Profile

বায়োডাটা নং : 8593

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শেরপুর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে জানানো হবে ইন শা আল্লাহ
বর্তমান ঠিকানা শেরপুর, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: আগ্রহীকে জানানো হবে ইন শা আল্লাহ
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে । স্কুল কলেজ সব শেরপুর শহরেই। বাড়িতে থেকেই স্কুল কলেজে যাওয়া আসা করা হয়েছে। তারপর ভার্সিটির হলে থাকা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc in Applied Nutrition and Food Technology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
পাসের সন ২০২১ সাল। পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ এর শেষের দিকে। ফলপ্রকাশ ১৯/০৫/২০২৪
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় B.Sc in Applied Nutrition and Food Technology
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
পাসের সন ২০২২ সাল। পরিক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালে। ফলপ্রকাশ ২৩/০৭/২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী ও কৃষক। নিজস্ব জায়গায় ছোট ২ টি দোকান। ১ টি মুদিখানা অন্যটি সার,কীটনাশক, ডিজেল, পেট্রোল এর দোকান । নিজেদের অল্প কিছু ৫/৬ বিঘার কম বেশি হতে পারে এমন ফসলি জমি আছে। তার কিছু জমিতে চাষাবাদ করেন। আর কিছু বর্গা দেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ ঘরের রানী। আমার পড়াশোনার হাতে খড়ি মায়ের হাতে। দ্বীন শিক্ষা ও সকল ভালো কাজের অনুপ্রেরণা দানকারী।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা মামা সবাই হালাল পেশার সাথে যুক্ত।কলেজের প্রভাষক, ব্যাবসা, কৃষি কাজ। মোটামুটি ভালো জায়গা জমি,ভিটে, পুকুর, ক্ষেত খামার, বাগান নার্চারী,দোকান আছে। সমাজে নাম ডাক আছে। এলাকার উন্নয়ন, বিচার আচার বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয়। অর্থনৈতিক ভাবে সচ্ছল। কারো সাথে কোনো ঝামেলা নেই। সুখী পরিবার,সবার সাথে মিলেমিশে থাকতে অভ্যস্ত। বাড়ি, রান্না আলাদা হলেও বিভিন্ন অনুষ্ঠান একসাথে করা হয়। আলহামদুলিল্লাহ কারো সাথে কারো ঝামেলা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব জায়গায় প্রায় ১২ শতাংশের উপর পাকা বাড়ি সাথে নারকেল, আম, কাঁঠাল সহ বিভিন্ন ফলের গাছ লাগানো। নিজস্ব জায়গায় ছোট ২টা দোকান মুলত এটাই আব্বুর পেশা আমি জন্মের পর থেকেই দেখছি আর দোকানে ১ জন লোক রাখা হয়। তবে বর্তমানে লোক নেই। মাঝে মাঝে ছোট ভাই দোকানে বসে। আর জমির ফসল,বর্গাচাষীদের ওখান থেকে কিছু টাকা আসে। ২ টা দোকানের একটি দোকান ২ তলার ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা। পাশেই ২ রুম বিশিষ্ট পাকা টিন শেড ২ টি ঘর যা দোকানের অংশ। দোকানের পিছনে অল্প কিছু জায়গা আছে সেখানে টিনের ২টি রুম ভাড়া দেওয়া এই টাকা অবশ্য আব্বু মাকে দেন।আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রকার ঋণমুক্ত, হালাল ইনকাম, সচ্ছল পরিবার। আব্বু এইচএসসি পর্যন্ত পড়ে রাজশাহী সেনাবাহিনীর ট্রেনিং এ গিয়েছিলেন পায়ের অসুস্থতার কারনে ট্রেনিং শেষ না করেই বাড়ি চলে আসেন তারপর থেকে ব্যাবসা করেন। আমার গনিতের হাতেখড়ি বাবার কাছে। মা এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। আমি এখানে মোটামুটি সব বলেছি যেনো পরিবার সম্পর্কে জেনে সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের অনেক বেশি যে সম্পদ তা নয়। তবে যেটুকু আছে আলহামদুলিল্লাহ আমাদের সকল প্রয়োজন মিটে যায়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারে বাবা মা সবাই নামাজ রোজা করেন। তবে পর্দার ব্যাপারে তেমন সচেতন নন। মাহরাম ননমাহরাম তেমন মানতে পারেন না। ছোট ভাই দ্বীনের বুঝ কম। যদিও তাকেও কুরআন শিক্ষা দেওয়া হয়েছে তারপর ও ঠিক মতো নামাজ পড়ে না। তবে মা আব্বু প্রতিনিয়ত তাগাদা দেন। ইনশাআল্লাহ কোন একদিন আল্লাহ ভাইকেও হেতায়েত দিবেন। আমি ক্লাস নাইন (২০১৩)থেকে সবজায়গায় বোরকা পরি। তবে নিকাব করতাম না। পর্দার ব্যপারে আগে সচেতন ছিলাম না। জেনারেল পরিবারে বেড়ে ওঠা।পর্দা কঠোর ভাবে মানেন না আবার বেদ্বীনও না এমন আমার পরিবার।স্কুল, কলেজ হৈ হুল্লোড় করে কাটেনি কখনো। হাতে গোনা কয়েকজনের সাথে মেশা হয়েছে। ভার্সিটিতে ভর্তি হওয়ার ১ম দিক থেকেই খিমার হিজাব পরি মাহরাম ননমাহরাম মানার চেষ্টা করি। হাত মোজা পা মোজা পরা শুরু করিনি। সাধারণ বাহিরে কম যাওয়ার চেষ্টা করি। বাড়িতে থাকলে যা কিছু দরকার আমি মা কে বললে আব্বুকে দিয়ে আনিয়ে দেন।তবে নিজেকে প্রতিনিয়ত আল্লাহর প্রিয় বান্দী হওয়ার চেষ্টা করছি। মা দ্বীন পালনে যথেষ্ট সহযোগীতা করেন।তবে পুরনো আত্নীয় আসলে একটু ঝামেলা হয়। জেনারেল পরিবারে বেড়ে উঠলে যেটুকু পারা যায়। তবে যেটুকু পেরেছি আল্লাহর অশেষ দয়ায়। এখানে এতো কিছু বলার কারন হলো আমার সম্পর্কে একটা ধারণা দেওয়া। আমি আসলে প্র্যাকটিসিং মুসলিমার পথে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি পড়ি। মা নামাজ পড়া শিখিয়েছেন ক্লাস থ্রি ফোরে পড়া অবস্থায়। স্কুল, কলেজে পড়ার সময় কয়েক ওয়াক্ত মিস হয়ে যেত। সেগুলো কাযা আদায়ের ব্যাপারে সচেতন ছিলাম না ।আলহামদুলিল্লাহ ভার্সিটির হলে থাকার কারনে ২০১৮ সাল থেকে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ শুরু করেছি । কোনো কারনে কাযা হলে সাথে সাথে কাযা পড়ে নেওয়ার চেষ্টা করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? খুবই কম হয়।শরীর খারাপ থাকলে, ঘুমের কারনে ১/২ ওয়াক্ত হয় তবে জেগে উঠেই, সুযোগ পাওয়ার সাথে সাথে কাযা পড়ে নিই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ বর্তমানে তাজবিদের সাথে কুরআন পড়তে পারি মোটামুটি তবে আরো প্যাক্টিস করতে হবে। ছোটবেলায় দাদীর কাছে কুরআন পড়া শিখেছি। প্রাইমারি স্কুলে ওয়ানে ভর্তি হওয়া আর দাদির কাছে কুরআন শিক্ষা শুরু এক সাথেই হয়। তখন তাজবীদ সহকারে শেখার সুযোগ পাইনি। তবে মার্দ্রাসায় পড়ার সুযোগ পাওয়ায় আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন। আমি এখনো শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামী পড়া কিছু বইয়ের লিস্ট : রিভাইভ ইয়োর হার্ট, বেলা ফুরাবার আগে,প্যারাডক্সিক্যাল সাজিদ১,২,মেসেজ,মা মা মা ও বাবা, মেরী থেকে মরিয়ম, জান্নাতী ১০ মহিলার জীবনী, বান্দার ডাকে আল্লাহর সাড়া, চার খলিফার জীবনী,আরও অনেক নাম ভুলেগেছি।প্রচুর বই পড়া হয়েছে ইসলামিক বই, অনেক বাংলা ও ইংরেজি সাহিত্য, কবিতা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি মিজানুর রহমান আজহারী, ড. জাকির নায়েক,নোমান আলী খান,,শায়খ আহমাদুল্লাহ,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বই পড়তে ভীষণ ভালো লাগে। বাংলা, ইংরেজি সাহিত্য, ইসলামিক বই। বাগান করা,গাছ লাগানো তার পরিচর্যা করা, ইনডোর প্লান্ট, একুরিয়ামে মাছ, বিড়াল ,কবুতর পোষা এদের যত্ন করা। ক্রাফটের কাজ, আঁকি-বুকি, হ্যান্ড পেইন্টিং, নকশি কাঁথা সেলাই, কুশিকাটার কাজ,ড্রেস মেকিং এ নতুন নতুন ডিজাইন আবিষ্কার করা। ছেলে দর্জির কাছে জামা বানানো পর্দার খেলাপ হয় বলে আমি নিজেই শিখেছি। ২০২০ থেকে আমার ও আমার মায়ের কাপড় আমি সেলাই করি।এছাড়াও পিঠাপুলি, রান্না বান্না,আচার বানানো এসব ক্ষেত্রে ভ্যারাইটি আনা। নতুন কিছু শেখার প্রতি ভীষণ আগ্রহ।আর তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া। # পছন্দ : সহজ সরল, নির্ভেজাল, শান্ত শিষ্ট খুব সাধারন থাকতে পছন্দ করি। কোলাহল, বাহিরে যাওয়া ফ্রি মিক্সিং পছন্দ করি না। বাসায় থেকে বাসার লোকদের সাথে মিলেমিশে হাসি খুশি ইসলামি কথা বার্তা ও আলোচনা আমি যতটুকু ভালো কিছু শিখেছি কাছের মানুষকে শেখানো, তাদের কাছথেকে তাদের ভালো কিছু শেখা।কাছের মানুষের প্রচুর গিফট করতে পছন্দ করি। এটা আমার একটা নেশা বলা যায়। তাই যে আমার অর্ধেক দ্বীন হবেন এই ব্যাপারে যথেষ্ট সহযোগীতা আশা করছি। ফজরের নামাজ শেষে শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে হাটাহাটি, বৃষ্টির পানি ছুয়ে দোয়া পড়া। মুক্ত আকাশের দিকে তাকিয়ে থাকা। রাতে চাঁদ, তারার সাথে চা,কফি হাতে গল্প করা অনেক পছন্দ। নদী, সাগর,সমুদ্র, পাহাড় ও ভীষণ প্রিয় কিন্তু এসব জায়গা সব সময় কোলাহলে ভরপুর থাকে। তাই আমার শিশির, আকাশ, চাঁদ তাঁরা ও আপনজনেরাই প্রিয়। অপছন্দ : মিথ্যা, কপটতা, অহংকার, হিংসা।ইসলাম যা কিছু হারাম ও নাজায়েজ করেছে। স্বপ্ন : এটা আমার অর্ধেক দ্বীনের কাছে আবদার নবীজীর সুন্নাহ অনুযায়ী সবচেয়ে কম খরচে মসজিদে বিয়ে করা। আমার অর্ধেক দ্বীনের সাথে উমরাহ করা। খুবই সাধারণ ভাবে জীবন যাপন করা। দুনিয়াতে সেসব কাজ করা যা আমাদের জান্নাতের পথ সহজ করে দিবে।আমার পর্দার ব্যাপারে আরো সহযোগিতা করা। তবে আমি পর্দা করে শশুর শাশুড়ির হক আদায় করতে চাই । মুমীন ব্যক্তি হিসাবে মৃত্যুবরন করা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা,খিমার,হিজাব নিকাব।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ সাল থেকে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে নিকাবসহ খিমার হিজাব পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? সর্বদা মানার চেষ্টা করি। ভার্সিটিতে থাকতে অনেকটা পুরোপুরি মানা হয়েছে। কারন হলের পরিবেশ অনেক সহযোগী ছিল। ডিপার্টমেন্ট এর সিস্টেম ভালো হওয়ায় কখনো ভাইভাতে নেকাপ খোলা,শাড়ি পড়ার জন্য ঝামেলা করেনি। তবে বাড়ি আসলে একটু কষ্ট হয় কারন আমার অনেক আত্নীয় এই বিষয় এ সচেতন না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? তেমন দেখা হয়না বললেই চলে।ছোট বেলা থেকেই নাটক,সিনেমা, সিরিয়াল,গান এসবের প্রতি তেমন আগ্রহ কখনোই ছিল না। তবে খুবই কম নির্দিষ্ট কিছু নজরুল ও রবিন্দ্রসংগীত মাসে ১/২ বার শোনা হতো। যদিও তেমন সময় বা আগ্রহ কিছুই নেই এখন। ইউটিউবে তেলায়াত শোনা হয়। অন্য কিছু হুট করে আসলে স্কিপ করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে দ্বীন সম্পর্ক যতটুকু জানতে পারি। কাছের মানুষকে জানানোর চেষ্টা করি। মা, কাকি,দাদি,বান্ধবী, পরিচিত মানুষদের। হলে থাকতে মাঝে মাঝে বড় আপুদের সাথে তালিমে শরিক হতাম।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আলীমের শিক্ষার্থী। একজন তলিবুল ইলম। সাথে বাড়িতে থেকে সরকারী চাকরির জন্য পড়াশোনা করছি। যতটুকু বুঝতে পারছি পর্দা মেইনটেইন করে চাকরির পরিক্ষা দেওয়া ও চাকরি করা অনেক কষ্ট ।তাই আমি আমার অর্ধেক দ্বীনের অপেক্ষায় যিনি আমাকে এই কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করবেন।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহকে খুশি করতে।দ্বীন কে পূর্ণ করতে।বিয়ে একটা ইবাদত তাই এর রহমত পেতে।একজন বিশ্বস্ত হালাল সঙ্গী পেতে।তিনি বিনে আমি মিসকিন।আর নেক সন্তান লাভের জন্য। এই সন্তানের ইবাদত সাদকায়ে জারিয়া হিসাবে পাওয়ার আশায়। এখানে বায়োডাটা জমা দেওয়া মুল কারন দ্বীনদার জীবন সঙ্গী পাওয়া। যিনি আমার পর্দার ব্যাপারে, ইলম অর্জনে সাহায্য করবেন।নেককার জীবনসঙ্গী পৃথিবীর শ্রেষ্ঠতম নিয়ামত। আর আমি আগে বাহিরের পরিবেশ সম্পর্কে খুব বেশি জানতাম না। বাড়িতে থেকেই স্কুল কলেজ শেষ করেছি। বাহিরের কারো সাথে অথবা পরিবেশের সাথে কখনো মেশা হয়নি। ভার্সিটিতেও ক্লাসের সাবার সাথে তেমন মেশা হয়নি। ইসলামি বিশ্ববিদ্যালয় হওয়ায় ক্যাম্পাস ও হলের ভিতরের পরিবেশ অনেক ভালো ছিল। ক্লাসরুম টু হল এই ছিল সীমানা। ছোট বেলা থেকেই মোটামুটি ভালো ছাত্রী ছিলাম একাডেমিক রেজাল্ট ও মোটামুটি আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকেই প্রায় সবার একই কথা চাকরি করতে হবে। আমিও অনলাইন চাকরির জন্য পড়েছি কয়েক বছর। তবে মাস্টার্স এর প্রেসারে অফলাইনের কার্যক্রম বন্ধ রেখেছিলাম। তারপর পড়াশোনা শেষ হলো কিন্তু চাকরির পরিক্ষা অনেক হ্যারাসমেন্ট যা আমাকে পর্দার ব্যাপারে অনেক বেগ পোহাতে হচ্ছে যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আগে থেকেই শুধু দোয়া করতাম যে,আল্লাহ আমার অর্ধেক দ্বীনের মাধ্যমে আমার দ্বীন পালনকে সহজ করে দাও। কিন্তু চেষ্টা করা হয়নি। তাই এখানে বায়োডাটা জমা দেওয়া। আল্লাহ সব কিছু সহজ করে দিন। তারপরও বাসায় থেকে আলিমের পড়া আর চাকরির পড়া পড়ছি আর আল্লাহর কাছে দোয়া করছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-38
উচ্চতা ৫'৫" বা তার থেকে উপরে।
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা যেকোনো সরকারি অথবা ভালো মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ।
জেলা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা,। রাজশাহী বিভাগ /উত্তরবঙ্গের যেকোনো জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরি, কলেজের প্রভাষক।চাকরি না হলেও সরকারি চাকরির পরিক্ষায় রিটেন, ভাইভা প্রত্যাশি।বেসরকারি সম্মানজনক চাকরি। বাহিরের দেশে উচ্চ শিক্ষার জন্য যাবেন।
অর্থনৈতিক অবস্থা আল্লাহ যেমন দিয়েছেন। নিম্নবিত্ত থেকে শুরু করে যেকোনো । আর্থিক সচ্ছলতার চেয়ে দ্বীনদারিত্ব ও উন্নত মন মানসিকতা বেশি প্রাধান্য । আমি এবং আমার পরিবারকে মন থেকে মেনে নিয়ে সম্মান করবেন এমন হলেই আলহামদুলিল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সত্যবাদী, খুবই সহজ সরল, শান্ত শিষ্ট, সাধারন, দয়ালু,দায়িত্বশীল, মানবিক, নীতিবান। ইসলাম কে লালন করেন সেই অনুযায়ী জীবন পরিচালনা করেন। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিবেন যেখানে সবাই মিলেমিশে ইসলাম চর্চা করা যায়। আমি অনেক মিশুক আবেগী সেগুলোর মূল্যায়ন করবেন। আল্লাহর পর তিনিই অবিভাবক হবেন আমাকে সব বিষয়ে গাইড করবেন।আমি তারকাছে যে গুনাবলি প্রত্যাশা করি নিজেও সেগুলো অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। আসলে আমি আর আমার ভুল গুলো শিখিয়ে দিয়ে আমাকে মেনে নিবেন এমন কাউকেই প্রার্থনাতে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শেরপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6106

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6541

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4753

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7552

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8621

বয়স
28 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11783

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শেরপুর, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন