Profile

বায়োডাটা নং : 8569

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা শ্রীপুর, মাগুরা, খুলনা
এলাকা/গ্রামের নাম: শ্রীকোল
বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর, ঝিনাইদহ, খুলনা
এলাকা/গ্রামের নাম: ঝিনাইদহ শহর
কোথায় বড় হয়েছেন? পৈতৃক গ্রাম + নানা বাড়ি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি কে. সি. কলেজ, ঝিনাইদহ
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক (সহকারী অধ্যক্ষ)। মসজিদের ইমাম, খতিব (আলিম)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য (ভাই বড়) মাস্টার্স শেষ করছে মাগুরা শহরে ব্যবসা করে। বিবাহিত, ১ সন্তান
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য (বোন ছোট) HSC পাশ। বিবাহিত, রাব্বাতুল বাইত
চাচা মামাদের পেশা ৩ চাচা - বড় চাচা মৃত, মেজো চাচা পুলিশ (অবসর), ছোট চাচা চাকরিজীবী। ১ মামা - ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লাহর রহমতে আমাদের অর্থনৈতিক অবস্থা মুটামুটি সচ্ছল, আমার পিতা মসজিদ থেকে কোন হাদিয়া নেন না। শিক্ষকতা থেকে যে সম্মানি পান তাতে আমাদের যৌথ পরিবার ভালোই চলে যাচ্ছে। ভাই এবং আমার ইনকাম এর অংশ পরিবারে দেওয়া লাগে না। (তাছাড়া শুধু গ্রাম নয় সম্পূর্ন উপজেলা ব্যাপি আমার পিতার একটা পরিচিতি ও সম্মান রয়েছে) জমিজমা - বাড়ি বাগান সহ ১বিঘার বেশি হবে, এবং মাঠে সবমিলিয়ে ২বিঘার মতো যার সবই বর্গা দেওয়া। আমাদের বাড়ির ৪ রুম বিশিষ্ট বিল্ডিং এর ২রুম কমপ্লিট হয়েছে, সামনে থাকা টিনের ঘর ভেঙ্গে বাকি ২রুম করা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য: আমি ঝিনাইদহ শহরে থাকি ৮বছর যাবৎ বর্তমানে ঝিনাইদহ ছেড়ে এসে (চাকরি সূত্রে) ঢাকা'য় অবস্থান করছি, শীঘ্রই আবার ফিরে যাবো ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? একজন আলেমের পরিবার হবার দরুন আমাদের দীনি পরিবেশ আলহামদুলিল্লাহ, (আমাদের অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত হলেও গ্রামে আমরা খুবই সম্মানিত পরিবার আলহামদুলিল্লাহ) আল্লাহর রহমতে আমাদের বাড়িতে নফল নামাজ ও রোজা গুলো পালন হয়। আমার আম্মা'র জন্য অনেক আগে থেকেই বাড়ির চারিদিক টিন দিয়ে ঘেরা। এমনকি পর্দা মেইনটেইন এর সুবিধার্থে আমাদের রুমের জানালায় কালো ব্লার থাই গ্লাস লাগানো। তাছাড়া হুজুরের বাড়ি হওয়ায় কেউ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করে নাহ। নন-মাহরাম কঠোর ভাবে মেইনটেইন করে আমার বোন, ভাবি এবং আমি। বিবাহের ২বছর হলেও আজ পর্যন্ত আমি আমার ভাবির চেহারা সরাসরি দেখি নাই। এমনকি প্রতিবেশী অনান্য ভাবি'রা আমাকে দেখলে মাথায় কাপড় দেয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ১০-১২ বছর যাবৎ নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আগে অনেক কাযা হতো। এখন হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? শরিরে এলার্জি আছে, এবং হালকা তোতলামি আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো ধান্দাবাজি ব্যবসা এবং পরিপূর্ণ শিরকি কার্যক্রমের নির্ভেজাল প্রতিষ্ঠান।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. মুহসিনীন, ২. রাহে বেলায়াত, ৩. আর রাহীকুল মাখতুম, ৪. পোশাক পর্দা ও দেহ-সজ্জা, ৫. প্যারাডক্সিক্যাল সাজিদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ), ২. শায়েখ আহমাদুল্লাহ (হাফি.), ৩. মুফতি মাওলানা আব্দুল মালেক, ৪. আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, ৫. আবদুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন # আমার গ্রামীন ন্যাচারাল পরিবেশ খুব ভালো লাগে চাষাবাদ (শাকসবজি, ফলমূল) ফার্ম-খামার করার শখ। (বাড়ির সামনে একটা সবজি বাগান এবং বাড়িতে সকল ফল-ফুল রোপণ পরিচর্যা করি) # আল্লাহর খাস অনুগ্রহ তিনি আমার মধ্যে রাগ হিংসা এবং অহংকার একেবারেই দেননি (কেউ আমাকে আঘাত করলেও তার উপরে রাগ উঠে না) আমি গীবত, পরনিন্দা এবং মানুষের হকের ব্যাপারে প্রচন্ড সচেতন। আমার মা বোনের কোন বিষয় বাহিরে বলা তোহ দূর তাদের নাম ও মানুষের সামনে উচ্চারণ করতে গাইরতে বাধে। # ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে পছন্দ করি, প্রয়োজনীয় সকল ধরনের খাবার রান্না করতে পারি। (বাড়িতে আসলে আম্মা'র রান্না সহ যাবতীয় কাজে সহযোগিতা করি আলহামদুলিল্লাহ) # পরিবারে ছোট হলেও আমার কথা সবাই গুরুত্ব দেয়, আমার পরামর্শ ছাড়া বাড়িতে কোন সিদ্ধান্ত হয় না। (আমার বোনের বিবাহের সময় পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তাকে বেকার ছেলের সাথে বিবাহ দিয়েছিলাম, দ্বীনদারিতা কে প্রধান্য দিয়ে, এখন তারা অনেক সুখী আলহামদুলিল্লাহ) # আমার (ফেসবুক ও ইউটিউব ছাড়া কোন সোস্যাল একাউন্ট নাই) আগ্রহ ও পছন্দের বিষয় কোরআন তিলাওয়াত, ওয়াজ নসিহত, ইসলামি লেকচার। ## খারাপ গুণ - অলসতা (তবে কাজ শুরু করলে শেষ না করে থামি না)। যে কোন কাজ করতে একটু বেশি সময় লাগে (তবে কাজ খুব পরিস্কার করে করি)। আত্মবিশ্বাসের খুব অভাব (আশা করি আল্লাহর রহমতে বিবাহের বরকতে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা-টুপি (দূরে গেলে)। গেঞ্জি প্যান্ট/লুঙ্গি (বাড়ির আশেপাশে)
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। গত ৫বছর যাবৎ (সাথে কান-বাবরি চুল)
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আমার সবচেয়ে অপছন্দের বিষয় গানবাজনা শোনা, নাটক-সিনেমা, টিকটক, মহিলাদের কন্টেন্ট দেখি না। এমনকি গত ৬বছর যাবৎ কোন খেলাধুলা ও দেখি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? পিতার অবর্তমানে মসজিদে ইমামতি, এবং আশেপাশে অনেক দাওয়াতি কাজ করা হয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ মশলাপাতি'র অনলাইন এবং অফলাইন ব্যবসা। (রান্নার যাবতীয় মসলা অনলাইনে খুচরা এবং দোকান ও রেস্টুরেন্টে মার্কেটিং করে পাইকারি বিক্রি করছি) # ঝিনাইদহে দোকান ছিলো ছেড়ে দিছিলাম, কিছুকাল বাড়িতে থেকে ব্যবসা করেছি। উল্লেখ্য: আমি বর্তমানে ঢাকা উত্তরা'য় একটি বাইং হাউজে কর্মরত আছি। তবে এখানে থেকেও অনলাইন মসলা'র ব্যবসা চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহে আমি স্থায়ীভাবে ব্যবসা'ই করবো ইনশাআল্লাহ, ঝিনাইদহ বা মাগুরা শহরে।
মাসিক আয় ব্যবসা খুব বেশি প্রতিষ্ঠিত না, আয় সীমিত। আবার চাকরি তেও ঈদের পর যোগদান করেছি। (আগ্রহী কে জানানো হবে)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, রাজি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ। জীবন সঙ্গিনীর পরিপূর্ণ পর্দার সর্বোচ্চ নিশ্চিয়তা দিচ্ছি, এব্যাপারে পরিবার সর্বোচ্চ সহযোগিতা করবে ইনশাআল্লাহ। (আমার ইচ্ছা তার চোখ পর্যন্ত ঢেকে বাহিরে নেওয়া) সে আমার নিকট পৃথিবীর সমস্ত ধনসম্পদের চেয়েও মূল্যবান, তাকে এমন ভাবে লুকিয়ে রাখবো যে কেউ তার ছায়াও দেখতে পারবে ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? মাদ্রাসা হলে সে যতদূর ইচ্ছা পড়াশোনা করতে পারবে। আর জেনারেল লাইনের হলে যে পর্যন্ত পড়েছে এখানেই ফুলস্টপ. (যেই জাগতিক শিক্ষা, বস্তুবাদী জ্ঞান মানুষকে ভালো মানুষ বানাতে পারেনা, সেই সেকুলার শিক্ষা এবং ফ্রি মিক্সিং পরিবেশ আমার স্ত্রীর জন্য চাই নাহ)
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? একেবারে'ই সম্ভব নাহ। (যারা পড়াশোনা শেষ করা বা চাকরি করার বিষয়ে 'আলোচনা সাপেক্ষে' সিদ্ধান্ত নিবেন তারা প্রস্তাব করবেন না)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ‘আমি যেখানে সেও সেখানে’ গ্রাম-শহর যেখানে ইচ্ছা থাকতে পারবে। (তবে যেখানেই থাকি মা-বাবা কে নিয়েই থাকবো)
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, একেবারেই না। (যে সকল পরিবার, শশুর বাড়িতে মেয়ের সম্মান, মানুষের খোঁটা শোনা, কিংবা সামাজিক রীতির দোহাই দিয়ে মেয়ের সাথে সামন্য ঝাড়ু কিংবা বিবাহের সময় ছেলেকে একটা ঘড়িও দেওয়ার নিয়ম অথবা নিয়ত আছে তারা প্রস্তাবই দিবেন নাহ)
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিবাহ করা রাসুলুল্লাহ সাঃ এর সুন্নাত (তবে আমার ক্ষেত্রে ফরজ হয়ে গেছে)। পৃথিবীতে আল্লাহর ইবাদত কারী বান্দা ও রাসুলুল্লাহ সাঃ এর উম্মত বৃদ্ধি করার জন্য, এবং কিছু চক্ষু শীতলকারী সন্তানদের আদর্শ বাবা হতে চাই। ‘এবং বর্তমান অন্ধকার আচ্ছন্ন সমাজ থেকে বহু দূরে একটি হালাল ও পবিত্র বন্ধনে অবদ্ধ দুজনে, একসাথে সুখময় ভালোবাসা পূর্ণ জীবন শেষে জান্নাত পর্যন্ত যাবার উদ্দেশ্যে’
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'০"-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা, আলেমা হলে ছুম্মা আলহামদুলিল্লাহ। এছাড়া মাদ্রাসায় পড়াশোনা চলমান, জেনারেল হলে সর্বনিম্ন SSC পাস।
জেলা মাগুরা সম্পূর্ণ জেলা। ঝিনাইদহ সদর, শৈলকূপা, হরিনাকুন্ডু, কালিগন্জ। যশোর সদর, বাঘারপাড়া। নড়াইল সদর, লোহাগড়া। কুষ্টিয়া সদর, কুমারখালি, খোকসা। পাংশা, বালিয়াকান্দি। মধুখালি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পেশা প্রয়োজন নাই। (পড়াশোনা চলমান রয়েছে অথবা শেষ হয়েছে কিংবা ছেড়ে দিয়েছে)
অর্থনৈতিক অবস্থা মুটামুটি সচ্ছল, আমাদের মতো মধ্যবিত্ত। অথবা নিম্নবিত্ত হলেও সম্মানিত পরিবার। তাছাড়া এতিম অসহায় হলেও দ্বায়িত্ব নিবো ইনশাআল্লাহ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. আমার জীবন-সঙ্গিনী হবে রাগ, হিংসা, অহংকার ও গীবত থেকে মুক্ত ধৈর্যশীলা মেয়ে। (আমি সমস্ত খারাপ গুণ মেনে নিলেও রাগ-জেদ মেনে নিতে পারবো নাহ, আল্লাহর দোহাই রাগী জেদি গুণ সম্পন্ন কোন মেয়ে প্রস্তাব করবেন নাহ) ২. আমার সবচেয়ে বেশি পছন্দ অতিরিক্ত আবেগি প্রচন্ড রোমান্টিক এবং সরল-সোজা হাসিখুশী মেয়ে, যেন তার হাসিতেই অন্তর প্রশান্ত হয়। ৩. দ্বীনের সকল ফরজ বিধিবিধান নামাজ রোজা এবং খাস পর্দা করার পাশাপাশি নফল সালাত, নফল রোজার প্রতি যত্নবতী। এবং নিজ বাড়িতে নন-মাহরাম কঠোরভাবে মান্যকারিনী। ৪. আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারি সালাফে সালেহীনদের সহীহ আকিদা লালনকারিনী। ৫. বিদাতি, পীর মাজার পূজারী, ইসলামের নামে রাজনৈতির দলকানা কর্মী। কোন নির্দিষ্ট দলের অন্ধ অনুসারি দূরত্ব বজায় রাখবেন। ‘বিশেষ শর্ত’ - "আমি বিবাহ করবো সুন্নাহ অনুসারে ঘরোয়া ভাবে মসজিদে (আমি নিশ্চয়তা দিচ্ছি পাত্রী দেখতে আমি এবং মা বাদে কেউ যাবে নাহ, আব্বা গেলেও দেখবে না। বরযাত্রী খাওয়ানো কিংবা বিশেষ কোন খরচের প্রয়োজন হবে না মেয়ের পিতার) কিন্তু বিয়ে হতে হবে ন্যায্য এবং সামর্থ্যের মধ্যে নগদ মহরানায়" “বিবাহে অতিরিক্ত খরচ কিংবা বিবাহের আগে পরে বিজাতীয় অপসাংস্কৃতি সামান্যতম ফলো করার নিয়ত যাদের আছে অথবা সামাজিকতা রক্ষার্থে ফলো করতে হয় সেসকল পরিবারে আমি বিয়ে করবো না। (গানবাজনা, গায়েহলুদ, খিরপান, মেয়ে আনা নেওয়া, বাজার সাদাই করে আসা যাওয়া) এসকল অযাচিত সাংস্কৃতি যারা ফলো করেন এবং যারা তাদের মেয়েকে দেওয়ার জন্য আসবাবপত্র তৈরি করে রাখছেন তারা প্রস্তাবই দিবেন না অনুগ্রহ করে"
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

শ্রীপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9841

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিপত্নীক
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8750

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3462

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, মাগুরা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9941

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
শ্রীপুর, মাগুরা, খুলনা
মাগুরা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন