Profile

বায়োডাটা নং : 8990

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কাঞ্চনপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আজিমপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইডেন মহিলা কলেজ
পাসের সন সার্টিফিকেটে পাশের সন ২০২৪, আমার পরিক্ষা হয়েছে ২০২৬ সালে।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ দুবাই প্রবাসী ছিলেন, বর্তমানে দেশে আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই বিবাহিত, মালয়েশিয়া প্রবাসী। একটা ছেলে বাবু আছে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার ছোট। সপ্তম শ্রেণির ছাত্রী। অবিবাহিত।
চাচা মামাদের পেশা এক জন চাচা, সে কৃষিজীবী। তিন জন মামা ১. বড় মামা বাংলাদেশ ব্যাংকে চাকুরি করেন। ২. মেজো মামা প্রবাসী। ৩. ছোট মামা বালু-সিমেন্ট বিজনেসের ম্যানেজার।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, নরসিংদী শহরে আমাদের সাত কাঠার ওপরে জমি রয়েছে। সেখানে সামনে বাড়ি করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তবে কোনো ফসলি জমি নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার মা ও বোন পাঁচ ওয়াক্ত স্বলাত আদায় করে। কুরআন তিলাওয়াত করতে পারে। বাবা নিয়মিত স্বলাত আদায় করে এবং ভাই স্বলাতের ব্যাপারে কিছুটা উদাসীন।পরিবারের সবাই কঠিন ভাবে নন-মাহরাম মেইনটেইন করে না। তবে বাহিরে যাওয়ার সময় সবাই হিজাব মেইনটেইন করেন, আলহামদুলিল্লাহ। আমার পর্দায় সবাই হেল্পফুল।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত স্বলাত আদায় করি। ২০১৮ সাল থেকে নিয়মিত আদায় করছি। তবে তখন দ্বীনের পরিপূর্ণ বুঝ ছিল না বিধায় মাঝে মাঝে কাযা হতো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১ ওয়াক্ত,, তবে প্রতি সপ্তাহে না মাঝে মাঝে ঘুমের কারণে মিস হয়ে গেলে যখন উঠি তখন আদায় করে ফেলি আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী,আলহামদুলিল্লাহ। তবে আরও ভালো ভাবে শিখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? কোনো মানসিক রোগ নেই আলহামদুলিল্লাহ। তবে আমার বাম হাতের চারটা আঙ্গুলে জন্মগতভাবে একটু সমস্যা আছে। দুটো আঙ্গুল পরস্পরের সাথে লেগে আছে, বাকি দুটো ছোট। আর ডান পা বাম পায়ের চেয়ে সামান্য ছোট। আলহামদুলিল্লাহ, এই সমস্যাগুলো আমার দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলে না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার স্রেফ একটি কবর। আমাদের দেশে সাধারণত এতে শির্কে আকবর হয় এমন কার্যক্রম করে থাকে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার নিয়মিত ইসলামিক বই পড়া হয়, আলহামদুলিল্লাহ। পড়েছি এমন বইয়ের ভেতর কিছু প্রিয় বই—আর রাহিকুল মাখতুম,রাসুলে আরাবি (সা.), তিনিই আমার রব, মা মা মা এবং বাবা, প্যারাডক্সিক্যাল সাজিদ এবং জীবন যেখানে যেমন অন্যতম। আমি বই পড়তে ভীষণ পছন্দ করি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ডক্টর খোন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহি:)। ২. ডাক্তার জাকির নায়েক। ৩. শায়খ আহমাদুল্লাহ। ৪.আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। ৫.আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।৬.উস্তাদ নাসিল শাহরুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার। নিজের সম্পর্কে লেখাটা আসলে কঠিন। আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির সাথে থাকতে চাই, এটা সবচেয়ে বড় চাওয়া। শখ বলতে ইসলামি বইপত্র পড়া ও হাতের কাজ করা।আমি শেলায় ও হাতের কাজ পারি। হাতের কাজ করা আমার খুব পছন্দের একটি কাজ। আরো বিভিন্ন ধরনের হাতের কাজ শিখার চেষ্টায় আছি।গল্প করতে পছন্দ করি তবে গুনাহ হয় এমন কিছু না। আমার রান্না করতে অনেক ভালো লাগে। আল্লাহর দ্বীনকে বেশি করে জানা, আমল করা ও তা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার জন্য ইলম অর্জনের পেছনে লেগে থাকি, আলহামদুলিল্লাহ। অবসরে কোরআন তিলাওয়াত করা, জিকির করা,হাদিস পড়া, সাহাবিদের জীবনী পড়তে ভালো লাগে। তালিম করা এবং ইসলামি মজলিশে বসতে ভালো লাগে, আমি সর্বদা গীবত, মিথ্যা কথা বলা এবং মানুষকে নিয়ে পরিহাস করা থেকে বেচে থাকার চেষ্টা করি, কাউকে কষ্ট দিয়ে কথা বলা থেকে দুরে থাকি আলহামদুলিল্লাহ। আমার আশেপাশে মানুষদের দ্বীনের দাওয়াত দিতে ভালো লাগে আলহামদুলিল্লাহ। সকল প্রকার শির্ক ও বিদআত থেকে বেচে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কোরআন ও সহীহ হাদিস মেনে চলি আলহামদুলিল্লাহ। আমি সালাফি আকিদা মানহাযে নতুন। হয়তো অনেক ভুলত্রুটি হতে পারে। তবে আমার ভিতর সঠিকটা মেনে নেওয়ার মানসিকতা আছে। এবং আমি এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই ইনশাআল্লাহ। কারোও শারীরিক সীমাবদ্ধতা নিয়ে কটু কথা বলা, গীবত করা,যে কোন বিষয়ে কষ্ট দিয়ে কথা বলা,দ্বীন কে গুরুত্ব না দেওয়া, শির্ক, গান-বাজনা,অশ্লীলতা খুবই ঘৃণা করি। একটি দ্বীনি পরিবার গঠন করতে চাই, যারা উম্মাহর খেদমতে কাজ করবে। এবং আমার পরিবার নিয়ে জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি মিশুক প্রকৃতির। সাংসারিক একটা মেয়ে। সংসার নিয়ে অনেক পরিকল্পনা আছে। খুব সহজ সরল জীবনযাপন করে থাকি। রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। খুব সহজে অন্যের সাথে মিশতে পারি। দ্বীনী জ্ঞান অর্জনে চেষ্টা করি এবং অনলাইনে বিভিন্ন কোর্স করতে চাই যা আমার দাওয়াতি কাজে সাহায্য করবে।কোরআন নিয়ে অনেক সপ্ন আছে, আমার কোরআনের হাফেজা হওয়ার সপ্ন আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে কোরআনের শিক্ষিকা হতে চাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘর দেখতে যাওয়া অনেক দিনের সপ্ন ইনশাআল্লাহ। মিলেমিশে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আমার হাজবেন্ডের বাবা-মা জীবিত থাকলে আমি খুবই খুশি হব ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অনাকর্ষণীয় কালো বোরকা, নিকাবসহ লম্বা হিজাব/খিমার ও কালো পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৭ সাল থেকে বোরকা-নিকাব পরি। ২০২২ সাল থেকে মাহরাম মেনে পরিপূর্ণ পর্দা শুরু করি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। ২০২২ সাল থেকে কঠোরভাবে নন-মাহরাম মেইনটেইন করে চলি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ। তবে ফেসবুকে কোন ভিডিও আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইডেন মহিলা কলেজের ‘ইসলামি সাহিত্য-সংস্কৃতি ও কুরআনিক ক্লাব’ এর সাথে যুক্ত থেকে কিছু দাওয়াতি কাজ করি, আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন তালেবে ইলম। একাডেমিক পড়াশোনার পাশাপাশি দ্বীনি ইলম অর্জন করছি এবং এটা সারাজীবন করতে চাই, ইনশাআল্লাহ।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ স্বামী-স্ত্রীকে পরস্পরের জন্য প্রশান্তির মাধ্যম করেছেন। বিয়ে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তা ছাড়া একটি দ্বীনি পরিবার গঠন, একজন উত্তম বন্ধু ও অভিভাবক পাওয়ার জন্য বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-34
উচ্চতা ৫'৪"+
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা স্নাতকোত্তর, ফরজ পরিমাণ ইলমের অধিকারী
জেলা ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কুমিল্লা, গাজীপুর ও ঢাকা। আমার নিজের জেলার আশেপাশে হলে ভালো হয়, তবে দ্বীনদারিত্ব বিবেচনায় যে কোন জেলায় হতে পারে ইনশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক, সরকারি বা বেসরকারি চাকুরি। উপার্জন অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. ফরজ ও ওয়াজিব বিধান পালনে কঠোর, যথাসম্ভব সুন্নাহ ও নফল পালনে অভ্যস্ত। ২. এক মুষ্টি দাড়ি থাকা বাধ্যতামূলক যা ফ্যাশনের জন্য রাখা হয়নি। পোশাকের ক্ষেত্রে অবশ্যই সুন্নাহ মেনে চলতে হবে। ৩. কঠোরভাবে মাহরাম-ননমাহরাম মেনে চলেন ও অনলাইন-অফলাইনে দৃষ্টি হেফাজত করেন। অবশ্যই সোশ্যাল মিডিয়া নন মাহরাম মুক্ত হতে হবে। ৪. হালাল উপার্জন করেন। ব্যাংক, এনজিও, পুলিশ, তিন বাহিনীর কারও ক্ষেত্রে আগ্রহী না। সুদের সাথে জড়িত থাকা যাবে না কোনোভাবেই। ৫.আল্লাহ ও বান্দার হকের ব্যাপারে খুব সতর্ক। ৬. কঠোর পরিশ্রমে সক্ষম, অলস নন। ৭. ম্যাচিউর, পুরুষালী স্বভাবের, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যের ওপর মুখাপেক্ষী নন এবং স্যাকরিফাইস করার মানসিকতা রয়েছে। ৮. সৎ, সত্যবাদি ও সুন্দর মানসিকতার মানুষ। ৯. ইলম অর্জন করেন ও দ্বীনের দাঈ হতে চান। স্ত্রীর ইলম অর্জন ও দ্বীনি পড়াশোনায় সর্বোচ্চ সাহায্য করবেন। ১০. তার ঈমান-আমল-আখলাক আমার জন্য প্রশান্তির কারণ হবে। তার সোহবতই আমার জন্য যথেষ্ট হবে। ১১. অতিরিক্ত কৃপণ ও অমিতব্যয়ী —কোনোটাই হতে পারবে না। ১২. আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে জানে না, হিংসাত্মক, বদমেজাজি , মডারেট মুসলিম, ফ্যান্টাসিতে ভুগছে, এমন হওয়া যাবে না। ১৩. আল্লাহর জন্য যিনি দ্বীনের পথে এসেছেন এবং সেইসাথে জেনারেল পড়ুয়া হলে ভালো হয়, যেনো দ্বীনি ইলম অর্জনে একে অপরকে সাহায্য করতে পারি।আমাদের সফর শুধু দুনিয়াতেই যেন না হয় আমরা দুনিয়া এবং আখেরাতের সঙ্গী হতে চাই ইনশাআল্লাহ • বিশেষ কথা: ১.অনলাইনে ছবি দেখতে ইচ্ছুক, স্ত্রীর পর্দার পরিবেশ দিতে অক্ষম, রাজনীতির সাথে জড়িত, পাত্রীর পরিবার থেকে উপহারের নামে যৌতুকের আশা করে—এমন কেউ যোগাযোগ করবেন না। ২. যোগাযোগের সময় এই ফরম্যাটে বায়োডাটা দিলে আমার জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ৩. যদি কারও মনে হয়, আমার শারীরিক সীমাবদ্ধতা সমস্যাদায়ক, তবে অনুগ্রহ করে যোগাযোগ করবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাঞ্ছারামপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7511

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8196

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11117

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9389

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #620

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2775

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্...
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন