Profile

বায়োডাটা নং : 8870

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন কালো
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মোহাম্মদীয়া হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সেকশন-৭, মিরপুর, ঢাকা
কোথায় বড় হয়েছেন? আমার বর্তমান ঠিকানায়, অর্থাৎ মিরপুর-৭ এই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BA (Hons) in Islamic Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম উত্তরা বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? প্রথম বর্ষ শেষ হবে মাসখানিক এর মধ্যে ইং শা আল্লাহ।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ তিনি তেমন কর্ম করতেন না, সংগীতশিল্পী ছিলেন এবং মানসিকভাবেও অসুস্থ ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ বর্তমানে তিনি একটি হেলথকেয়ার কোম্পানি তে Public Relation Officer হিসেবে কর্মরত আছেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই, বিবিএ প্রফেশনাল কমপ্লিট করেছে ঢাকা কমার্স কলেজ থেকে।এখনও অবিবাহিত তবে শীঘ্রই বিয়ে করবেন ইং শা আল্লাহ। NCC ব্যাংক এ কর্মরত আছেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা একজন-ই, আমার বাবার বড়। তিনি একজন আবৃত্তিশিল্পী, তবে পাশাপাশি নিজের গাড়ি দিয়ে রাইড শেয়ার করেন। মামা দুইজন, দুইজন-ই আমার মা এর ছোট। বড় মামা National Heart Foundation মিরপুর-১ দারুস সালাম শাখার cath Lab এর Incharge হিসেবে দায়িত্ব পালন করছেন। ছোট মামার একটি নিজস্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে, পাশাপাশি একটি ছোট খাবারের স্টল রয়েছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার পৈতৃক সম্পত্তি হিসেবে আমি মোহাম্মদপুর এর বাসার অংশীদার হচ্ছি, যেটা ৮৪৯ বর্গফুট এর একটি ফ্ল্যাট । আর বর্তমানে যেখানে বসবাস করছি এটা আমার নানুবাসা। এখান থেকে আমার মা যেটুকু অংশ পাবে তার অর্ধেক আমি পাবো ইং শা আল্লাহ (যেহেতু আমরা শুধু দুই ভাই-ই আছি)। এছাড়া আমার কোনো জমিজমা নেই। আমি একটি academic কোচিং সেন্টার এর রক্ষণাবেক্ষণ এর দায়িত্ব পালন করছি, পাশাপাশি টিউশন করে চলি। এছাড়া আমার আর কোনো সম্পদ নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার ছোট মামা-মামি বাদ এ আমার গোষ্ঠীর কেউ-ই দ্বীন এর পথে নেই বললেই চলে। আমার মা, ভাই, বড় মামা ও তার পরিবার, নানু-নানাভাই এবং চাচা ও ফুফু, তারা দ্বীন হিসেবে ইসলাম কে সম্মান করলেও তারা সেভাবে দ্বীন পালন করে না । আমি আমার মা এর সাথে নানু বাসায় আলাদা ভাবে থাকি । আমার বিয়ে হলে আমার সাথে আমার সঙ্গিনী এবং মা ছাড়া আমি অন্য কাউকে রাখবো না ইং শা আল্লাহ, এবং এখন যেখানে বসবাস করছি, এর আশেপাশে কোথাও ভাড়া নিয়ে থাকবো ইং শা আল্লাহ, যাতে আমার সঙ্গিনী কে একটি দ্বীনী পরিবেশ দিতে পারি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি হ্যাঁ পড়ি। ২০২২ সাল থেকে দ্বীন পালনের বিষয়ে মনস্থির করেছি, তাই তখন থেকে নিয়মিত পড়ি। এর আগেও পড়তাম তবে সেটা নিয়মিত ছিলো না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ৩/৪ ওয়াক্ত (আস্তাগফিরুল্লাহ)। আমি প্রতি নিয়ত চেষ্টা করছি, তবে রাত এ ঘুমাতে দেরি হলে ফজরের নামাজ টা কাযা হয়ে যায়। আমার হেদায়েত প্রাপ্তি এর শুরুর সময়টায় আমার নামাজ সাধারণত কাযা হতো না, আমি সেই সময়টাতে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করছি। গুনাহ গোপন রাখতে হয়, তবে এই বিষয়টা দ্বীনদারিত্ব এর ক্ষেত্রে জানানো জরুরি। আমি আমার এই ভুলটা শুধরানোর সর্বোচ্চ চেষ্টা করছি, যাতে আগে আগে ঘুমাতে যেতে পারি এবং ফজর এর সালাত সহ ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারি!
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, করতে পারি। আলহামদুলিল্লাহ!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, তবে ওয়াসওয়াসা হয় মাঝে মধ্যে আমল এর ত্রুটি থাকলে (অজু, গোসল, নামাজ, পাকপবিত্রতার ক্ষেত্রে)। আর অ্যালার্জি আছে সামান্য, তবে বড় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ!
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার মূলত হলো একজন ব্যক্তির কবর। তাই সেটাকে কবর হিসেবেই বিবেচনা করতে হবে। কোনো মৃত ব্যক্তির কবরে সিজদাহ করা বা সেখানে কিছু চাওয়া হলে সেটা স্পষ্ট শিরকে আকবার বলে গণ্য হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি অল্প কিছু ইসলামী বই পড়েছি, তবে কোনো বই একদম পড়ে শেষ করিনি। আমি বেশিরভাগ কুরআনের সূরা গুলোর অর্থ এবং বিভিন্ন হাদিস পড়া হয় ইন্টারনেট থেকে এবং সেটার ব্যাখ্যা পড়ার চেষ্টা করি। তবে যে বইগুলো আমার একটু বেশি পড়া হয়েছে এর মধ্যে কিছু বই হলো: (১) রাসূলের চোখে দুনিয়া (কিতাবুজ জুহদ এর বাংলা অনুবাদ), আর রাহিকুল মাখতুম, দ্যা গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ , আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, আবু ত্বহা মুহাম্মদ আদনান হাফিজহুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 🛑 আমার দুনিয়ার জীবনের মূল শখ,ইচ্ছা বা সপ্ন হলো আল্লাহর দ্বীন এর খাদেম হিসেবে কাজ করা। যেহেতু শিক্ষকতা করছি, তাই ক্ষুদ্র জ্ঞান থেকে মানুষকে আল্লাহর পথে আহবান করা এবং আর্থিক ভাবে মানুষকে সাহায্য করার জন্যও বড় পরিসরে কাজ করতে চাই। এই মুল স্বপ্ন পূরণের জন্য আমার প্রাথমিক যেই সপ্ন, সেটা হচ্ছে একজন চক্ষুশীতলকারিণী জীবনসঙ্গিনী পাওয়া। আমার এই ফিতনাময় পরিবেশ থেকে বের হয়ে সুস্থভাবে দ্বীন পালন এবং আদর্শ পরিবার গড়ার লক্ষ্যে আমার বর্তমান স্বপ্ন একজন নেককার, দ্বীনদার, বিশ্বস্ত, নম্র ও সৎ একজনকে জীবনসঙ্গীনি হিসেবে পাওয়া, যিনি স্বামীর নিকট হবে প্রেমময়ী, এবং সন্তানদের কাছে হবেন একজন আদর্শ মা। আমি নিজেকে দ্বীনদার বলবো না, আল্লাহকে রাজি খুশি করার মতো আমার কোনো আমল নেই। কিন্তু, আমি প্রতিনিয়ত নিজের আত্মউন্নয়ন ঘটানোর জন্য চেষ্টা করি, তবে পারিপার্শ্বিক অবস্থার কারণে আমার জন্য বিষয়টা কঠিন হয়ে গিয়েছে। আমি চাই, আল্লাহ পাক যেন আমার ওপর রাজি খুশি থাকেন, এই অবস্থায় যেন আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সেজন্য, আমি আমার আত্মউন্নয়ন ঘটাতে চাই। সেক্ষেত্রে, আমার দরকার এমন একজন জীবনসঙ্গিনী, যিনি আমার এই কাজে সহায়তা করবেন। এবং আমার পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থা এরকম যে, আমার জীবনসঙ্গিনী কে আমার সাথে কষ্ট করে চলতে হবে। তাই, আমি আমার মূল স্বপ্নের কথা যদি বলি সেটা হচ্ছে আল্লাহর হুকুম মোতাবেক জীবনের শেষ সময় পর্যন্ত চলা। এবং এই মূল স্বপ্ন পূরণের জন্য প্রাথমিক যেই স্বপ্ন, সেটা হলো- এমন একজন জীবনসঙ্গিনী পাওয়া, যিনি আমার পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থা মেনে আমার কাছে আসবেন এবং আল্লাহর পথে এগিয়ে যেতে সাহায্য করবেন। 🛑 আমি ভ্রমণ করতে পছন্দ করি, কিন্তু আমার খুব একটা দূরে ভ্রমণ করা হয়নি। আমি শহরে জন্ম নিয়েছি এবং শহরেই বড় হয়েছি, কিন্তু আমাকে প্রকৃতির সৌন্দর্য খুব বেশি আকৃষ্ট করে। আমি চাই, বিয়ের পর আহলিয়ার সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে! আল্লাহ পাক যেন কবুল করেন! আমীন! আবার, খেলাধুলা করতেও পছন্দ করি (ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন)। কিন্তু, আমার জন্য খেলাধুলার জন্য সময় দেওয়া উচিত নয় বলে আমি আরও ৪/৫ বছর আগ থেকেই এটা বাদ দেওয়া শুরু করেছি। এখনও মাঝে মধ্যে খেলাধুলা করি, তবে নিজের ভিতর Freshness আনার জন্য মাঝেমধ্যে খেলাধুলা করি। মূলত খেলাধুলা এবং ভ্রমণের বিষয়টা একটু বিনোদনের জন্য করা হয় আরকি, যেহেতু আমি এখনও বিবাহিত নই এবং পারিবারিকভাবেও কোনো দ্বীনি সহবত তেমন নেই। 🛑 আমি সাধারণ রুচিবোধসম্পন্ন একজন মানুষ, কিন্তু মানিয়ে নিতে পারি; আলহামদুলিল্লাহ! খাবার-দাবার, পোশাক-আশাক ইত্যাদির ক্ষেত্রে সাধারণ মানুষের যেমন রুচি (সাধারণ মানুষ যেমন খুব বাজে খাবার খেতে চায়না, কিংবা নিজেদের সাথে অমানানসই পোশাক পরিধান করেনা), আমারও ঠিক তেমনই। তবে, আমি আমার খাবার, পোশাক ইত্যাদি জীবনোপকরণের ব্যাপারে বিনয়ী ভাবে চলতে পছন্দ করি, লোক দেখানো কাজ থেকে নিজেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা পরি সবসময়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে। ২০২২ সাল থেকে রেখেছি! সে হিসেবে প্রায় ৪ বছর ধরে রাখছি, আলহামদুলিল্লাহ !
টাখনুর উপরে কাপড় পরেন? জি পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, মেনে চলি। তবে, আমার পরিবার এর Almost সবাই দ্বীন এর বাহিরে, তাই পরিপূর্ণ ভাবে হয় না; কিন্তু চেষ্টা করি সবসময়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একসময় গান বাজনার সাথে জড়িত ছিলাম, ২০২২ সালের আগে। এখন পুরোপুরি মুক্ত এগুলো থেকে। আলহামদুলিল্লাহ!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তেমন বিশেষ কোনো মেহনত এ যুক্ত হয়নি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ SSC এবং HSC এর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কোচিং করাচ্ছি। আমি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা নই, উদ্যোক্তার সহযোগী হিসেবে কাজ করছি। পাশাপাশি টিউশন করাচ্ছি। আমার কর্মস্থল হচ্ছে ঢাকা, মিরপুর, পল্লবী, দুয়ারিপাড়া সরকারি স্কুল এর পাশে।
মাসিক আয় ১৫,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইং শা আল্লাহ অবশ্যই রাখতে পারবো ! আমি আমার স্ত্রী, সন্তানদের পর্দার ব্যাপারে অবশ্যই যথেষ্ট সচেতন থাকবো ইং শা আল্লাহ, যাতে আমার পরিবারের মধ্যেও যাদের সাথে আমার স্ত্রীর দেখা দেওয়া জায়েজ নেই, তারা যেন দেখা না পায়!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? চাই না যেন জেনারেল কোনো পড়াশোনা করুক। তবে কোনও হাতের কাজ অথবা এমন কোনো কাজ যদি শিখতে চান, যেটা শিখলে নারীদের কল্যান হবে তাহলে সেটা শিখতে দিবো ইং শা আল্লাহ। আর দ্বীন সম্পর্কে পড়াশোনার জন্য ফিতনামুক্ত পরিবেশ-এ পড়াশোনা হয় এমন নিশ্চয়তা পেলে পড়াশোনা করার অনুমতি দিবো, নাহয় বাসায় ই পড়ার ব্যবস্থা করবো ইং শা আল্লাহ!
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাসা ভাড়া নিয়ে থাকবো ইং শা আল্লাহ!
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না কিছু চাই না। পাত্রী যদি আমার নয়ন জুড়ানোর মতো হন ; এটাই আমার জন্য শ্রেষ্ঠ উপহার!
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? "রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিয়ে করলো সে তার দ্বীন এর অর্ধেক পূর্ণ করলো । আর বাকি অর্ধেক পূরণের জন্য সে আল্লাহকে ভয় করুক।" বিয়ে ছাড়া আসলেই দ্বীনদারিত্ব-এ পূর্ণতা আসে না। নিজের চরিত্র কে হেফাজত করার জন্য এবং আরও দ্বীনদার হওয়ার জন্যে বিয়ে করছি। আমার কাজের প্রতি যেন আমার মনোযোগ আমি বাড়াতে পারি, আমার ইবাদত এ যেন আমি আমার মনোযোগ বাড়াতে পারি, সেজন্য বিয়ে করছি। এবং, একটি আদর্শ পরিবার যেন গড়তে পারি, ফিতনা থেকে যেন বাঁচতে পারি, আমার আহলিয়া কে সাথে নিয়ে যেন জান্নাত পর্যন্ত যেতে পারি, সেজন্য বিয়ে করছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫’০-৫’৫
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এস এস সি/ দাখিল
জেলা ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী জেলার আশে পাশে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী অথবা গৃহিণী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি চাই আমার জীবনসঙ্গিনী যেন তার জীবনের প্রতিটি কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে সেই কাজটা করেন (অর্থাৎ সেই কাজে আল্লাহর হুকুম কি, সেটাকে গুরুত্ব দিয়ে কাজটি করেন)।নামাজের ব্যাপারে যেন তিনি খুবই যত্নবান হন, পর্দার ব্যাপারে যেন খুবই সচেতন থাকেন, রমজান মাসে যেন রোজাদার হন, অল্প তুষ্ট হন, দ্বীন পালনে যেন আমাকে সাহায্য করেন। স্বামীর প্রতি যেন বিশ্বস্ত হন, সম্মান করেন এবং আল্লাহর জন্যই যেন ভালোবাসেন। সন্তানদের যেন আদর্শ মুসলমান হিসেবে গড়ে তোলেন। রান্না করতে পারেন এবং ঘর যেন সামলিয়ে রাখতে পারেন। ঘরে থাকতে পছন্দ করেন, স্বামীর অনুমতি ছাড়া যেন ঘরের বাইরে না যান। যেহেতু আমার পরিবারে দ্বীন নিয়ে ওইভাবে কেউ চলে না, তাই আমি চাই দ্বীন পালনে সাহায্য করবে এমন মানসিকতা যেন তিনি রাখেন, তিনি যেন জ্ঞান পিপাসু হন, তিনি যেন আমার হালাল রোজগার এ সন্তুষ্ট থাকবেন এমন মানসিকতাও যেন রাখেন, অভাব আসলে যেন ধৈর্য্য ধরেন এমন মানসিকতাও যেন রাখেন। আমার আহলিয়া যেন এমন হন, যে তিনি আমার পারিবারিক এবং অর্থনৈতিক অবস্থা মেনে নিয়ে আমার কাছে আসেন সন্তুষ্টচিত্তে। তিনি যেন সবসময় আল্লাহর ওপর ভরসা রাখেন, আল্লাহর রহমত থেকে কখনোই যেন নিরাশ না হন। মোট কথায়, তিনি যেন সর্বাবস্থায় ধৈর্য্য ধারণ করেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করেন। সাথে আমাকে যেন আল্লাহর জন্য ভালোবাসেন (আমিও তাকে আল্লাহর জন্যই ভালোবাসবো ইং শা আল্লাহ)!
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন