Profile

বায়োডাটা নং : 9001

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পাতানিশ
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম:
কোথায় বড় হয়েছেন? গ্রামে নিজ বাড়িতে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে ঢাকায় ব্যবসা ছিলো।যেখানে বাবা ব্যবসা করতেন সেই জায়গা আর পরিস্থিতি আগের মতো নেই এবং যেহেতু আমরা তিন ভাই এখন ইনকাম করি সেই সুবাদে আমরা ভাইয়েরা সিদ্ধান্ত নিয়েই আব্বাকে ঢাকা থেকে নিয়ে আসছি। বাড়িতে আম্মা একা থাকে তাই বাড়িতে থাকার জন্য নিয়ে আসা+ ওনার বয়স হয়েছে ইবাদত করবে আর আমাদের জন্য দোয়া করবে মূল হাকিকত এটাই। এক কথায় বলতে গেলে অন্যের কাজ করতে দেই না। বাবা নিজেদের নতুন বাড়িতে গাছপালা, ফসল,পুকুর দেখাশোনা+নিজেদের জমি আবাদ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য মেঝো ভাই স্নাতক ৩য় বর্ষ পড়া চলমান পাশাপাশি ঢাকাতে চাকরিজীবী।সে অবিবাহিত। ছোট ভাই এসএসসি পরীক্ষা দেয় নি। ঢাকাতে চাকরিজীবী। সে অবিবাহিত। তাকে প্রবাসে নিয়ে যাবো আমার কাছে পাসপোর্ট রেডি কথা চলছে সেও প্রস্তুত। যদিও আগে দুই বার টাকা জমা দিয়েছি কিন্তু হয় নি। এবার সরাসরি আমার কোম্পানিতে নেওয়ার প্রচেষ্ঠা চলছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা দুজন ১ম: বড় মামা প্রবাসে আছেন দীর্ঘ ১৫ বছর যাবত। ছোট মামা মুফতি মসজিদে খতিব। পাশাপাশি ব্যবসা+ অন্যান্য পেশায় নিয়োজিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রামে নিজেদের জায়গাতে নিজস্ব টিনশীট বাড়ি আছে। এছাড়া বিশ্ব রোডের সাথেই জমি ত্রুয় করে সেখানে আরো একটি নতুন বাড়ি বেঁধে রেখেছি খুব শীঘ্রই আল্লাহ চান তো সেখানে ছাদ বিশিষ্ট বিল্ডিং কাজ ধরবো ইনশাআল্লাহ। আমরা পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে যাবো। নতুন বাড়ির ভিতরে নিজেদের পুকুর ভর্তি মাছ,তরকারি , ,কম বেশি সকল ধরনের ফলমূল শাকসবজি সবই আছে আমাদের আলাদা করে তেমন কিছু ত্রুয় করতে হয় না। মোটামুটি পরিবারের চাহিদা মিটে যায় এর পাশাপাশি বিত্রুি করা হয় পরিবারের আয়ের পথ সুগম হয়। তারপর পুরো বাড়ি গাছপালায় ঘেরা। এছাড়াও পুরাতন বাড়ির আশেপাশে, পুকুর পাড়ে, রাস্তার পাশে আমাদের বেশ পরিমান জায়গায়/সম্পদ রয়েছে। এর পাশাপাশি মাঠে নিজেদের ফসলিন জমি আছে যেখানে ধান, গম,ভুট্টা, সরিষা চাষ করা যায়। আমরা তিন ভাই এবং বাবা কেউ বেকার না সবাই কর্মজীবি। এক কথায় বলতে গেলে আমরা আর্থিক ভাবে স্বাবলম্বী আলহামদুলিল্লাহ। আমাদের কোনও ক্রাইসিস নেই আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি আলেম পরিবার দ্বীনি পরিবেশ পাই নি বরং দ্বীনি পরিবেশ গড়ে তুলেছি আলহামদুলিল্লাহ। আম্মা এবং আব্বা নিকট আত্মীয়দের সাথে মাহরাম এবং নন-মাহরাম মেইনটেইন করতে কিছুটা ভুলত্রুটি অসচেতন হলেও আমরা ভাইয়েরা এই বিষয়ে বেশ সচেতন এবং ওনাদের বুঝানোর চেষ্টা করি এটা হারাম।আলহামদুলিল্লাহ আমি এবং আমার মেঝো ভাই পর্দার ব্যাপারে বেশ সচেতন এই বিষয়ে কোনও ছাড় নেই। এক কথায়,বলতে গেলে আমার পরিবার অন্যান্য পরিবারের মতোই নামাজ, রোজা, তিলাওয়াতে বেশ মনযোগী এবং আগ্রহী।একজন নেককা স্ত্রী ফেলে বাড়ির দ্বীনি পরিবেশটা আরো প্রসারিত হবে বলে আশা করি। বাড়িতে শুধু আম্মা আর আব্বা থাকেন দুজনেই নামাজী আম্মা ঘরেই থাকেন নামাজ পড়েন নিয়মিত তিলাওয়াত করেন বিশেষ করে ফজরের পর। আব্বা মসজিদে গিয়ে জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেন। আমার মেঝো ভাই বাড়িতে তেমন একটা থাকেন না আলহামদুলিল্লাহ সে পর্দার ব্যাপারে খুব সচেতন+ সচারাচর তার নামাজ কাজা হয় না। সে বাড়িতে আসলে বাড়ির দ্বীনি পরিবেশটা আরো প্রখর হয় সবাই উৎসাহিত হয় অনুপ্রেরণা পায়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ! আলহামদুলিল্লাহ আমি ছোট থেকেই নামাজ পড়ি। আমার স্পষ্ট মনে আছে ২০১৩ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করি তখন আমি নবম শ্রেনীর ছাত্র ছিলাম। স্কুলে একজন টিচার ছিলো তিনি নামাজ না পড়ার জন্য শাস্তি দিতেন এবং নামাজ পড়ার তাগাদা দিতে। দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করতে কে কত ওয়াক্ত নামাজ পড়েছেন মূলত সেখান থেকে নামাজের প্রতি অনুপ্রেরণা উৎসাহ পাই। চেষ্টা করি প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ তেমন কাযা হয় না ঘুমের জন্য ফজর কাযা হয়ে যায় মাঝে মাঝে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি না!সহি শুদ্ধ পারি না। সহি শুদ্ধ করার প্রচেষ্ঠায় এনং শেখার আগ্রহ আছে অনেক বেশি। রমজানে সহি শুদ্ধ ভাবে শিখার ইচ্ছে আছে। আমার স্বপ্ন যদি আমার আহলিয়া সহি শুদ্ধ ভাবে পড়তে পারে তবে তার কাছ থেকে শিখে নিবো ইনশাআল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বি না আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমি শারিরীক মানসিক ভাবে সম্পর্ন সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা পর্যন্ত ঠিক আছে তার বাহিরে যা করবে সব বিদাত এবং শিরক। যেমন মাজারে কিছু চাওয়া এবং মাজারে সিজদাহ্ করা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, রিয়াদুস সালিহীন, আল আযকর। তিনটি বইয়ের নাম জানতে চাইলেন তাই তিনটাই বললাম যদিও আমি বই প্রেমী বই পড়তে ভালো লাগে পছন্দ করি আমার কাছে এভেলেবেল বই স্টক রয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়া অনাগত ভবিষ্যৎ মাহরামকে হাদিয়া দেওয়ার জন্য অনেক বই কিনে স্টোক করে রেখেছি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ আমার আইডল, শায়েখ আহমদ উল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান। তিন জনের নাম জানতে চাইলেন তাই তিনটাই বললাম যদিও সম্মানের সহিত কম বেশি বাংলাদেশের সকল স্কলার উলামায়ে কেরামগনের বয়ান শুনেছি শোনা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম আসলে নিজেকে নিয়ে বলা খুব কঠিন।প্রথমত আমি একজন জেনারেল পড়ুয়া মাদ্রাসার বারান্দায়ও আমার পা পড়ে নি। তবে চেষ্টা করেছি জাতির চরিত্র গঠনের কারিগর আলেমদের মতো চলাফেরা করতে ওনাদের সান্নিধ্যে, সোহবতে থাকার চেষ্টা করেছি। জানি না আমি গুনাহগার কতটুকু কি করতে পেরেছি। এই সমাজে হাজারো জুলেখায় ভরে গেছে কিন্তু আফসোস আমি একজন ইউসুফ হতে পারি নি। আমি আমার র'বের দয়া এবং হেদায়েতে দ্বীনে ফেরা অতি ক্ষুদ্র এক নগন্য অধম। আমার এই বায়োডাটার লেখা দেখে আমার চরিত্র এবং দ্বীনদারিত্বকে বিবেচনা করবেন না। বরং আমার হেদায়েত এবং কল্যানের জন্য দোয়া করুন। আমার পছন্দ বই পড়া,বৃষ্টিতে চা-খিঁচুড়ি, ঘুমতে ভালো লাগে। বিড়াল এবং কবুতর, হাঁস, মুরগী পুষতে পছন্দ করি।ভ্রামন করতে ভালো লাগে ঘুরতে পছন্দ করি পর্যটন কেন্দ্রগুলো। আলুর ভর্তা, ডাল, গরম ভাত সাথে ডিম ভাজি ভালো লাগে। বিরিয়ানি, নুডলস, চটপটি,ফুচকা,হালিম, গরম ভাজাপোড়া, চিংড়ি মাছের ভরা, নান রুটি দিয়ে গ্রিল,ভাজা বা পোড়া মুরগি, বার্গা, নেহারি এগুলো পছন্দের খাবার। সাদা পোশাক পছন্দ করি। ধুমপান, পান,চা, অপছন্দ করি। অহেতুক গীবত এবং সমালোচনা হয় এমন আড্ডা অপছন্দ। রাজনীতি অপছন্দ করি, মানুষকে ঠকানো অপছন্দ, আমি সর্বদা ইনসাফ ও ন্যায়ের পক্ষে আছি। মিথ্যা বলা,গালি দেওয়া, অশালীন ভাষা বলা,জুলুম করা, কথা বেশি বলা অপছন্দ। অতিরিক্ত তর্ক কথা কাটাকাটি, জামেলা বিশৃঙ্খলা পছন্দ করি না। আমি বদ মেজাজি না রাগী মানুষ পছন্দ না। স্বপ্ন একজন নেককা, তাকওয়াবান, দ্বীনদান, খাস পর্দাওয়ালী, যার প্রতি রব রাজি খুশি যার হৃদয় আল্লাহ তা'য়ালার ভালোবাসায় সিক্ত, সুন্নাহ্ প্রেমী যার ভিতরে দুনিয়াবি কোনও মোহ নেই এমন একজন সহধর্মিণী পাওয়া।স্বপ্ন আমি চাই এমন একজন আসুক যে আমার জীবনে হেদায়েতের নূর নিয়ে আসবে এক আলোক বর্তিকা হয়ে।কোনও এক জুম্মার দিন বাদ আছর মসজিদে হালাল বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি দায়ুস হতে চাই না বরং একজন গায়রতবান পুরুষ হতে চাই। আমার ইচ্ছে যিনি আমার আহলিয়া হবেন তার নামটাও আমার বন্ধু মহল লোকসমাজে বলবো না ইনশাআল্লাহ যদি আল্লাহ তা'য়ালা কবুল এবং সহজ করেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টিশার্ট, প্যান্ট, পাঞ্জাবি পায়জামা, লুঙ্গি আর আমি জেনারেল পড়ুয়া হলেও বেশিভাগ সময় মাথায় টুপি থাকে।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্ল দেড় বছর যাবত মুখে দাঁড়ি তবে বায়োলজিক্যাল কারনে মুখের দাঁড়ি ঘনত্ব কম মুখের দুই চোয়ালেন মাঝে দাঁড়ি খুবই স্বল্প। আমি শেভ করি না। সুন্নত হিসেব যে ভাবে যতটুকু রাখার রেখেছি। দাড়ি যেভাবে আছে ছেড়ে দিয়েছি।।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ সব সময় এবার এটা প্যান্ট হোক পায়জামা হোক কিংবা লুঙ্গি+ আমার মাথায় বেশিরভাগ সময় টুপি রাখি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ আমি আমার চোখ এবং লজ্জাস্থান নিয়ে বেশ সতর্ক সব সময় মাহরাম/ নন- মাহরাম দেখে চলি। নিজের দৃষ্টিকে নত রাখার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না একেবারে অভ্যাস নেই। আমি মোবাইলে তেমন আসক্ত না ফোন আমার কাছে অতো আহামরি কিছু না বাসায় টিভিও নেই। তিলাওয়াত এবং বয়ান শোনা হয়। প্রতি শুত্রুবার সূরা আল কাহা্ফ শোনা হয় সব সময়। হারাম মিউজিক অপছন্দ। কিন্তুু মালয়েশিয়ায়ন ভাষা অনলাইন ক্লাস আর ইসলামিক প্রশ্নউত্তোর পর্ব এবং বিভিন্ন টকশো দেখা এবং শোনার অভ্যাস আছে।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না যুক্ত হতে চাই এবং চেয়েছি সময় স্বল্পতা কর্মব্যস্ততায় হয়ে উঠে না। তবে তাবলীগ জামাতকে সময় দেই এবং দিয়েছি তাদের কথা শুনি এবং ওনাদের সান্নিধ্যে সোহবতে বসা হয়েছে । কিন্তু ওনাদের সাথে সফরে যাওয়া হয় নি। ইচ্ছে আছে ভবিষ্যতে তাবলীগ জামাতে যুক্ত হওয়ার এবং আমার সামর্থ অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো।
পেশাগত তথ্য
পেশা প্রবাসী
পেশার বিস্তারিত বিবরণ আমি মালয়েশিয়াতে একটি কাঠ কোম্পানিতে জব করি। আলহামদুলিল্লাহ আমার উপার্জন সম্পর্ন হালাল হালাল হালাল।।
মাসিক আয় ৭০,০০০(সত্তর হাজার)টাকা তার কম বেশিও হয় কাজের উপর ডিফেন্ড করে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি! অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ অবশ্যই। আমি দায়ুস হতে চাই না বরং একজন গায়রতবান পুরুষ হতে চাই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে!
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? জ্বি না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? গ্রামে নিজ বাড়িতে।।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আস্তাগফিরুল্লাহ জ্বি না! একটা সুতাও আমার বা আমার পরিবারের চাওয়ার নেই। জোরপূর্বক চাপিয়ে দিলেও গ্রহন যোগ্য হবে না। ইনশাআল্লাহ। আমি এই অনাচার এবং হারামের পক্ষে নয় আমি এসব সমর্থন করি নি করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তা'য়ালা আমাকে যথেষ্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো সকল নবী রাসুল গনের সুন্নত। আমি বিয়ে করে আমার অর্ধেক দ্বীন সম্পর্ন করতে চাই। এই ফেতনার জামানায় নিজের চোখ এবং লজ্জাস্থান হেফাজতের জন্য বিয়ের কোনও বিকল্প নেই। মূলত আমি ফেতনা এবং যিনা থেকে বাঁচার জন্যই বিয়ে করবো।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫ফুট বা তার উপর হলেই হবে।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কওমী অঙ্গনের শারহে বিখায়া, হেদায়া, মেশকাত, দাওরায়ে হাদিস পড়ুয়া হলে আলহামদুলিল্লাহ। আলিম/এইএসসি অথবা অনার্স চলমান।
জেলা চাঁদপুরের ভিতরে হলে ভালো হয়। তবে কুমিল্লা, শরীয়তপুর হলেও হবে।।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা থাকা আবশ্যক নয়! শিক্ষার্থী হলেই হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, মূলত আমি তার অর্থ সম্পাদকে নয় বরং তার দ্বীনদারিত্বকে প্রধান্য দিবো। ইনশাআল্লাহ!
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রিয় অনাগত ভবিষ্যৎ মাহরাম। প্রথমত পরিপূর্ন দ্বীন মেনে চলার মন মানসিকতা থাকতে হবে। দ্বীন মানার ক্ষেত্রে যে কষ্ট হবে তা সহ্য করা ক্ষমতা থাকতে হবে। ঝিনুকের ভিতর মুক্ত যেমন লুকায়িত থাকে সে যেনও নিজেকে পর পুরুষ থেকে এভাবে আড়াল করে রাখে। তাকে সেভাবে রাখা এবং সেই পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। আমার সাথে ঘুরতে/সফরে যাওয়ার বাহানা করবে। আমার সাধ্যের মধ্যে তার ছোট ছোট শখ, আহ্লাদ গুলো পূরণ করার আবদার করবে। অনেক বেশি লাজুক হবে,গায়রতবান হবে, কথা কম বলবে গলার স্বর উচ্চ করবে না। যথেষ্ট নম্রএবং ভদ্র হবে। পাঁচ ওয়াক্ত নামাজী হবে নিজেকে পর পুরুষ থেকে আড়াল করে রাখবে।বাড়ির বাহিরে হিজাব,নিকাব,হাত,পা মোজা সহ খাস পর্দা করবে। আমি মনের করি চোখ যেহেতু পর্দার অন্তর্ভুক্ত তাই চোখ ঢেকে রাখবে। আমার অনুমতি ব্যতিত কোনও কিছু করবে না বাহিরে বের হবে না। মিথ্যা বলবে না, আমার কাছে কোনও কিছু লুকাবে না গোপন করবে না। আমাকে এবং আমার পরিবারকে অনেক বেশি ভালোবাসবে এবং কেয়ার করবে। অবসরে বই পড়বে। আমাকে কোরআন পড়ে শুনাবে বই পড়ে শুনাবে, অল্প তুষ্ট থাকবে, বেশি চাহিদা আবদার থাকবে না। দুনিয়াবি মোহে কাতর হবে না। আমি চাই সূরা ফুরকানের ৭৪ নং আয়াতের দোয়ার বরকতে হিদায়েতের নূর নিয়ে তার আগম ঘটুক আমার জীবনে। আমি মনে করি একজন দ্বীনহীন, বেপর্দা নারীকে বিবাহ করার চেয়ে একাকিত্বে জীবন পার করে দেওয়া উত্তম। তার কাছে আমি তিনটা জিনিস বেশি প্রত্যাশ করবো ১/হায়া/লজ্জাশীল অনেক বেশি লাজুক হবে। ২/ গায়রত সম্পর্কে অবগত থাকবে।৩/ পর্দা। পর্দার ব্যাপারে আমি বেশ কঠোর এই বিষয়ে কোনও ছাড় নেই সেত্রুিফাইস নেই। মূলত দ্বীন পালন করতে গিয়ে আমার সাথে থাকতে হলে অনেক কিছু ছাড়তে হবে,ত্যাগ করতে হবে,ছেড়ে দিতে হবে, মেনে নিতে হবে,সেত্রুিফাইস করতে হবে। আর এসব করবে সে আমার দিকনির্দেশনায় তার ইহকাল এবং পরকালের কল্যানের জন্য। জরুরি কিছু কথা:- আপনি যদি হারাম সম্পর্কে জড়িয়ে থাকেন তবে এই বায়োডাটা আপনার জন্য নয় স্কিপ করে যান। আমি বিশ্বাস করি এবং আমার ব্যাক্তিগত অভিমত থেকে বলছি আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে পাত্র নির্বাচন করতে গেলে একটা ছেলে সম্পর্কে সব চেয়ে ভালো তথ্য দিতে পারে তার পাড়া/মহল্লার মসজিদের ইমাম, ছেলেটা দৈনিক মসজিদে ৫ বার আযান হলে কোথায় থাকে?ফজরে কোথায় থাকে ঘুমে নাকি মসজিদে নামাজের কাতারে। তাছাড়া একজন ইমাম পুরো পাড়া মহল্লায় ঘুরে বলতে পারে কোন ছেলেটা কেমন তার আড্ডা কোথায় তার ঘুরাফেরা ওঠাবসা কাদের সাথে ইত্যাদি। আমার বায়োডাটার লেখার সত্যতা যাচাইয়ের জন্য আপনি/আপনারা আমার পাড়াপ্রতিবেশি এবং মসজিদে ইমামের কাছ থেকে তথ্য নিতে পারেন। এক্ষেত্রে আমি মানুষ হিসেবে কেমন এটা আমার বা আমার পরিবারের কথায় কিছু যায় আসে না। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রীর চেয়ে ভালো আর কেউ হয় না কত শত মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট কথা বলা হয় বাস্তব জীবনে যার কোনও অস্তিত্ব নেই। তাই আমি মনে করি আমি শত অন্যায় করলেও মানুষ হিসেবে খারাপ হলেও আমার পরিবার ভালোই বলবে এটাই স্বাভাবিক। তাই আমি আপনাকে আমার সম্পর্কে জানতে সত্যতা যাচাইয়ের জন্য আমার পরিবারকে অগ্রাধিকার দিচ্ছি না। বরং এটার জন্য আমার পাড়াপ্রতিবেশি এবং মসজিদে ইমাম রয়েছেন। বাকীটা নিজ কানে শুনে নিবেন নিজ চোখে দেখে নিবেন। ইনশাআল্লাহ! অর্ধেকদ্বীন ডটকমে অঙ্গীকার নামায় স্বাক্ষর দিয়েছি,শপথ করেছি তাই বলে এটা বিশ্বাস করে নিবেন না যে আমি আমানতধার, বিশ্বাসী,দ্বীনদার বরং নিজের মনের সন্দেহ দূর করার জন্য সামনে আসুন, দেখুন, শুনুন, জানুন। জাযাকুমুল্লাহু খাইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হাজীগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5507

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5787

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5724

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6970

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4990

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6847

বয়স
23 বছর
উচ্চতা
৬′ ১″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাজীগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন