Profile

বায়োডাটা নং : 8602

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বেড়াইদের চালা,মাওনা
বর্তমান ঠিকানা শ্রীপুর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বেড়াইদের চালা,মাওনা
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকাতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার পিতা ব্যাবসায়ী ছিলেন,পোশাকের শো-রুম ছিলো,হঠাৎ অসুস্থ জনিত কারনে পরবর্তীতে,অবসর নেন,বর্তমানে নতুন করে ব্যাবসার পরিকল্পনা করছেন আলহামদুলিল্লাহ, আপাতত বাড়িতে একটি ফার্ম আছে,সেখানে গরু,ছাগল আছে,দেখাশুনা করেন,এবং অল্প কিছু রুম ভাড়া দেওয়া আছে।আলহামদুলিল্লাহ স্বচ্ছলতা বিরাজমান।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ভাই আমার বড়।বেসরকারি একটি প্রতিষ্ঠানে জব করেন,এবং বিবাহিত আলহামদুলিল্লাহ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ২ জন চাচা। বড় চাচা ব্যবসায়ী ছোট চাচা চাকুরীজীবী। ৪ জন মামা সকলেই ব্যবসায়ী আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পরিপূর্ণ স্বচ্ছল, মধ্যবিত্ত পরিবার,এবং পরিপূর্ণ সুদহীন পরিবার আলহামদুলিল্লাহ। কোন প্রকার লোনের সাথে পরিবারের কেউ জড়িত নেই আল্লাহর বিশেষ রহমতে। বাবার ইনকাম এবং ভাইয়ার জব মিলিয়ে আলহামদুলিল্লাহ স্বচ্ছলতা বিরাজমান।এখানে এটা আমাদের নিজস্ব খোলামেলা,প্রশস্ত বাড়ি আলহামদুলিল্লাহ।সামাজিক ভাবে সম্মানিত পরিবার আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক,দ্বীনের প্রতি সকলের মোহাব্বত আছেন,বাবা তাবলিগের সাথে যুক্ত আছেন,মা এবং ভাবি বাইরে গেলে পরিপূর্ণ পর্দা মেইনটেইন করেন, সঠিক ভাবে নামায, রোযা আদায় করেন কিন্তু কঠোরভাবে মাহরাম, নন-মাহরাম মেনে চলেন না। নিজেরা দ্বীন পালনে প্যাক্টিসিং এবং আমাকে পরিপূর্ণ সাহায্য করেন সকলেই আলহামদুলিল্লাহ। পর্দার এবং দ্বীনি ইলম অর্জনের ব্যাপারে উনারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৬ বছর বয়স থেকে সালাত আদায় করি আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? নামায কাযা না করার চেষ্টা করি সর্বোচ্চ আলহামদুলিল্লাহ। কখনো বাইরে গেলে,সময় মতো ফিরতে না পারলে সর্বোচ্চ ১ওয়াক্ত মাসে কাযা হয়।তবে খুব বেশি বাইরে যাওয়া হয় না,বাইরে যাওয়া পছন্দও করি না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ, আরো শুদ্ধভাবে শিখার প্রক্রিয়া চলমান আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো কবর,চাইলে জিয়ারত করা যাবে কিন্তু কিছু চাওয়া মানত করা শিরকের গুনাহ,এমন ভ্রান্ত ধারনা থেকে দূরে থাকতে হবে
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বই আমার ভীষন পছন্দের, পছন্দের বইয়ের তালিকা বেশ লম্বা তার মাধ্যে,১.সীরাহ(রেইনড্রপস) ২.মাই লাইফ জার্নি উইথ কুরআন ৩. সুইটহার্ট কুরআন
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহিমাহুল্লাহ) , শায়খ আহমাদুল্লাহ হা., মাওলানা জোবায়ের আহমেদ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার রব কে সাক্ষী রেখে,নিজেকে নিয়ে লিখার চেষ্টা করছি ইন শা আল্লাহ। আল্লাহ তা'য়ালা করুনা করে দ্বীনের যে সামান্যটুকু বুঝ দিয়েছেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি,প্রতিটা কাজের ক্ষেত্রে আমার রব যেটা পছন্দ করবেন সেটা নিজের পছন্দ, প্রয়োরিটি বানিয়ে নিতে,এবং রাসূল (সা:) এর সুন্নাহ মোতাবেক জীবন সাজাতে। আমি ভীষন সাধারন,সহজ,চুপচাপ, মিশুক,গোছানো ও ঠান্ডা মেজাজের মেয়ে। আল্লাহভীরু বান্দা হওয়ার চেষ্টায় আছি সর্বদা। সর্বোচ্চ চেষ্টা করি সর্বোদায় গীবত,পরনিন্দা, কঠোরতা কঠোরভাবে পরিহার করতে। নিজের আত্মসমালোচনা,আত্মপরিচর্যায় সময় ব্যায় করতে পছন্দ করি, আমার আশেপাশের মানুষের থেকে তাদের পজিটিভ গুন গুলো নিজের মধ্যে ধারন করার জন্য তৃষ্ণার্থ থাকি। বয়স পঁচিশ হলেও নিজেকে বার বার ভেঙ্গেচুরে উত্তম আমল, আখলাক গড়ার চেষ্টা করি প্রতি মুহূর্তে, আমার ভুল, ভ্রান্তি বিনয়ের সাথে ধরে দিলে ভীষন আনন্দিত হই। নিজের উত্তম পরিবর্তন আমার নিজেকে প্রশান্তি দেয়। আমি অনুভব করি আমার রব আমাকে নিয়ামত হিসেবে নরম একটা হৃদয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। জবানের হেফাজত করতে পছন্দ করি। অল্পে সন্তুষ্ট থাকতে পারি আলহামদুলিল্লাহ। নিজের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সুখ,প্রশান্তি খুজে নিতে ভালোবাসি। নিজের জীবনের ছোট -বড় সকল নিয়ামতের শুকরিয়া আদায় করতে ও কৃতজ্ঞ থাকতে পছন্দ করি। আভিজাত্য, বিলাসিতা কঠোরভাবে অপছন্দ করি। সাধারন জীবনযাপন, রবের দেওয়া প্রকৃতিক সকল কিছু আমার মনকে প্রশান্ত করে,আর্টিফিশিয়াল জিনিস খুব অপছন্দ করি। জীবনের সাথে জারিত প্রতিটি সম্পর্ক আমার কাছে ভীষন মূল্যবান, যেকোন সম্পর্কের অপর পাশ থেকে অবুঝ আচরন আসলেও আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার রবের, বিনয়ী,শান্ত,বুঝদার বান্দা হবার। আমার সাথে জড়িত প্রতিটি সম্পর্কের ব্যাপারে আমি যত্নশীল,এবং আমার উপর অর্পিত প্রতিটি হকের ব্যাপারে আমি সচেতন আলহামদুলিল্লাহ। জীবনের প্রতিটি পদক্ষেপে সহনশীল ও ধৈর্য্যশীল থাকার সর্বোচ্চ চেষ্টা করি। আমার রবের সবরকারিনী বান্দা হওয়ার চেষ্টা করি, সচেতন থাকি আমার উপস্থিতি যেন আমার আশেপাশের মানুষকে সস্তি দেয়। আমার কথা বা কাজ অন্যের জন্য যেনো কষ্টদায়ক না হয়, সে ব্যাপরেও আমি সচেতন থাকি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে আমার ভীষনই পছন্দের মধ্যে দুইটি কাজ হলো,মেহমানদারিতা এবং অসুস্থ ব্যক্তির খেদমত করা। কাউকে খেদমত করার সুযোগ পেলে আমি খুশি হই।কেউ আমার খেদমতে একটু প্রশান্তি পেলে আমার হৃদয় পরিতৃপ্ত হয় আলহামদুলিল্লাহ। আমি রবের অত্যন্ত নগন্য বান্দা। সর্বদাই নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করে চলছি,নফসকে শাসন করে চলছি। ইসলামিক,দ্বীনি বই পড়তে পছন্দ করি,অবসরে বই পড়ি,সংগ্রহে ১৫০-৮০ টির মতো বই আছে। বই পড়তে,এবং নি:র্জাস টুকু জীবনে প্রয়োগ করতে পছন্দ করি। সোসাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করি। গাছের সাথেও সখ্যতা আছে আলহামদুলিল্লাহ, একটা ছোট্ট বাগান আছে,ইনডোর,আউটডোর কিছু গাছ আছে,ওদের যত্ন নিই। নিজের যত্ন নিতে পছন্দ করি,কাছের মানুষ জনকে যত্ন করতে পছন্দ করি,আমার কাছে,ভালোবাসা মোহাব্বত বর্হি:প্রকাশের অন্যতম মাধ্যম হলো যত্ন। রুটিনে দ্বীনি কিছু কোর্স রাখার চেষ্টা করি,সেলফ ডেভেলপমেন্টের কিছু কোর্স করি,আলহামদুলিল্লাহ।তাছাড়া একটু রান্নাবান্না করতেও পছন্দ করি। আমার সপ্ন আমার রবের প্রিয় বান্দা হয়ে দুনিয়ার সফর সম্পন্ন করা, সাথে একজন উত্তম স্ত্রী, একজন উত্তম মা হয়ে রবের কাছে পৌঁছানো। নিজেকে দ্বীনদার বলার কোনো সুযোগ নেই আমার, নিয়ামতের শুকরিয়া, আর নিয়ামত, হেদায়াত হারানোর ভয় হৃদয়ে বিরাজ করে,প্রতিটা মুহূর্তে নিজেকে সংশোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা,নিকাব,হাতমুজা,পা মুজা এবং চোখ ঢেকে বাইরে যাই আলহামদুলিল্লাহ
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? এসএসসি পরীক্ষার পর থেকেই বোরখা নিকাব পড়ি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,দেখি না আলহামদুলিল্লাহ ,দেখা পছন্দ করি না। অনলাইন অফলাইন দুই জায়গায়ই চোখের পর্দা মেইনটেইন করতে সর্বোচ্চ চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখনো জোরালো ভাবে যুক্ত হওয়ার সুযোগ হয় নি,তবে,পরিবার এবং বান্ধবীদের নিয়ে ইসলামিক বই নিয়ে আলোচনা,তালিম করার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি,আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তা'য়ালার সন্তুষ্টি অর্জনের জন্য। আমার দ্বীনকে পরিপূর্ণ করতে।পবিত্র সম্পর্কের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠা করতে। পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে দ্বীনি পরিবার গঠন করা,মানসিক ও আত্মিক প্রশান্তি লাভ। এমন সন্তান- সন্তাদি রেখে যেতে চাই যারা ইসলামের খেদমত করবে ইন শা আল্লাহ। যেহেতু, দুইটা আলাদা পরিবার,সমাজের দুজন মানুষ একসাথে সারা জীবন থাকবে,পছন্দ -অপছন্দের নানা রকম মিল অমিল হওয়া অস্বাভাবিক কিছুই নয়।তবে আমি মনে করি যদি দুজন মানুষের জীবনের কেন্দ্রবিন্দু একটি হয়, আর সেই কেন্দ্রবিন্দু হলো দ্বীন,তাহলে সকল কিছুই সহজ হবে ইন শা আল্লাহ। আন্তরিকতার মনোভাব এবং এপ্রিসিয়েশনের মনোভাব জীবনকে সুন্দর ও সহজ করে দিতে সাহায্য করে ইন শা আল্লাহ। জীবনসঙ্গী পরষ্পরকে সম্মানের সহিত হক আদায় করা এবং দ্বীন কেন্দ্রীক সমস্যা সমাধান এবং সর্বোচ্চ সহযোগিতাপূর্ণ মনোভাব হলে,জীবন সহজ হবে ইন শা আল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-31
উচ্চতা ৫'৫"-৫'৮"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স/মাস্টার্স কমপ্লিট
জেলা গাজীপুর, ঢাকার মধ্যে মধ্যে হলে সবথেকে ভালো হয়,অন্যান্য জেলার হলেও সমস্যা নেই ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শতভাগ হালাল বেসরকারি জব ,শিক্ষক, ইন্জিনিয়ার,ব্যাবসায়ী।
অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল, অবশ্যই কুফু মিলবে এমন ইন শা আল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সবার প্রথমে মজবুত ঈমান,তাওহীদের উপর প্রতিষ্ঠিত,শিরক ও বিদ'আত মুক্ত হতে হবে ইন শা আল্লাহ। ইবাদাতে যত্নশীল হতে হবে,নৈতিক ও উত্তম চরিত্রের অধিকারী, পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। বাবা -মা, ভাই বোনের সাথে সু-সম্পর্ক বজায় রাখা,তাদের হক আদায় করার ব্যাপারে সচেতন হতে হবে। মা,বোনকে যথাযথ সম্মান দিয়ে স্ত্রীর হক সম্মানের সহিত আদায়ের মন মানসিকতা থাকতে হবে ইন শা আল্লাহ। মধ্যমপন্থা অবলম্বনের মানসিকতা থাকা জরুরি, কারো হক আদায় করতে যেয়ে যেনো কোনভাবে অন্য কারো উপর জুলুম না করেন।নম্র,ভদ্র,ধৈর্য্যশীল,সহনশীল,এবং সৎ থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ইসলামিক জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ থাকতে হবে,আমি সব জানি, এমন মানসিকতা কঠোরভাবে পরিহার করতে হবে।সুন্নাহ পালনের আগ্রহ ও ভালোবাসা থাকতে হবে। সহযোগীতাপূর্ণ মনোভাব থাকা জরুরি। ইসলামের বিধানের ব্যাপারে সর্বোচ্চ প্রয়োজনে কঠোর হতে হলে,তেমন হওয়ার মানসিকতা যেনো রাখেন। জেনারেল লাইনে পড়াশোনা করার জন্য পর্দা নিয়ে আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে,আমি আমার রবের প্রিয় এমন একজনকে চাচ্ছি যিনি আমাকে এই বাইরের জগৎ থেকে মুক্তোর মতো আগলে রাখবেন। স্ত্রীর পর্দার ব্যাপারে সর্বোচ্চ কঠোর এবং সহযোগীতার মনোভাব থাকতে হবে। আমাকে ইলম অর্জনে সহযোগীতা করবেন,এমন বলবেন না যে, আপনি সংসার ম্যানেজ করে তারপর ইলম নিন পড়াশোনা করেন,বরং উনি বলিবেন আমরা ম্যানেজ করবো,আপনাকে ইলম অর্জনে সর্বোচ্চ সহযোগিতা করবো,আমাকে উনার প্রতিযোগী নয়,আমাকে উনার সহযোগী, অস্তিত্বের অংশ ভাববেন। দুনিয়ার জীবনটা মুসাফিরের জীবন,যে হায়াতটুকু রাব্বুল আ'লামীন দিয়েছেন,তার সঠিক ব্যবহার,নিয়ামত হিসেবে নেওয়ার মনোভাব থাকতে হবে। দুনিয়া বিমুখ হয়ে দুনিয়ার জীবনে সকল দায়িত্বকর্তব্য পালন করার মনোভাব থাকতে হবে। সহযোগীতাপূর্ণ মনোভাব থাকা জরুরি। এমন কাউকে চাচ্ছি রবের কাছে যার কাছে আমার দ্বীন নিরাপদ।যে আমার রব কে ভালোবাসেন, আমার রাসূল (সাঃ) ভালোবাসেন, আমাকে ভালোবাসবেন। আমার রবের প্রিয় হতে সাহায্য করবেন ইন শা আল্লাহ। দুজন দুজনের জীবনের হেদায়াতের মাধ্যম,রিমাইন্ডার হবো ইন শা আল্লাহ।আমার হৃদয় অল্পে সন্তুষ্ট থাকতে পারে আলহামদুলিল্লাহ, আমাকে নিয়ে কখনো বিচলিত, পেরেশান হওয়ার দরকার পড়বে না ইন শা আল্লাহ, আমাকে উনার পাশে আমার রবের সর্বোচ্চ সবর কারিনী বান্দা হিসেবে পাবেন ইন শা আল্লাহ। তবে,বিচলিত ও সচেতনতার মনোভাব থাকতে হবে আমার রবের সন্তুষ্টি নিয়ে ইন শা আল্লাহ। দুনিয়ার সকল পরীক্ষায় একে অপরের জন্য, সহযোগী ঢাল হবো ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শ্রীপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3117

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8170

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1835

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5154

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7941

বয়স
19 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8097

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
কালো
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন