Profile

বায়োডাটা নং : 893

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মিঠাপুকুর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: লতিবপুর,মিঠাপুকুর, রংপুর
বর্তমান ঠিকানা মিঠাপুকুর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: লতিবপুর,মিঠাপুকুর, রংপুর
কোথায় বড় হয়েছেন? লতিবপুর, মিঠাপুকুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ, রংপুর
পাসের সন ২০২১ [ করোনার জন্য শেষ হয় ২০২৩ সালে]
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ, রংপুর
পাসের সন ২০২২ [ করোনার জন্য শেষ হয় ২০২৫ সালে]
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষিকাজ আমার আব্বুর পেশা মূলত রাইস মিলের কাজ।রাইস মিল কন্টাক্টে নিয়ে চালান।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন ছোট ৮ম শ্রেণিতে পড়ে।
চাচা মামাদের পেশা আব্বু বড় মেজো চাচা:কৃষি কাজ করেন। ছোট চাচা:অটোচালক,কৃষি কাজ। বড় মামা:ব্যবসা করেন। ছোট মামা:মৃত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের সব মিলিয়ে দেড় বিঘার মতো জমি হবে।আমাদের বাড়িসহ। সম্পদের পরিমাণ খুবই কম! তবে যা আছে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ভাই নেই, তাই জমির পরিমাণও বাড়ানো হয় নি!
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? খুবই ভালো।ছোট চাচা আমাদের বাড়ি পাশাপাশি। আমরা দুই বোন ছোট চাচারও দুই মেয়ে। বাড়িতে কোনো ছেলে নেই।তাই আমাদের পর্দা করা নিয়ে কোনো সমস্যা হয় না।আমাদের বাড়ির পাশে অন্য একটা পরিবার থাকে।তাছাড়া আশেপাশে কোনা বাড়ি নেই।আমি বাইরে বের হলে হিজাব নিকাব হাত মোজা,পা মোজা পড়েই বের হই।আম্মুর শ্বাসকষ্টের কারণে নিকাব করেন না।ছোট বোন ফুল হাতা জামা হিজাব পড়েন। বাড়ির সবাই নামাজ পড়েন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ৭ম শ্রেণি থেকে পড়ি
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত সপ্তাহে কাযা হয় না।যদি কখনো বাইরে যাই তাহলে কাযা হয়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মা মা মা ও বাবা, আর রাহীকুল মাখতুম, বিপদ যখন নেয়ামত.. আরও অনেক বই পড়েছি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন নোমান আলী খান,জাকির নয়েক,মিজানুর রহমান আজহারী,শায়েখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি নজরকাড়া সুন্দরী নই,মানুষ তো চেহারা নিয়েও কতকিছু বলে, তবে নিজেকে নিয়ে খুবই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তবে যদি ভালো আচরণ, ধৈর্য্যশীল,ব্যক্তিত্বসম্পূর্ণ মেয়ে খুঁজেন তাহলে আলহামদুলিল্লাহ। বিশেষ গুণ বলতে কিছু নেই। তবে নিজেকে হারাম সম্পর্ক থেকে সবসময় বাঁচিয়ে রেখেছি উত্তম দ্বীনদার চক্ষু শীতলকারী জীবন সঙ্গী পাবার আশায়(আল্লাহর কাছে খুবই আশাবাদী, আল্লাহ অবশ্যই উত্তম কাউকে মিলিয়ে দিবেন ইনশাআল্লাহ)। শুনুন, আপনারও কিন্তু কোনো হারাম সম্পর্ক থাকা যাবে না!আমি যেমন নিজেকে আগলে রেখেছি আপনার জন্যে আপনিও আপনাকে সামলে রাখবেন আমার জন্যে! প্রয়োজন ছাড়া কখনোই কোনো বিষয় নিয়ে অপচয় করি নাই।এটা আব্বুও বলে যে,কখনো তার কাছ থেকে জেদ ধরে কিছু নেই নি।আব্বুর সামর্থের মধ্যে যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট থেকেছি। আপনাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, আপনি আমার জীবনে রহমত ও বরকত হয়ে আসবেন ইনশাআল্লাহ।আপনার জন্যে আমার দোয়া জায়নামাজ ভেজানো কান্না প্রতিদিন থাকে। কত কথা মানুষের শুনতে হয়!শুধু চুপ করে নীরবে চোখের পানি ফেলি আর আপনার অপেক্ষায় থাকি,কবে আসবেন আপনি...! জীবনে বিয়ের প্রস্তাব যা পেয়েছি তার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে এমন ছেলে একটাও পাই নি! অথচ আমার স্বপ্ন ও দোয়া একজন উত্তম দ্বীনদার জীবন সঙ্গী! এইজন্যই এখানে বায়োডাটা দেওয়া। অত্যন্ত আমার মত কাউকে তো খুঁজে পাব...! শুনুন,আমাকে কখনো গালিগালাজ করবেন না! এবং আমার বাবা-কে নিয়েও না! আমিও আপনার বাবা-মার প্রতি খুবই যত্নশীল ও দায়িত্বশীল থাকবো ইনশাআল্লাহ। আমাদের যেহেতু ভাই নেই তাই শুধু জামাই আদর না, আব্বু-আম্মুর কাছ থেকে ছেলের মতো আদর আদর যত্ন ভালোবাসা পাবেন। দুজনের মধ্যে বোঝাপড়া খুবই ভালো হওয়া চাই।সংসারে কোনো কিছু নিয়ে ঝামেলা হলে দুজনে সামলিয়ে নিবো তবে মুখ গোমড়া করে থাকবো না!এবং কথা বলাও বন্ধ করবো না ঠিক আছে? "মুমিনের বিয়ে ভাবনা " নিয়ে কোর্সও করে রেখেছি।যাতে বিবাহিত জীবনে ঝামেলা না হয়।আপনাকেও কিন্তু ধৈর্য্যশীল হতে হবে, সহনশীল আচরণ করতে হবে।চাইলে এ বিষয়ে বই পড়ে নিজেকে গুছিয়ে রাখবেন। শুনুন,আরও অনেক কথা জমানো আছে,এখানে তো আর এত কিছু বলতে পারবো।আমার সাথে দেখা হওয়ার পরই না হয় শুবেন। খুবই গুরুত্বপূর্ণ: দয়া করে বিয়েতে কোনো ফটোসেশান করবেন না! এমনকি বন্ধু, দুলাভাই নতুন ভাবীর সাথে ছবি তুলতে চায় এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখবেন।আমি চাই না আমার ছবি কোনো পুরুষের ফোনের গ্যালারিতে থাক! এমনকি আপনি নিজেও কখনো বিয়ের ছবি কোথাও শেয়ার করবেন না প্লিজ! এমনকি আপনার নিজের ছবিও ফেবুতে শেয়ার করবেন না!বদ নজরের ভয় হয় তো! স্বপ্ন:আপনার সাথে উমরাহ করতে যেতে চাই ইনশাআল্লাহ।দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে। মাহরাম নেই জন্যে কোথাও যেতে পারি না! এক বোনের বাড়ি অনেক দূরের পথ!কখনো যাই নি! স্পেশালভাবে আপনার সাথে যাওয়ার জন্য রেখেছি। আমি হোমমেইড চকলেট বানাতে পারি। অনলাইনে বিজনেস করার প্রবল ইচ্ছে আছে। আপনার সাহায্য ও সহযোগিতা চাই। দিনশেষে আমরা কেউ পারফেক্ট নই! সবকিছু আমাদের মন মতোও হবে না। তাই ছাড় দেওয়ার মানসিকতা আছে। তবে আল্লাহ আমাদের রিযিকে যা রাখবেন সেটা অবশ্যই পাব। অপছন্দ:ঝগড়াঝাটি, মানুষকে ছোট করে কথা বলে,কটুক্তি করে এমন মানুষ পছন্দ না!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা, হিজাব,নিকাব,হাত মোজা,পা মোজা পড়ি
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৫বছর। পরিবার থেকে কখনো পর্দার বিষয়ে বলে নি!নিজে বই পড়ে যতটুকু জেনেছি বুঝেছি তারপর থেকে পরিপূর্ণ পর্দা করতে শুরু করেছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তুর্কি সিরিজ দেখা হয় মাঝে মাঝে। ছেড়ে দেওয়ার চেষ্টায় আছি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ চাকুরী করার ইচ্ছে ছিল না তাই চাকুরীর পড়াশোনা সেভাবে পড়িও নাই। ভেবেছিলাম সবার মতো হয়তো আমার বিয়েও দ্রুত হয়ে যাবে।সংসারী হয়ে যাব।কিন্তু না,এই বিয়ে নিয়ে এত এত কথা শুনেছি আর অপমানিত হয়েছি!বে-দ্বীন ছেলেদের প্রস্তাব বাতিল করার জন্যে সেটা আল্লাহ ভালো জানেন। এখন বসে না থেকে পড়াশোনা করছি
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি আল্লাহর সন্তুষ্টির জন্য।আল্লাহর হুকুম পূরণ করার জন্য।নবীজীর সুন্নাহর উপর আমলের জন্যে।গুনাহ থেকে বাঁচার জন্য, দ্বীন পরিপূর্ণ করার জন্য।জান্নাতে একসাথে থাকার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-32
উচ্চতা ৫'৪"-৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা কমপক্ষে অর্নাস পাশ।তবে মাস্টার্স হলে ভালো হয়
জেলা রংপুর।সব থেকে ভালো হয় আমার নিজের এলাকা মিঠাপুকুর।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি বা বেসরকারি চাকুরী, ব্যবসা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
[১]চরিত্রে উত্তম হতে হবে।আমি শুধু আমার নিজের জন্য উত্তম জীবনসঙ্গী খুঁজছি না, আমার সন্তানদের জন্যে উত্তম বাবাও খুঁজছি। আপনার আচার আচরণ বাচ্চাদের উপর পড়বে। তাই সাবধান! দয়া করে খুবই ভদ্রভাবে থাকবেন। [২] মুখে অবশ্যই দাঁড়ি থাকতে হবে।ছেলেদের মুখের এই দাঁড়িই আমার কাছে খুবই আকর্ষণীয় লাগে! আমি অফলাইনে যা প্রস্তাব পাইছি কারও মুখে দাঁড়ি ছিল না!একরম কাউকে দেখলেই মেজজাটা কেমন খারাপ হয়ে যেত! [৩]দায়িত্বশীল ও যত্নশীল হতে হবে।কথাবার্তা মার্জিত হতে হবে।ঠান্ডা ও নরম মেজাজের হতে হবে। [৪]অল্প হোক তবুও হালাল উপার্জন হতে হবে। [৫]আমার আব্বু-আম্মুর প্রতি দায়িত্বশীল ও যত্নশীল হতে হবে। তাদের যেহেতু ছেলে নেই বড় জামাই হিসেবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই তাদের সাথে উত্তম আচরণ করবেন। [৬]আমিও আপনার পরিবারের মানুষদের সাথে সবসময় উত্তম আচরণ করব ইনশাআল্লাহ। আপনার বাবা-মার প্রতি সবসময় যত্নশীল ও দায়িত্বশীল থাকবো ইনশাআল্লাহ। [৭] পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা খুবই খুবই গুরুত্বপূর্ণ! এখনো যদি আপনার সিদ্ধান্ত গ্রহণের জন্যে বড় ভাই, আপা,দুলাভাই, বাবা-মার উপর নির্ভর করতে হয় তাহলে তো নিজের মধ্যে ম্যাচুওরিটি বলতে কিচ্ছু নাই!এই সম্পর্কের মানুষগুলো অবশ্যই সম্মানের।কিন্তু এরা যখন আপনার বিবাহিত জীবনে হস্তক্ষেপ করবে অথবা আপনি যদি তাদের সাথে পরামর্শ করতে যান তাহলে বিষয়টা কতটা বিদঘুটে!এখনকার পরিবারগুলোর মূল সমস্যা কিন্ত এখানেই!মানে কিছু একটু হইলেই সবাইকে জড়ো করে ছোট বিষয়কে বড় করা!মানে কি রে ভাই,এরকম ছোট হোক কিংবা বড় সব বিষয় সুন্দর করে হ্যান্ডেল করার বুদ্ধি অবশ্যই থাকতে হবে।একজন ছেলে হিসেবে,একজন স্বামী হিসেবে আপনার মা ও স্ত্রীর মধ্যকার সম্পর্কটা আপনাকেই ভালো রাখতে হবে।দুজনের হক অবশ্যই আদায় করবেন কাউকে কষ্ট দিয়ে নয় বরং ইনসাফ করবেন দুজনের প্রতি। ভুল যার হবে তাকে অবশ্যই শুধরাতে হবে, হোক তিনি মা বা স্বামী,স্ত্রী।যেহেতু পরিবার আমাদের সমস্যা মেটানোর দায়িত্ব আমাদের। এখানে কি বুঝাতে চাইছি আশা করি বুঝতে পারছেন। তারপরও যদি মনে হয় যে না এদের তো আমি কিছু বলতে পারব না!নতুন বউ সবাই যেটা বলবে সেটাই মানতে হবে।তাহলে দয়া করে আপনার পড়া এখানেই শেষ করুন!বাকি বায়োডাটা দেখবেন না! [৮]ধূমপায়ী বা নেশাদ্রব্য আসক্তি থাকলে প্রস্তাব পাঠাবেন না! আগে নেশা ছিলো এখন ভালো হইছি এমন কেউও প্রস্তাব দিবেন না!
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মিঠাপুকুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6510

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4783

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2479

বয়স
32 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8112

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7159

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7522

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিঠাপুকুর, রংপুর, রংপুর
রংপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন