Profile

বায়োডাটা নং : 8867

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৯ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা চাটমোহর, পাবনা, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: হান্ডিয়াল।
বর্তমান ঠিকানা বেলকুচি, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: মুকুন্দগাতী।
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামে দশম শ্রেণী পর্যন্ত। তারপর ২০১২ থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত পড়াশোনার জন্য রাজশাহীতে থেকেছি । তারপর ২০২২ মার্চ থেকে সিরাজগঞ্জ বেলকুচিতে আছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২ দাখিল পাশ। তারপর থেকে জেনারেল লাইনে।
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কম্পিউটার সাইন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী।
পাসের সন ২০২০ এপ্রিলে বের হওয়ার কথা ছিলো,করোনার কারণে কয়েক মাস লেইট হয়েছে।( মেডিকেল রিঅ্যাডমিশন দিয়েছিলাম,যার কারণে বিএসসি টা লেইট হয়েছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ গার্হস্থ্য,কৃষিজীবী।এখন অবসর।। ২২+ বিঘার মতো জায়গা জমি আছে।যা বর্তমানে চাষাবাদ করা হয় না,লিজ রাখা হয়। ২টা ধানের সেচ পাম্প আছে।সেটার জন্যে দুজন লোক রাখা আছে।আর বাবা পরপর দুবার এলাকার মেম্বার ছিলেন । আব্বা ভালো মনের এবং ভালো মানুষ। নামাজী সুন্নাতি দাড়ি আছে,নিয়মিত সকালে কুরআন তিলোয়াত করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী। গতানুগতিক পর্দার রুখসাত মেনে চলেন আত্নীয়ের মধ্যে আর কোথাও গেলে বোরখা নিকাব পরেন।।নিয়মিত সলাত আদায় ও সকালে কুরআন তিলোয়াত করেন।আল্লাহকে ভয় করে চলেন। আব্বার অনুমতি ছাড়া কখনো কিছু করেন না।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাইঃ সরকারি হাই স্কুলের সহকারী শিক্ষক। রাজশাহী কলেজ,অনার্স,মাস্টার্স। বিবাহিত।নিয়মিত নামাজ পড়েন+ সুন্নতি দাড়ি আছে।ধর্ম মতে চলার চেষ্টা করেন। সুখী পরিবার। কলিজার টুকরা একটা ভাতিজা আছে।আমাদের সবার নয়নের মণি।চাকুরী সূএে বড় ভাই অনেক দুরের জেলাতে থাকেন,বউ বাচ্চা নিয়ে। বড় ভাবিঃ রাজশাহী কলেজ,অনার্স,মাস্টার্স।গৃহিণী,নম্র-ভদ্র,নিয়মিত নামাজ পড়েন।পুরোপুরি না,তবে পর্দায় থাকার চেষ্টা করেন।বাহিরে হাত মোজা পা মোজা পরেন। মেজ ভাইঃ গ্লোবাল ইসলামী ব্যাংক,অফিসার।সেকেন্ড ম্যানেজার দায়িত্বরত।বিবাহিত।৪১ তম বিসিএস ও ননক্যাডার প্রার্থী আলহামদুলিল্লাহ ।ইসলামী ব্যাংকে জব নিয়েও অনেক তর্কবিতর্ক আছে। দ্বীনের প্রতিও যত্নশীল। ধর্মীয় চেতনা আছে। ধর্মীয় বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন,ভাই নিজেও বলে আমার সাথে এই পেশা যায় না।ব্যাংক জব নিয়ে মন কষ্টে আছে। নামাজ ফরজ হওয়ার পর থেকেই নিয়মিত নামাজ পড়ে।দাড়ি আছে। পরিবারের সবাইকে খুব ভালোবাসেন।ক্লাস ৮ থেকে আলিম পর্যন্ত জেলার মাদ্রাসাতে পরেছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২২ মার্চ থেকে ভাই সিরাজগঞ্জ বাসা নিয়েছে, আমরা তখন থেকে একসাথে থাকতেছি এখানে। তার আগে মা বাবা গ্রামের বাড়িতে থাকতো, আর আমি রাজশাহীতে। মেজ ভাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়,অনার্স,মাস্টার্স চলমান।গৃহীণি হয়ে থাকাই তার ইচ্ছা। নিয়মিত নামাজ পড়ে, বোরখা পড়ে,প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়না । নম্র-ভদ্র, বিনয়ী হাসিখুশি থাকে সবসময়।সুখি পরিবার। আমি সবার ছোট বোন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় চাচাঃ মাওলানা, মাদ্রাসার শিক্ষক। গ্রামের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের + নিম্নমাধ্যমিক স্কুলের প্রতিষ্ঠাতা। বাবা এবং বড় চাচা,দুভাই মিলে করেছেন। জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ। লিজ দিয়ে রাখে। বড় চাচার দুই ছেলে দুইজনই কলেজের প্রভাষক,বিবাহিত দু'ভাই। পরিবারের সবাই নামাজি,সবার দাড়ি আছে। মেজ আমার বাবা।আমাদের সম্পর্কে আগেই বলেছি। ছোট চাচাঃ ব্যবসায়ী+জায়গা জমি লিজ দিয়ে রাখে। হজ্জ করেছেন।গ্রামে নতুন কওমী মহিলা মাদ্রাসা নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন। বড় ছেলে ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স,মাস্টার্স, জব প্রার্থী। মেয়েঃ কওমী লাইনে পড়াশোনা করছে। পরিবারের সবাই নামাজী,দাড়ি আছে, ফরজ পর্দাশীল। মামা ৪জন। একজন মৃত। বাকি ৩ জন গার্হস্থ। নিজেদের জমিজমা চাষবাস করেন সচ্ছল।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামুলিল্লাহ। আল্লাহ যা দিয়েছেন তা অনেক মনে করি শুকরিয়া। সাচ্ছন্দে,সচ্ছল দিন কেটে যাচ্ছে আল্লাহর রহমতে। আর সমাজে, সামাজিক ভাবেও সম্মানিত। বাবা,চাচা,ভাইয়েরা সবাই সম্মানিত। উনাদের নাম নিলেই সবাই চিনতে পারবে বলে আশা করি।সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের পরিবার + আমাদের বংশের সবাই নামাজী।দাড়ি আছে। আমার ফুফুরা তাদের ছেলেমেয়ে সবাই নামাজী। রক্তসম্পর্ক আত্নীয়, চাচা ফুফুদের সাথে ঘনিষ্ট সম্পর্ক। সবার সাথে সবার সুসম্পর্ক বিদ্যমান। সবাই ইসলামিক মাইন্ডের। পারিবারিক ভাবে সবাই ইসলামের মৌলিক বিধান গুলো মেনে চলে আলহামদুলিল্লাহ। পরিবার- আত্নীয়স্বজনরা, পর্দা কেউ কঠিনভাবে করে আবার কেউ হালকা ভাবে করে। তবে সবাই আলহামদুলিল্লাহ মেনে চালার চেষ্টা করে। কেউ অভদ্র - অশালীন নয়।আল্লাহর হক ও বান্দার হকের ব্যাপারে সর্তকতা অবলম্বন করে চলার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জী আলহামদুলিল্লাহ পড়ি।যখন থেকে সলাত ফরজ হয়েছে।২০০৬ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে তো কাযা হয়না আলহামদুলিল্লাহ। তবে সফরে থাকলে, যদি পড়ার কোনো উপায় না থাকে তখন কাযা হলে সঙ্গে সঙ্গে পরের ওয়াক্তের আগেই পরে ফেলি। সলাত কাযা হবে এমন সফরে সাধারণত যাই না।বাড়ি যাওয়াটাই হলো আমার সফর।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জী আলহামদুলিল্লাহ। নিয়মিত সকালে তিলোয়াত করি। সন্ধ্যায় সুরা ওয়াকিয়াহ মুলুক ১ রুকু পড়ি, মাঝে মধ্যে বাদ ও যায়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এখনো সুস্থ রেখেছেন।তবে চশমা পরি ( L -1.75 R - 2)
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শুধুমাএ কবর। মাজার বেপারটাই আমার কাছে শির্ক। আমি শির্ক, বিদয়াতের ঘোর বিরোধী। মাজার পুজারী,পীরপুজারী এসব মানুষ থেকে আশ্রয় চাই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামী আকিদা,রাহে বেলায়েত,সচ্চরিত্র গঠনের রুপরেখা,বেলা ফুরাবার আগে,বি স্মার্ট ইউথ মুহাম্মদ (সাঃ),প্যারেন্টিং ইউথ মোহাম্মাদ (সাঃ)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার জাহানঙ্গীর(রঃ),দেলোয়ার হোসাইন সাঈদি,মিজানুর রহমান আজহারী,শায়খ আহমাদুল্লাহ, ডা. জাকির নায়েক,আবু ত্বোহা আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সমস্ত প্রশংসা রব্বে কারিমের,যিনি এই পাপী মুমিন বান্দীকে, সিরাতল মুস্তাকিমের পথ দেখিয়েছেন।এর চেয়েও বড় কথা আল্লাহ এই পথের উপর রেখেই যেন মৃত্যু দান করেন। নিজের সম্পর্কে বলা তো খুব কঠিন।আমার গ্রামের লোকজন আমার সম্পর্কে + আমাদের পরিবার সম্পর্কে ভালো বলতে পারবে। আমি বলাতে, আল্লাহ হয়তো অসন্তুষ্ট হচ্ছে আর শয়তান মুচকি মুচকি হাসবে। আমি প্র্যাক্টিসিং মুসলিমাহ,পুরোপুরিভাবে দ্বীন পালনের চেষ্টারত। ছোটবেলা থেকেই নামাজ,রোযা ও ইসলামের অন্য বিধানগুলো মেনে চলার চেষ্টা করে আসছি।পর্দাটার শীথিলতা ছিল বাট ২বছর+ থেকে শরী'ঈ পর্দা করে চলি। সহজ,সাদাসিধে, অনাড়ম্বর জীবনযাপন করে আসতেছি। প্রয়োজন ছাড়া,বিলাসিতা করিনা। তবে সাধ্যের মধ্যে সখ পূরণ করি। অল্পে তুষ্ট থাকতে পারি ।নিরিবিলি থাকতে বড্ডো ভালোবাসি।গীবত,নিন্দা,পরচর্চা, মিথ্যা বলা এসব কবিরাহ গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করি।অহেতুক ফায়েসী কথা ও কাজ ভিশন অপছন্দ।নিজের কাজ নিজে করতে পছন্দ করি। অগোছালো,অলস,নিষ্কর্মা, বেহিসাবী ও কার্পন্য,নির্বুদ্ধিতা,হিংসা-বিদ্বেষকারী,দুনিয়াবি লোভ, ব্যক্তিত্বহীন মানুষ এগুলো ভিশন অপছন্দ করি। ধৈর্যশীল,রাগকে কন্ট্রোল করে চলতে পারি আলহামদুলিল্লাহ। মানুষ খাওয়াতে ভালোবাসি,কাউকে কিছু হাদিয়া দিতে পারলে ভালোলাগে। রান্না,সংসারের কাজ,পিঠা, হাতের কাজ পারি। নাশিদ পারি টুকটাক এবং তা শোনার উপযুক্ত।বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকতে চেষ্টা করি। এগুলোই দুনিয়াবি যোগ্যতা। দ্বীনি যোগ্যতা - ভোর রাত থেকে সূর্য উদয়ের পর পর্যন্ত সলাত,নফল আমল,তাসবীহ তাহলীল,দোয়া।প্রতিদিন কুরআন তিলাওয়াত। অল্প তাফসীর,ইসলামিক বই পড়ি সময় পেলে আলহামদুলিল্লাহ। ভুল-ত্রুটি শুধরিয়ে চলার চেষ্টা করি। শান্তশিষ্ট,সৎ-চরিএ, কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল,জ্ঞানপিপাসু সহনশীল।আমি উনার পিতামাতার খেদমত,ভাইবোনদের হক,আত্নীয়ের হক আদায়ের সাধ্যমত চেষ্টা করবো ইনশা আল্লাহ।তারপরও মানুষ ভুলের ঊর্ধে নয়।আল্লাহ যেন সহজ করে দেন এসব। অপর পক্ষ থেকে মেয়ের মতো ভালোবাসতে ও শাসন করতে হবে। অন্যের মেয়ে আমানত সেটা স্মরনে রাখতে হবে। পরিশেষে আমি একজন আদর্শ স্ত্রী ও আদর্শ মা হবার স্বপ্ন দেখি,আদর্শ পরিবার গঠনের স্বপ্ন দেখি। আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। অল্প বয়সেই উনার সাথে হজ্জ করার স্বপ্ন আছে, আল্লাহ যেন কবুল করেন। চক্ষু শীতলকারিনী স্ত্রী হতে চাই- যাকে দৃষ্টি দিলে চোখ শীতল হয় - সুন্দর চেহারা, ব্যাপারটা এমনও নয় কিন্তু! এক হাদিসে আছে, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,‘সালাত আমার চক্ষু শীতলকারী।’ এ কথার ভাবার্থ হলো -রাসুলুল্লাহ (সাঃ) সালাতের মধ্যে এমন এক অপার্থিব স্বাদ ও ভাব উপলব্ধি হতো, যা দুনিয়ার অন্য কোন জিনিসের মধ্যে হতো না। চোখের শীতলতা চামড়ার রঙের উপর নির্ভর করে না। অনেক সুন্দর মানুষ, আপনার সাথে জঘণ্য আচরণ করে, তাকে দেখলে চোখ শীতল হবে? প্রশান্তি পাবে? মনে তো হবে, যদি এই মুখই দেখতে না হতো ! অফিস শেষে বাসায় যার কাছে যাবার কথা মনে হলেই মন খারাপ হয়ে যায়। অথচ, উত্তম আখলাকের মিষ্টভাষী অনুগত কেউ মনে জায়গা করে নেয়, মনে হয় বার বার তার কাছেই ঠায় হোক, বার বার তার সাথেই কথা হোক, সারাটা দিন তার সোহবতে কাটুক, যার কাছে যার প্রশান্তি মিলে, তার কাছে তার ঠায় হোক। যে চোখের শীতলতার কথা বলা হয়েছে তা মূলত মনের চোখ। বাহ্যিক চোখ শুধু উপরের সৌন্দর্য দেখে। আর মনের চোখ দেখে সম্পর্কের প্রতি আন্তরিকতা নিষ্ঠা ভালোবাসা আর সততা।যখন অন্তরের চোখ সন্তুষ্ট হয় তখন বাহ্যিক চোখ এমনিই সন্তুষ্ট হয়ে যাবার কথা। আর যদি আল্লাহ এমন কাউকে মিলিয়ে দেন, যাকে পেয়ে বাহ্যিক চোখ ও অন্তরের চোখ উভয়ই সন্তুষ্ট হয়, তো আলহামদুলিল্লাহ্ সেটা বোনাস। এই দুনিয়ায় বোনাস না পেলে, ঐ দুনিয়ায় বহুগুণে মিলে যাবে। আলহামদুলিল্লাহ্ আলা কুল্লি হাল।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো এবং কফি কালারের বোরখা,জিলবাব, বড় হিজাব,নিকাব,কালো হাত মোজা,পা মোজা। এককথায় শরী'ঈ পর্দা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দশম থেকে বোরখা, তারপর ইন্টার থেকে হিজান নিকাব পড়তাম,মুখ ঢেকে চলাফেরা করতাম।তখন হাত পা মোজা পরতাম না।২০২১ সালের প্রথম থেকে শরী'য়া যেভাবে বলে সে মোতাবেক ফরজ পর্দা করে চলছি। পূর্বের গুনাহর জন্য আল্লাহর কাছে তাওবারত।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জী আলহামদুলিল্লাহ পুরোপুরি মেনে চলি। নন মাহরাম সামনে যাইতে হলে শরী'ঈ পর্দা করে যাই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।অপছন্দ করি। ইসলামিক গজল,নাশিদ,ওয়াজ দেখি শুনি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাততো নেই।ইচ্ছা আছে দ্বীনের খেদমত করার। তবে কথার ফাঁকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়ার চেষ্টা করি।।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ চাকুরির বিষয়টা ক্লিয়ার করি। ছোট থেকে ভাবতাম পর্দা করে জব করা যায়। আসলে পর্দা করে জব করা গেলেও পরিবার তাদের হক আদায় করা যায় না পুরোপুরিভাবে।এটা বুঝলাম দ্বীনের পুরোপুরি বুঝ আসার পর।যেহেতু বিয়ে হতে দেরি হচ্ছে। দ্বীনদার পাএরা, পাএীদের এই বয়স বেশি মনে করেন।যার কারণে পরিবার পর্দা করে শিক্ষকতা করতে বলেন। বর্তমান অভিভাবক তারা,তাদের বিরুদ্ধাচার তো করতে পারি না। তাই খুব অনিচ্ছা সত্তেও জবের জন্য পড়তে হয় একটু আকটু।আমি অন্য কোথাও আবেদনও করি না,পরীক্ষা দিতে যাইনা। তবে পরিবারের মন রক্ষার করার জন্যে পড়তে হয়। তকদীরে কি আছে তা তো আমার পরিবার জানে না।আমার ভালোর জন্যেই বলে। গাইরত ওয়ালা জীবনসঙ্গী পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ জবের প্রশ্নই আসবে না। আর যদি দ্বীনদার বানিয়ে নিতে হয় এমন কেউ আসেন জীবনে। তাহলে হয়তো তিনি নিজেই প্রত্যাশা করবেন কিছু করার জন্য।আল্লাহর কাছে সাহায্য চাই মনের মত কাউকে যেন এই ওয়েবসাইটের মাধ্যমে মিলিয়ে দেন।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জী,আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ। বিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং রসূল(সাঃ) সুন্নাহ পালনের জন্যে।বিয়ের মাধ্যমে আমি আমার ক্ষনস্থায়ী জীবনের চিরস্থায়ী জান্নাতি অভিভাবক পাবো।যার মাধ্যমের নজর ও চরিএের হেফাযত হবে।সেই সাথে মানুষিক প্রশান্তি,নিরাপদ আশ্রয়স্থল, হৃদয় ও চক্ষুশীতলকারী। আর দ্বীনদ্বার জীবনসঙ্গী পাওয়া তো আল্লাহর বিশেষ রহমত,অফুরন্ত নিয়ামত। সর্বশেষ একজন আল্লাহভীরু মানুষের সাথে থাকা,সব সময় আল্লাহর স্মরণ অন্তরে থাকবে,তার সহবোতে থেকে আমি আমার দ্বীনকে আরো মজবুজ করতে পারবো ইনশাআল্লাহ। *বিশেষ ভাবে যেটা জানাতে চাই তাহলো* আমার আব্বার মাসনা আছে। একজন বয়স্কা অবিবাহিত মহিলাকে বিয়ে করেছেন। আমাদের তাতে কোনো সমস্যা নেই। ধর্মের জ্ঞান থাকার কারণে আমরা কখনো এটাকে খারাপভাবে নেই নি। আমরা তিন ভাইবোন অনেক বড় হওয়ার পরেই মাসনা করেছেন। দ্বিতীয় পক্ষের কোনো সন্তান নেই। ডাক্তারের ভাষ্যমতে,আর সন্তান হবেও না,কারণ বয়স ৫০+ চলছে। আব্বার মাসনার জীবন ১৩-১৪ বছর যাবৎ শুরু হয়েছে। ছোটমা উচ্চশিক্ষিত,একটা সরকারি ডিগ্রী কলেজের অনার্সের শিক্ষিকা, বেতন হয়নি এখনো,জয়েন করেছে অনেক বছর আগে। আমাদের আলাদা আলাদা বাসাবাড়ি আছে। আব্বা,২য় স্ত্রীকে পৌর সভার মধ্যে নিজস্ব বাসা করে দিয়েছেন।ঐ বাসাতে ছোটমা থাকেন। আমরা আমাদের বাড়িতে থাকি।আব্বা আমাদের পরিবারের কর্তা, আব্বা দুই পরিবারকে সমান গুরুত্ব দেন। ছোট মা ও ভালো মানুষ,গতানুগতিক সৎ মার মতো তিনি নন।আর আমার আম্মার কথা কি বলবো!মহসীনি একজন। আমাদের পড়াশোনার খরচ+ অনন্য সব খরচ আব্বাই বহন করেছেন।আমাদের তিন ভাইবোনকে বাহিরে রেখে পড়াশোনা করিয়েছেন + ভরণপোষণ সব আব্বা করেছেন যত্নসহকারে।আমাদের সমস্ত দায়িত্ব নবীর সুন্নাহ অনুযায়ী পালন করেছেন, আলহামদুলিল্লাহ। মা,আব্বা, আমরা তিন ভাইবোন গ্রামের বাড়িতে বেশি থাকায়,ছোটমা মাঝেমধ্যে আমাদের গ্রামের বাড়িতে আসেন থাকেন দু একদিন,বাড়িতে অনুষ্ঠান হলে আসেন। চাচা,ফুফু সবার সাথে ঘনিষ্ট সম্পর্ক,সবাই একি গ্রামে থাকি ।আমাদের কোনো ঝুট-ঝামেলা,ঝগড়া ফ্যাসাদ নেই।সবাই মিলে মিশে থাকি আলহামদুলিল্লাহ। ছোটমা আমাদের গ্রামের বাড়িতে এসেও থাকেন। সবার সাথে সবার সুসম্পর্ক এলাকাতে খোজ নিলেই আমার কথার সত্যতা পাওয়া যাবে ইনশাআল্লাহ।বর্তমানে আমি, মা, মেঝ ভাই সিরাজগঞ্জ থাকি।ভাইয়ের জব এখানে তাই। আব্বা গ্রামের বাড়ি থাকেন।আবার ছোটমার সঙ্গেও ঐ বাসাতেও থাকেন। আবার আমাদের সাথে সিরাজগঞ্জ ও থাকেন।আব্বা সব সংসারে সমান গুরুত্ব দেন আলহামদুলিল্লাহ। অর্থনৈতিক,সামাজিক অবস্থায় থাকার কারণে আমাদের কোনো সমস্যা হয়নি এই বিয়ে নিয়ে।আর আব্বা আমাদের + আমাদের মাকে যথেষ্ট ভালোবাসেন,সম্মান দিয়ে চলেন। আলহামদুলিল্লাহ। আমাদের গ্রামসহ,আশেপাশের ৩-৪ গ্রামে খোজ খবর নিলেও,আমার কথার সত্যতা পাবেন ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-37
উচ্চতা দেখে পছন্দ হলে আলহামদুলিল্লাহ।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক/ফাজিল,স্নাতকোত্তর/কামিল, উচ্চ শিক্ষিত,সুশিক্ষায় শিক্ষিত। হাফেজ, মাওলানা( যিনি জানে এবং কুরআন,সুন্নাহ মতে আমল করে)
জেলা পাবনা,সিরাজগঞ্জ, নাটোর,বগুড়া হলে বেশি ভালো হয়।রাজশাহী( আশেপাশের জেলা হলেও কর্মস্থল এই ৪ জেলাতে, রাজশাহী +ঢাকায় কর্মস্থল হলে যোগাযোগ করা যাবে)গাজীপুর,টাঙ্গাইল,কুষ্টিয়া, নওগা, এসব জেলাতে দূরত্ব,যোগাযোগ ব্যবস্থা, পেশার ধরনের উপর সিদ্ধান্ত। অনেক দুরে হলে মেয়েদের বাবার বাড়িতে আসাটা খুব কষ্টকর হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইঞ্জিনিয়ার/শিক্ষক হলে ভালো,তবে এটাই লাগবে এমন না। ডাক্তার। ফ্রিল্যান্সার+ ব্যবসায়ী সম্মানজনক হালাল উপার্জন। জব প্রার্থী কয়েকবার ভাইভা দিয়েছে এমন,সহধর্মীকে ভরণপোষণ দিতে পারবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত আমাদের মতো।একটু কম হলেও সমস্যা নেই। পর্দায় থাকার মতো অবশ্যই সুব্যবস্থা ও একখানা বাড়ি থাকতে হবে। কুফু/সমতা সেটা বিবেচনীয়।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
স্বভাবজাত ভাবেই সব নারী/পুরুষ জীবনসঙ্গীর একটা রুপরেখা কল্পনা করে রাখে।আমি ও তার ব্যতিক্রম নই,একজন ব্যক্তিত্বসম্পন্ন, আল্লাহ ভীরু কাউকে চাই। যে অল্প জানে বাট যেটা জানে সেটা আমল করে।যেন একজন ইবাদতে অমনোযোগী হলে, আরেকজন স্মরন করে দিবে। এমন মানুষ থেকে আশ্রয় চাই যে জানে অনেক বাট, আমল আখলাক নাই। উনার কাছে প্রত্যাশা হলো- ১।হালাল উপার্জনে সতর্ক+ হালাল হারাম বাচবিচার করে চলবে,শিরক ও বিদআত মুক্ত, ঈমান আমল করতে হবে,আমলে সলেহ থাকতে হবে,একটা পুতওপবিএ ক্বলবুস সলিম(স্বচ্ছ পরিস্কার মন অব্যশই থাকতে হবে),প্রত্যেক বান্দার হক আদায় করবে। বান্দার হকে অধিক সতর্ক। আল্লাহকে সর্বাবস্থায় ভয় করে চলা,কেউ দেখছে না আল্লাহ দেখছে এমন ভয় হৃদয়ে রাখা। নেক মুমিন বান্দা এগুলো সব বিষয় রপ্ত করবে, ইনশাআল্লাহ। ২।বদরাগী,উগ্রমেজাজী,গালিগালাজ,মিথ্যাবলা,গীবত,পরনিন্দা, অহংকারী এ সব যেন না থাকে। ৩।ধুমপান,গেমস খেলা,অন্য নেশা,অহেতুক সোস্যাল মিডিয়ায় সময় নষ্ট করা যাবে না। ৪।শান্ত,নম্র-ভদ্র, বিনয়ী, দায়িত্বশীল,কর্তব্যপরায়ণ, সচ্চরিত্রবান,পরিবারের প্রতি খরচ করার সুন্দর মনমানুষিকতা। ৫।পরিবারের প্রতি কৃপণ হওয়া যাবে না এবং মিতব্যয়ী। সব সম্পর্কের সব সময় পরিচর্যা করবে। ৬। আল্লাহর উপর তাওয়াক্কুল করা,তাকওয়াবান,আল্লাহর হক ও বান্দার হকের ব্যাপারে সতর্ক।পিতামাতা,স্ত্রী,ভাইবোন,রক্তআত্নীয়,প্রতিবেশীর প্রতিও। অন্যায়ের প্রতিবাদ করা। ৭।পরিবারে দক্ষ কর্তার ভূমিকা পালন করার সক্ষমতা,পরিবার+ বাইরে আদর্শের মডেল হওয়া। ৮।আহলিয়ার পর্দার বিষয়ে অধিক সতর্ক থাকা,তার অসুস্থতায় সহনশীল আচরণ করা,এবং আহলিয়ার বাবামা,ভাইদের সাথে সুসম্পর্ক রাখা যতটুকু রাসুল (সাঃ)বলেছে রাখতে।তাদের খোজ খবর রাখবে। যেমনটা তার স্ত্রী মুহতারামের বাবামা ভাইবোনদের খোজ খবর রাখবে তাদের হক আদায় করবে। ৯।আহলিয়াকে সময় দেওয়া,দ্বীনের তালিম দেওয়া,আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়ে চলা,ইসলামিক বই পড়া,দ্বীনি জ্ঞানপিপাসু, একটু ঘুরতে নিয়ে যাওয়া সাধ্যের মধ্যে যেটুকু পারে। ১০।সর্বোপরি আল্লাহর বিধান,এবং রাসুলূল্লাহ সঃ সুন্নাহ মোতাকেব জীবন সাজাবে,সাহাবীদের আদর্শ নিয়ে চলবে।আর আমাকে তার জান্নাতি সঙ্গী করে রাখবে।মৃত্যু ছাড়া কখনো যেন বিচ্ছেদ না হয়।আল্লাহ সব কিছু সহজ করে দিন আমার জন্য। সব কিছু যে ঘড়ির কাটার মতো মিলতেই হবে বিষয়টা তা নয়,একটু মিলেমিশে ছাড় দিয়ে,মুসাফিরখানা থেকে জান্নাত নামক গন্তব্যে পৌছাতে পারলেই হলো। *** আর হ্যা,কোনো প্রকার ছবি চাওয়া যাবে না,ভিডিও কল দিয়ে দেখাও যাবে না। সশরীরে পাএ নিজে এসে দেখতে হবে।সাথে একজন মাহরাম মহিলা আসতে পারবে। পাএ ব্যতীত অন্য কোনো পুরুষের সাথে দেখা করবো না। সুন্নাত মতো মসজিদে বিয়ে করার নিয়ত আছে। মোহরানা পাএের সাধ্যের মধ্যে।পরিবারটা দ্বীনি হলে বেশি ভালো নামাজী,ফরজ বিধানগুলো মানে এমন।বেদ্বীন পরিবেশে খাঁপ খাওয়ানো কঠিন মনে হয়। বিয়ের সিদ্ধান্ত, ইনশাআল্লাহ তাই ইস্তেখারা করে আগানোই ভালো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চাটমোহর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4545

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7356

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8691

বয়স
29 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4944

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6120

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7814

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চাটমোহর, পাবনা, রাজশাহী
পাবনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন