Profile

বায়োডাটা নং : 8615

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ১২, ঢাকা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর ১২, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? মিরপুর ১২, ঢাকা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১২
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
পাসের সন চলমান (থিউরি কোর্স সম্পূর্ণ, থিসিস চলমান)।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ অবসর (আগে ফেব্রিক্স এর ব্যবসা ছিল)।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ছোট ভাই(৫ম): শেষ বর্ষের শিক্ষার্থী, সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১. বড় বোন(১ম): বিএইচএমএস, হোমিওপ্যাথিক ডাক্তার, বিবাহিত, রাব্বাতুল বাইত। ভাইয়াঃ হাফেজ, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায়ী। সন্তানঃ একটি সন্তান আছে। ২. বড় বোন(২য়): বিএইচএমএস, হোমিওপ্যাথিক ডাক্তার, বিবাহিত, রাব্বাতুল বাইত। ভাইয়াঃ এমএসসি & বিএসসি ইন কম্পিউটার সাইন্স, বেসরকারি চাকুরিজীবী। সন্তানঃ একটি সন্তান আছে। ৩. ছোট বোন(৪র্থ): এমএসসি & বিএসসি ইন জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট, অবিবাহিত।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকার মিরপুরে ছোট দোতলা টিনশেড বাড়ি আছে ভাড়া দেওয়া। গ্রামে (শরিয়তপুর) কিছু জমি আছে। আমাদের পারিবারিক সম্পত্তির আর্থিক মূল্য খুব বেশি না। আমি পৈতৃক সম্পত্তির চেয়ে নিজে অর্জিত সম্পদ ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করি। আল্লাহ তৌফিক দিলে নিজ যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সম্পদ অর্জন করতে চাই, ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই দ্বীনের অনুশাসন মেনে চলার চেষ্টা করেন। বাবা-মা দুজনেই ওমরাহ পালন করেছেন, আলহামদুলিল্লাহ। পরিবারের প্রতিটি সদস্য মাহরাম ও নন-মাহরাম মেনে চলার চেষ্টা করেন। আমার বোনেরা দুলাভাই ও কাজিনদের সামনে নিকাবসহ পরিপূর্ণ পর্দা মেইনটেইন করেন। বাসায় কোনো নন-মাহরাম পুরুষ অতিথি এলে নারীরা সাধারণত সামনে যান না, আর যদি যেতেই হয়, তবে পরিপূর্ণ পর্দা বজায় রেখেই যান।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ২০১৭ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? তিলাওয়াত করতে পারি, পরিপূর্ণ শুদ্ধভাবে শেখার চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, জানামতে নেই। অফিসে দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করার জন্য কয়েক মাস হলো চশমা পরা হয়। চশমার পাওয়ার -0.25D।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, প্রোডাক্টিভ মুসলিম, বি স্মার্ট উইথ মুহাম্মাদ (সাঃ)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, ২. শায়েখ আহমাদুল্লাহ, ৩. ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জীবনের প্রতিটি কাজ ইসলামের অনুশাসন মেনে এবং মধ্যম পন্থা অবলম্বন করে করার চেষ্টা করি। হালাল-হারাম মেনে চলার ব্যাপারে সর্বদা সচেতন থাকি। আমি ইন্ট্রোভার্ট স্বভাবের। আমি শান্ত ও চুপচাপ থাকতে ভালোবাসি, তাই অপ্রয়োজনীয় কথা, তর্ক-বিতর্ক ও ঝগড়া-বিবাদ সবসময় এড়িয়ে চলি। আমি খুবই সহজ-সরল ও সাদামাটা জীবনযাপন পছন্দ করি এবং যেকোনো জটিলতা এড়িয়ে সবকিছু সহজভাবে নিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। অহংকার, মিথ্যাচার এবং কথা ও কাজের অমিল আমার ভীষণ অপছন্দ। যারা ঘুরিয়ে-প্যাঁচিয়ে কথা বলেন, আমি সাধারণত তাদের এড়িয়ে চলি। আমি পরিবারের প্রতি দায়িত্বশীল এবং কাছের মানুষদের খেয়াল রাখার সর্বোচ্চ চেষ্টা করি। প্রাকৃতিক পরিবেশ এবং গাছ লাগাতে ভালোবাসি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকতে পছন্দ করি। সময় পেলে পরিবারের কাজে সাহায্য করি। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমি বাসার তৈরি খাবার পছন্দ করি। বাইরের ফাস্ট ফুড, অতিরিক্ত তেল, ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবার পরিহার করি। আলহামদুলিল্লাহ, আমার চা, কফি, ধূমপান বা অন্য কোনো নেশার অভ্যাস নেই। আমি সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ধৈর্য ধারণের চেষ্টা করি। জীবন যেহেতু ক্ষণস্থায়ী, তাই এটিকে আমি আখিরাতের প্রস্তুতি হিসেবেই দেখি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আহলিয়া সহ হজ্জ করার ইচ্ছে আছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? টি-শার্ট, শার্ট, প্যান্ট, পাঞ্জাবি মাঝেমধ্যে। খুব সাদামাটা পোশাক পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আগে ছোট করে রাখলেও ২০২৫ সাল থেকে পরিপূর্ণ সুন্নতি ভাবে রাখছি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ ঢাকার বনানীতে একটি বিদেশি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে 'সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার' হিসেবে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ, আমার উপার্জন সম্পূর্ণ হালাল এবং আল্লাহ প্রদত্ত এই রিজিকে আমি বেশ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করি। অফিসে কোনো নারী সহকর্মী নেই এবং অফিসের অধিকাংশ সহকর্মীই দ্বীন পালনে সচেষ্ট।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একেবারেই না। আমি সুন্নাহ সম্মত ও অনাড়ম্বর একটি বিয়েতে বিশ্বাসী। আমার একান্ত চাওয়া হলো, বিয়ের সম্পূর্ণ প্রক্রিয়ায় পাত্রীপক্ষের ওপর যেন কোনো ধরনের আর্থিক চাপ বা খরচ না থাকে। আমি চাই দুই পরিবারের সম্মতিতে খুব সহজভাবে বিয়ের কাজ সম্পন্ন হোক।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমার কাছে বিয়ে কেবল একটি জাগতিক সম্পর্ক নয়, বরং এটি দ্বীনের অর্ধেক পূর্ণ করার মাধ্যম এবং নবি-রাসুলগণের এক মহান সুন্নাহ। আমার বিশ্বাস, একজন দ্বীনদার জীবনসঙ্গী পাশে পেলে ইবাদতে একে অপরকে অনুপ্রেরণা জোগাবে। এই ক্ষণস্থায়ী জীবনে, একে অপরের সহযোগী হয়ে জান্নাতের পথে এগিয়ে যাওয়া অনেক সহজ হবে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ইসলামি পরিবার গঠন করা সম্ভব হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২"-৫'৬"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক/অনার্স, এমবিবিএস বা সমমান শিক্ষার্থী অথবা সম্পূর্ণ।
জেলা ঢাকা এবং এর আশেপাশে হলে ভাল হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন জীবনসঙ্গী পাশে চাই, যিনি দ্বীনদার এবং সুন্দর মনের অধিকারী হবেন। যিনি হবেন নম্র, ভদ্র এবং চক্ষু শীতলকারী। যিনি পরিপূর্ণরূপে পর্দা করেন এবং মাহরাম ও নন-মাহরামের বিধান সতর্কতার সাথে মেনে চলেন এবং দ্বীনি জ্ঞান অর্জনে সর্বদা সচেষ্ট থাকবেন। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তাই আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি এই সাধারণ জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্যবোধ করবেন। আমি চাই তিনি অহংকার ও দাম্ভিকতামুক্ত, রাগ নিয়ন্ত্রণে পারদর্শী এবং বিনয়ী স্বভাবের হবেন। বান্দার হক, দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকবেন। সর্বোপরি, তিনি পরিবারকেন্দ্রিক ও সবার প্রতি যত্নশীল হবেন। এর পাশাপাশি তিনি যেন স্বাস্থ্যসচেতন এবং স্লিম (ওভার ওয়েট নন এমন) অধিকারী হন, সেটিও প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলাম না। আমি আমার জীবনসঙ্গীর কাছ থেকেও ঠিক একই রকম পবিত্রতা আশা করি। অতীতে হারাম কোনো সম্পর্কে জড়িত থাকলে যোগাযোগ না করার জন্য বিনীত ভাবে অনুরোধ রইল । বাহ্যিক সৌন্দর্য মহান আল্লাহর দান, কিন্তু কেউ চাইলেই সুন্দর আখলাক গড়তে পারে। আমি মূলত দ্বীনদার ও সুন্দর আখলাকের একজন জীবনসঙ্গী পাশে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন