Profile

বায়োডাটা নং : 8995

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আটোয়ারী, পঞ্চগড়, রংপুর
এলাকা/গ্রামের নাম: বড়সিঙ্গিয়া
বর্তমান ঠিকানা ভাঙ্গুড়া, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ভাঙ্গুড়া
কোথায় বড় হয়েছেন? গ্রামে, রংপুরে, ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রসায়ন( Chemistry)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় জৈব রসায়ন (Organic Chemistry)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)
পাসের সন 2022
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই এমপিওভুক্ত স্কুলের গণিত শিক্ষক। উনি বিবাহিত। আমার চেয়ে ১০-১২ বছরে বড়।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন HSC pass. বিবাহিত, গৃহিণী। আমার চেয়ে ৭-৮ বছরে বড়। দুলাভাই এমপিওভুক্ত স্কুলের গণিত শিক্ষক। আরেক বোন ডিগ্রী পাশ। আমার চেয়ে ৪-৫ বছরে বড়। বিবাহিত, গৃহিণী। দুলাভাই একটা NGO এর ব্রাঞ্চ ম্যানেজার।
চাচা মামাদের পেশা চাচা মৃত। ব্যবসায়ী ছিলেন। মামা মৃত, কৃষক ও মাহেন্দ্র গাড়ির মালিক ছিলেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবার প্রায় ৬বিঘা+ উর্বর আবাদী জমি আছে। (৫০ শতাংশে এক বিঘা ধরে) নিজস্ব টিনসেট বিল্ডিং বাড়ি আছে। নিজস্ব পুকুর আছে। যথেষ্ট পরিমাণে ফলদায়ী বৃক্ষ আছে। আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছল এবং এলাকায় সুপরিচিত,আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে সবাই অন্য সাধারণ মুসলমানের মতো রোজা, নামাজ ইত্যাদি মৌলিক বিধান মেনে চলে। তবে পর্দার ব্যাপারে শিথিলতা আছে। মা, বোন, ভাবি সবাই বাইরে গেলে বোরখা, নিকাব পড়ে। কিন্তু বাড়ির ভিতরে মাহরাম-গাইরে মাহরাম ব্যাপারে সচেতন নয়। সবাই ধর্মপ্রাণ। বাড়িতে পর্দা পালনে আরো কিছু কাজ করা দরকার। এর মধ্যে এটা করে ফেলার পরিকল্পনা আছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলাহামদুলিল্লাহ জামাতের সাথে পড়ি। Class five থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। বুঝ হওয়ার পর জীবনে কখনো পূর্ণ একদিন নামাজ কাযা হওয়ার কথা মনে পড়েনা(আলাহামদুলিল্লাহ))।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ঘুম অথবা পরিস্থিতির কারণে কখনো কাযা হয়। এটা কখনো 2/3 মাসে এক ওয়াক্ত আবার কখনো কোন সপ্তাহে ১/২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলাহামদুলিল্লাহ, পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? ঠান্ডার প্রতি অ্যালার্জি আছে। এছাড়া জানামতে বড় কোন রোগ নাই। আলাহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মৃত ব্যক্তি শায়িত। তার জন্য দোয়া করা যেতে পারে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেলা ফুরাবার আগে, ফাযায়েলে আমাল, ফাযায়েলে সাদাকাত
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আব্দুল মালেক (হাফি), শায়েখ আহমাদুল্লাহ (হাফি), মাওলানা হাসান জামিল (হাফি)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ছোটবেলা থেকেই আল্লাহকে কেন্দ্র করে নিজের জীবন পরিচালিত করার চেষ্টা করেছি। এর অর্থ এটা না, আমি কখনো ভুল করিনি বা আমার কোন গুনাহ নাই বরং আমি মনে অন্য মুসলমানের চেয়ে আমার তাওবা করা ও ইসলাহ হওয়ার দরকার বেশি। সামনের জীবনে আল্লাহ তায়ালার আনূগত্যকে প্রাধান্য দিয়ে নিজেকে পরিচালিত করবো এটা আমার পাক্কা এরাদা। দুনিয়াবী সকল কাজ আল্লাহর হুকুমকে সামনে রেখে করতে চাই। আমি মনে করি সাহাবে কেরাম যেভাবে আখিরাতের জন্য দুনিয়াকে আবাদ করেছেন সেভাবে আমারও উচিত দুনিয়াকে আবাদ করা। প্রয়োজনে অঢেল সম্পদের মালিক হওয়া, জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে নিজেকে উন্নত শিখরে আসিন করা। নিজেকে কাজে ব্যস্ত রাখা আমার প্রথম পছন্দ। কাজ না থাকলে পড়ালেখা আমার highest priority. দুনিয়া ও আখিরাতের জ্ঞান অর্জন নিজেকে ব্যস্ত রাখার মধ্যে শান্তি খুজে পাই। মিথ্যাকে প্রচণ্ড ঘৃণা করি। মিথ্যুক ব্যক্তিকে এড়িয়ে চলি। এরবাইরে আমি সর্বদা মানুষের ভালোগুণের প্রতি ফোকাস করি। BCS শিক্ষা ক্যাডারে জয়েন করবো, ইনশাল্লাহ। প্রশাসন ক্যাডারে চাকরি করার কোন ইচ্ছা নেই। তবে এই পদে সুপারিশপ্রাপ্ত হওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে। ভবিষ্যৎ এ উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা আছে। আমার ইংরেজি ভাষার উপর যথেষ্ঠ দক্ষতা আছে। প্রায় আট থেকে দশহাজারের মতো ইংরেজি vocabulary মুখস্থ। আরবি ভাষাও মোটামুটি পারি। আমি রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন। আমার রাজনৈতিক প্রজ্ঞা Excellent না হলেও উল্লেখ্য করার মতে(আলাহামদুলিল্লাহ)। গত২/১ বছরের রাজনৈতিক ব্যাপারে আমার predictions 98% এর মতো Accurate ছিল। বাংলা অঞ্চলে ইসলাম কায়েমের strategy তে আমার কিছু pragmatic and conclusive ভাবনা আছে। যা শাহজালাল, খান জাহান আলী, তিতুমীর (র) কর্মপদ্ধতিকে ধারণ করে। আমি বাংলাদেশের বিদ্যমান কোন রাজনৈতিক দলকে সমর্থন করিনা। আমি মনে করি, ইসলামী রাজনীতি একটা মোডারেট ধারণা। সাহাবায়ে কেরাম, সালফে সালেহীন এর সময়কাল এরকম কোন ধারণার অস্তিত্ব ছিল না। যা ছিল, সেটা আল্লাহর জমিনে আল্লাহর সাহায্যে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার সম্মিলিত প্রচেষ্টা। আল্লাহর বান্দা হিসেবে আমার কাছে দুনিয়ার সমস্ত মানুষ সমান। মাজলুমের প্রতি আমার অসম্ভব দয়া আর সমবেদনা কাজ করে। আমি অত্যন্ত সহজ-সরল জীবন-যাপনে অভ্যস্ত। আমার আহলিয়াকে অর্থনৈতিক কোন গ্যারান্টি দিতে পারবো না।( আল্লাহ যে পরিমাণ সামর্থ্য দিবে সে পরিমাণ ব্যয় করবো) তবে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি: আমার আহলিয়া আমার দ্বারা স্বেচ্ছায়, সজ্ঞানে কোন অব্স্থায়, কোন রকম শারীরিক ও মানসিক কষ্ট পাবে না, ইনশাল্লাহ। (ওমা তাওফিক ইল্লা বিল্লাহ)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টুপি, পাঞ্জাবি, পয়জাম। লোকে যে পোশাকে হুজুর কয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলাহামদুলিল্লাহ আছে। আমি কখনো দাড়িতে খুড় লাগাইনি। একদম প্রথম দিকে কাটা হতো।তবে ভালোমতো বুঝ হওয়ার পর ২০১৭ সালে ছেড়ে দিয়েছি। ২০১৭ সালে থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলাহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? খুব প্রয়োজন ও পরিস্থিতি ছাড়া কোন গায়রে মাহরামের সাথে কথা বলিনা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আলাহামদুলিল্লাহ অভ্যাস নেই। তবে facebook এ মাঝে মাঝে ফানি Video দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ জামাতের সাথে। ভার্সিটি চান্স পাওয়ার পর এক চিল্লা লাগাইছি। পুরো ক্যাম্পাস লাইফ জুড়ে এই মহান মেহনতের সাথে আল্লাহ লাগায় রাখছিল।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আমি ৪৬তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে(রসায়ন) সুপারিশপ্রাপ্ত। এমপিওভুক্ত কলেজের লেকচারার পোস্টে একটি ডিগ্রী কলেজে কর্মরত। ৫০তম বিসিএস ভাইভা প্রার্থী।
মাসিক আয় ৩৫,০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা অনুযায়ী
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে, পরিস্থিতি বিবেচনা করে, চাকরির ধরন অনুযায়ী।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে থাকবে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর হুকুম। গোনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহর নেয়ামত লাভের উপায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'-৫'৩"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন SSC পাশ/ সমমান
জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও। আমার উপজেলার আশেপাশের জেলা/ উপজেলা।উত্তরবঙ্গের যেকোন জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা জরুরী না
অর্থনৈতিক অবস্থা নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহর অনুগত বান্দী হতে হবে। জীবনে সবকিছুর উপর আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থাকতে হবে। নারী সাহাবাদের মতো ধৈর্যশীল, সংযমী, সাহসী আর উ্ম্মাহদরদী হতে হবে/হওয়ার চেষ্টা ও ইচ্ছা থাকতে হবে। সাংসারিক কাজকে সওয়াবের নিয়তে করতে হবে। প্রয়োজন অনুযায়ী মিশুক, ইন্ট্রোভাট, এক্সোভার্ট হওয়ার অভ্যাস থাকতে হবে। ভালো রান্না পারতে হবে। অত্যন্ত দশম শ্রেণি পর্যন্ত স্টুডেন্ট পড়ানোর যোগ্যতা থাকলে আশা করি সামনে অনেক ব্যাপারে এহসান হবে। ভাষা/ বিজ্ঞান/ আর্টসে/ চিকিৎসা/প্রযুক্তিতে বিশেষ দক্ষতা আশা করি। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় মাসয়ালা জানা থাকতে হবে। ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে। সর্বোপরি স্যাক্রিফাইস ও কেয়ারিং মানসিকতা চাই। পূ্র্বের কোন হারাম রিলেশনের কোন রেকর্ড থাকা যাবে না(এক্ষেত্রে কোন ছাড় হবে না)। আমি জানি, মানুষ হিসাবে কেউই পরিপূর্ণ(perfect) না। সুতরাং আমার চাহিদার হুবহু মেয়ে থাকবে এটার কোন নিশ্চয়তা নেই। আমার চাহিদার কাছাকাছি হলে অথবা সামঞ্জস্যপূর্ণ হলে যোগাযোগ করতে পারেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আটোয়ারী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5121

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটোয়ারী, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5832

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটোয়ারী, পঞ্চগড়, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10770

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আটোয়ারী, পঞ্চগড়, রংপুর
পঞ্চগড় জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন