| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ছোটবেলা থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করছি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আলহামদুলিল্লাহ, সাধারণত কোনো ওয়াক্ত কাযা হয় না। অনিচ্ছাকৃতভাবে হলে দ্রুত আদায় করে নিই। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি, আলহামদুলিল্লাহ। আমি কুরআনের হাফেজ এবং শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না। আলহামদুলিল্লাহ, আমার জানামতে আল্লাহর রহমতে মানসিক বা শারীরিক কোনো জটিল রোগ নেই।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে আকীদা পোষণ করি। মাজারে ইবাদত, মান্নত, সিজদা বা মৃত ব্যক্তির কাছে সাহায্য প্রার্থনা শরীয়তসম্মত নয়। শিরক, বিদআত ও কুসংস্কার থেকে বেঁচে থাকার চেষ্টা করি।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১/-অন্তরের (আত্মার) রোগ ও তার চিকিৎসা"।امراضِ باطنی اور ان کا علاج ২/-"আদাবুল মুআশারাহ" (آداب المعاشرة) ৩/-ফাজায়েলে আমল হেকায়েতে সাহাবা
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১/-মুফতি তাকী উসমানী (দা.বা.) ২/- মাওলানা তারীক জামিল (দা.বা.) ৩/-মুফতি শহিদুল্লাহ সাহেব (হযরত ওয়ালা দা,বা,) ফেনী
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আলহামদুলিল্লাহ, সহজ-সরল ও সুন্নাহসম্মত জীবনযাপন আমার পছন্দ। অবসর সময়ে কুরআন তিলাওয়াত, ইসলামি বই/ অন্যান্য বই অধ্যয়ন, উপকারী জ্ঞান অর্জন, ইলমে দ্বীনের শিক্ষা ও খেদমতে সময় ব্যয়, পরিবারকে সময় দেওয়া , এবং সুযোগ হলে পরিবারসহ প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ করতে ভালো লাগে। শালীনতা, পরিচ্ছন্নতা, পরিমিতিবোধ, উত্তম চরিত্র, আমানতদারিতা ও দায়িত্বশীলতাকে গুরুত্ব দিই। অহংকার, অপচয়, অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক, গীবত ও সময়ের অপচয় থেকে দূরে থাকার চেষ্টা করি। আমার স্বপ্ন—আল্লাহ তাআলার সন্তুষ্টিকে কেন্দ্র করে একটি শান্ত, দ্বীনমুখী ও বরকতময় পরিবার গঠন করা; যেখানে ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বস্ততা ও বোঝাপড়ার মাধ্যমে দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একসঙ্গে পথচলার চেষ্টা থাকবে, ইনশাআল্লাহ।🤲🏻🤲🏻
|