Profile

বায়োডাটা নং : 8540

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: সৈয়দপুর কল্যানী,ডাকঘর : কল্যানীহাট,বীরগঞ্জ, দিনাজপুর
বর্তমান ঠিকানা দিনাজপুর সদর, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: হাবিপ্রবি ক্যাম্পাস
কোথায় বড় হয়েছেন? দিনাজপুর জেলা। তবে গ্রামে বাড়ি হওয়ার কারণে পড়াশোনার সুবাদে ক্লাস ৪-৫ থেকে শহরে থাকা হয়েছে,বিভিন্ন জেলা উপজেলায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিবিএ ইন মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমবিএ ইন মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমানে কৃষির সঙ্গে জড়িত, পূর্বে ধান চালের ব্যবসা করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য ◾ বড় ভাই বিবাহিত। বর্তমানে হাইস্কুলে বিএসসি শিক্ষক। বাজারে ফার্মেসী+প্রিন্টিং দোকান রয়েছে। ◾ মেজো ভাই বিবাহিত।বেসরকারি জব করেন। ◾ সেজো ভাই বিবাহিত।বেসরকারি জব করেন এবং সার কীটনাশকের ব্যবসা আছে। ◾ আমার ইমিডিয়েট বড় ভাই, বিবাহিত।ব্যবসা করেন। ◾ আমার ছোট ভাই অবিবাহিত। বর্তমানে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত।উপজেলাতে কিন্ডারগার্টেন মাদ্রাসা দিয়েছে ৬ জন শেয়ারে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমাদের ৭ ভাইবোনের মাঝে সবার বড়। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। বর্তমানে গৃহিণী এবং ৩ সন্তানের জননী। স্বামী :কৃষি + সার কীটনাশকের ব্যবসা করেন।
চাচা মামাদের পেশা চাচা ৪ জন। ◾সকলেই নিজস্ব জমি চাষাবাদ করেন। মামা ৩ জন। সকলেই সমাজে সুপরিচিত এবং সম্মানিত। ◾বড় মামা মৃত। বাকি সকলেই ব্যবসায়ী এবং কৃষক।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আর্থিকভাবে স্বচ্ছল, মধ্যবিত্ত এবং সামাজিক ভাবে সম্মানিত। গ্রামে নিজস্ব আধা-পাকা বাড়ি এবং চাষাবাদের জন্য ২৫বিঘা জমিজমা আছে আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বা আম্মা নামাজ কালাম পড়েন। বাকী সদস্যরা অনিয়মিত তবে দ্বীনের ব্যাপারে সাপোর্টিভ। ব্যক্তিগতভাবে ফরজ আমলের পাশাপাশি নফল আমল করা হয় আলহামদুলিল্লাহ। আমি ছাড়া পরিবারের কেউই গাইরে মাহরাম মেনে চলেন না।দয়াময় রবের কাছে প্রতিনিয়ত দু'আ করি আমার রব যেন আমার পরিবারের প্রতিটা সদস্যকে হেদায়েতের ছায়াতলে নিয়ে আসেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ২০২০ সালের শেষ সময় থেকে। তবে ৭ম শ্রেণী থেকেই নিজ তাগিদে সালাত আদায় করতাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার সাধারণ কবর ছাড়া কিছুই নয়। মাজারে মানত,কোনো কিছু চাওয়া ইত্যাদি শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম,রিয়াদুস স্বলিহীন,তাওহীদের মূলনীতি(১ম খন্ড) এছাড়াও অনেক বই পছন্দ তালিকায় আছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা দেলোয়ার হোসেন সাইদী, শায়খ আহমাদুল্লাহ, উস্তায জুবায়ের আহমেদ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শুরুতেই দয়াময় রবের কাছে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে এবং লোক দেখানো প্রবণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। পথ ভুলে যাওয়ার পর আল্লাহ রহমানুর রহিম নিজ অনুগ্রহে তাঁর রহমতের ছাঁয়ায় আমাকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা এই অধমের পক্ষে অসম্ভব।সেই থেকে দুনিয়ার জীবন পথে আমি মুসাফির একজন। খুবই সাধারণভাবে চলাফেরা করি। ছোট থেকেই দুনিয়াবি চাহিদা কম। সকল কাজে কুরআন ও সুন্নাহ অনুসারে চলার চেষ্টা করি। মিথ্যা, গীবত,হিংসা,লোক দেখানো প্রবণতা,মুখরা স্বভাব এবং অহেতুক আড্ডা অপছন্দ করি। মাযহাব নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ওপেন মাইন্ডেড,মিশুক। নিজে সঠিক জেনেও তর্ক এড়িয়ে চলতে পছন্দ করি। আন্তরিক এবং বিনয়ী হতে চেষ্টা করি। আবেগী,অল্পতে অন্যকে আপন করে নিতে পারি আলহামদুলিল্লাহ।খুব করে শাশুড়ী আম্মার মেয়ে এবং বন্ধু হয়ে থাকতে চাই ইনশা আল্লাহ। অন্যের থেকে সর্বদা ভালোটা গ্রহণ করা এবং সেটা প্রয়োগ করতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ।পশু পাখিদের প্রতি অসম্ভব মায়া কাজ করে। অনলাইন এবং ডিভাইস আসক্তি এড়িয়ে চলতে চেষ্টা করি। গত প্রায় ৫ বছর যাবৎ ফেসবুক ব্যবহার করি না আলহামদুলিল্লাহ। অবসরে কুরআন তিলাওয়াত, কুরআনের অনুবাদ,তাফসির ,ইসলামিক বই পড়া হয় এবং ডাইরী লিখি (নোটস)এছাড়াও শখের কাজগুলো করা হয়।বই পড়তে বেশ পছন্দ করি।আত্ম উন্নয়নের চেষ্টা করা এবং নিজের সমালোচনা করতে পছন্দ করি। পরিস্কার -পরিচ্ছন্ন ও গোছালো থাকতে পছন্দ করি।রান্না করতে ও কাছের প্রিয় মানুষদের খাওয়াতে,মেহমানদারি করতে ভালো লাগে। ছুটিতে বাড়িতে গেলে মায়ের রান্না এবং অন্যান্য কাজে সাহায্য করা হয়। দ্বীনিস্বপ্ন: ১.আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার পবিত্র কালাম অন্তরে ধারণ করতে চাই( হিফয)ইনশাআল্লাহ। ২.সারাজীবন কুরআনের ছাত্রী এবং খাদিমা হয়ে থাকতে চাই। ৩.উনার সাথে শরীয়াহ মেনে দ্বীনের দাওয়াহ দেওয়াতে লেগে থাকতে চাই ইনশাআল্লাহ। ৪.উনার সাথে বায়তুল্লাহ তাওয়াফের স্বপ্ন দেখি যত তারাতাড়ি রব চান। ৫.উনার অনুমতি পেলে কিছু ইয়াতিম বাচ্চার দায়িত্ব নিতে চাই ইনশাআল্লাহ পরকালের সঞ্চয় হিসেবে। ৬.বাড়িতে ইসলামিক বইয়ের লাইব্রেরি বানাতে চাই ইনশাআল্লাহ। যেখানে এলাকার নারীরা পড়াশোনা করবেন,সাপ্তাহিক হালাকা হবে,ইসলামের সোনালী যুগের নারী ও মায়েদের ভূমিকাগুলো সম্পর্কে জানবে ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে এবং আমার স্বপ্নগুলো কবুল করুন আমিন 🔹সকল প্রকার সুন্নাহ মেনে মসজিদে এবং কম খরচের বরকতময় বিয়ে সম্পন্ন করতে চাই ইনশাআল্লাহ উম্মুল মুমিনীন এবং নারী সাহাবাগণ যেভাবে তাদের দায়িত্ব পালন করেছেন সারাজীবন ক্ষুদ্রতম প্রচেষ্টা থাকবে সেভাবে আমার দায়িত্বগুলো পালন করার ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের সাথী হিসেবে আমাকে সর্বদা আনুগত্যশীল এবং ধৈর্যশীল, স্নেহময়ী এবং বন্ধু হিসেবে পাশে পাবেন ইনশাআল্লাহ। 🔹বায়োডাটা পছন্দ হলে অবশ্যই সালাতুল ইস্তেখারা আদায় করে,ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর যোগাযোগ করার অনুরোধ। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা ই একমাত্র গায়েব সম্পর্কে অবগত ;রহমত এবং বরকত তাঁরই পক্ষ হতে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা খিমার ও হাত -পা মোজা সহ নিকাব পরি,ভবিষ্যতে চোখ ঢেকে পর্দা করতে চাই ইনশাআল্লাহ।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০ সালের শেষ সময় থেকে। পূর্বেও নিকাব ছাড়া বোরকা পরা হতো।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ। কন্ঠের পর্দা ও নজরের হেফাজতের ব্যাপারেও চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? উল্লেখ করার মত তেমন কিছুই নেই। তবে আলহামদুলিল্লাহ হলের নামাজরুমে নিয়মিত তালিম করা হতো।।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? শরীয়তের বিধান এবং রাসুলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ কায়েম করা,তাঁর উম্মতের সংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখা,অর্ধেকদ্বীন পূরণ এবং সর্বোপরি একটি সুন্দর এবং আদর্শ ইসলামিক পরিবার ও রাষ্ট্র গঠণে ভূমিকা রাখার উদ্দেশ্যে।যেখান থেকে উম্মাহর রাহবার ও সৈনিক তৈরি হবে ইনশাআল্লাহ।উনার এবং তাঁর সন্তানদের শাহাদাতের তামান্না তৈরিতে সাহস এবং অনুপ্রেরণা যোগাতে।একজন নারী হিসেবে এর চেয়ে সম্মান এবং গৌরবের আর কি হতে পারে!আলহামদুলিল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-35
উচ্চতা ৫'৫" বা তার অধিক
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স-মাস্টার্স বা তার সমমান কিংবা অধিক।
জেলা যে কোনো।দ্বীনদারিতাই মুখ্য বিষয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি,বেসরকারি চাকুরী,ব্যবসা,সম্মানজনক পেশা
অর্থনৈতিক অবস্থা সমাজে সম্মানিত; মধ্যবিত্ত,নিম্ন মধ্যবিত্ত(দ্বীনদারিতা মূখ্যবিষয়)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন প্রকৃত আল্লাহ ভীরু,দ্বীনদার মানুষ। যিনি আল্লাহ এবং বান্দার হক যথাযথভাবে পালন করবেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হবেন। কুরআন এবং সুন্নাহর ব্যাপারে যিনি একচুলও ছাড় দিবেন না এবং আখিরাতের জীবনই যার কাছে মূখ্য এমন একজন। **যিনি আমার এবং তার নিজের ব্যাপারে সর্বোচ্চ গায়রত অবলম্বন করবেন ** ওপেনমাইন্ডেড,দয়ালু,দায়িত্বশীল,কর্মঠ,দানশীল,বিনয়ী, মিশুক স্বভাবের এবং উম্মাহ ও দাওয়াহ’র ব্যাপারে যার ফিকির থাকবে। যার প্রতিটি কাজ কেবল আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সন্তুষ্টির জন্য হবে,লোক দেখানো নয়। যিনি ফরজ আমলের পাশাপাশি নফল সালাত সিয়ামের ব্যাপারে এবং দৈনন্দিন মাসনূন আমলের ব্যাপারে যত্নশীল হবেন। অনলাইন,ডিভাইস আসক্তি, লোক দেখানো প্রবণতা এবং অন্য কোনো বাজে আসক্তি নেই,সময়ানুবর্তি এমন একজন। রাগী,একরোখা হবেন না( এ ধরনের মানুষকে ভীষণ অপছন্দ এবং এড়িয়ে চলি)এবং অন্যের মতামতকে বিবেচনা করেন এমন একজন। যিনি একইসাথে আমার সম্মানিত অভিভাবক এবং বন্ধু হয়ে পাশে থাকবেন। সর্বোপরি একজন পরহেজগার মানুষ। যিনি রাসুলুল্লাহ(সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাহকে আকড়ে ধরে জীবন পরিচালিত করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বীরগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4760

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7689

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9197

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10933

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9057

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11306

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন