Profile

বায়োডাটা নং : 8963

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: খোলাবাড়ীয়া,আলফাডাঙ্গা, ফরিদপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আজিমপুর,ঢাকা
কোথায় বড় হয়েছেন? আমাদের গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2018
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Mathematics
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Eden Mohila College
এখন কোন বর্ষে পড়ছেন? 4th year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একসময় আমাদের +অন্যদের জমি মিলিয়ে চাষাবাদ করেছেন, এক্ষেত্রে আব্বু বেশিরভাগ দেখাশোনা করেছেন।ঢাকাতে গাড়ি চালিয়েছেন (ছোট গাড়ি)।এখনো খুব অল্প আয় করেন(ঢাকাতে আছেন)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী আলহামদুলিল্লাহ
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ছোট ভাই এখন একটা কোম্পানির ফ্যাক্টরিতে টেকনিশিয়ান পদে আছে আলহামদুলিল্লাহ। হাইস্কুলে ভর্তি হওয়ার পরে ওর পড়ার প্রতি অনীহা+ পরবর্তীতে অর্থনৈতিক কারনে লেখাপড়া আর কন্টিনিউ করা হয়নি।ও অবিবাহিত। আমার জীবনে ওর ভূমিকা কখনো বড় ভাইয়ের মতো কখনো ছোট ভাইয়ের মতো, আল্লাহ তায়ালার এক নেয়ামত আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা সেজো কাকা ঢাকায় সিএনজি চালান,নোয়া কাকা রাজমিস্ত্রীর কাজ করেন,ছোট কাকা সিএনজি চালান। বড় মামা কুরআনের শিক্ষকতা করেন+ বাড়ির আশেপাশের জমিতে সবজি চাষ করেন,মেঝো মামা গাড়ি চালক,ছোট মামা রাজমিস্ত্রী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লাহর রহমতে খেয়ে পরে আল্লাহ ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। ইদানিং আব্বুর তেমন ইনকাম না থাকায় সাংসারিক ব্যায়ভার আমার ছোট ভাইয়ের উপরে আসছে। আমাদের বাড়িতে একটা ছোট টিনের ঘর আছে,জমিটা আমাদের না ,নদী থেকে অল্প দূরে আমাদের বাড়িটা। কিন্তু আমাদের মাঠে ( চর এলাকা) বেশকিছু জমি আছে আলহামদুলিল্লাহ ,আমাদের বাড়িটা আপাতত ঐখানে নিয়ে যেতে হবে হয়তো তাড়াতাড়ি ইন শা আল্লাহ। যেমন আছি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার কুরআন শেখাটা আমার মায়ের কাছ থেকে আলহামদুলিল্লাহ। আমার মা আব্বুর পরিপূর্ণ দ্বীনি বুঝ নাই তবে নামাজ, কুরআন তিলাওয়াত, রোজা রাখেন আলহামদুলিল্লাহ । আমার মা সবসময় শালীনভাবে চলেন আলহামদুলিল্লাহ, তবে পরিপূর্ণ পর্দা করেন না।আমাদের বাড়িতে পর্দা করার জন্য উপযোগী পরিবেশ নাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটবেলা থেকেই মায়ের থেকে অনুপ্রাণিত হয়ে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ , তবে ২০২০ সাল থেকে প্রায় নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? প্রতি মাসে ৪/৫ ওয়াক্ত কখনো কম বা বেশি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এখানে যিয়ারত করা যাবে।মাজার কেন্দ্রিক বাড়াবাড়ি একদমই ঠিক না কেননা তা একসময় শিরকের পর্যায়ে চলে যায় ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, তাসাউফ ও আত্নসুদ্ধি,প্যারাডক্সিকাল সাজিদ ১,২,বেলা ফুরাবার আগে ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন সাধারন মুসলিমাহ। সাধারন জীবনযাপনে অভ্যস্ত ও পছন্দনীয়।অপচয় করা একদমই পছন্দ করি না।পরিস্কার পরিচ্ছন্ন থাকতে, সবকিছু গুছিয়ে রাখতে বা পরিপাটি করে রাখতে পছন্দ করি।দৈনন্দিন জীবনে যতটুকু পারি সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ।ইসলামিক বই পড়তে ভালো লাগে।মিথ্যা বলা,কথাবার্তায় কিছু বাড়িয়ে বলা বা কথাবার্তায় কৃত্রিমতা পছন্দ করি না।নতুন পরিবেশে চুপচাপ থাকতে পছন্দ করি তবে কেউ ফ্রেন্ডলি মিশলে তার সাথে মিশতে পারি আলহামদুলিল্লাহ।দ্বীনি ইলম অর্জনের সাথে লেগে থাকার ইচ্ছা আছে ইন শা আল্লাহ ।একটা দ্বীনি পরিবার গঠন করার স্বপ্ন রয়েছে। জাওজের সহায়তায় দ্বীনের দাওয়াতি কাজ করার ইচ্ছা আছে ইন শা আল্লাহ,দাওয়াতি কাজের খুব বেশি আগ্রহ আছে আল্লাহ কবুল করুন। মেয়েদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য চাকরি করা,বাইরের ফিতনাময় পরিবেশে নন মাহরামদের সাথে চাকরি করা দ্বীনের বুঝ আসার পর থেকে আমি নিজেও পছন্দ করি না।জাওজের অর্থনৈতিক সহযোগী হিসাবে বাইরে চাকরি করতে চাওয়াও আমার পছন্দ না।আমি আমার জাওজের ইনকামে সন্তুষ্ট থাকার মন মানসিকতা রাখি ইন শা আল্লাহ ।জাওজের প্রতি সন্তুষ্ট থাকার, ফ্রেন্ডলি হওয়ার মানসিকতা রাখি ইন শা আল্লাহ, তার পিতামাতার প্রতি যথাযথ সম্মান রাখার মানসিকতা রাখি ইন শা আল্লাহ। আমার মা আব্বু ছোট থেকে স্বপ্ন নিয়ে আমাকে লেখাপড়া শিখিয়েছেন। ঐ জায়গা থেকে আমার কিছু করা দরকার এমতাবস্থায়ও আমি চাকরি করতাম না যদি আমার পরিবারের আর্থিক অবস্থা স্থিতিশীল হতো।আমার ছোট ভাইয়ের পক্ষে আমাদের পরিবারের সকল প্রয়োজন পূরন করা সম্ভব হচ্ছে না।অন্তত কয়েক বছর কিছু একটা(পর্দা করে যে চাকরি করা যায় এমন আল্লাহ তায়ালা মিলিয়ে দিলে) করে আমার পরিবারকে একটা স্থিতিশীল অবস্থায় নেওয়ার ইচ্ছা আছে ইন শা আল্লাহ , আল্লাহ কল্যানকর অবস্থা দান করুন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা, হিজাব,নিকাব,হাত মোজা,পা মোজা পরি আলহামদুলিল্লাহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২২ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়িতে গেলে সম্পূর্ণ পারি না, তবে মানার যথাসম্ভব চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ অনার্স ৪ র্থ বর্ষে লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূর্ন করার জন্য বিয়ে করতে চায় ইন শা আল্লাহ। আল্লাহর রহমতে দ্বীনের একটা বুঝ আসার পরে,ইসলামে বিয়ের গুরুত্ব সম্পর্কে জেনে বিয়ের প্রতি আগ্রহ হয়েছে আলহামদুলিল্লাহ। বিয়ে হলো দুনিয়াতে একে অপরের এমন সঙ্গী হওয়া যার মাধমে সকল প্রকার প্রশান্তি পাওয়া যায়।নজরের, চরিত্রের হেফাজত করা যাবে।এমন একজন সঙ্গী পাওয়া যার সাথে জীবনের প্রতিটা ধাপ একসাথে পার করা,একে অপরকে বুঝা,যেকোন পরিস্থিতিতে একে অপরের সহযোগী হওয়া যাবে ইন শা আল্লাহ ।দ্বীন পালনে একে অপরের সহযোগী হওয়া,একটা দ্বীনি পরিবার গঠনে বিয়ে হলো প্রথম ধাপ।আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করতে চায় ইন শা আল্লাহ
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-30
উচ্চতা ৫'৭" বা কম-বেশি
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল থেকে হলে অনার্স পাশ আর মাদ্রাসা থেকে হলে এরকম সমমানের পাশ
জেলা ফরিদপুর এবং ঢাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানীয় হালাল পেশা যেমন ব্যাবসা,শিক্ষকতা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত তাকে প্রকৃত দ্বীনদার হতে হবে। দ্বীনের প্রত্যেকটা বিধিবিধানের প্রতি আগ্রহী + মানার মনমানসিকতা থাকতে হবে।ফরজের প্রতি কোন অবহেলা থাকা যাবে না। যথাসম্ভব সুন্নাত মুতাবেক জীবন চালাতে হবে। তার জীবনে সুন্নাতের প্রতিফলন থাকুক এমনটা চায় যেমন দাড়ি রাখা ( এটা বাধ্যতামূলক),বাবরি চুল,মেসওয়াক করা ইত্যাদি।উত্তম আখলাকের অধিকারী হোক আশা করি। নজরের হেফাজত করতে হবে।আমার মা আব্বুর প্রতি যথাযথ সম্মান থাকতে হবে।যে কোন পরিস্থিতি সুন্দরভাবে ম্যানেজ করার গুন থাকুক আশা রাখি। নিজের হালাল ইনকাম থাকতে হবে।নিজের আহলিয়ার দ্বীন পালনের সহযোগী হতে হবে, পর্দায় রাখতে হবে।আহলিয়ার সাথে ফ্রেন্ডলি হওয়ার মানসিকতা থাকতে হবে, আহলিয়ার মন মানসিকতা বুঝতে হবে।আখিরাতের জীবনকে স্মরণে রেখে দুনিয়াতে হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত অনুযায়ী জীবন পরিচালনার মানসিকতা থাকুক আশা করি।গায়রত থাকতে হবে ।দ্বীনের প্রতি মহব্বত ও জজবা থাকতে হবে ইন শা আল্লাহ, আল্লাহ কবুল করুন। সর্বোপরি আল্লাহর কাছে এমন একজন জীবনসঙ্গী চাই যিনি দুনিয়াতে আমার দ্বীন পালনে সাহায্য করবেন,যাকে নিয়ে দ্বীনি পরিবার গঠন করতে পারবো,যিনি হবেন আমার অন্তর ও চক্ষু শীতলকারী,যিনি আমার হাত ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন।আল্লাহ কবুল করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আলফাডাঙ্গা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4941

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6314

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11787

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #741

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5082

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলফাডাঙ্গা, ফরিদপুর, ঢাকা
ফরিদপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন