জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
- তিনি দ্বীনদার, কুরআন তেলাওয়াতকারী ও সুন্নতের অনুসরণকারী হবেন; ঘরকে বরকত, নেকি ও শান্তির ঠিকানা বানাতে সচেষ্ট থাকবেন। - তিনি সত্যবাদী, বিনয়ী, নম্র, শ্রদ্ধাশীল ও বাস্তবমুখী; তাঁর চেহারায় থাকবে লজ্জা (হায়া) এবং অন্তরে কল্যাণ - হিংসা ও অহংকার থেকে থাকবেন অনেক দূরে। - তিনি সুশৃঙ্খল, পরিষ্কার-পরিচ্ছন্ন, সংগঠিত ও পরিপাটি হবেন। - তিনি আল্লাহ কর্তৃক স্বামীকে প্রদত্ত অধিকারগুলো মানবেন; নরম মেজাজের হয়ে স্বামীকে অভিভাবক হিসেবে গ্রহণ করে আনুগত্য ও স্বামীর হক্ব আদায় করবেন। - তিনি সহানুভূতিশীল ও দয়ালু; স্বামীর কষ্ট বুঝবেন এবং সুখ-দুঃখে পাশে দাঁড়াবেন। কঠিন সময়ে কণ্ঠের মিষ্টতা ও হাসিমুখে সাহস ও আশা জোগাবেন, আর আনন্দের সময়গুলো একসাথে উপভোগ করবেন। - তিনি স্বামীকে উত্তম মুসলমান হতে সহযোগিতা করবেন; সংসার ও পরিবার আন্তরিকতা, দায়িত্ববোধ ও যত্নের সাথে পরিচালনা করবেন এবং ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। - দাম্পত্য জীবনে কোনো সমস্যা হলে তিনি ধৈর্য ধারণ করবেন; রাগ বা অস্থিরতা নয়, বরং স্বামীর সাথে পরামর্শ করে একটি টিম হিসেবে সমাধানের চেষ্টা করবেন। - তিনি সম্পর্ককে আল্লাহ প্রদত্ত আমানত হিসেবে গ্রহণ করে আমানতদারী রক্ষা করবেন এবং স্বামীর গোপনীয়তা সংরক্ষণ করবেন। - তিনি স্বামীর মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। - তিনি “পাওয়ার চাইতে দেওয়ার মানসিকতা” লালন করবেন এবং নিজের অধিকারের চেয়ে অন্যের অধিকার রক্ষাকে অগ্রাধিকার দেবেন, যেমনটা আমিও করব, ইন-শা-আল্লাহ। - আমি স্বামী হিসেবে তাঁর জীবনের দায়িত্ব সহজ করা ও স্বাচ্ছন্দ্যের জন্য সর্বোচ্চ চেষ্টা করব, ইন-শা-আল্লাহ। সর্বোপরি, আমি এমন একজন স্ত্রী চাই, যিনি পরহেজগার, ধৈর্যশীলা, সদা হাস্যজ্বল, লাজুক, মায়াবতী, সহজ-সরল, সহানুভূতিশীল, নম্র, নরম মেজাজওয়ালী, অল্পে তুষ্ট, আত্মত্যাগী এবং বাস্তবমুখী। মূলত এই সবই একজন আল্লাহওয়ালা feminine (নারীসুলভ) নারীর বৈশিষ্ট্য। এখানেই ফেমিনিস্টরা পিছিয়ে আছে। তিনি সম্পর্ককে আমানত হিসেবে গ্রহণ করে এর পরিচর্যা করবেন এবং তিনি আমার সঙ্গে আল্লাহভীরু, শান্তিপূর্ণ ও সুখী সংসার গড়তে প্রস্তুত, ইন-শা-আল্লাহ। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়া উপভোগের উপকরণ এবং দুনিয়ার উত্তম উপভোগ্য উপকরণ পুণ্যবতী নারী। (মুসলিম ১৪৬৭) 📍সন্তান থাকলে যোগাযোগ না করার অনুরোধ রইলো, ক্ষমাপ্রার্থী। 🚫 যারা এড়িয়ে যাবেন: নন-প্রাকটিসিং মুসলিমা, নারীবাদী, বেপর্দায় বিশ্বাসী, স্বামীকে অবহেলা কিংবা অবমূল্যায়ন করেছেন/করবেন এমন, বাচাল, লজ্জা কম/নেই যার, স্বামীকে মানতে ও তাঁর বাধ্য হলে যার আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়, স্বামীর হক্ব আদায়ে আল্লাহকে ভয় না করলে, ক্যারিয়ারপ্রেমি, স্বাধীনচেতা, তর্কবাজ, রাগী/বদমেজাজি, স্বামীর চেয়ে অধিক মূল্যবান অন্য কিছু/কেউ থাকলে।
|