Profile

বায়োডাটা নং : 9060

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2006
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কালঘড়া
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা
কোথায় বড় হয়েছেন? ক্লাস ২-৩ থেকে পুরোপুরিভাবে ঢাকাতেই আছি, এখানেই বড় হয়েছি। এর আগে গ্রামে থাকতাম।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ ব্যবসা
ফলাফল সি
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ ব্যবসা
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? মার্কেটিং ডিপার্টমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নারায়ণগঞ্জ কলেজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স প্রথম বর্ষ , সেশন:২৪-২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ তিনি ব্যাবসায়ী ছিলেন। বেকারীর পণ্যের ব্যাবসা করতেন মানে বেকারীর লাইন চালাতেন + বেকারীর পার্টনারও ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য নাম: পরে জানানো হবে। বৈবাহিক অবস্থা: বিবাহিত। পেশা: ব্যাবসায়ী।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন: পেশা: গৃহিণী বৈবাহিক অবস্থা: বিবাহিত। আরেকবোন : বৈবাহিক অবস্থা, পেশা: বিবাহিত, গৃহিণী+তিনি অনার্স ৩য় বর্ষে পড়াশোনা করেছেন।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। বড় চাচা: বেকারীর পণ্যের ব্যাবসা করে মানে বেকারীর লাইন চালায়+ পার্টনার -এ বাকারী আছে। মেজো চাচা: স্কুলের টিচার ছুট চাচা: সে অনেক অসুস্থ তাই কিছু করতে পারেননা। তারা সবাই বিয়ে করেছেন। মামা: ৩ জন মামা। বড় মামা , মেঝ মামা দুজন- ই ব্যাবসায়ী।(বিবাহিত) ছুট মামা : ব্যাবসায়ী ছিলেন। তিনি প্রায় ৩ বছর আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন।(বিবাহিত ছিলেন)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে জায়গা জমি আছে । আমার বাবার পার্টনার- এ বাকারী ছিল, তিনি বাকারীর লাইন চালাত। আর তার ব্যাবসা পুরোটাই আমার ভাই বর্তমানে দেখাশোনা করছেন। এর উপর ভিত্তি করেই এই সংসার আলহামদুলিল্লাহ চলছে।গ্রামে ঘর বাঁধা হয়নি। পরিবারের সবার মতামতের ভিত্তিতে খুব শীগ্রই জায়গা জমি , ঘর সব কিছুই ঠিক ঠাক করা হবে ভাবা হচ্ছে। বায়োডাটা লিখছি ২০২৬ সালের জুলাই মাসে। সেই ভিক্তিতে সামনে অনেক কিছুই ইনশাআল্লাহ আল্লাহ যদি চান নিজেদের অবস্থান পরিবর্তন ঘটবে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি কোনো মিথ্যে বলতে চাই না, সত্যের ভিত্তিতেই দ্বীনদার জীবনসঙ্গী কামনা করি। যে আমার সবটুকু সত্য জেনে আমার প্রতি আগ্রহী হবে। যার সাথে সম্পর্কের শুরু থেকে আজীবন সত্যই থাকবে। আমাদের পরিবারে তেমন দ্বীনি পরিবেশ নেই। আমার পরিবারের সবাই ধার্মিক না। তাদের দ্বীনি জ্ঞান থাকলেও খুব করে মেনে চলেন না, কঠোরভাবে মেনে চলার অভ্যাস তাদের নেই তবে তারাএতটাও অবুঝও নন। তাদের জন্যও আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়াতের জন্য দোয়া করি। তবে আমি, আলহামদুলিল্লাহ, পরিপূর্ণ দ্বীন মেনে সর্বদা চলি, আর সর্বদা চলার চেষ্টাও করি। পরিপূর্ণ দ্বীন মেনে চলার জন্য প্রায় সময়ই তীব্রভাবে অনুভব করি একটা পরিপূর্ণ দ্বীনি পরিবেশের। মাঝে-মধ্যে বাসায় পর্দা রক্ষার্থে, মাহরাম-নন মাহরাম মেইনটেইন করতে আমার অনেক কষ্ট করতে হয়(তবে সবসময় না, মাঝেমধ্যে যখন বাসায় নন মাহরাম পুরুষ বেড়াতে আসেন) কিছু দিক অনেক কষ্ট করতে হয় ।আমার জন্য মন থেকে দোয়া করবেন, খুব শীঘ্রই যেন একটা মনের মতো দ্রিপূর্ণ দ্বীনি পরিবেশও লাভ করতে পারি। আমার পরিপূর্ণ দ্বীনি পরিবেশে খুব প্রয়োজন যা আল্লাহ প্রিয় বন্দা হয়ে থাকতে আমাকে সাহায্য করতেও পারবে। তবে, আলহামদুলিল্লাহ, আমার পরিবারও চায় আমার মতামতের ভিত্তিতে, আমার সাথে মিলিয়ে, আমার ভালো ও সুখ, শান্তির কথা চিন্তা করে আমাকে একজন দ্বীনদার ব্যক্তির সাথে , আমার মনের মতো পরিপূর্ণ দ্বীনি পরিবেশে বিয়ে দিতে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? নিজেকে পরিবর্তন করার আরেক ধাপে আসি ক্লাস ১০ এ থাকতে, তখন আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন, আমার জীবনের দামী সম্পদ হেদায়াত দান করেছিলেন। তখন থেকেই দ্বীন কঠোর ভাবে পালন করার চেষ্টায় আছি।ক্লাস ১০ এ ,২০ -২১ সাল হয়ত তখন হবে। সেই হিসেব করে প্রায় ৫-৬ বছর ধরে নামাজ পড়ছি ,আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? বর্তমানে সপ্তাহে মাঝে মধ্যে আনুমানিক ৩-৪ ওয়াক্ত অনিচ্ছাকৃতভাবে কাযা হয়। তবে পরবর্তীতে কাযা নামাজ আদায় করা হয়। চেষ্টা করছি এইটাও সংশোধন করার।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামুলিল্লাহ পারি। আর আমি কালার কুডেড কুরআন শরীফ পড়ি, তাই সহজেই আরো শুদ্ধ করে পড়তে পারি। নিজেকে পুরোপুরি দ্বীনি শিক্ষায় ব্যস্ত রাখতে আগ্রহী, শিখতে, জানতেও আগ্রহী। সেই পথেই চলছি। ইচ্ছে আছে কুরআন শরীফ এক পারা হলেও মুখস্থ করার। কুরআনের কিছু সূরার যেমন আর রহমান, মূলক, ইয়াসিন সূরার কিছু আয়াত দিয়ে চেষ্টা বর্তমানে শুরু করেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? গলায় টনসিল আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটি সম্পূর্ণ শিরক। কবরে জিয়ারত করা জায়েজ কিন্তু কবরকে কেন্দ্র করে মানুষ মাজার নামে যে কাজ করে এইসব সম্পূর্ণ শিরকি কাজ।অবশ্যই উচিত সকল পাপ কাজ এমনকি শিরক থেকেও দূরে থাকার। শুনেছিলাম তওবা না করলে এই পাপ আল্লাহ মাফ করেন না।আর এইসব থেকে আমি দূরে আছি। ছুটবেলায় ক্লাস ৭ এ থাকতে এক টিচারের মুখে শুনেছিলাম এটি শিরক তারপরই তওবা করে মাজারের প্রতি কোনো বিশ্বাস নেই, যদিও এইসব মাজারে তেমন যাতায়াত করার অভ্যেস আমার ছিল না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমরা অনেক মানুষরা অনেক ভুল করি, অনেক ভুল ধারণা পুষে রেখেই তা মেনে চলি , মাজারে গিয়ে সেজদাহ দেয়, মনের কথা বলি, চাওয়া- পাওয়া বলি। অথচ মজার একটা মৃত ব্যাক্তিকে কেন্দ্র করে সকল শিরকি কাজ হয়। যার কাছে কোনো ক্ষমতায় নেই। তাদের সবার উচিত আল্লাহ কাছে চাওয়া। আল্লাহ সর্বশক্তিমান। অথচ এটা জেনেও তারা তা মানে না। তাদের জন্যে দোয়া করি তারা যেন ভুলটা বুঝতে পারে। আমি সঠিকটা শিখতে, জানতে, ইসলামিক জ্ঞান অর্জন করে তা মেনে চলতে আগ্রহী। কেউ শিখাতে চাইতে তাকেও সম্মান করি, বুঝার চেষ্টাও করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বর্তমানে আমার বই পড়ার তেমন অভ্যেস নেই, পড়া হয়নি। তবে ইচ্ছে আছে ইসলামিক বই পড়ে নিজেকে দ্বীনি জ্ঞান অর্জনেব্যাস্ত রাখার। অনেক গুলো বই ও উইসলিস্ট এ আছে। ইনশাআল্লাহ শীগ্রই পড়া হবে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন Dr.Jakir nayek, মিজানুর রহমান আজারি,আহমাদুল্লাহ, আবু তুহা আদনান,(তাদের লেকচার বেশি ভালো লাগে, তাই তাদেরকে এখানে লিখতাম আর বাংলাতে লিখতে প্রবলেম হচ্ছিল বলে দুজনের নাম ইংরেজীতে লিখেছি)।।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🔴অনেক ইচ্ছে, শখ আছে। তবে মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি নিয়ে জান্নাত লাভ করে চিরস্থায়ীভাবে শান্তি লাভের মাঝে সেসব বলতে চাই না। আপাতত পরিপূর্ণ দ্বীন মেনে চলে, রবের প্রিয় হয়ে মৃত্যুবরণ করে জান্নাত লাভ করতে পারলেই শান্তি, খুশি। এটাই আমার জীবনের বড় লক্ষ্য, শখ। চেষ্টা করছি এটা সর্বদা ধরে রাখতে। নিজের নফসসহ সকল কিছু দূরে রাখতে, কন্ট্রোল করতে। আমি ইসলামিক জীবনযাপন করতে আগ্রহী, স্বাচ্ছন্দ্যবোধ করি, স্বাভাবিকভাবে নেই। আমার কিছু ইম্পর্ট্যান্ট ইচ্ছে পূরণ করার বাকি আছে। যেমন: একটা সময়, ইনশাআল্লাহ, মসজিদ করব, হজ করতে যাব। আমি পরিপূর্ণ দ্বীন মেনে চলতে পছন্দ করি। আমি সেই সকল মানুষদের একটু বেশিই পছন্দ করি, প্রিয় ভাবি, যারা আমাকে দ্বীন মেনে চলতে সাহায্য-সহযোগিতা করে। আমি সকল ধরনের হারাম থেকে, আলহামদুলিল্লাহ, দূরে আছি এবং সর্বদা থাকার চেষ্টাও করি। কেননা আমার এই অন্তর পরিবর্তন হতে আগ্রহী। এই অন্তর রবের প্রেমে সর্বদা মগ্ন থাকতে আগ্রহী। আমি সকল ধরনের পাপ থেকে নিজেকে দূরে রাখি, রাখার চেষ্টাও তীব্রভাবে করি। গীবত থেকেও, আলহামদুলিল্লাহ, অনেক দূরে আছি। কাউকে গালি দেওয়া, অশ্লীল ভাষা উচ্চারণ করা, হিংসা, বিদ্বেষ, অহংকার, হারাম খাদ্য, হারাম রুজি, গান-বাজনা, নাচ, তাবিজ, জাদু-টোনা, মদ্যপান, অন্যের হক মেরে খাওয়া, কারও প্রতি জুলুম করা—এইরকম ভয়ংকর পাপ থেকেও, আলহামদুলিল্লাহ, নিজেকে দূরে রাখতে পারছি এবং সর্বদা রাখার চেষ্টাও করছি। আমি পরিপূর্ণ পর্দা করছি। আমি সকল ধরনের হারাম, পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি, রাখার তীব্র চেষ্টাও করি। আমি ইসলামিক পরিপূর্ণ দ্বীন মেনে সর্বদা চলতে চাই। আমি একটা দ্বীনি পরিবেশ চাই। আমি একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী চাই। যে নিজে দ্বীন সম্পর্কে পারফেক্ট বুঝে, জ্ঞান রাখে, পরিপূর্ণভাবে মেনে সর্বদা চলে এবং সর্বদা মেনে চলার চেষ্টাও করে। যে নামাজ, রোজা, পর্দা, হালাল-হারাম, সুদ, ঘুষ সম্পর্কে বুঝে এবং সর্বদা মেনে চলে, মেনে চলার চেষ্টাও করে। যে নাচ, গান-বাজনা, কুফরি কালাম, জাদু, তাবিজ, শিরক—এসব থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করে, রাখেও। যে গায়রতসম্পন্ন, পরহেজগার, উত্তম চরিত্রের অধিকারী, বিবেকসম্পন্ন, দায়িত্বসম্পন্ন, যার কোনো খারাপ নেশা নেই, যে বিশেষ করে নিজের স্ত্রীর ক্ষেত্রে দায়ুসহীন। যার সঙ্গ আমাকে দ্বীন মেনে চলতে সাহায্য ও সহযোগিতা করবে। যে আমাকে সম্পদের মতো আগলে রাখবে, যে আমাকে দ্বীনি পরিবেশ দান করবে, যে আমাকে ভালোবাসবে, কেয়ার করবে, বুঝবে, আমার আবেগের দাম দেবে, রোমান্টিক হবে। যে আমার জন্য ইহকাল ও পরকাল—উভয় ক্ষেত্রেই কল্যাণকর হবে। যার সঙ্গের ফলেও আমি জান্নাত লাভ করতে পারব, এমনকি তার সঙ্গেই। যার মনের মতো আমি হব। যার জন্যও আমি ইহকাল ও পরকালের জন্য কল্যাণকর হব। আরও অনেক কিছুই...! আর একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী উসিলা হয়ে আমার চাওয়া-পাওয়ার, আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে সাহায্য করতে পারবে। একটা সংসার চাই—যা জান্নাতি সংসার আমার মনে হবে। সবাই ধার্মিক হবে, সবাই রবের ইবাদতে মগ্ন থাকবে। আমার ছেলে-মেয়েরা ধার্মিক হবে। আমিও ধার্মিক মা, শাশুড়ি, স্ত্রী হব। দুনিয়ার বুকে একটুকরো জান্নাত আমারও হবে। কেননা আমিও চাই একটা দ্বীনি পরিবেশ। আমি দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ না করলেও তখন আফসোস কেটে যাবে। তখন আমি একটা দ্বীনদার পরিবার পাব। আমার কাছে টাকা-পয়সার থেকেও ইম্পর্ট্যান্ট দ্বীন। টাকা-পয়সা সব ক্ষেত্রেই আমাদের লাগে, প্রয়োজন। তবে দ্বীন আগে ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। তাই টাকা-পয়সা যতটুকু প্রয়োজন, ততটাই আমি প্রত্যাশা করি। বিলাসী জীবন নয়। বিলাসিতার মাঝে আল্লাহকে মনে পড়ে কম। অকারণে কেউ আমাকে দোষ দিয়ে আঘাত করে কথা বললে এসব আমার পছন্দ নয়। আমার যেটাতে দোষ নেই, সেটাতেই আমার দোষ আছে—এরকম কথাবার্তা আমার পছন্দ নয়। যারা নিজের দোষ খুঁজে না, নিজের ভুলটা না দেখে অন্যকে দোষারোপ করে, যা ইচ্ছে তা বলে আঘাত দিয়ে কথা বলে, আমার এরকম মানুষও পছন্দ হয় না। আমার ভুলটা কেউ বুঝিয়ে দেখিয়ে দিলে আমি তার থেকে শিক্ষা গ্রহণ করতে পছন্দ করি। সেই মানুষকেও পছন্দ করি। সৎ সঙ্গ দ্বারা আমি চাই আল্লাহ আমার একাকিত্ব দূর করুন, অসৎ, বেদ্বীন নয়। আর যাদের সাথে মাইন্ড মিলে না, তাদের থেকে আমি দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করি। শুধু শুধু ঝামেলা পছন্দ নয়। মানুষটা আমি ইন্ট্রোভার্ট। আর ইন্ট্রোভার্টদের কিছু বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম একটি হলো - তারা সহজে সবার সাথে মিশতে পারে না, সবার সাথে মন খুলে কথা বলে না , সবার সাথে খুব করে ফ্রি হয় না বা হতেও পারে না। তারা তাদের সাথেই ফ্রি হয় যাদের সাথে তাদের মাইন্ড, আন্ডারস্ট্যান্ডিং মিলে । 🔴🔴 আমার হেদায়াত লাভের সংক্ষিপ্ত কিছু শব্দ _ কিছু বিষয় আছে যা কখনোই গুছিয়ে শব্দে বলতে, লিখতে পারা যাবে না। শুধু অনুভূতি তে অনুভব করা যাবে __ এটি কতটা প্রশান্তির। আমার " হেদায়াত ও" এমন একটি বিষয়। যা লাভের গল্প আমি হয়ত ভালো করে গুছিয়ে বলতে, লিখতে পারবো না তবে অনুভূতিতে, অনুভব এ সুন্দর করে মিশে থাকবে। এই হেদায়াত পেয়ে হারিয়ে ফেলার ভয় আমার কাছে খুবই ভয়ানক লাগে । ছোটবেলা থেকেই ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান ছিল, কারণ আমি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। তবে তখন দ্বীনকে পরিপূর্ণভাবে মেনে চলতাম না; গান-বাজনা, সিরিয়াল দেখাসহ কিছু গাফিলতিতে জড়িয়ে ছিলাম।( তবে না আমি কখনও ফ্রি মাক্সিং এ জড়িত ছিলাম না এখন আছি, আমার খারাপ অতীতও নেই)।যদিও অন্তরে সবসময় অনুশোচনা কাজ করত এবং নিজেকে পরিবর্তন করার প্রবল ইচ্ছা ছিল, অন্তরে আল্লাহ ভয়,পরকালের কাজ করতো। এমনও হয়েছে স্বপ্নেও আল্লাহ আমাকে অনেকবার সতর্ক করেছেন। আমি চেষ্টা করতাম পরকালের জন্য প্রস্তুতি নিতে, আল্লাহ ভালোবাসা লাভ করতে, পুরোপুরি সঠিক পথে আসতে। আল্লাহ কাছে কত দিন, কত বছর দুয়া করেছি হেদায়াত লাভের জন্য যা আমি আর আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাকে কবুল করেছেন।২০২১ সালে আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। যা আমার জীবনের অমূল্য সম্পদ।এরপর থেকে ধীরে ধীরে নিজেকে দ্বীনের পথে এনে নিজেকে পুরোপুরি পরিবর্তন করার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে অনেক পরিবর্তন এসেছে, আর ভবিষ্যতেও নিজের সকল ছোট-বড় ভুল সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ইসলামিক জীবনযাপন করতে ভালোবাসি এবং পরিপূর্ণভাবে দ্বীন মেনে চলি ও চলার চেষ্টা করি। সকল ধরনের হারাম ও পাপ থেকে নিজেকে দূরে রাখি এবং সর্বদা সেভাবেই থাকার চেষ্টা করি। পরিপূর্ণ পর্দা পালন করি। নেককার ও দ্বীনদার মানুষের সান্নিধ্য আমার খুব প্রিয়। যারা আমাকে আল্লাহর আরও নিকটবর্তী হতে সাহায্য করেন, তাদের আমি আন্তরিকভাবে সম্মান করি। আমার প্রিয় একটি কথা হলো— "প্রিয় তাকেই ভাবো, যে তোমাকে রবের প্রিয় হতে সাহায্য করে।" স্বভাবগতভাবে আমি একজন অন্তর্মুখী (Introvert) মানুষ। সবার সঙ্গে সহজে মিশতে পারি না, তবে যাদের সঙ্গে মানসিকতার মিল হয়, তাদের সঙ্গে আন্তরিক ও স্বাভাবিকভাবে মিশতে পারি, সাহস পেলে কথা চালিয়ে যায়, বাচাল হই।অকারণে কটু কথা বা কাউকে আঘাত করে কথা বলা আমার অপছন্দ। আমার গালি গালাজ করাও অপছন্দ আর অন্য কেউ করলে এইটাও বিরক্ত বিষণ ভাবে লাগে। আমার কোনো ভুল হলে কেউ যদি সুন্দরভাবে বুঝিয়ে দেন, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করি এবং নিজেকে সংশোধনের চেষ্টা করি। ছোটবেলা থেকেই( ক্লাস 6-7 থেকেই) খুব প্রয়োজন ছাড়া বাসার বাহিরে বের হওয়া হয়না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পিকনিকে যাওয়া,বিশেষ অনুষ্ঠানেও যাওয়া হয়নি। আমি চাই আমার ব্যক্তিগত পুরুষের সঙ্গে ভ্রমণ প্রেমী হতে, সে যদি ভ্রমণ প্রেমী হয় তাহলে খুব ভালো হয়। (বাংলাতে লিখতে প্রবলেম হয়। সেক্ষেত্রে কিছু বানান ভুল লিখেছি হয়তো। ভুলকে ভুলের দৃষ্টিতেই দেখবেন।)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা , হিজাব , নিকাব, হাত মুজা, পা মুজাও পড়া হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বোরকা, হিজাব , মাস্ক, নিকাব ক্লাস ১০ থেকেই পড়তাম । ক্লাস ৮ এ থেকেই আগ্রহ ছিল পর্দা করার, দ্বীন মেনে চলার। আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করার তৃষ্ণা জাগে। ধীরে ধীরে ক্লাস ১০ এ বোরকা, হিজাব, নিকাব, মাস্ক পড়ার অভ্যেস শুরু করি। কিন্তু আগে এত কঠোর ভাবে পর্দা করা হতো না, মাহরাম- নন মাহরাম মানাও হতো না। কিন্তু চেষ্টা আর অনুতপ্ত ছিল মনে, অনুভূতিতে(তবে তার মানে এই নয় যে আমার ছেলে বন্ধু ছিল, ফ্রি ম্যাক্সি্ং এ জড়িত ছিলাম)।।সেই শুরু তে আমার চেষ্টা ছিল তীব্র দ্বীন মেনে চলার। ধীরে ধীরে নিজেকে অনেক পরিবর্তন করে আলহামদুলিল্লাহ রবের প্রিয় হতে পেরেছি আর আজীবন থাকতেও চাই। বাসার ভিতরে, বাসার বাহিরেও পরিপূর্ণভাবে পর্দা করছি , মাহরাম নন মাহরাম ও কঠোরভাবে মানা হচ্ছে ২০২৪ সালের শেষের দিক থেকে, সেই হিসেবে প্রায় ২ বছর হবে। এর আগে বোরকা হিজাব, নিকাব পড়লেও এত কঠোর ভাবে মাহরাম,নন মাহরাম মানা , কঠোরভাবে পর্দা করা হতো না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহাদুলিল্লাহ ঘরে, বাহিরে কঠোর ভাবে মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলল্লাহ এইসব মনে, মস্তিষ্কে কোথাও জায়গা নেই। ছেড়ে দিয়েছি পরিপূর্ণ ভাবে প্রায় ২ বছর হবে। অন্যে কেউ সামনে শুনলে, দেখলেও এড়িয়ে চলি, চেষ্টাও করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? মাঝে মধ্যে তালিমে যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ SSC : GPA 2.94 প্রতিষ্ঠান:লতিফুননেছা উচ্চ বিদ্যালয়, পূর্ব বক্সনগর, সারুলিয়া, ডেমরা, ঢাকা। HSC:GPA 3.33 প্রতিষ্ঠান:সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ, সানারপাড় সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ । Honours first year running: নারায়ণগঞ্জ কলেজ, কালিবাজার, নারায়ণগঞ্জ , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ।
মাসিক আয় তেমন নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে শুধু একটি সামাজিক সম্পর্ক নয়; বরং চরিত্র হেফাজত, একাকিত্ব দূর করা এবং হারাম থেকে বেঁচে থাকার একটি উত্তম মাধ্যম। তাই আমি চাই, আমার জীবনে এমন একজন মানুষ আসুক, যিনি আমাকে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে সাহায্য ও সহযোগিতা করবেন, একটি সুন্দর দ্বীনি পরিবেশে আমাকে রাখবেন, সে তার সাধ্য অনুযায়ী আমার চাওয়া-পাওয়া ও আবেগের মূল্য দেবেন, আমাকে সম্পদের মতো আগলে রাখবেন, ভালোবাসবেন, যত্ন নেবেন এবং আমার জন্য ইহকাল ও পরকালের জন্যও কল্যাণকর হবেন। আমি চাই, আমরা একে অপরকে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে উৎসাহিত করব এবং একসাথে জান্নাতের পথে চলার সঙ্গী হব। দ্রুত প্রকৃত ধার্মিক জীবনসঙ্গী লাভের জন্য আমি অনেক কিছুই ছাড় দিয়েছি আর প্রস্তুতও।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-28
উচ্চতা ৫'৩-৫'৭
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাওলানা, আলেম, হাফেজ,ডিগ্রি পাস/ফাযিল পাস, অনার্স পাস/ফাযিল অনার্স পাস , মাস্টার্স পাস/ কামিল পাস ( পড়াশোনা রানিং থাকলেও আলহামদুলিল্লাহ )।
জেলা স্থায়ী ঠিকানা: ব্রাহ্মণাড়িয়া, কুমিল্লা, ঢাকা,নারায়ণগঞ্জ হলে ভালো হয় (পরিচিত জেলা,আত্মীয় স্বজনও আছে, আর বিয়ের কথাবার্তায় সহজে আলাপ, আলোচনা দুইপক্ষের করাই সহজ হবে)। তবে যারা ঢাকায় বসবাস করেন কিন্তু স্থায়ী ঠিকানা অন্য জেলায় তারাও নক দিতে পারেন। ঢাকায় যেহেতু থাকি এইটাও সহজ হবে।আবার এইসব জেলার কাছাকাছি জেলার যারা তারাও যোগাযোগ করতে পারেন।)।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা অবশ্যই ভালো, পরিপূর্ণ হালাল পেশা হতে হবে। সেইটা সরকারি, বেসরকারি চাকুরীজীবী বা ব্যাবসায়ীও হতে পারে আবার মসজিদের ইমামও। আমার কাছে দ্বীন বেশি ইম্পর্ট্যান্ট।
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত,মধ্যবিত্ত হলেও আলহামদুলিল্লাহ ।তবে অবশ্যই আগে ধার্মিক হতে হবে। টাকা থেকে দ্বীন আমার কাছে বেশ ইম্পর্ট্যান্ট। আমার "ওনির" সাধ্যের বাহিরে আমি কখনো আবদার করব না, চাহিদা প্রকাশ করব না। দ্বিন্দার জীবনসঙ্গী লাভের জন্যে অনেক কিছুই ছাড় দিতে আমি হাসি মুখে " রাজি" আছি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
🔴 ♦️ সে আসুক! হালালের শুভ্র চাদরে সবটুকু সুন্নাত গায়ে জড়িয়ে, সে আসুক! হৃদয়ভরা হেদায়েত নিয়ে। যার দিকে তাকালে আল্লাহর প্রশংসায় হৃদয় ভরে উঠবে। ♦️ যে বিশেষ করে ফরজ বিধানগুলো গুরুত্ব সহকারে মেনে চলে। পাশাপাশি অন্যান্য সকল বিধানগুলোও মেনে চলে চলার চেষ্টাও করে। ♦️ যার ইনকাম সম্পূর্ণ হালাল। প্রয়োজনে আমি না খেয়ে থাকতে শান্তি অনুভব করি, তারপরও হারাম ছিটে ফুটাও আছে এমন কোনো কিছু কাটার আঘাতের মতো অনুভব করি। তার ইনকাম কিছুটা কম হোক, তবে হালাল হোক, সংসারটা বরকতময়, আল্লাহ ইবাদত, ভালবাসা, সম্মান এ ভরপুর থাকুক! ♦️যে নামাজ, রোজা,পর্দা, সুদ, ঘুষ, নাচ, গান- বাজনা, নাটক, সিনেমা,হালাল- হারাম সম্পর্কে ভালো বুঝে, মেনে সর্বদা চলে এবং সর্বদা মেনে চলার চেষ্টাও করে। যে উক্তম চরিত্রের অধিকারী, গায়রতওয়ালা, বিবেক আছে, দায়িত্ত্ব সম্পন্ন, পরহেজগার, যে সকল ধরনের হারাম থেকে নিজেকে দূরে রাখে, সর্বদা রাখার তীব্র চেষ্টাও করে। যে হিংসা, বিদ্বেষ, অহংকার পুষে রাখতে মনে পছন্দ করে না। যে বদ মেজাজি নয়। যে মুখে কোনো গালিও উচ্চারণ করে না, এড়িয়ে চলার অন্তত চেস্টা করে। যার মনে আল্লাহর ভয় আছে, যে ইহকাল থেকে পরকাল গুরুত্ত দিয়ে পরকালে জান্নাত লাভের জন্যে কাজ করে, যে মুক্তাকিন, যে লোক দেখানো ইবাদত করে না, যা করে সবই আল্লাহ সন্তুষ্টি জন্যে। যে পাপ করলে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে তওবা করে মন থেকে। ♦️যে নিজের চোখ হেফাজত করে । গুপন পাপ থেকেও নিজেকে দূরে রাখে, সর্বদা রাখার চেষ্টাও করে। যে আমাকে দ্বীন মেনে চলতে সাহায্য ও সহযোগিতা করবে। আমাকে দ্বীনি পরিবেশে সর্বদা রাখবে। পর্দা পরিপূর্ণভাবে মেনে চলতেও সাহায্য ও সহযোগিতা করবে। যার থেকে আমি দ্বীনি জ্ঞান অর্জন করতে পারবো। যার "সঙ্গ " আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে এবং তার সাথেও ইনশাআল্লাহ আমার পরকালে জান্নাত লাভ হবে। যার" সঙ্গ "দুনিয়ার বুকে দ্বীনি পরিবেশ গঠন করে, দীনদার ছেলে- মেয়ে লাভের মাধ্যমে "এক টুকরো জান্নাত লাভ করেছি" মনে হবে। যে আমাকে ভালবাসবে, কেঁয়ার করবে, আমাকে বুঝবে, আমার আবেগ, ভালোবাসার মূল্য দিবে, আমার চাওয়া- পাওয়ার মূল্য দিবে। যে রুমান্টিক। যে বদ মেজাজী নয়। যে নম্র, ভদ্র। আমি ইন্ট্রোভার্ট । এতটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারব, আমার "ওনি" আমার কাছ থেকে পবিত্র ভালোবাসা লাভ করতে পারবে যে "আমি "অন্য কারো প্রতি এতটা ভালোবাসা কাজ করাতে পারিনি। ♦️যার কোনো মেয়ে ফ্রেন্ড নেই, ফ্রিম্যাক্সিং এ জড়িত নয়, যার কোনো খারাপ অতিত নেই (আমিও ফ্রিম্যাক্সিং এ জড়িত নয়, ছেলে বন্ধু নেই কখনোএইসবে ছিলাম,ছিলও না ,ছোটবেলা থেকেই আমি একটু লাজুক, ইন্ট্রোভার্ট টাইপের ছিলাম। এইজন্য বোধহয় আলহামদুলিল্লাহ আরও সহজ হয়েছে এইসব থেকে দূরে থাকা ),fb friend list এ ও কোনো ছেলে নেই , আজ পর্যন্ত আলহামদুিল্লাহ কোনো ছেলে থেকে ২ টাকারও কিছু নেইও নি। খারাপ অতিতও নেই।তাই আমিও এইরকম কাউকেই চাই) যে পূর্বে ও হারাম সম্পর্ক এ ছিল না। ভুল ১,২ বার হতেই পারে। আল্লাহ কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করেন তাই আমিও যদি ১-২ বার রিলেশন ছিল এমন হলে ক্ষমা করতে পারবো, চান্স দিতে পারবো (যদি আল্লাহ কাছে মন থেকে তওবা করে)।তবে অধিক না। আর সেই ১,২ বার সম্পর্কেই যারা অতিরিক্ত সম্পর্কে জড়িয়েছেন তারা আল্লাহ ওয়াস্তে নক দিবেন না। (আশা করি অতিরিক্ত বলতে কোনটা বলেছি বুঝতে পেরেছেন!!)। আমার একটা পবিত্র আত্মা, পবিত্র শরীল , পবিত্র মানুষ জীবনসঙ্গী হিসেবে চাই। আর কেউ মিথ্যে দ্বীনি ইনফমেশন দিয়ে সম্পর্ক শুরু করতে আগ্রহী হয়ে আসবেন না। আমিও কোনো তথ্য মিথ্যে বলিনি। ♦️আমি সকল ধরনের হারাম, পাপ কাজ থেকে নিজেকে দূরে রাখি, সর্বদা রাখার তীব্র চেষ্টাও করি। আমি একটা দ্বীনি পরিবারে বউ হয়ে যেতে চাই। যারা অন্তত আমার পর্দার গুরুত্ত বুঝবে, বাঁধা সৃষ্টি করবে না। যেই পরিবারে আমাকে হারাম খাদ্য ও গ্রহণ করতে হবে না। সুদ, ঘুষ মুক্ত ও একটা পরিবারে যেতে চাই । একটা পরিবারে সবাই ধার্মিক নাও হতে পারে, তাই এইটুকুই প্রত্যাশা_তারা যেন আমাকে পরিপূর্ণ দ্বীন মেনে চলতে বাধা না দেয়। আমি একটু শান্তি চাই। এই দ্বীন মেনে, আল্লাহ প্রিয় হয়ে জান্নাতি মৃত্যু লাভ করাটাই আমার জীবনের সবচেয়ে বড়বর্তমানে একমাত্র লক্ষ্য, শখ। আমি চাই আমার husband এই লক্ষ্য, শখ পূরণে আমার সঙ্গী হোক। ♦️আমি নিজেও দ্বীন মেনে চলি, সর্বদা চলার চেষ্টাও করি । দ্বীন মেনে পরিপূর্ণ ভাবে চলতে আমার এখন এমন জীবনসঙ্গীর প্রয়োজন যিনি আমাকে দ্বীন মেনে চলতে সাহায্য ও সহযোগিতাও করবে। তবে আমি নিজেকে পরিপূর্ণ দীনদার বলে দাবি করব না, আমি চেষ্টা করছি তা হবার, এখনও ছুট, বড় কিছু ভুল আমারও হয়। ♦️বর্তমানে ফেতনার যুগে একজন প্রকৃত ধার্মিক জীবনসঙ্গী পাওয়াও ভাগ্যের ব্যাপার। আমি নিজেও যেমন ইসলামের পথে থাকতে পছন্দ করি, আমিও এমন কাউকেই লাইফে চাই। এমন কাউকে না পেলে , রাবেয়া বসরী হয়ে যাবো, সবার থেকে দূরে গিয়ে আলাদা থেকে ইবাদতে মনোযোগী হয়ে জান্নাত লাভের উপায় খুঁজব তারপরও কোনো বেদ্বীন কে বিয়ে করে নিজের ঈমান , আমল, নিজেই বেদ্বীন হতে চাই না। অসৎ সঙ্গ আমার জন্য রিক্স। নিজের ঈমান, আমল ধরে রাখতে দ্বীনি মানুষদের সঙ্গ পাওয়ার মতো উপায় হয়ত আর নেই, এইটা important। আমার জীবনসঙ্গী যদি আমার থেকে দ্বীনি জ্ঞান বেশি থাকে আমি খুব খুশি হব, কেননা তার থেকে আমি আমার অজানা দ্বীনি জ্ঞান সহজেই অর্জন করতে পারবো। ঠিক যেমন একজন স্টুডেন্ট নিজের চেষ্টা, আগ্রহ নিয়ে তার টিচারের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ভালো রেজাল্ট করে আমিও আমার হাসব্যান্ড থেকে অজানা দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবো। আমি দ্বীনদার কাউকে চাই সে জেনারেল/ মাদ্রাসার লাইনের পড়াশোনা করেছে এমন হলেও হবে। তবে মাদ্রাসার লাইনের দ্বীনদার কাউকে জীবনে পেলে আমি মনে করি, অজানা দ্বীনি জ্ঞান অর্জন করা আমার জন্য আরো সহজ হবে । তবে যেহেতু "দীনদার কাউকে লাগবেই" সেইটা জেনারেল পড়ুয়া হলেও আপত্তি নেই। আর দ্বীনি ব্যক্তি জেনারেল, মাদ্রাসা দুই জায়গাতেই কম - বেশ আছে। একবার এমন একটা লেখা পড়ে ছিলাম -"অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলে গার্লফ্রেন্ড সাথে ঘুরতে যায় তার মাদ্রাসা পড়ুয়া গার্লফ্রেন্ড সাথেই। আবার জেনারেল পড়ুয়া ছেলে, মেয়ে এমনও আছে যারা নিজেদের দ্বীন টিকিয়ে রাখতে ক্লাস রুমে বসে নন মাহরাম থেকে নিজের চোখও অন্য দিকে রাখে। মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে কি করে বুঝবে, জেনারেল পড়ুয়া- ছেলে মেয়েদের থেকে নিজেদের দ্বীন পালন করা কতটা সহজ?" ♦️টাকা পয়সা থেকেও দ্বীনকে আমি বেশি গুরুত্ব দেই। আমার অর্ধেক দ্বীনের টাকা পয়সা বর্তমান যুগে একটু ভালো করে সংসার চলতে পারবে এমন হলেও হবে । সে সদ্য মত আমার শখ, ইচ্ছে পূরণ করবে, আমি জোর বা রাগারাগি করব না কিন্তু সে অবশ্যই দ্বীনদার হতে হবেই। বাহ্যিক সৌন্দর্য থেকেও আমি মানুষের ব্যাবহার, আচার আচরণ , ধার্মিকতা ইত্যাদি দেখে মুগ্ধ হই। আমিও চাই আমার হাসব্যান্ড আমার মনের মত হোক, বাহ্যিক সৌন্দর্য থেকেও সে তার ব্যাবহার , ধার্মিকতা, আচার আচরণ দিয়ে আমাকে সর্বদা মুগ্ধ রাখার চেষ্টা করুক, সে এমন হোক(তবে তার ইবাদত আল্লাহকে ঘিরে হোক, শুধুমাত্র আমাকে দেখানোর জন্য লোকদেখানো ইবাদত না)। দীনদার কাউকে জীবনে পেয়ে , দ্বীনি পরিবেশ পেয়ে একটু শান্তিতে ইবাদত করে জান্নাতি মৃত্যুবরণ করার পথ আমি সহজ করতে চাই ।আর আমার মনে হয় ,আমি অনেক কিছুই ছাড় দিয়েছি দ্রুত দ্বীনদার কাউকে পাওয়ার ক্ষেত্রে বায়োডাটাই। ♦️বর্তমানে অনেকের মুখেই শাশুড়ি সম্পর্কে খারাপ কথা শুনি, আবার শাশুড়িও তার বউ মার নামে বলে। কিন্তু আমি চাই একটা ভালো শাশুড়ি, তার সাথেও সুন্দর করে চলতে চাই, শাশুড়ি যদি ধার্মিক হয় আমার মনে হয় এইটা সহজ হবে। মানুষটা আমি একটু ইন্ট্রোভার্ট। যাদের সাথে আমার মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং মিলে তাদের সাথে মিশতেও আমি comfortable ফিল করি। আমি একটা সুন্দর ঝামেলাবিহীন সংসার চাই, সবার সাথে মিলেমিশেই থাকতে চাই। বর্তমানে অনেক সংসারে তাকেলে দেখি, সংসার ত নয় যেন পলিটিক্স কেন্দ্র। আমি এমন সংসার চাই না। আমার মনে হয়, একটা পরিবারের সবাইকে যদি ইসলামিক মাইন্ডেড পাই তাহলে আমার ইচ্ছেগুলো পূরণ হতে সহজ হবে। "পরিবেশ যদি হয় দ্বীনি, সবাই যদি হয় দ্বীনদার তাহলে হালাল ইনকামে করা টিনের ঘরে থাকাও শান্তির"আমার কাছে মনে হয়। 🔴আমার পছন্দ, ভালোলাগা, মাইন্ড আন্ডারস্ট্যান্ডিং , নিজের সম্পর্কে কিছু "সংক্ষিপ্তভাবে "বায়োডাটায় তুলে ধরেছি যাতে অপরজন তার পছন্দের সাথে আমার মিল রয়েছে কিনা বুঝতে পারে। যদি আমার সম্পর্কে আরো কিছু জানার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে সত্যের সাথে প্রশ্নের উত্তরের মাধ্যমেও সেইসব বলবো। 🔴উল্লেখ যে- যারা বিদেশে থাকেন কিন্তু বিয়ের পর সংসারের দায়িত্ব " সংসারে থাকা মানুষদের সাথে" নিতে পারবেন না, তাদের যোগাযোগ না করার অনুরোধ রইলো । 🔴সাক্ষ্য: আমি সাক্ষ্য দিচ্ছি - আমি আমার নিজ সম্পর্কে যা বলেছি সত্য ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নবীনগর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1453

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6093

বয়স
31 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6652

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8049

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3512

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7375

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন