| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
বেলা ফুরাবার আগে।আরিফ আজাদ। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ আরিফ আজাদ।সকাল সন্ধার দোয়া ও জিকর শয়খ আহমাদুল্লাহ।যে আপসোস রয়েই যাবে,হাই মোহাম্মদ সাইফুল্লাহ।রাহে বেলায়াত,ড: আব্দুল্লাহ জাহাঙ্গীর। সিরাত,রাহিকুল মাখতুম,তাকী উসমানি। নবিজির ঘর সংসার, শায়খ সালেহ আহমদ শামি। মন্দ স্বভাব ভালো স্বভাব, ড. মোহাম্মদ মানসুর। আলহামদুলিল্লাহ আরো অনেক গুলো বইয়ি পড়া হয়েছে।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি পরিবারের বড় মেয়ে, দুই ভাই বোন আমরা। চাচাদের সন্তান ৮ জন তাদের মধ্যে আমি বড়। শৈশবেই ,৮ বছর বয়সে তাদের দুজনকেই হারিয়েছি,,,আমার ছোট ভাইয়ের বয়স ছিলো ৩ বছর। বাবা হার্ট্এ্যাটাক এ মারা যান তার ৪ মাস ১ দিন পরে মা মারা যান।ছোট থেকে দাদা দাদি চাচা,চাচিদের কাছে লালিতপালিত হয়েছি। একা নিরিবিলি থাকতে অনেকটা ভালো লাগে। অনেকটা শান্ত স্বভাবের, মহব্বত মায়া বেশি। স্বভাবে লাজুকতা উপস্থিত। মহব্বত প্রিয় মানুষ। মুমিন হয়ে অপর মুমিন কে আল্লাহর জন্য খুব সহজেই ভালোবাসি। অল্পেই সন্তোষ্ট এবং আল্লাহর নেয়ামতের প্রশংসা, শুকরিয়া জ্ঞাপন করতে পছন্দ করি । উচ্চবিলাশীতার প্রলোভন থেকে মহান রব জেনো আমাকে হেফাজতে রাখেন। একজন মুসলিস হিসেবে ইসলামকে অনেক গভিরে জানার, বোঝার এবং প্রচার করার খুবই ইচ্ছে। অবসরে ইসলামিক বই,ফিকহ বই,কুরআন অধ্যায়ন করতে ভালো লাগে। প্রকৃতির নিস্তব্ধতায় কোলাহল মুক্ত পরিবেশ অনেক পছন্দ। ভবিষ্যত প্রজন্মকে সঠিকভাবে,,আল্লাহর দ্বীন এবং নবী করিম সাঃ এর আদর্শের উপর গড়ে তুলতে চাই। এর জন্য প্রচুর জ্ঞান অর্জন করা জরুরী,, অপর ব্যাক্তির কটু কথায় হ্রদয় খুব আঘাত প্রাপ্ত হয়। তবে তা পরবর্তীতে ভুলে গিয়ে তাকে আল্লাহ জন্য ক্ষমা এবং ভালোবাস। আল্লাহর প্রিয় গোলাম (বান্দি) হওয়ার জন্য ফরজের পাশাপাশি সুন্নাহর প্রতি অধিক মনোযোগি হওয়ার মেহনত করি। আল্লাহর সন্তষ্টি অর্জন করে ঈমানের সহিত দুনিয়ার পাঠ চুকিয়ে,,, তার মেহেরবানি দয়ার অনুগ্রহে,,, চিরস্থায়ী জান্নাতের ছোট্ট একটি পবিত্র পাখি হতে চাই।যে পাখিটি ডানা ঝাপটিয়ে মুক্ত জান্নাতের বাগিচায়,,,,,দিগবিদিক উড়বে আর মহান রবের প্রশংসা জ্ঞাপন করবে। (আল্লাহুম্মা আমিন) আগামীতে ইনশাআল্লাহ মুসলিম উম্মাহর জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হলেও কিছু করার তিব্র আকাঙ্খা, সোটা হোক ইসলামি দাওয়াতি কাজ, কুরআন শেখানো বা সঠিক ভুলের প্রতি সচেতন করা,আমলে আগ্রহি করা । অসহায়দুস্থের সামন্য উপকার করা। ছোট থেকে বাবা মায়ের আদর স্নেহ, মহব্বত, প্রটেক্ট সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। মা বাবা ছাড়া দুনিয়াটা অনেক কঠিন,অন্ধকারাচ্ছন্ন একমাত্র আল্লাহ জানেন। তবুও আল্লাহর ফায়সালায় আমি সন্তোষ্ট আলহামদুলিল্লাহ। চোখ অশ্রু ঝারাবে, হ্রদয় ভারাক্রান্ত হবে তবুও আমরা তাইয়ি বলবো যাতে আল্লাহ সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ( ইন্না-লিল্লাহ) আমাকে সঙ্গী হিসেবে নির্বাচন করবে তার কাছে কয়েকটা প্রত্যাশা,,,, ♦️সুন্দরআচরন,♦️মহব্বত,♦️সহনশীলতা♦️ধৈর্যশীলতা,♦️ইহসান♦️উদারতা♦️আল্লাহর ভয়। এবং নবিজীর আদর্শ অনুযায়ী সর্বক্ষেত্রে জীবন পরিচালনা। উগ্র মেজাজ,অহংকার, দাম্ভিকতা, অপর ব্যক্তি কে হেও প্রতিপন্ন করে আঘাত কথার আঘাত করা এসব অপছন্দনীয়। আল্লাহর কোন বান্দা যদি আমার সমস্ত কিছু জেনে,শুধু মাত্র আল্লাহ তায়ালাকে রাজিখুশি করার উদ্দেশ্যে অগ্রসর হয় তাকে আল্লাহ তায়ালা উত্তম প্রতিদান দিবেন পরকালে ইনশাআল্লাহ।
|