Profile

বায়োডাটা নং : 9063

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ভৈরবপুর উত্তরপাড়া, ভৈরব।
বর্তমান ঠিকানা হবিগঞ্জ সদর, হবিগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: হবিগঞ্জ সদর
কোথায় বড় হয়েছেন? ভৈরব, কিশোরগঞ্জ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? MBBS
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. Medical College (under SMU)
পাসের সন 3rd year student
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা (প্রিন্সিপাল অডিট অফিসার)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় বোন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে CSE subject এ স্নাতক ৩য় বর্ষে অধ্যয়নরত, বিবাহিত। স্বামী - Database administrator in Technonext Software Limited. Education : Bsc in Nuclear science and Engineering from MIST and Msc in CSE from BUET. ২. (আমি নিজে) ৩.ছোট বোন,ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। অবিবাহিত।
চাচা মামাদের পেশা মামা ২ জন। বড় মামা ও ছোট মামা দুজনেই প্রসিদ্ধ ব্যবসায়ী। চাচা ৩ জন। মেঝো চাচা কৃষিকাজের সাথে জড়িত। নিজের জমিজমা দেখভাল করেন। এবং ছোট দুই চাচা প্রবাসী। সামাজিকভাবে ও বংশ মর্যাদায় সবাই সম্মানিতভাবেই আছেন আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ভৈরবে নিজস্ব ফ্ল্যাট বাসায় আমরা থাকি। এছাড়াও বাবার পৈতৃক সূত্রে পাওয়া কিছু জমিজমা রয়েছে। ভৈরবেও বাবার ক্রয়কৃত কিছু জায়গা রয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ,সামাজিকভাবে সম্মানিত। ( আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, দ্বীনের জ্ঞান আসার পর ব্যাংকে চাকরি হারাম হওয়া বিষয়ে অবগত হয়ে, ব্যাংকের লেনদেন পরিত্যাগ করে, ব্যবসায় ইনভেস্টমেন্ট এর মাধ্যমে হালাল উপার্জনের প্রচেষ্টায় আছে আমার পরিবার। ব্যবসার লভ্যাংশই আমাদের মেইন ইনকাম সোর্স। আমাদের আত্মীয় একজন মামার ইট খলার ব্যবসায় ইনভেস্ট করা আছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার আম্মুর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে ভাড়া আনা হয় এবং কিছু হালাল সম্পত্তি কাজে লাগিয়ে বিল্ডিং করার পরিকল্পনা চলছে, শীঘ্রই কাজ শুরু করা হবে ইং শা আল্লহ। আল্লাহর কাছে সাহায্য ও তৌফিক চাই। )
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের দ্বীনি হালতের ক্রমাগত উন্নতি হচ্ছে আল্লাহর অশেষ দয়ায়। আমি ও আমার বোনেরা দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে পরিপূর্ণ পর্দা করা, মাহরাম নন-মাহরাম Strictly মেনে চলা, শিরক, বিদআত, বিজাতীয় সংস্কৃতি এবং হারাম থেকে দূরে থাকার জন্য যথা সম্ভব চেষ্টা করছি। আমি ও আমার ছোট বোন কখনো দুলাভাইয়ের সামনে যাই নি কিংবা সরাসরি কখনো কথাও বলি নি। আমাদের পরিবারে দুলাভাইয়ের সাথে পরিপূর্ণ শরয়ী পর্দা রক্ষা করা হয় আলহামদুলিল্লাহ। এছাড়া আত্মীয় নন মাহরামের সামনে যাওয়া কিংবা কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করা হয় সর্বদা। আম্মু এ বিষয়ে আমাদেরকে অনেক সাহায্য করেন। আমাদের পরিবার যেহেতু জেনারেল পড়ুয়া তাই বাবা-মা সম্পূর্ণ প্র্যাক্টিসিং মুসলিম নন। উনারা মাহরাম নন-মাহরাম পরিপূর্ণ মানতে পারেন না কিন্তু দ্বীনের প্রতি মুহাব্বত ও আন্তরিকতা রয়েছে। আমাদেরকে মাহরাম নন-মাহরাম মানতে অনেক সাহায্য করেন। আমরাও উনাদের উপর দাওয়াতি কাজ করে যাচ্ছি। আব্বু জামায়াতের সাথে সলাত আদায় করার চেষ্টা করেন। আম্মুও বাহিরে গেলে হিজাব নিকাব পরিধান করে, পর্দা করেই যান। উনারাও ধীরে ধীরে আমাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন ও ইতিমধ্যে অনেক ইতিবাচক পরিবর্তন ও হয়েছে আলহামদুলিল্লাহ। উনারা আমাদেরকে দ্বীন মানতে অনেক সহায়তা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি , তবে ফজর ছুটে যায় মাঝে মাঝে। কিন্তু উঠে সাথে সাথেই আদায় করে ফেলার চেষ্টা করি।আল্লহুম্মাগফিরলি। ২০১৬ সাল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৪-৫ ওয়াক্ত,মেইনলি ফজর, আল্লাহুম্মাগফিরলি। তবে সালাত ট্রেকারের মাধ্যমে আরো improve করার চেষ্টা করছি। ইং শা আল্লহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ, পারি। তবে আরও শুদ্ধতর তিলাওয়াত করার প্রচেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? সাইনোসাইটিস আছে। চশমা পড়ি (- 1.5 D)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা যায়, তবে মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া, মানত করা, সিজদা করা স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআনের বাংলা অনুবাদ পড়ছি (চলমান), ইসলামি আকিদা, জীবনের ওপারে , বিয়ের এপিঠ ও পিঠ, নামাজে মন ফেরানো, তাসাউফ ও আত্মশুদ্ধি, নেক সন্তান গড়বেন যেভাবে , ঈমান ও কুফর, যে জীবন ফড়িঙের যে জীবন জোনাকির (সবগুলো পুরোপুরি শেষ করতে পারিনি, ইং শা আল্লহ প্রচেষ্টা জারি আছে)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা তাকি উসমানী, ড.খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর, শায়েখ হারুন ইযহার, শায়েখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মুসলিম, আল্লাহর একজন গুনাহগার বান্দী ও রাসুল (স) এর উম্মত। আল্লাহর অশেষ দয়া তিনি আমাকে দ্বীন সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ দিয়েছেন।আলহামদুলিল্লাহ। ১. দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে পরিপূর্ণ পর্দা করা, মাহরাম নন-মাহরাম Strictly মেনে চলা, শিরক, বিদআত, বিজাতীয় সংস্কৃতি এবং হারাম থেকে দূরে থাকার জন্য যথা সম্ভব চেষ্টা করছি। ২. কুরআন হিফজ করতে চাই ইং শা আল্লহ। শেষ পারার ছোট ছোট কিছু সূরা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ। সহিহ শুদ্ধভাবে ও সুর করে কোরআন তিলাওয়াত করতে অনেক ভালো লাগে। এটি আমার আত্মার খোরাক। সবসময়ই সলাত এবং কুরআন নিয়ে আমার মুহাসাবা চলমান থাকে আলহামদুলিল্লাহ। ৩. পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করতে চাই ইং শা আল্লহ। সন্তানদেরকে আল্লাহর আত্মসমর্পনকারী বান্দা, কোরআনে হাফেজ ও রাসুল (স) এর অনুগত উম্মতরুপে গড়ে তুলতে চাই। ৪. ইসলামিক বই পড়তে ভালো লাগে। দ্বীনের জ্ঞান অর্জন করতে সবসময় পিপাসা বোধ করি। IOM এর আলিম কোর্সটি শেষ হলে, ফিকহ অফ মেডিসিন বিষয়ক কোর্স করার ও গভীর জ্ঞান অর্জন করার ইচ্ছে আছে ইং শা আল্লহ। একটি "পারিবারিক দ্বীনি পাঠাগার" করার ইচ্ছে আছে ইং শা আল্লহ যাতে করে সন্তানরা দ্বীনি বই পড়ার প্রতি যত্নশীল হয় ছোটবেলা থেকেই। জীবনসঙ্গীও যেনো বই পড়ুয়া ও জ্ঞান পিপাসু হন এরকমটি আশা করি। ৫. আল্লাহর সন্তুষ্টির জন্য পুরো পরিবার সমেত হজ্জ্ব এবং উমরাহ করা আমার স্বপ্ন। পরিবারের সকলের প্রতি যত্নশীল থাকার ও তাদের হক আদায় করার চেষ্টা করি সর্বদা। ৬. মিথ্যা বলা, অনর্থক কথা বলা, গিবত করা, Free mixing, বড়দের সাথে বেয়াদবি করা খুবই অপছন্দ ও ঘৃণা করি। ৭. নিজেকে ও চারপাশের পরিবেশ সদা পাক পবিত্র ও গোছানো রাখতে খুব পছন্দ করি!! যত্নশীলতা পছন্দ করি, হোক তা ব্যক্তি কিংবা বস্তুর ক্ষেত্রে। ইনডোর প্লান্টস, ক্রাফটিং ও রুচিশীলতার সাথে ঘর গুছাতে পছন্দ করি। Drawing, Gardening and cooking আমার অনেক পছন্দের। ৮. আমি বিশ্বাস করি মেয়েদের একমাত্র ক্যারিয়ার হচ্ছে আল্লাহ প্রদত্ত যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছে সেটি পালন করা অর্থাৎ পরিবার গঠন, সন্তান প্রতিপালন, স্বামীর আনুগত্য। আমার ক্যারিয়ার ভাবনা শুধুমাত্র পরিবারকেন্দ্রিক । আমি মেয়েদের এই দায়িত্বকেই প্রধান দায়িত্ব বলে মনে করি। তবে আব্বু আম্মু অনেক expectations নিয়ে উনাদের মেয়েকে মেডিকেলে পড়াশোনা করাচ্ছেন এবং উনাদের দ্বীনের বুঝ ও একটু কম আছে তাই এই মুহূর্তেই উনাদের বলা যাচ্ছে না যে, আমি মেডিকেলে পড়তে চাই না বা ডাক্তারি প্র্যাক্টিস করব না ভবিষ্যতে। আমি ডাক্তার হিসেবে ক্যারিয়ার করতে চাই না, even মেডিকেলের পড়াশোনাও পারলে কন্টিনিউ করতাম না ( দ্বীন পালনে যেসকল প্রতিবন্ধকতা রয়েছে সেই সমস্যাগুলোর জন্য) যদি আমার পরিবার সেটাতে রাজি হতো। তাই,এক প্রকার বাধ্য হয়েই এখন আমাকে মেডিকেলে পড়তে হচ্ছে। তাই পরিবারকে বুঝানোর জন্য উনাদেরকে এটা বলি যে, শরীয়তের গন্ডীতে থেকে, পরিপূর্ণ পর্দা রক্ষা করে, স্বামী, সন্তান ও পরিবারকে সর্বাধিক প্রাধান্য দেওয়ার পর যদি সম্ভব হয় উম্মাহের খেদমতের জন্য কিছু করার চেষ্টা করব। (এই বিষয়টিও পুরোপুরি অপশনাল,স্বামী, সন্তান ও পরিবারই আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে সবসময়। কখনোই নিজের বা পরিবারের উপর জুলুম করে, উম্মাহের খেদমত করতে যাবো না ইং শা আল্লহ ) যদি খেদমত করিও কখনো, সেটা কোনো পুরুষের অধিনস্ত থেকে চাকরি করে অথবা নন মাহরামের উপস্থিতি যুক্ত পরিবেশে কখনোই না। শরীয়া সম্মত হসপিটালে বা মহিলাদের জন্য স্পেশালাইজড কোনো হসপিটালে রোগী দেখা যেখানে কোনো পুরুষের ইন্টারেকশন থাকবে না এমন, অনলাইনে রোগী দেখা ( টেলিমেডিসিন), ঘরোয়াভাবে চেম্বার করা অথবা অন্য যেকোনো শরীয়তসম্মত way হতে পারে তবে সেটা কখনোই হারামের সাথে compromise করে না ইং শা আল্লহ । এ ব্যাপারে জীবনসঙ্গীর পরামর্শ ও সহযোগীতা আন্তরিকভাবে কাম্য। (কোনো মানুষই ভুলত্রুটির ঊর্ধ্বে নন, আমার মধ্যেও অনেক ভুলত্রুটি ও অসম্পূর্ণতা রয়েছে যা আল্লাহর সন্তুষ্টির জন্য সংশোধন করতে সচেতন ইং শা আল্লহ )
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, কালো হিজাব ও হাত মোজা, পা মোজা সহ নিকাব পড়ি আলহামদুলিল্লাহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২২ সালের অক্টোবর থেকে, তবে দ্বীনের বুঝ পাওয়ার আগেও বোরকা, হিজাব পড়তাম ও শালীনভাবে চলার চেষ্টা করতাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ। কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি। এ ব্যাপারে শিথিলতা আমার একদমই পছন্দ নয়। জীবনসঙ্গী থেকেও অনুরূপ প্রত্যাশা রাখি যে, উনি শুধুমাত্র তাকওয়া বা আল্লাহর ভয়ে এই ইবাদতটি আমৃত্যু চালিয়ে যাবেন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি, না। তবে, পড়াশোনার প্রয়োজনবশত যখন ফোন ব্যবহার করা হয়, তখন কখনো কখনো স্ক্রলিং করা হয়ে যায়, আল্লহুম্মাগফিরলি। যদিও আমি ফোন কিংবা সোশিয়াল মিডিয়াতে খুবই কম সক্রিয় এবং স্মার্ট ফোনের অবাধ কিংবা অতিরিক্ত ব্যবহার কখনোই করি না এবং এ বিষয়টি খুবই অপছন্দ করি। সবসময় সচেতন থাকি যেনো এগুলোর মাধ্যমে আমার চোখের পর্দা নষ্ট না হয়। ইং শা আল্লহ, সন্তান প্রতিপালনে যদি কখনো স্মার্ট ফোন ইউজ করা ছেড়ে দিতে হয়, আমি নির্দিধায় সেটি করব। সবসময় চেষ্টা ও ফিকির থাকে, প্রয়োজন ছাড়া মোবাইল না ধরার ও এর পরিবর্তে বই পড়া ও ইসলামিক জ্ঞান অর্জনে সময় ব্যয় করার। এই বিষয়ে আরও ইম্প্রুভ করার চেষ্টায় আছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না। তবে পরিচিত মহলে তালিম কিংবা উত্তম নসিহতের মাধ্যমে দাওয়াহ দেওয়ার যথাসম্ভব চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ৩য় বর্ষে অধ্যয়নরত ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসুল (সা) এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যেটিকে তিনি অর্ধেকদ্বীন হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই গুরুত্বপূর্ণ ইবাদতটি পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। বিয়ের মাধ্যমে একটি আদর্শ ইসলামিক পরিবার গড়তে চাই। বর্তমান যুগের ফিতনা থেকে বাঁচা, চরিত্র হেফাজত করা ও মানসিক প্রশান্তি লাভেও বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫" ৫ - ৬"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা MBBS passed or studying , Honours passed. জেনারেল লাইন থেকে দ্বীনের পথে ফিরেছেন এমন কেউ হলে ভালো হয়।
জেলা স্থায়ী ঠিকানা ভৈরব, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ও এর আশেপাশের জেলা, কিংবা বর্তমান ঠিকানা হবিগঞ্জ বা হবিগঞ্জের আশেপাশের জেলায় হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা যদিও আমার কাছে যেকোনো হালাল ও সম্মানজনক পেশাই গ্রহণযোগ্য ছিলো কিন্তু Family preference Doctor, Intern Doctor, Medical student, Engineer, govt অথবা private job করেন ও স্ত্রীর দায়িত্ব সম্পূর্ণভাবে নিতে পারবেন এমন। ইনকাম হালাল হওয়াটা আবশ্যক। হালাল হারামের বিষয়টা সূক্ষ্মভাবে মানা আবশ্যক। ( প্রাথমিকভাবে আমার পরিবার এমনই চাচ্ছেন, আমিও এ বিষয়ে অপারগ। তাই কানেকশন ক্রয়ের পূর্বে এই বিষয়টি অবশ্যই বিবেচনা করে ক্রয় করবেন) )
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চ মধ্যবিত্ত সম্মানিত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🔹দ্বীনদার ও তাকওয়াবান! একজন প্র্যাকটিসিং মুসলিম। যিনি পাঁচ ওয়াক্ত সলাত জামায়া'তের সাথে আদায় করার ব্যাপারে ফিকিরবন্দ, দ্বীনের ফরয আহকাম পালনের ব্যাপারে আপোষহীন এবং নফল আদায়ে আগ্রহী। 🔹অনেক বেশি কনজারভেটিভ ও গায়রত সম্পন্ন। কঠোরভাবে নজরের হেফাজত করেন!! অনলাইন ও অফলাইন সব জায়গায় ই কঠোরভাবে নজরের হেফাজত করেন এমন। কেননা আজকাল অনেক দ্বীনদার মানুষও অফলাইনে পর্দা করলেও অনলাইনে তেমন করেন না, এমন হওয়া যাবে না।যেটা হারাম সেটা তো সর্বাবস্থায়ই হারাম। জীবনসঙ্গী যে পেশারই হোক নজরের হিফাজত করাটা বর্তমান যুগে অনেক কঠিন এবং একটি অত্যাবশ্যকীয় ইবাদত। তাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, নজরের হেফাজতের ব্যাপারে বিশেষভাবে সচেতন হতে হবে। 🔹কুরআনের সাথে ভালোবাসার সম্পর্ক, নিয়মিত কুরআন তিলাওয়াত এবং তাফসীর অধ্যয়নে সচেষ্ট! 🔹একজন মুসলিম হিসেবে ফরযে আ'ইনের জ্ঞান রাখেন, দ্বীনের জ্ঞানার্জনে প্রতিদিন সময় দিতে অভ্যস্ত। বই পড়তে, উপকারী জ্ঞানার্জন করতে খুব ভালোবাসেন। 🔹কোরআন, হাদিস, সিরাহ, সাহাবিদের জীবনী সম্পর্কে গভীর জ্ঞান রাখেন এবং এই আলোকে জীবন পরিচালনার মতো পৌরুষত্ব ও গায়রত বিদ্যমান। 🔹জীবনসঙ্গীর পরিবারে "দ্বীনি পরিবেশ"এবং পরিবারের সবাই ঈমান-আমলের ব্যাপারে সম্মিলিতভাবে সচেতন হলে খুবই ভালো হয়। নিজ আহলিয়াকে পর্দার উপযুক্ত পরিবেশ করে দিতে পারবেন এমন। 🔹 হালাল-হারাম এর ব্যাপারে সূক্ষভাবে মেনে চলতে বিশেষভাবে সচেতন! 🔹সংসারের প্রতি দায়িত্বশীল। পরিবারের সকলের হক আদায়ের ব্যাপারে সচেতন। পরিবার, স্ত্রী ও সন্তানের প্রতি ইনসাফ করবেন ও সমতা রক্ষা করবেন এমন। 🔹বিনয়ী ও নম্র মেজাজের অধিকারী, বদমেজাজী হওয়া যাবেনা এবং ধূমপান থেকে সর্বদা বিরত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ৷ 🔹 রুচিশীল ও পরিষ্কার পরিচ্ছন্ন স্বভাবের ! এরকম আমার বেশি পছন্দ!! 🔹 ইসলাম নারীদেরকে যে অধিকার ও সম্মান দিয়েছে, সে অধিকার বা হকগুলো আদায়ের ব্যাপারে যত্নশীল হবেন যিনি। 🔹 যিনি আল্লাহর দ্বীন পালনে কঠোর। জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখার মানসিকতা সম্পন্ন। সর্বোপরি যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় ও যার সাহচর্যে আল্লাহর সন্তুষ্টি ও পরকালে সাফল্য লাভ সহজ হয়। বি.দ্র: কেউই ভুল ত্রুটির উর্ধ্বে নন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য সঠিকটা জানার আগ্রহ ও ভুল সংশোধন করার সদিচ্ছা থাকতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভৈরব এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6336

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7966

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3722

বয়স
27 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9437

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6383

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7198

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভৈরব, কিশোরগঞ্জ, ঢাকা
কিশোরগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন