জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি একজন আদর্শ এবং উত্তম জীবনসঙ্গী প্রত্যাশা করছি.. আমার জীবনের বাকি অর্ধেকর জন্য এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যে হবে... ✿ দ্বীনদার (জেনারেল লাইনে দ্বীনদার হলে বেশি প্রাধান্য দেয়া হবে) নেককার, কুমার, প্রেমময়, বিশ্বস্ত, সত্যবাদী, উত্তম চরিত্রবান,নরম হৃদয়,তাকওয়াবান,গায়রতবান, দায়িত্ববান, সুন্দর ব্যক্তিত্বের অধিকারী, যত্নশীল, ধৈর্যশীল, ক্ষমাশীল, দানশীল,শান্ত মেজাজের(রাগ নিয়ন্ত্রণকারী),ভদ্র, দ্বীনের বুঝ সম্পন্ন। চক্ষু হেফাজতকারী, ইবাদত গুজার,প্রশস্ত হৃদয়ের, মিষ্টভাষী, উত্তম আখলাক, হৃদয় প্রশান্তকারী,জ্ঞান অন্বেষণকারী,পরহেজগার,আমানতদার, সুদর্শন(আমার সাথে মানানসই), সৎ-সুপুরুষ, পজেটিভ এবং ফ্রি মাইন্ডের। Strong mentality r, সুন্দর মনের মানুষ হতে হবে। ভূল হলে শিখিয়ে দেওয়ার & শেখার মন মানসিকতা থাকতে হবে। হালাল ইনকাম, নবীর সুন্নাহ অনুযায়ী চলতে চেষ্টা করবে। ঘুরতে পছন্দ করেন এমন। যে শুধু এই দুনিয়ায় নয় বরং আখিরাতের পথচলায়ও আমার সঙ্গী হবে। ভালোবাসা ও বন্ধুত্বে গড়া একটি হালাল সম্পর্ক__ যার শেষ গন্তব্য জান্নাত। ✿ তিনি নিজে আল্লাহর ইবাদত করবেন এবং আমাকেও ইবাদতে উৎসাহিত করবেন। ✿ আমাকে পর্দায় রাখবে। এবং তিনি নিজের দৃষ্টি হেফাজত করবেন! নন মাহরাম মেনে চলবে। ✿ আমার পরিবারকে নিজের পরিবার মনে করবে, আমার আব্বু আম্মুকে সন্মান করবে, ভালোবাসবেন & আমিও। ✿ এমন কেউ যার কাছে আমার জন্য_সময়,সন্মান,যত্ন আর ভালোবাসার অভাব হবে না। যার কাছে মানসিক শান্তি পাবো, যে প্রতিটা মুহূর্তে আমার পাশে থাকবে আগলে রাখবে, জীবনভর সে যেন উত্তম উপায়ে আমার দায়িত্ব পালন করতে পারে, খোঁটা দান করা ব্যতীত। **জীবনসঙ্গী হিসেবে আমি এমন কাউকেই চাই... যে আমাকে পাওয়ার পর আর কাউকে পাওয়ার আশা করবে না! যার মধ্যে আমি ছাড়া দ্বিতীয় কোনো নারীর উপস্থিতি থাকবে না! (মাহরাম ব্যতীত) এমন একজন যার দৃষ্টিতে আমিই সেরা, এবং আমাতেই সীমাবদ্ধ! যার দোয়ায় আমি ছাড়া অন্য কারো নাম থাকবে না! যার কাছে আমিই যথেষ্ট। দুনিয়াবি এই অস্থায়ী পথ চলায় সুখে-দুঃখে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমার সাথে থাকবে! আমার যত্ন নিবে আমাকে অনেক ভালোবাসবে। কখনো খিয়ানত করবে না!(বিশ্বাস ভঙ্গ করবে না)!! ✿আমি একজন চরিত্রবান পুরুষের স্ত্রী হতে চাই। ✿ আমি এখন পর্যন্ত কোনো অবৈধ প্রেম করিনি, এবং যারা বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে সেটা আমি খুবই অপছন্দ এবং ঘৃণা করি। আমি চাই আমার জীবনসঙ্গীও আমার মতোই হবে। যিনি তার সমস্ত ভালোবাসা তার অর্ধেক দ্বীনের জন্য আমানত রেখেছেন। ইন'শা'আল্লাহ।।
|