাম ছাটাই করতে পারব, কেউ বাধা দেওয়ার থাকবে না। আমি এত পড়ালেখা করে জুহর মার্কেটে কাপড়ের ব্যবসা করায় আমার বাবা আমার প্রতি সন্তুষ্ট নন। তবে এটা এমন বড় কিছু নয়। আমার বাবা আর আমার মাজে সম্পর্ক খুবই ভাল। আর আমার কাছে আল্লাহর সন্তুষ্টির প্রাধান্য বেশি। যে যাই ভাবে ভাবুক। হয়তাবা একদিন রাস্তায় ফল বিক্রি করব যদি কাপড়ের ব্যাবসায়ও হারামের হয়। ভবিষ্যতে আমি আলেম এর একটা ছোট কোর্স করব চিন্তা করেছি। চট্টগ্রাম এর লালখান বাজারে মুফতি হারুন ইজহার সাহেবের একটি মাদ্রাসা রয়েছে। খুব শীগ্রই ওখানে এডমিশন নিব। আলেম হওয়ার জন্য নয়, বরং দ্বীনকে আরো ভালোভাবে বুজার জন্য। বস্তুত যার দ্বীনী জ্ঞ্যান নেই, সেই ত সবচেয়ে বড় অজ্ঞ। সবকিছু আরেকটু গুছিয়ে আনতে পারলেই ভর্তি হব ইনশাআল্লাহ। ২য় দোয়াটি ছিল একজন সুন্দরী দ্বীনী স্ত্রী। জানিনা এটা তিনি কবুল করবেন কিনা। কারন আমি মনে করি আমি কোনো দ্বীনী পাত্রীর যোগ্য নয়। আমি কোনো পরিপূর্ণ দ্বীনী ব্যাক্তি নয়। আর না কোনো বড় আলেম। - দ্বীনী খুজছি এইজন্য যে আমাকে দ্বীনী শিক্ষা দিতে পারবে, আমার দ্বীনকে পরিপূর্ণ করেতে সাহয্য করবে। আমাকে ভালো-মন্দ বুজতে সাহাজ্য করবে। অধেক দ্বীন নিয়েতো আর জান্নাত পাওয়া যাবে না। আমি চাই আমার স্ত্রী আমার দ্বীনকে সম্পূর্ণ করুক তার অর্জিত দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে। - তার উপর সুন্দরীও খুজছি এইজন্য যে যাকে দেখে আমার মন গলে যায়। আমি যাতে অন্য কোনো মেয়ের ফেতনায় না পরি। যার কাছেই এসে আমি নিরাশ হব না। আমি ডিপ্রেসনে যাব না। যে আমার দুনিয়ার শেষ আশ্রয় স্তল হবে। যার স্নেহ-মমতায় আমি নিজেকে দুনিয়ার ফেতনায় ফেলতে পারব না। যার আদর-মুহাব্বতে আমি তৃপ্ত থাকব। যার পরশে আমি আল্লাহর রাস্তায় দৃঢ় থাকব। আল্লাহর ভয়ে নিজেকে শুধু সেইব করেছি আমার অজানা সেই স্ত্রীর জন্য। আমার সমস্ত প্রেম-ভালবাসা, আবেগ,সুখ সবই তার জন্যই জমিয়ে রেখেছি। ইনশাআল্লাহ তার হক শুধু সেই পাবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারনত টি-শার্ট বা প্যান্ট-শার্টে অব্যস্ত। তবে প্যান্ট টাকনুর উপড়েই থাকে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ। ২০১৯ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শুনি না। তবে ইসলামিক নাসিদ শুনতে ভালো লাগে। নাটক /সিনেমাও আমার ভালো লাগে না। তবে মাজে মাজে স্ক্রিনে চলে আসলে দেখা হয়। ইসলামিক ডকুমেন্টারি দেখি অনেক।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নেই। তবে যখনি পারি আত্মীয়-স্বজন এবং বন্দুদের দ্বীনের দাওয়াত দেয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুল্লাহ চট্টগ্রামের জুহুর মার্কেটে দুটো কাপড়ের দোকান আছে আমার। এক্সপোর্টের কাপড় বিক্রি করি। ম্যান্স আইটেম নিয়ে কাজ করি।
মাসিক আয় ৪০০০০-৭০০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা। রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই। ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীন শিখতে দিতে চাই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা মায়ের সাথে একসাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? একাকীত্ব মানুষকে খারাপ কাজে প্রভাবিত করে। শয়তান মানুষকে খারাপ কাজের প্রোরচনা বেশি দেয় যখন সে একা থাকে। দ্বীন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। বিয়েই একমাত্র সমাধান। নিজেকে পবিত্র রাখা। নিজের চক্ষুকে সংযত করে এবং লজ্জাস্থান হিফাজতে রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক ঈমান (দ্বীন) পূর্ণ করে। অতএব বাকী অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।" (বায়হাক্বী, মিশকাত হা/৩০৯৬; ছহীহুল জামে‘ হা/৪৩০, ৬১৪৮, সনদ হাসান) সত্যি বলতে আমার একজন সহপাটির প্রয়োজন। যে আমাকে সাহাজ্য করবে, বড় বড় ডিসিশন যা আমাকে একা নিতে হবে না। যে আমাকে আল্লাহর পথে চলতে সাহাজ্য করবে। যার সাথে দিনের সব সুখ-দুখ শেয়ার করতে পারব। আমি ভুল পথে গেলে আমাকে বাধা দিবে। আমার ব্যাক্তিগত চাহিদা পুরণ করবে। আমকে ফেতনা থেকে বাচাবে। আমার হাতে হাত রেখে বলবে, আল্লাহ এবং আমি তোমার সাথে আছি। তুমি হতাশ হয়ো না। এইটুকই চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৪.১০-৫.২
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এস.এস.সি / দাখিল / সমমান পাস।
জেলা চট্টগ্রাম
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা রাব্বাতুল বাইত
অর্থনৈতিক অবস্থা এতিম, গরিব হলেও সমস্যা নাই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আল্লাহর কাছে দ্বীনদার এবং সুন্দরী মেয়ে চাই। উচ্চতা ৫.২ বা এর নিচে হতে হবে। আমার উচ্চতা ৫.৩। আমার আম্মু আমকে বলেন, তোর জন্য সুন্দরী দ্বীনদার কোথায় পাব? এভাবে বাছা বাছি করলে আর বিয়েই করতে হবে না। উনারা আমাকে অনেক মেয়েই দেখিয়েছে। আর আমি একের পর এক রিজেক্ট করেছি। এই নিয়ে আম্মুর সাথে আমার প্রায়ই ঝগড়া হয়। আমি উনাদেরকে সাফ জানিয়ে দিয়েছি। যদি বিয়ে করি দ্বীনদার এবং সুন্দরী মেয়েই বিয়েই করব। আমাকে নিয়ে তাদের পেরেশান না হলেও চলবে। বিয়ে দেওয়ার মালিক ত আল্লাহ। নিশ্চই আল্লাহ আমার দোয়া কবুল করবেন। যেভাবে তিনি কবুল করেছেন আমার হালাল আয়ের দোয়া। যতবার আমি তাওবা করে আল্লাহর পথে বারে বারে ফিরে এসেছি তিনি আমাকে কবুল করেছেন, কখনো নিরাশ করেন নি। আমি যদি কাউকে পছন্দ করি আগে তার দ্বীন যাচাই করব। তারপর তার সৌন্দর্য। এমন কাউকে চাই যে বাঁচে শুধু আল্লার সন্তুষ্টির জন্য। তাকওয়াবান। যে লোক দেখানো কিছুই করে না। যে নিকাব করে। পর্দার ব্যাপারে সদা সচেতন। যার আমি ছাড়া আর কোনো ছেলে বন্দু থাকবে না। যে কুরান পড়তে ও পড়াতে জানে। ৫ ওয়াক্ত নামাজ পড়ে। অল্পতেই খুশি থাকে। দুনিয়াবি ফেতনাময় বিনোদনকে অপছন্দ করে। টাকা পয়সা এবং রিজিকের টেনশন রাখে না। যার রাগ-মেজাজ কম। যে বিনয়ী এবং নম্র স্বভাবের। - এমন কাউকে চাই যে যে সবচাইতে বেশি ভালোবাসে এবং মানে আল্লাহ এবং তার নবীকে। নিজের বাবা-মা এবং স্বামীর থেকেও বেশি। - এমন কাউকে চাই যিনি পর্দা করেন। পর্দা বলতে হিজাব নয়। আমি নিকাবকে বুজিয়েছি। - এমন কাউকে চাই যে দুনিয়ার কোনো মিথ্যা সফলতা চাই না। - এমন কাউকে চাই যে সফল মা হতে চান। নেক সন্তানন্দের মা। - এমন কাউকে চাই যিনি তার স্বামীকে দ্বীন শেখাতে পারবেন। - এমন কাউকে চাই যে স্বামীর অনুগত্য করবে। - এমন কাউকে চাই যিনি কুরানে বর্ণীত ২৫ জন নবীর জীবনী পড়েছেন। আমার দৃষ্টিকোন থেকে যে ২৫ জন নবীর জীবনী জানেন না, তার দ্বীন এর জ্ঞ্যান নেই বললেই চলে। - এমন কাউকে চাই যে দেখতে সুন্দরী কিন্তু তার দ্বীন আরো সুন্দর। বি.দ্রঃ - যারা ব্রু প্লাক করেন, চুল কালার করেন, চাকরি করেন, নিকাব করেন না, কুরান পড়তে জানেন না, তারা যোগাযোগ করবেন না। - বিয়ে হবে সুন্নতি নিয়মে। গায়ে হলুদ, মেয়ে পক্ষ থেকে কোনো বিয়ের অনুষ্টান আমি ব্যাক্তিগতভাবে মেনে নেব না। ছেলে পক্ষ থেকে ওয়ালিমার অনুষ্ঠান করা যেতে পারে শর্ত সাপেক্ষে। - মেয়ে পক্ষ থেকে কোনো ধরনের যৌথুক বা উপহার সামগ্রী ছেলে পক্ষকে দেওয়া যাবে না। - চট্টগ্রামের ঐতিহ্য - কুরবানে ছেলে পক্ষকে গরু দেওয়া। এসব বিষয় যদি আপনার ফেমিলিতে থাকে, দয়া করে যোগাযোগ করবেন না। - সবশেষে একটা কথা বলতে চাই, মেয়ের যদি নিকাব না করে এবং দ্বীনি জ্ঞ্যান না থাকে তাহলে যোগাযোগ না করার অনুরোধ রইল। দোয়া করি, প্রত্যেক দ্বীনি ভাই-বোন এর জন্য আল্লাহ তা আলা উত্তম ব্যবস্তা করেন। আমিন। জাযাকাল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3381

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3396

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1506

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3292

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1461

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন