Profile

বায়োডাটা নং : 9014

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৮২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রামমালা,গোবিন্দপুর
বর্তমান ঠিকানা , কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রামমালা,গোবিন্দপুর
কোথায় বড় হয়েছেন? স্থানীয় ঠিকানায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়?
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ডেল্টা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজি
পাসের সন ২০১৭
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সিএনজি ব্যবসা ছিলো
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য শিক্ষাগত যোগ্যতা-অর্নাস কমপ্লিট হয় নাই বৈবাহিক- বিবাহিত পেশা-কুমিল্লা জর্জ কোর্ট এর মুহুরী
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১-আব্বু ২-মেজ কাকা-সরকারী চাকরি ৩-ছোট কাকা- অসুস্থ এই জন্য বাসায় থাকে সবসময়
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা ভালো আছি। বর্তমানে আমরা আমাদের বাবার পৈত্রিক সম্পত্তিতে বসবাস করছি। আমার মেজ চাচা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরিরত থাকায় এখন পর্যন্ত এই জায়গায় স্থায়ীভাবে কিছু করা হয়নি এবং জমিও এখনো ভাগ করা হয়নি। তবে পারিবারিকভাবে আলোচনা চলছে, এবং ইনশাআল্লাহ অচিরেই জমি ভাগ হবে বলে আমরা আশাবাদী। বর্তমানে আমরা একটি টিন শেড বিল্ডিংয়ে বসবাস করছি। জমি ভাগ হয়ে গেলে, ইনশাআল্লাহ, আমরা একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করেছি। যদিও আমাদের আলাদা করে অন্য কোনো জমি নেই, তবুও যেখানে আছি সেখানে আল্লাহর রহমতে শান্তিতে ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছি। বাড়ির চারপাশে সুরক্ষার জন্য দেয়াল দেওয়া আছে, যার ফলে নন-মাহরামদের অবাধ প্রবেশ নেই—আলহামদুলিল্লাহ। পাশাপাশি, আমি কিছু ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িত, যা আমাদের পারিবারিক খরচ মেটাতে সহায়তা করছে এবং ভবিষ্যতের জন্য সাহস জোগাচ্ছে। সব মিলিয়ে, বর্তমান অবস্থার জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং ভবিষ্যৎ নিয়ে ইনশাআল্লাহ আশাবাদী।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে দ্বীনের ব্যাপারে মোটামুটি সবাই সচেতন এবং যথাসাধ্য চেষ্টা করে। বাসায় মহিলা সদস্য বলতে আম্মু ও ভাবী ছাড়া আর কেউ নেই। তাঁরা নিয়মিত পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করেন এবং রমজানের রোজা পালন করেন। বাইরে কোথাও যাওয়ার সময় আম্মু ও ভাবী পর্দার বিধান মেনে বোরকা ব্যবহার করেন। এছাড়া সুযোগ অনুযায়ী নফল সালাত ও নফল রোজাও আদায় করার চেষ্টা করেন। তবে কখনো কখনো কাজের অতিরিক্ত ব্যস্ততার কারণে ফরজ সালাত দেরিতে আদায় হয় বা অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায়। মাহরাম ও নন-মাহরাম সংক্রান্ত বিধান মেনে চলার ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করা হয়, যদিও এই বিষয়ে আরও উন্নতির সুযোগ রয়েছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ২০১৯ সাল থেকেই নামাজ পড়া হয় তখন নিয়মিত অনিয়মিত নামাজ ছুটে যেত... কিন্তু আল্লাহর রহমতে ২০২১ সাল এর পর থেকে এমনটা হয় না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না,,,জামাত ছুটে গেলে ওয়াক্ত মত নামাজ আদায় করা নেই
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আগে শিখে ছিলাম উচ্চারণ ভুল হতো,,শুদ্ধ ভাবে শিখার জন্য এখন অনলাইন এ কোরআন শিক্ষার ক্লাস করতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মিথ্যা কথা বলবো না,, কাজের সুবাদে বই পড়া হয় না,,যতটুকু ইসলামি জ্ঞান পুরোটাই বড় বড় আলেম ও মুফতিদের ওয়াজ ও দ্বীনী বক্তব্য থেকে নেওয়া।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আব্দুদুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা আনিসুর রহমান আশরাফী, আবু ত্বহা আদনান, শায়েখ আহমাদুল্লাহ,জামশেদ মজুমদার
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম সব কাজে আল্লাহ তায়া'লাকে রাজী এবং খুশি করার চেষ্টা করি। কুরআন ও হাদীস অনুযায়ী জীবন-যাপনের চেষ্টা করি। কিছু ভুলত্রুটি হয়, তবে তার জন্য তওবা করি আল্লাহর কাছে। প্রায় প্রতিদিন নিজেই আত্মসমালোচনা করি নিজ কাজের বিষয়ে। তবে অন্যের সমালোচনা করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করি। আল্লাহর সৃষ্টি উপভোগ করতে ভ্রমণ পছন্দ করি। আহলিয়া কে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণের ইচ্ছে আছে,,, তবে দ্বীনি পরিবেশ বুঝে। মানুষ মাত্রই ভুল। যেকোনো ভুলত্রুটি সহনশীলতা, সম্মানের সাথে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শুধরে দিতে চাই ও আহলিয়া কর্তৃক পরিলক্ষিত ভুল শুধরে নিতে চাই। সহনশীলতা বজায় রাখতে পছন্দ করি। গোপন এ দান সদকা ও ইস্তেগফার আমার খুবই পছন্দনীয়।আমি যখনি কাজ করি প্রায় সময় এই ইস্তেগফার গুলো পড়ার চেষ্টা করি। বি:দ্র-আমার কোন মেয়ে বন্ধু নাই। ফ্রী-মিক্সিং এর যুগে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা থেকে দূরে রেখেছে,,আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ এই বছরের জানুয়ারী ১৫ তারিখ ওমরাহ সম্পূর্ণ করে এসেছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট,শার্ট,টি-শার্ট,পাঞ্জাবি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? ৪ বছর
টাখনুর উপরে কাপড় পরেন? জি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পরিপূর্ণ ভাবে চেষ্টা করি,,,কিন্তু নফস ও শয়তানের ধোঁকা দিয়ে দেয় ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ ১০০% হালাল পেশা পেশা হিসেবে “অন্যান্য” নির্বাচন করার কারণ হলো—আমি যে পেশার সঙ্গে যুক্ত, সেটি এখানে আলাদাভাবে উল্লেখ করার সুযোগ নেই। আমি ২০১৭ সালে ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সম্পন্ন করি। ২০১৮ সাল থেকে পেশাগতভাবে এই ক্ষেত্রেই কাজ করে আসছি। এক সময় নিয়মিত চাকরিতে যুক্ত ছিলাম; বর্তমানে প্রায় আড়াই বছর ধরে চাকরির বাইরে থেকে নিজ উদ্যোগে কাজ করছি, কারণ ভবিষ্যতে নিজস্ব একটি ফিজিওথেরাপি চেম্বার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বর্তমানে আমি রোগীদের বাসায় গিয়ে ফিজিওথেরাপি সেবা প্রদান করি—বিশেষ করে প্যারালাইসিসসহ বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের। আলহামদুলিল্লাহ, আমি আমার কাজ নিয়ে পূর্ণ সন্তুষ্ট। মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখতে পারা এবং তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারাই আমার কাছে সবচেয়ে বড় সফলতা ও প্রাপ্তি।
মাসিক আয় আল্লাহ যেভাবে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন, আলহামদুলিল্লাহ।শুধুমাত্র থেরাপি থেকেই আমার মাসিক গড় আয় ৪০,০০০+ টাকা। অন্যান্য আয়ের উৎসগুলোর হিসাব আমার পার্টনাররা দেখাশোনা করেন, তাই সেগুলো নিয়ে আমি খুব একটা জড়িত থাকি না। বর্তমানে যেসব ব্যবসায় বিনিয়োগ রয়েছে—১. কাবিলা, চান্দঁগাও গ্রামে একটি মুরগির ফার্মে শেয়ার।২. দেবিদ্বারের দুয়ারিয়া গ্রামে কোরবানির উদ্দেশ্যে ৪টি গরুতে বিনিয়োগ (আপাতত কার্যক্রম বন্ধ রয়েছে)।৩.কুমিল্লার প্লানেট এস.আর. মার্কেটের একটি জুতার দোকানে শেয়ার। ইনশাআল্লাহ, সামনে আরও কয়েকটি ব্যবসায় বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সবকিছুর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যে আমার জীবনসঙ্গী হবে ওনার সাথে কথা বলার পর
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বি.দ্র.: পরিপূর্ণ পর্দা পালনের স্বার্থে আহলিয়াকে সঙ্গে নিয়ে পৃথক ফ্ল্যাট ভাড়া বাসায় বসবাসের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে নবীজীর সুন্নত,,,একটি দ্বীনি পরিবার গঠন করার জন্য,,,দুনিয়াবি ফিৎনা থেকে বেঁচে থাকার জন্য,,,আমি মনে করি একজন আহলিয়া একজন স্বামীর জন্য উওম রিজিক
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫"-৫" ৫
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল,হাফেজা,আলেমা
জেলা কুমিল্লা জেলার ভিতরে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক ভাবে সচ্ছল
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী চাই—যিনি তাকওয়াবান, দ্বীনদার, বিনয়ী ও শান্ত স্বভাবের; যাঁকে দেখলে হৃদয় প্রশান্তিতে ভরে যায়। তিনি হবেন আমার বোঝাপড়ার সঙ্গী, সুখ-দুঃখে পাশে থাকা একজন নির্ভরতার আশ্রয়। আমি চাই, আপনি আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসবেন এবং তাদের সম্মান ও সুখকে নিজের সুখ মনে করবেন। কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—আমার আহলিয়া এবং আমার পরিবার যেন সবসময় খুশি ও সন্তুষ্ট থাকে। তাদের খুশিই আমার প্রকৃত শান্তি ও আনন্দ।” তার চোখে থাকবে মায়া, কথায় কোমলতা; পর্দা, ধৈর্য ও দ্বীনের সৌন্দর্যে তিনি হবেন স্নিগ্ধ ও পরিপূর্ণ। তার হাত ধরে আমি গড়তে চাই ভালোবাসা, শান্তি ও বরকতে ভরা—এক টুকরো জান্নাতের মতো জীবন। বি:দ্র: সর্বদা পূর্ণাঙ্গ পর্দা মেনে চলতে হবে। নির্ধারিত ১৪ জন মাহরাম ব্যতীত কোনো গায়রে মাহরামের সঙ্গে অতি প্রয়োজন ছাড়া কথা বলা বা অপ্রয়োজনীয় যোগাযোগ সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। পর্দা রক্ষা করা আপনার দায়িত্ব, আর আপনাকে সম্মান ও নিরাপত্তার সাথে আগলে রাখা আমার গায়রত, ভালোবাসা ও দায়িত্ব।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কুমিল্লা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5045

বয়স
44 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হোমনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12190

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12187

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
তিতাস, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6408

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চৌদ্দগ্রাম, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4894

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চান্দিনা, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6370

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মেঘনা, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন