Profile

বায়োডাটা নং : 8840

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গল্লাক বাজার
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ০১
কোথায় বড় হয়েছেন? গ্রামে+ SSC এর পর ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন কেমিস্ট্রি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারী তিতুমীর কলেজ, ঢাকা( ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত)
পাসের সন 2025
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় M.Sc in Chemistry
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারী তিতুমীর কলেজ (ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত)
পাসের সন 2026
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারি চাকরিজীবী(অবসরপ্রাপ্ত),বাংলাদেশ কৃষি ব্যাংক (ম্যানেজার)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.বড় ভাইঃ Kunming University of Science & Technology থেকে পিএইচডি করে এখন বাংলাদেশে একটি কোম্পানীতে কর্মরত আছে। বিবাহিত,চাকরীজীবী। ২.ছোট ভাইঃ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে অনার্স কমপ্লিট করেছে। মাস্টার্স করার প্রস্তুতি চলছে। বর্তমানে একটি ডেবেলপার কোম্পানিতে চাকরি করছে আলহামদুলিল্লাহ। বিবাহিত,চাকরিজীবী।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচাঃ মৃত,চাকরিজীবী ছিলেন। মামাঃ ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বড় ভাই কিছুদিন হলো চাকরীতে জয়েন করেছে। ছোট ভাই নিজে চলার মতো ছোটখাট একটা চাকরি করে। বাবার পেনশনের টাকায়এবং ভাইদের ইনকামে সব চলে। ঢাকায় আমরা নিজস্ব ফ্ল্যাটে থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পাচওয়াক্ত সালাত,সাওম,নফল সাওম, কুরআন তিলাওয়াত সব পালন করা হয়। আমি, আমার মা,বাবা সবাই দ্বীন পালন করার সর্বোচ্চ চেষ্টা করি।আমি যথাযথ ইসলামিক নিয়মানুসারে পর্দা করি।আমার মাও যথেষ্ট চেষ্টা করে।আমরা মাহরাম, ননমাহরাম মেনে চলি আলহামদুলিল্লাহ । আমার পরিবার আল্লাহ ও তার রাসুল(স) এর আদেশ-নিষেধ মেনে চলার চেষ্টা করে আলহামদুলিল্লাহ। ফরজ,ওয়াজিব, নফল রোজা, কুরআন তিলাওয়াত সবকিছুই আমাদের করা হয় আলহামদুলিল্লাহ। আমার ভাই, ভাবিসহ পরিবারের সবাই দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আগে পড়তাম তবে মাঝে কিছুদিন গাফেল ছিলাম,আসতাগফিরুল্লাহ।২০১৯ থেকে পাচ ওয়াক্ত নামায ঠিকভাবে পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না বাসায় থাকলে। বাইরে গেলে নামাযের স্থান খুঁজে পড়ার চেষ্টা করি। নামাযের স্থান না খুঁজে পেলে তখন কাযা পড়ি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। মাদ্রাসায় পড়ার সুবিধার্থে এখনো শুদ্ধভাবে তিলাওয়াত শিখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হল কবর।সেখানে মৃত ব্যক্তির জন্য দুয়া করা যায় তবে শিরকের কাজ করা উচিত নয়।শিরক সবচেয়ে বড় অপরাধ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুহস্বানাত,তুমি ফিরবে বলে,বেলা ফুরারবার আগে,Reclaim Your Heart,প্যারাডক্সিকাল সাজিদ(সম্পূর্ণ নয়),ইসলামী আকিদা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. জাকির নায়েক,শায়েখ আহমাদউল্লাহ,আযহারী সাহেব,যুবায়ের আহমেহ দাঃবাঃ,মাওলানা তারিক জামিল।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আসসালামু আলাইকুম। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই আমি সাধারন একটা মেয়ে যে কিনা তার পরিবারকে অনেক ভালোবাসে। মিথ্যাবাদী, অহংকারী,দাম্ভিক, অন্যের দোষ বলে বেড়ানো মানুষ এবং দায়িত্ববোধহীন মানুষের সাথে মিশতে কষ্ট হয়। পর্দার ব্যাপারে আমি নাছোড়বান্দা। পর্দার ব্যাপারে আমি একটুও ছাড় দিতে পারবো না কারন সালাতের পাশাপাশি পর্দাও ফরজ বিধান।আমি আশা করি যে আমার জীবনসংগী হবে উনি যেন পর্দার ব্যাপারে যথেষ্ট জ্ঞান রাখবেন। বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র পাত্র নিজেই পাত্রীকে দেখতে পারবে, অন্য কোনো পুরুষ দেখতে পারবে না, তবে মহিলা দেখতে পারবে। আমি মেহেদী দিতে খুব পছন্দ করি।আমি প্রকৃতির মাঝে ঘুরতে খুব পছন্দ করি।তবে মাহরাম-ননমাহরাম মেনে চলার কারনে ঘুরতে যাওয়া হয় না।প্রকৃতি প্রেমী মানুষ আমি। আমার স্বপ্ন একজন দ্বীনদার জীবনসংগী ও দ্বীন পালনকারী পরিবার পাওয়া যারা আমার জান্নাতের সাথী হবে ইন শা আল্লাহ। আমার যাওজের সাথে আমি পবিত্র কাবাঘর ও নবিজির রওজা মোবারক এ যেতে চাই।আমার ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করতে চাই, ইন শা আল্লাহ। এজন্য একজন উত্তম মনমানসিকতার ও দ্বীনদার জীবনসংগীর প্রয়োজন যে তার ভবিষ্যত প্রজন্মকে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে এবং আল্লাহর পথে মুজাহিদ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আল্লাহর ইচ্ছায় সরলপথ প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ।দ্বীনের ব্যাপারে এখনো অজ্ঞ। আমি দ্বীনিইলম সম্পর্কে আরো জানতে চাই। এমন কাউকে জীবন সংগী হিসেবে চাই যে আমাকে পরিপূর্ণভাবে পর্দা করার ব্যাপারে, দীনিইলম অর্জনের ব্যাপারে এবং আল্লাহ ও রাসুল(সাঃ) এর আদেশ, নিষেধ অনুসারে চলতে সম্পুর্ণভাবে সাহায্য করবে। দুনিয়াবী শিক্ষা অর্জনের আর কোনো ইচ্ছা নেই। পর্দার ব্যাপারে একটুও ছাড় দিতে পারবো নাহ। যিনি আমার জীবনসংগী হবেন তাকে অবশ্যই আমার বাবা-মাকে সম্মান করতে হবে। আমি সর্বদা সহজ- সরল চিন্তা ভাবনা করতে এবং সহজ -সরলভাবে জীবনযাপন করতে পছন্দ করি।অল্পতে সন্তুষ্ট থাকতে পছন্দ করি। আমার রিযিক যতটুকু তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ । তবে কৃপণতা খুব অপছন্দ করি। কেউ তার বেসিক যে চাহিদা আছে তা পূরণে অবহেলা করলে তা অপছন্দ করি।আমি দান করতে খুব পছন্দ করি। ঝগড়া-বিবাদ, অন্যের দোষ ধরা এইগুলো খুবই অপছন্দ করি। সবার সাথে মেশার চেষ্টা করি। হাসিখুশি থাকার চেষ্টা করি।একটু বেশি ইমোশনাল। কোন ভুল হলে বকা না দিয়ে বুঝিয়ে বললে আমি আমার ভুলগুলো শুধরানোর চলার চেষ্টা করি। আমার প্রিয় মানুষদের সাথে কথা বলতে বেশি ভালোবাসি। অহেতুক কথা বলা পছন্দ করি নাহ। তবে প্রিয় মানুষদের কাছে ভুলভ্রান্তি চিন্তা না করে অকপটে কথা বলি। আমার স্বপ্ন একজন দ্বীনদার জীবনসংগী,দ্বীনি পরিবার গঠন,দ্বীন ইসলামের সোহবত, বাবা-মায়ের সন্তুষ্টি যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌছাতে পারব। বই পড়তে খুব একটা ভালো লাগে না। তবে বই পড়া শুনতে ভালো লাগে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,হিজাব,নিকাব,হাত-পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বোচ্চ চেষ্টা করি। মেনেও চলি, তবে ভার্সিটি গেলে কোন কাজের ক্ষেত্রে ননমাহরাম মেনে চলতে কষ্ট হয়।তখন কন্ঠের হেফাজত করা ককষ্টসাধ্য হয়ে যায়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? মাঝে মাঝে নাটক দেখি। তবে অতিদ্রুত দেখা বন্ধ করার চেষ্টা করছি।গান শোনা আমি ছোট থেকে পছন্দ করি নাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ একটা টিউশনি করি।ওইটা দিয়েই হাতখরচ চালাই। আমরা যে বাসায় থাকি তারই অন্য ফ্ল্যাটে থাকে আমার স্টুডেন্ট। তাই পর্দার ক্ষেত্রে কোনো সমস্যা হয়না আলহামদুলিল্লাহ। আমার উপার্জনও হালাল আলহামদুলিল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ। তাদের সম্পূর্ণ মতামত রয়েছে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসুল (সাঃ) এর সুন্নাত । বর্তমান এই ফিতনার যুগে দৃষ্টির হেফাজত, নিজ চরিত্র রক্ষার্থে ও রাসুল (সাঃ) এর সুন্নাত পালনের জন্য এবং দ্বীনকে পরিপূর্ণ করার জন্য বিয়ে করতে চাই। এমন একজনকে চাই যিনি আমার দ্বীনকে পূর্ণ করবেন এবং দ্বীনি পরিবার গঠনে আমাকে সম্পূর্নরুপে সাহায্য করবেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-36
উচ্চতা ৫'৪" বা ৫'৪" এর বেশি।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা সর্বনিম্ন স্নাতক সম্মান
জেলা চাঁদপুর, ফরিদগঞ্জ,ঢাকা, সবকিছু মিলে অন্য জেলা হলেও সমস্যা নেই। তবে ঢাকায় নিজস্ব বাসা অথবা ভাড়া বাসায় থাকে এমন হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যাংকার ও প্রবাসী ব্যাতীত যেকোনো পেশার হালাল উপার্জনকারী। ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
*নম্র, ভদ্র হবে * প্রচন্ড গায়রতবোধ সম্পন্ন হতে হবে * ধূমপান করা যাবে নাহ। * ধৈর্য্যশীল হতে হবে *পর্দার ব্যাপারে কঠোর হতে হবে।আমাকে সম্পূর্ণভাবে পর্দার ব্যবস্থা করে দিতে হবে। *দায়িত্বশীল হতে হবে।বিবেকবান হতে হবে। *আল্লাহ ও রাসুল(স) এর আদেশ -নিষেধ ও সুন্নাহ অনুসারে জীবনযাপনের মনোভাব থাকতে হবে। *মাহরাম-ননমাহরাম মেনে চলার ক্ষেত্রে আমাকে পূর্ণ সাহায্য করতে হবে। *আমার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সুন্দরকরে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া ও ভুলগুলো শুধরানোর জন্য সাহায্য করার মনমানসিকতা থাকতে হবে। *আমাকে বুঝবে, আল্লাহর জন্যে ভালোবাসবে * আমার বাবা -মাকে নিজের বাবা- মায়ের মত ভালোবাসতে হবে।কারণ প্রত্যেক ছেলে চায় তার স্ত্রী যেন তার বাবা মাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। তাই মেয়ে হিসেবে আমিও চাই আমার জীবন সংগী যেন আমার বাবা-মাকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। * তার পরিবারের সবার সাথে মিশতে আমাকে সাহায্য করতে হবে।মা এবং স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠনের ক্ষেত্রে সাহায্য করতে হবে। একজন পুরুষের জীবনে মা এবং স্ত্রী দুইজনই অধিক গুরুত্বপূর্ণ। কেননা একজন জীবনধাত্রী আরেকজন আখিরাতের সংগী। তাই মা এবং স্ত্রী উভয়ের অধিকার এর বিষয় সচেতন থাকতে হবে। * কোনো কিছু একতরফা দেখে ও শুনে বিচার করার মনমানসিকতা যেন না থাকে। যেকোনো বিষয় সবকিছু বিচার, পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার মনমানসিকতা থাকতে হবে। * ভবিষ্যত প্রজন্মকে আল্লাহর নির্দেশিত পথে পরিচালিত করার এবং দ্বীনি সোহবতে রেখে আল্লাহর পথে দ্বীনদার মুজাহিদ হিসেবে গঠন করার সংকল্প থাকতে হবে। *সত্যবাদী ও হালাল উপার্জনকারী হতে হবে। * যত্নবান হতে হবে। * আমি কোনো সাহাবী, তাবেঈ, নবী, পীর, আঊলিয়া চাইছি না, শুধু তাদের জীবনআদর্শ অনুসরণকারী এবং আল্লাহ ও রাসুল(স) এর আদেশ-নিষেধ মেনে চলার চেষ্টা করবে ও আমাকে মেনে চলতে সাহায্য করবে এমন একজন জীবনসংগী চাইছি। ইন শা আল্লাহ। [নিশ্চয়ই মহান রাব্বি কারীম ভালো জানেন)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফরিদগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12158

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1033

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5840

বয়স
19 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6801

বয়স
43 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3579

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12059

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফরিদগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রাম
চাঁদপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন