Profile

বায়োডাটা নং : 8833

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৩ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ঢাকাইপট্টি
বর্তমান ঠিকানা জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ঢাকাইপট্টি
কোথায় বড় হয়েছেন? জামালপুর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? সমাজবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ঠিকাদার
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ ঘরের রাণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট এক ভাই ১০ম শ্রেণীর শিক্ষার্থী
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা প্রায় চাচাই মৃত। বিজনেস করতেন। ২ জন জীবিত তাও বয়স্ক। একজনই মামা। মামার নিজস্ব বিজনেস আছে গ্রামে, পাশাপাশি গরুর খামার আছে,অনেক আবাদি জমি আছে,পুকুর আছে সেগুলো দেখাশুনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আগে দাদার অনেক সম্পত্তি ছিলো কিন্তু আব্বু ছোট থাকায় অন্যরা নষ্ট করে ফেলেছে সব ই প্রায়। এখন একটা দোকান আছে মেইন রোডের সাথে ভাড়া দেয়া আছে সেটা। আরও কিছু জমি উদ্ধারের চেষ্টা চলমান। নানার বাড়িতেও আম্মুর ভালো একটা অংশ আছে।সেটাও আনার কাজ চলমান। কিছু দিনের মধ্যেই সেটা হাতে আসবে ইংশা আল্লাহ। আল্লাহ যেমন রেখেছেন তাতেই সন্তুষ্ট সবসময় আলহামদুলিল্লাহ। কারণ ক্ষনিকের দুনিয়ায় এতো চাহিদা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো।তবে সবাই দ্বীনি না। আম্মু চেষ্টা করেন আলহামদুলিল্লাহ।পর্দাও করেন। আব্বু নামাজী কিন্তু অইভাবে দ্বীন মেনে চলতে পারেন না, তবে চেষ্টা করি তাদের বুঝাতে সবসময়। হেদায়েতের মালিক আল্লাহ।আমি নিজেও জেনারেলের ছাত্র। আল্লাহর দয়ায় একা একাই যতটুকু দ্বীনের লাইনে এসেছি আমি মনে করি এটা আমার রবের আমার প্রতি এক বিশাল অনুগ্রহ।সবসময় রবের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমি মাহরাম নন- মাহরাম মেনে চলার সর্বাত্বক চেষ্টা করি। সবসময় নিজেকে লুকিয়ে রাখি এমনকি মাস্ক ইউজ করি।লুকিয়েও যেন কেউ আমার ছবি তুলতে না পারে সেই ভাবে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ছোট থেকেই পড়া হয়।২০১৫ সাল থেকে প্রায় ৫ ওয়াক্ত পড়া হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? বিশেষ কারণ ছাড়া হয়না তেমন
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা সম্পূর্ণ শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল কওলুল মুফিদ ফি আদিল্লাতিত তাওহিদ,বেলা ফুরাবার আগে,হাঁরিয়ে যাওয়া সুন্নাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আল বানি রহিমাহুল্লাহ, শায়েখ মতিউর রহমান মাদানি, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহর ঘরে যাওয়ার। আরেকটা ইচ্ছে আল্লাহ তাওফিক দিলে একটা এতিমখানা করার।বিবাহের পরেই প্রিয়তমা বিবিকে নিয়ে আল্লাহর ঘরে যাবার অনেক দিনের ইচ্ছে। আমি খুব একটা সবার সাথে কথা বলিনা।তবে মিশুক। সব সময় একাই থেকেছি।একাই চলাচল করা হয় এখনো। মেয়েদের থেকে ছোটকাল থেকেই দূরত্ব বজায় রেখে চলেছি।যদিও তখন কিছুই বুঝতাম না অনেক ছোট ছিলাম। মানুষ বুঝে শুনে কথা বলি। যেখানে ফেতনা হবে বুঝি সেখান থেকে সরে আসি।মানুষের সাইকোলজি সম্পর্কে বুঝতে পারি আলহামদুলিল্লাহ। মনের সব কথা বলার জন্য আল্লাহর চেয়ে উত্তম আর কে আছে? আর আল্লাহ যদি চান দুনিয়ায় একজন উত্তম রব্বাতুল বাইত দিলে তার সাথে নিজের সব বলা হবে ইংশা আল্লহ। তবে একই মন মানসিকতার হলে উত্তম।কাউকে আঘাত দিয়ে কিছু করতে পছন্দ করিনা।আমাকে যতোই আঘাত দেক আমি ফেরত দেইনা।আমার ক্ষতি হোক কিন্তু আমার জন্য কারও ক্ষতি যেন না হয় এই মানসিকতা পোষণ করি সবসময়। রান্না করতে ভালো লাগে ছোট থেকে। করিও টুকটাক আলহামদুলিল্লাহ।আল্লাহর দুনিয়া ঘুরে দেখতে ভালো লাগে।ইসলামি বই পড়তে ভালো লাগে,লিখালিখি করতে ভালো লাগে।প্রিয়তমা রব্বাতুল বাইত কে নিয়ে সহস্র কবিতা, ভালোবাসার উক্তি লিখা হয়ে গেছে আরও চলবে ইংশা আল্লহ। বিড়াল পুষতে খুব ভালো লাগে ও বাগান করতে ভালো লাগে। আমি খুব নরম মনের। অনেক বেশি সহজ সরল প্রকৃতির একজন মানুষ আমি।সহজেই মানুষ কে বিশ্বাস করি। আমার প্রকাশ্য শত্রুদেরও আমি কষ্ট দিয়ে কিছু করিনা। কারণ আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কেই হতে পারে? ঝগড়া বিবাদ খুব অপছন্দনীয়। কারও খুত নিয়ে কখনো তাচ্ছিল্য একদম পছন্দ করিনা।আমার নিজের অনেক খুত রয়েছে। আমি খুব নগন্য, মূর্খ্য,অশিক্ষিত একজন মানুষ। দুনিয়ার নানা ফেতনা থেকে বাঁচতে আল্লাহর জন্য অনেক কিছু ছেড়ে দিয়েছি। এমনকি সহশিক্ষাও করিনি এইজন্য। ফুল ফ্রি স্কলারশিপ পেয়েও আমি আল্লাহর জন্য সব বাতিল করে দিয়েছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।হারাম কিছু চাকরির অফার পেয়েও করিনি কারণ সেখানে দাঁড়িকে গুরুত্ব দেয়া হয়না ক্লিন শেভ লাগে। আর আমাকে পুরো দুনিয়া লিখে দিলেও আমি কখনো দাঁড়িতে হাত দিব না ইংশা আল্লহ। রিজিকের মালিক আল্লাহ।নিশ্চয়ই রিজিক আসে আসমান থেকে। তাই আমি কখনো রিজিকের ভয় পাইনা। আল্লাহর এই বান্দার জন্য আল্লাহ অবশ্যই উত্তম পরিকল্পনা করেই রেখেছেন তাহলে আমি কেন এতটা পেরেশান হবো? আর আমি বিবাহ করতে চাই কেবলমাত্র চরিত্রকে হেফাজত করার জন্য। আল্লাহ নিজেই সূরা আন নূর :৩২ এ বলেই দিয়েছেন চরিত্র হেফাজতের জন্য কেউ বিবাহ করতে চাইলে তার রিজিকের দায়িত্ব আল্লাহর। আল্লাহ কিভাবে রিজিক দিবেন তা কেবল আল্লাহ ই জানেন। আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই ছিলোওনা কখনো। তাই আল্লাহ আমার জন্য যাকে আমার অর্ধেকদ্বীন হিসেবে দান করবেন তিনিই আমার একমাত্র বন্ধু হবেন।তার সাথেই আমি আমার সব হাসি কান্না, আনন্দ বেদনার সময় পার করতে চাই।যার সাথে আমার ক্ষনিকের জীবনেই না জান্নাতেও যেন এক সাথে থাকা হয় এমন কাউকেই চাই তাই।সারা দুনিয়া আমাকে ভুল বুঝলেও যিনি আমাকে বিশ্বাস করবেন।আইউব আ: এর দেহে পোকা হলেও যেমন তার বিবি তাকে ছেড়ে যায়নি তেমনই আমার দেহে যদি পোকাও হয় তবুও যেন আমাকে ছেড়ে কখনো না যায় এমন কাউকেই চাই । ওয়াল্লাহি আমিও আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখতে চেষ্টা করবো আজিবন।নিজের পেট খালি রেখেও তাকে অভুক্ত থাকতে দিব না কখনো।তার সামান্য কষ্ট মন খারাপ যেন আমারই।সে আঘাত পেলে আমিও আঘাত পাবো।আর আনন্দে আমিও আনন্দিত হবো।একজন উত্তম নেককার বিবি পেয়ে গেলে দুনিয়ার সমস্ত সম্পদ পাওয়া হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমি খুব গায়রতবান। খুব মানে খুব। বলতে গেলে এক প্রকার সাইকো টাইপ।আমি আমার বিবির গলার আওয়াজও কোনো নন মাহরাম কে শুনতে দিব না ইংশা আল্লহ।তাকে এমন ভাবে লুকিয়ে রাখবো যেন আমি ছাড়া আর কেউ তার ছায়াও না দেখতে পারে।তাকেও সেম মানসিকতার হতে হবে কারণ জোর করে কাউকে কিছু করানো যায় না। আমি কয়েকবছর যাবত রমাদানে ইতেকাফে বসি আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ চাইলে বিবাহের পরেও চেষ্টা করবো এবং এতে উনি বাধা দিবেন না আশা করি। আর আমার আরেকটা ইচ্ছে বাবরি চুল রাখার কিন্তু পরিবার কখনো পছন্দ করেনি তাই রাখাও হয়নি।আমি চাই যিনি আমার জীবনে আসবেন তিনিও আমার মতো এটা পছন্দ করবেন আর নিজে দায়িত্ব নিয়ে আমার চুলের যত্ন করবেন ইংশা আল্লহ। অবশ্যই স্বামী স্ত্রী হচ্ছে পোশাকের মতো। দুইজন দুইজন কে যেন সবসময় বুঝতে পারি এটাই চাই।তার পরিবার আর আমার পরিবার কোনো ভেদাভেদ নেই আমার কাছে। আমি নিজেকে হেফাজতের জন্য হারাম সম্পর্ক থেকে বিরত থেকেছি তাই তিনিও অবশ্যই এমন হবেন আশা করি। আমি আমার পবিত্র হাতটা দিয়ে তার পবিত্র হাত ধরতে চাই ইংশা আল্লহ। আমি চাই সাহাবিদের মতো একটা সহজ সরল জীবন। সাহাবিদের মতো একটা সুন্দর সংসার চাই আমি।সর্বোপরি এমন একজন কে চাই যিনি আমাকে আম্মাজান খদিজা র: আনহার মতো বুকে আগলে রাখবেন,পাশে থাকবেন সব পরিস্থিতিতে। এবং আম্মাজান আয়েশা র: আনহার মতো করে খুনসুটি ও ভালোবাসায় শিক্ত হবেন। হে আমার প্রিয়তমা, আপনার অপেক্ষায় যে আমি জানেন কি? আর কত স্হস্র মহাকাল আপনাকে না দেখেই থাকবো? আর কত রমাদান আপনি হীনা কাটাবো?আর কত দিন আপনার হাতের রান্না না খেয়েই কাটাবো? ঈদ যায় ঈদ আসে কিন্তু আপনার মেহেদী রাঙা হাত আর আমার কাছে আসেনা চাইতে সালামি। যেথায় থাকুন ভালো থাকুন,সুস্থ থাকুক, হেফাজতে থাকুন এটাই করি কামনা, পারলে একটু জলদি আসুন আর তো প্রাণে সহেনা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা সাধারণ পোশাক, পাঞ্জাবী, পায়জামা,ট্রাওজার পড়ে থাকি।ফরজ তরক করা হয়না আলহামদুলিল্লাহ।আমি খুব সহজ সরল ভাবে চলতেই পছন্দ করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ এক মুষ্ঠির বেশি।২০১৭ সাল থেকে আল্লাহ দাঁড়ির বিশেষ নেয়ামত দান করার পর থেকেই রেখেছি আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জি আলহামদুলিল্লাহ সবসময়
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি সর্বাত্মক চেষ্টা করি সবসময় আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? গান শুনা হারাম এটা কখনোই সেভাবে শুনিনি,এমনকি গজলও শুনিনা।বাকিগুলোরও অভ্যাস নেই
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? সহিহ সুন্নাহ ভিত্তিক দ্বীনের দাওয়াত দেয়ার চেষ্টা করি
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ আমি কেয়ার গিভার জব করেছি। আরও অনেক জবের অফার পেয়েও রিজেক্ট করেছি। কারণ আমি কোনো হারাম পেশায় যুক্ত হতে চাইনা। আমি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি / পরিবার সাময়িক সময়ের জন্য আমার কিছু টা দায়িত্ব নিয়ে বা ঘরজামাই রেখে আমার কাছে নিজের আদরের রাজকন্যা কে বিয়ে দিতে আগ্রহী হয় তাহলে খুব ভালো হয়। জানি এ জামানায় শোয়াইব আ: নবীর মতো শশুড় পাওয়া খুব কঠিন। যিনি শুধু পাত্রের দ্বীনদারিতা দেখবেন। আল্লাহ চাইলেই এই সময়েও এমন কিছু সম্ভব। আমার মধ্যে বিন্দুমাত্র লোভ,হিংসা অহংকার নেই আলহামদুলিল্লাহ। যারা কেবল মাত্র শুধু একজন ভালো, যোগ্য, সৎ, দ্বীনদার ছেলে চাচ্ছেন এছাড়া আর কিছুই চান না। আমি স্ত্রীর পরিবার কেও নিজের পরিবারই মনে করে সবসময় পাশে থাকবো ইংশা আল্লাহ।আমি জামাই না ছেলে হতে চাই তাদের। পাত্রীর শারীরিক সামান্য সমস্যা থাকলেও আল্লাহর জন্য মেনে নেয়া হবে ইংশা আল্লাহ।কিন্তু এটা বিস্তারিত খুলে বলতে হবে অবশ্যই।মিথ্যা বলে লুকিয়ে প্রতারিত করবেন না দয়া করে। বিন্দুমাত্র মিথ্যা বলে কাউকে কখনো প্রতারিত করার ইচ্ছে নেই।
মাসিক আয় আপাতত নেই। হালাল রিজিকের অন্বেষণ করছি। বিয়ের মাধ্যমে রিজিক খুলে যাবে অবশ্যই। এটাই বিশ্বাস করি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? আমি আমার স্ত্রীর কন্ঠও কেউ শুনুক চাইনা। তাকে এই কলুষিত সমাজ এর খারাপ চোখ থেকে লুকিয়ে রাখবো সবসময় ইংশা আল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বাসার বাইরে গিয়ে নয়। দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ছাড় আছে। তা অবশ্যই নারীদের মাধ্যমেই বা অনলাইনে।অবশ্যই আমার অনুমতি নিয়েই। তাকেও বিবেক দিয়ে বুঝতে হবে কিসে ফেতনা হতে পারে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। স্ত্রী হচ্ছে ঘরের রাণী। তিনি কেন চাকরের কাজ করবে বাইরে গিয়ে?
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? এটা তাকদিরের উপর।সত্যি বলতে আমার বাড়িতে আপাতত স্ত্রীকে পরিপূর্ণ পর্দায় রাখার মতো অবস্থা নেই। তাই যদি স্ত্রীর পরিবার সাময়িক সময়ের জন্য দয়া করে তাদের সাথে থাকার অনুমতি দেয় খুব ভালো হতো। অবশ্যই সাময়িক সময়ের জন্যই। এর পর আমি আমার স্ত্রী কে নিয়ে আলাদাভাবে কোথাও থাকবো, বা নিজের বাড়িতেই পরিপূর্ণ পর্দার অবস্থা করে তবেই তাকে সেখানে নিব।কারণ আমি চাইনা বিন্দুমাত্র তার পর্দার খেলাপ হোক। হয়তো আমার চাহিদা শুনতে বাজে কিন্তু সত্যিই একজন গায়রতবান পুরুষের মনের ভাব যদি কেউ বুঝতে চেষ্টা করে তবেই বুঝবে কেন এভাবে চাচ্ছি। আমি জানি প্রতিটি মেয়ের একটি আলাদা সংসারের ইচ্ছে। যেখানে সে নিজের রাজত্ব বানাবে।আর আমি তাকে সেই অবস্থা করে দিব ইংশা আল্লাহ। আল্লাহই তাওফিক দাতা।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না আমি বা আমার পরিবার বিন্দুমাত্র কিছু আশা করিনা কখনো। যা দেয়ার আল্লাহই দিবেন ইংশা আল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই। বিয়ে একটি হালাল পবিত্র সম্পর্ক। এটি প্রতিটি নারী পুরুষের জন্য আল্লাহ হালাল ভাবে একত্র হবার মাধ্যম করে দিয়েছেন।বিয়ের মাধ্যমে হারাম থেকে বাঁচা যায়। ফেতনা থেকে দূরে থাকার একমাত্র মাধ্যম হচ্ছে বিয়ে। বিয়ের মাধ্যমে রিজিক বাড়ে। বহু খারাপ কাজ থেকে মানুষ পবিত্র থাকতে পারে।নজরের হেফাজত সহ আরও বহু গুনাহ থেকে বাঁচার মাধ্যমই বিয়ে। দুইজন দুইজনের চরিত্র হেফাজতের জন্য ঢাল হয়ে থাকতে চাই।হালালেই কেবলমাত্র সুখ রেখেছেন আল্লাহ। তাই আমি নিজেকে পবিত্র রাখার জন্যই একটি হালাল পবিত্র সম্পর্ক চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৪.৯-৫.২ সামঞ্জস্যপূর্ণ
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেলারেল হলে ৮ম -এইচ এস সি পাশ।আর মাদ্রাসার হলেও সমস্যা নেই। দুনিয়ার শিক্ষা কেবল একটা কাগজের ডিগ্রীর পিছনে ছুটতে শিখায়।তাই আমি এসবের জন্য চাহিদা রাখিনা।সন্তানদের যেন শিক্ষা দিতে পারে। অবশ্যই দ্বীনের বিষয় এ সহিহ জ্ঞান থাকতে হবে।
জেলা রিজিকের মালিক আল্লাহ। রিজিক নির্ধারন হয় আসমান থেকে। আল্লাহ যার রিজিক যেখানে রেখেছেন সেখানেই হবে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই গ্রহণযোগ্য ইংশা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা তিনি ঘরের রাণী হবেন ইংশা আল্লাহ। বাকি আল্লাহ উত্তম পরিকল্পনাকারি
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত ভদ্রপরিবার।দ্বীনি পরিবার হলে আরও উত্তম।যাদের মনে আল্লাহর ভয় আছে। অহংকার নেই,হিংসা নেই। আল্লাহই রিজিকদাতা।ধনী গরীব আল্লাহরই বান্দা। সব বিষয় মিলে গেলে এসব নিয়ে সমস্যা হবার কথা না আশা করি।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথমত একজন প্রকৃত দ্বীনদার নারী হতে হবে। ত্বাকওয়াবান,গায়রতবান,হায়া সম্পন্ন একজন পবিত্র নারী কে চাই। আমি হারাম সম্পর্ক নিয়ে খুব কঠিন তাই এমন একজন কে চাই যিনি কখনো হারাম সম্পর্কে জড়ায়নি। নিজেকে সবসময় আল্লাহর ভয়ে ও ভবিষ্যৎ স্বামীর জন্য হেফাজতে রেখেছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুই ভালো করে জানেন। এছাড়াও অল্পে তুষ্ট,অধিক সন্তান জন্মদানে সক্ষম, স্বামীর আনুগত্যকারী,ঝগড়াঝাটি গালিগালাজ,লোভ,হিংসা,অহংকার অপছন্দকারী,বাচ্চামো করা,খুনসুটি করা,সাহাবী নারীদের অনুসরণ করা।সাহাবী নারীদের মতো নিজের সংসারকে আগলে রেখে ভালোবাসা। অপর নারী থেকে নিজের স্বামীকে হেফাজত করা।নিজের মনের লুকানো অপ্রকাশিত সব টুকু ভালোবাসা সন্মান আল্লাহর জন্য একমাত্র স্বামীকেই দেয়া। স্বামীর সকল ভালো খারাপ মূহুর্তে শক্ত করে হাত আকড়ে ধরে রাখবে। আমি এমন একজন কে আমার রব্বাতুল বাইত হিসেবে চাই যিনি নিজেকে সাহাবী নারীদের মতো বানাতে চান।আমি নিজেও সাহাবীদের মতো হতে চাই।তাদের মতো একটি সুখের সংসার চাই। এমন একজন কে চাই যিনি আমায় সকল প্রতিকূল ধ্বংসাত্মক অবস্থাতেও আম্মাজান খদিজা (রঃ) আনহার মতো করে আগলে রাখবেন। যাই হয়ে যাক কখনো ছেড়ে যাবেন না,ভুল বুঝবেন না।সারা দুনিয়ার মানুষ আমাকে অবিশ্বাস করলেও তিনি আমাকে কখনো অবিশ্বাস করবেন না। আল্লাহ চাহে তো যিনি আমার নেক সন্তানের জননী হবেন ইংশা আল্লাহ।আমার ইচ্ছে আমি আমার সন্তান দের আল্লাহর রাস্তায় সাদাকায়ে জারিয়ার নিয়তে চালাবো। সর্বোপরি আমি একজন একাকিত্বের সাথী চাই।তাহাজ্জদ এ যার সাথে একত্রে আল্লাহর আনুগত্য করতে পারবো। এমন একজন মানুষ চাই যিনি না চাইতেই তার কুলে আমার মাথা নিয়ে মাথায় হাত বুলিয়ে দিবেন। তার কুলে শুয়ে আমি প্রশান্তির ঘুম দিতে চাই।কুরআন তেলাওয়াত করতে চাই।এমনকি তার কন্ঠেও কুরআন শুনতে চাই। এক থালে প্রতিবেলায় তার হাতেই খেতে চাই। এমন একজন কেই চাই যিনি অধিক পরিমাণে আমলে পা বন্দি। নিজে করার পাশাপাশি আমাকেও সবসময় নেক আমল করতে সাহায্য করবেন। শুধু দুনিয়ার জীবন নয় আমি তার সাথে জান্নাতুল ফেরদাউসেও থাকতে চাই একসাথেই ইংশা আল্লাহ। আল্লাহ আমার মতো ক্ষুদ্র, নগন্য,মূর্খ্য মানুষের এই সামান্য নেক চাওয়া পুরণ করুক। আমিন ইয়া রব্বাল আলামিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জামালপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4381

বয়স
30 বছর
উচ্চতা
৪′ ১১″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7274

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3603

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6573

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12054

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8586

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালপুর সদর, জামালপুর, ময়মনসিংহ
জামালপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন