Profile

বায়োডাটা নং : 9009

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ওসমানী নগর, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: গ্রাম দক্ষিণ তাজপুর, শেরপুর বাজার,থানা ওসমানী নগর
বর্তমান ঠিকানা ওসমানী নগর, সিলেট, সিলেট
এলাকা/গ্রামের নাম: গ্রাম দক্ষিণ তাজপুর, শেরপুর বাজার,থানা ওসমানী নগর
কোথায় বড় হয়েছেন? গ্রামের বাড়িতে বড় হয়েছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামেয়া আয়েশা সিদ্দিকা রা: মহিলা টাইটেল মাদ্রাসা, ওসমানী নগর
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ গাড়ি চালান
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই কুমিল্লা জব করেন, বউ বাচ্চা নিয়ে কুমিল্লাতেই নিজস্ব বাসা বাড়ি করে সেখানে বসবাস করেন। মেজো ভাই আমাদের নিজস্ব সিএনজি আছে সেই সিএনজি চালান (বিবাহিত) উনি উনার পরিবার নিয়ে আমাদের সাথেই থাকেন। ছোট ভাই ওমান থাকেন(বিবাহিত) উনার একটা তিন বছরের মেয়ে আছে, বিয়ে করে মেয়ে হওয়ার পরও আমাদের সাথে থাকতেন কিন্তু বিদেশ দেওয়ার পর বউ বাচ্চাকে শশুর বাড়ি দিয়ে রাখছেন। তাই উনি উনার নিজের মতো করে চলতেছেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা 🔹চাচা কৃষি কাজ করেন, আমাদের থেকে দূরে বসবাস করেন, তবে মাঝে মাঝে উনাদের বাসায় যাওয়া হয়। 🔹 মামা দুবাই প্রবাসী,তবে মামার সাথে আম্মুর বিবাদ এজন্য সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আমাদের পুরাতন বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে একটু সমস্যা চলতেছে আর বাড়ি করার জন্য নতুন জমি কিনা হয়েছে সেখানে এখনো ঘর উঠানো হয়নি, ভবিষ্যতে নতুন জমিতে ঘর উঠাবেন ইনশাআল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনের বিষয়ে আমার পরিবার একেবারে অজ্ঞ ,উনারা মাহরাম -নন মাহরাম তেমনটা মেনে চলেন না এব্যাপারে আমি খুবই ব্যর্থ, অনেক চেষ্টা করি উনাদেরকে বুঝাই কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ তায়ালা। তবে আমি সবসময় মাহরাম - নন মাহরাম মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি,২০১৫ সাল থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? তেমন হয় না তবে বিশেষ কোনো কারণে দূরবর্তী কোথাও যাওয়া হলে কাযা হয় তবে বাসায় এসে কাযা আদায় করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ মানসিক কোনো রোগ নাই তবে শরীরে এলার্জি জাতীয় একটু সমস্যা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে গিয়ে সেজদা করা, ভক্তি দেওয়া , বিভিন্ন মানত করা এগুলো শিরিক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ঈমানদীপ্ত কাহিনি, বিশ্বনবী সা: এর জীবন ও আদর্শ, নবী জননী মা আমেনার জীবনী, আমার দেখা শায়খ আহমদ শফী রহ: , কাশ্মীরের শেহজাদা আরো অনেক
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, নজরুল ইসলাম কাসেমী, আনিসুর রহমান আশরাফি আরো অনেকে
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 📌 পছন্দ অপছন্দের কথা বলতে গেলে তো শেষ হবে না -বলতে গেলে পুরো একটা বই রচিত হয়ে যাবে আর তাছাড়া আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে গুছিয়েও লিখতে পারবোনা। তবে নিচে মনের কিছু অভিব্যক্তি পেশ করলাম--------- 🔹আমি বই পড়তে খুবই পছন্দ করি ইসলামিক / উপন্যাস/ইতিহাস বিষয়ক ইত্যাদি। 🔹পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন জায়গা পরিদর্শনের জন্য ঘুরতে যাওয়া আমার শখ কিন্তু সেটা বাস্তবায়ন হয়না। 🔹আমি ঘরের কাজ করতে পছন্দ করি। 🔹খাবারের মধ্যে শুধুমাত্র এলার্জি জাতীয় খাবার ব্যতীত সবধরনের খাবার খাই কোনো ধরনের বাছাবাছি /বাহানা এগুলো নাই। 🔹অন্যের খাবার কিংবা অন্যের দেওয়া জিনিস খুব কম গ্রহণ করি,কারণ সবার খাবার তো আর হালাল থাকে না, তবে ক্ষেত্র বিশেষ কারো কারো পক্ষ থেকে গ্রহণ করি। 🔹বিড়াল ও ঘোড়া আমার খুব পছন্দনীয় প্রাণী। 🔹 আমি সুখ দুঃখ সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি, সবসময় হাসিখুশি থাকাটাও সুন্নাত, সবসময় অহংকার , রিয়া, গীবত এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি, আমি সাধারণভাবে সাদাসিধে চলতে পছন্দ করি, আল্লাহ তায়ালার কাছে চাই তিনি যেন সবসময় অল্পতুষ্টে থাকার তৌফিক দেন, আমি অনর্থক বেশি কথা বলা বকবক করা পছন্দ করিনা বরং কম কথা বলতে পছন্দ করি। মিথ্যা কথা বলা বা কারো গিবত করা মোটেও পছন্দ করিনা। 🔹 আমার অনেক দিনের আকাঙ্ক্ষা আমার ভবিষ্যৎ মাহরামের সাথে আল্লাহর পবিত্র কাবা ঘরের মেহমান হবো। 🔹 আমার একটা ইচ্ছা আমার বিয়েটা কম খরচের মধ্যে হবে, আমার পরিবারের উপরও কোনোকিছু চাপিয়ে দেওয়া হবে না এবং পাত্র পক্ষের উপরও কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। কেননা রাসুল সা: বলেছেন-যে বিয়েতে যত কম খরচ সে বিয়েতে আল্লাহর বরকত তত বেশি। আমার ইচ্ছা আমার বিয়েতে কোনো জাঁকজমক অনুষ্ঠান হবেনা বরং মসজিদে কিছুসংখ্যক ওলামায়ে কেরাম ও সিলেটের স্বনামধন্য পীর হেফাজতে ইসলামের আমির আল্লামা মুফতী রশিদুর রহমান ফারুক দা:বা: উনাদের উপস্থিততে হবে-উনাদের উপস্থিতিতে হলে বিয়েতে কোন হারাম সুদি দেনার টাকা ব্যবহার হবেনা, কারণ আমার পরিবার দ্বীন সম্পর্কে অজ্ঞ। আমি চাইনা আমার এই বরকতময় কাজে কোনো হারামের স্পর্শ লাগুক।আর শেষ শখটা হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত যেন দ্বীনের পথে চলে রবের সন্তুষ্টি চিত্তে জীবন যাপন কাটিয়ে যেতে পারি। আল্লাহ আমাকে ও সবাইকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন আমীন 🤲💞🕋
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো সাধারণ বোরকা,হিজাব, নিকাব হাত -পা মোজাসহ পরি, চোখ ঢেকে বাহিরে যাই।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৪ সাল থেকে, তবে খাছ পরিপূর্ণ পর্দা শুরু করেছি ২০১৭ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না, নাটক সিনেমা এগুলো মোটেও পছন্দ করিনা।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কুরআনের খেদমতে নিযুক্ত আছি
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আমি মাদ্রাসায় শিক্ষকতা করছি।আমার উপার্জন হালাল
মাসিক আয় বলতে অনিচ্ছুক
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলাম বিবাহকে সুন্নত ও ইবাদতের অংশ হিসেবে আখ্যায়িত করেছে।বিবাহ হচ্ছে নবী করীম সা:সুন্নাহ।যেমন- নবী সা:ইরশাদ করেছেন:বিবাহ আমার সুন্নাহ আর যে আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার অন্তর্ভুক্ত নয়। বিবাহের মাধ্যমে অর্ধেকদ্বীন পূর্ণ হয়, যেমন:নবী সা:ইরশাদ করেছেন-যে ব্যক্তি বিবাহ করল সে যেন তার অর্ধেকদ্বীন পূর্ণ করল আর বাকীঅর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহকে ভয় করে।তাছাড়া বিবাহ একটি সুন্দর ও পবিত্র সম্পর্ক, যা দুটি আত্মাকে বন্ধনে আবদ্ধ করে দেয়। আমি বিবাহ করতে আগ্রহী, কারণ এটি দ্বীনি ও পার্থিব জীবনের পূর্ণতা আনে। একজন জীবনসঙ্গী শুধু একজন সঙ্গী নয়, বরং একজন বন্ধু, সহচর ও সহযাত্রী, যার সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করা যায়।বিবাহ ব্যক্তির পবিত্রতা ও আত্মসংযম রক্ষা করে, দৃষ্টি হেফাজত রাখতে সহায়তা করে, হারাম কাজ থেকে বিরত রাখে, একজন জীবনসঙ্গীর মাধ্যমে মানসিক প্রশান্তি, ভালোবাসা ও সহযোগিতা পাওয়া যায়, যা জীবনের পথে এগিয়ে যেতে সহায়ক। বিবাহ একটি পূর্ণাঙ্গ পরিবার গঠনের মাধ্যম, যেখানে সন্তানদের সঠিক মূল্যবোধ ও শিক্ষা দেওয়া সম্ভব হয়।কেননা নবী সা:ইরশাদ করেছেন-তোমরা বিয়ে করো,সন্তান জন্ম দাও, কারণ কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যা দেখে অন্যান্য জাতির ওপর গর্ব করব। নেক সন্তান সমাজের কল্যাণে কাজ করে, পরকালে পিতা-মাতার জন্য সাদকায়ে জারিয়া হয়।একজন সহধর্মী যদি দ্বীনদার হন,তবে সে দ্বীনের পথে চলতে সহায়তা করে, যা জান্নাতের পথে সহযাত্রী হওয়ার মাধ্যম হতে পারে।আমি বিশ্বাস করি, বিবাহের মাধ্যমে একটি সুন্দর সম্মানজনক ও দ্বীনভিত্তিক জীবনযাপন গড়া সম্ভব। তাই একজন সদাচারী, দায়িত্বশীল দ্বীনদার ও পারস্পরিক শ্রদ্ধাবোধসম্পন্ন জীবনসঙ্গী কামনা করছি, অর্ধেকদ্বীন পূর্ণ করে বাকি অর্ধেকের জন্য আল্লাহর সন্তুষ্টিতে জীবন কাটাতেচাই
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-30
উচ্চতা ৫'৫ ফুট থেকে ৬'ফুটের ভিতরে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা হাফেজ,মাওলানা,মুফতি /জেনারেল হলে কমপক্ষে HSC পর্যন্ত পড়াশোনা, বা পড়াশোনা চলমান তবে যে লাইনেই পড়াশোনা থাকুক না কেন দ্বীন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, দ্বীন পালনে আগ্রহী থাকতে হবে
জেলা সিলেট বিভাগের ভিতরে হলে ভালো হয়। তবে দূরবর্তী জেলা হলে পারিবারিকভাবে বিবেচনা করে দেখা যাবে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আলেম হলে মাদ্রাসার শিক্ষক আর জেনারেল হলে টিচার /ব্যবসায়ী/প্রবাসী যাই হোক না কেন হালাল উপার্জন হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত /উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সর্বপ্রথম দ্বীনদার হওয়ার আশা করি, আলেম,মুফতি /জেনারেল যাই হোন না কেন দ্বীন পালনে আগ্রহী হতে হবে।দৃষ্টির হেফাজতে যত্নশীল এবং গায়রতবান হওয়া। দাওয়াতি কাজের প্রতি আগ্রহ ও মহব্বত থাকা।হালাল হারামের ব্যাপারে সতর্ক থাকা।দায়িত্ববান সম্পন্ন হওয়া।শুধু আহলিয়া নয় গোটা পরিবারের পর্দার ব্যাপারে কঠোর থাকা এবং পর্দার পরিবেশের নিশ্চয়তা দেওয়া।ঠান্ডা ও নরম মেজাজের হওয়া, মিষ্টভাষী হওয়া।জিহাদের চেতনা অবশ্যই থাকতে হবে।সব কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং সর্বদা আল্লাহকে ভয় করেন এমন। আহলিয়া,পরিবার,পরিজন,আত্মীয়স্বজনদের হক্ব আদায়ের ব্যাপারে সচেষ্ট থাকা।সুধি এনজিও এগুলোর সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা আর থাকলেও ভবিষ্যতে এগুলো থেকে সম্পূর্ণরূপে বের হওয়ার চেষ্টা ও প্রতিজ্ঞা থাকতে হবে-সুধের টাকা ধার করে আনা আমি অনেক অপছন্দ করি,এটা আমার কাছে খুবই ঘৃণিত একটা ব্যাপার, আমি না খেয়ে থাকতে রাজি তবুও এসব হারাম উপার্জন ভক্ষণ করতে রাজি না।নামাজী পরিবার হতে হবে। আমি ফেসবুক টিকটক এগুলো চালানো পছন্দ করিনা উনিও এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন আশা করি। তাকদিরে কি আছে ,কে আছেন একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন তবে আমার রবের প্রতি ভরসা ও বিশ্বাস আছে তিনি আমাকে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী দান করবেন ইনশাআল্লাহু তা'য়ালা ☝️😌 ----হালালের জন্য প্রবাহিত করা প্রতিটি চোখের অশ্রুকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং আমাকে ও সবাইকে একজন উত্তম দ্বীনদার জীবনসঙ্গী ও সঙ্গীনি দান করুন। আমিন 🤲 😢💞🕋 📌তবে যারা যৌতুক চাইবেন দয়া করে আপনারা কেউ যোগাযোগ করবেন না। অনেকে আছেন সরাসরি চান না কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে যৌতুকের ইঙ্গিত দেন, আল্লাহ তায়ালা এসব যৌতুকদারী লোভী মানুষদের থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন 🤲 📌 বিবাহিত/ ডিভোর্স প্রাপ্ত কেউ যোগাযোগ করবেন না এবং যারা বাসায় এসে দেখার পূর্বে পাত্রীর ছবি দেখতে চান এমন কেউ যোগাযোগ করবেন না - অভিভাবকদের সম্মতিক্রমে সরাসরি বাসায় এসে দেখে তাকদিরে থাকলে হবে না হলে তো নাই।আর যোগাযোগ করার পূর্বে অবশ্যই অভিভাবককে বায়োডাটা দেখিয়ে আলাপ আলোচনা করে যোগাযোগ করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ওসমানী নগর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2719

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12133

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11825

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1188

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #458

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #181

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ওসমানী নগর, সিলেট, সিলেট
সিলেট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন