Profile

বায়োডাটা নং : 8538

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৯″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা যশোর সদর, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: বসুন্দিয়া, সদর, যশোর
বর্তমান ঠিকানা যশোর সদর, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: বসুন্দিয়া, সদর, যশোর
কোথায় বড় হয়েছেন? বসুন্দিয়া, সদর, যশোর
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2020
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2022
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bsc in Software Engineering
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Daffodil International University
এখন কোন বর্ষে পড়ছেন? 4th Year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Audit Officer, Incepta Pharmaceuticals Ltd.
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাইঃ বড় ভাইয়া SSC পর্যন্ত পড়াশোনা করেছেন। উনি এখন Uncle এর প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উনার বিবাহের ব্যাপারে ইতিমধ্যে কথা চলছে। উনার এবং আমার, উভয়ের জন্য আব্বু-আম্মু পাত্রীর খোঁজ করছেন। দ্বীনের ব্যাপারে উনার অবস্থান সাধারণ মুসলিমের মত, সলাত-সিয়াম ইত্যাদি বিষয়ে সীমাবদ্ধ অর্থাৎ অন্যান্য ব্যাপারে দৃঢ়ভাবে প্রাকটিসিং না। তবে উনি খুব সরল ও উদার প্রকৃতির। আল্লাহ উনার হৃদয়কে দ্বীনের জন্য প্রশস্ত করে দিন এবং পরিপূর্ণ দ্বীনের অনুসরণ করার তৌফিক দান করুন। (ভাইদের মধ্যে আমি উনার সবচেয়ে প্রিয়।) ছোট ভাইঃ সে এবার বিজ্ঞান বিভাগে নবম শ্রেণীতে পড়ছে। সে খুব মেধাবী, ক্রিয়েটিভ ও পরিশ্রমী তরুণ। সলাত ও অন্যান্য বিষয়ে সে বেশ সচেতন। তার পড়াশোনা ও চিন্তাধারার ধরন থেকে আমার আশা সে একজন মুওয়াহহিদ (তাওহিদবাদী) যুবকে পরিণত হবে ও দ্বীনের দিক থেকে পড়াশোনা ও অবস্থানে আমার থেকে অনেক এগিয়ে যাবে। আল্লাহ তার সহায় হোক। (ভাইদের মধ্যে সে আমার সবচেয়ে প্রিয় ও খুবই আদরের।)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় চাচাঃ উনার বেশ বয়স হয়েছে, একটা সময় তিনি চাষাবাদ করতেন। কিন্তু পরবর্তীতে উনার ছেলেরা উচ্চ-পদস্থ চাকরি ও প্রবাস চলে যাওয়ায় এবং পারিবারিকভাবে অত্যাধিক সচ্ছলতার কারনে এখন আপাতত সম্পত্তি ও পরিবার দেখাশোনা করেন। মেজ চাচাঃ উনি একজন ব্যাবসায়ী। উনার ছেলে-মেয়েরা ইতালি থাকেন আর খুব সম্ভবত উনারাও সেখানে চলে যাবেন। সেজ চাচাঃ উনিও একজন ব্যাবসায়ী। পদ্মবিলা বাজারে উনার দোকান রয়েছে। উনার ছেলেরা ব্যাবসার সাথে সংযুক্ত। মামা: মামা বর্তমানে অবসরে আছেন। তাঁর ছেলেরা উচ্চপদস্থ চাকরি ও ব্যবসার কারণে তাঁদের পরিবারসহ দীর্ঘসময় পূর্বে ঢাকায় স্থায়ীভাবে শিফট করেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পদ্মবিলা বাজার হাইওয়ের সাথে বেশকিছু জায়গা রয়েছে। এছাড়া, অন্যান্য জমি-জায়গা মিলিয়ে ১৪ কাঠা+ জমি রয়েছে। পাশাপাশি, ঢাকায় আল আনসার ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় ৩.৩০+ শতক পরিমাণ জায়গার একটি প্লট রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিকভাবে নন-মাহরাম এর ব্যাপারটি বিবেচনায় রেখে মেনে চলা হয় না তবে ডিফল্টভাবেই এটা অনেকটা মেনে চলা হয়ে যায়। বাসায় বহিরাগত অর্থাৎ প্রতিবেশী বা আত্মীয়দের চলাফেরা নেই। আম্মু বেশ প্রাক্টিসিং ও বাহিরে পূর্ণ পর্দায় করেন ও বাসার ভিতরেও পর্দায় চলেন তবে সেটা পরিপূর্ণ নয়। তিনি উঁচু পরিবারে থেকে এসেছেন তাই স্বভাবগতভাবেই খুব কম ও প্রয়োজনের বেশি কথা বলেন না। তাছাড়া, এখানকার পরিবেশও অনেকটা শহরের পরিবেশের মতোই। তবে ব্যাক্তিগতভাবে, আমি আপনার নিকট ওয়াদা করছি যে আপনাকে আমি পূর্ণ পর্দায় রাখবো, ইং শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ! ২০২০ সাল থেকে, যখন আল্লাহ ﷻ আমাকে তাঁর তাওহিদের সঠিক বুঝ দান করেছেন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সলাত সাধারণত কাযা যায় না, আলহামদুলিল্লাহ!
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ! আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না! আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটার হুকুম ব্যক্তির অবস্থা ও উদ্দেশ্যের উপর নির্ভর করে। অবস্থাভেদে মাজারের ক্ষেত্রে শিরক ও হারামের হুকুম প্রযোজ্য হতে পারে। এ ধরনের নির্মাণগুলো ভেঙে সমতল করে দেওয়া উচিত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কিতাবুত তাওহিদ, তাওহিদের আহব্বান, আকিদাহর পরিশুদ্ধি, আকিদাহ তহবিয়াহ, আমাদের আকিদাহ, সীরাহ ১ম ও ২য়, চরিত্রশুদ্ধি সহ আরও অনেক বই পড়া হয়েছে। আলহামদুলিল্লাহ!
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন পুর্ববর্তীঃ ইমাম আহমাদ ইবনু হাম্বল রহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইমাম তাকিউদ্দিন ইবনু তাইমিয়্যাহ রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যাহ রহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহহাব রহিমাহুল্লাহ; গ্লোবালঃ শাইখ হামুদ বিন উকলা আশ-শুয়াইবী রহিমাহুল্লাহ, শাইখ আলী আল-খুদাইর রহিমাহুল্লাহ, শাইখ সুলায়মান ইবনু নাসির আল-উলওয়ান হাফিযাহুল্লাহ, শাইখ মুহাম্মাদ আল-মাকদিসী হাফিযাহুল্লাহ, শাইখ আব্দুল্লাহ আযযাম রহিমাহুল্লাহ, শাইখ আহমাদ মুসা জিবরীল হাফিযাহুল্লাহ; বাংলাদেশঃ উস্তায শাইখুল ইসলাম হাফিযাহুল্লাহ ও অন্যান্য। সাধারণত ইলমের বিশুদ্ধতার জন্য সালাফ এবং অতঃপর গ্লোবাল স্কালারদের থেকে ইলম শেখা হয়।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন তাওহিদের জন্যই এই দুনিয়াই আমাদের বেঁচে থাকা। তাই একজন মুসলিম হিসেবে আল্লাহ-র তার তাওহিদকে, তার দ্বীনকে কেন্দ্র করেই আমার পথচলা। আল্লাহ যেন আমাকে তাঁর তাওহিদের উপর মৃত্যু নসিব করেন। এটাই আমার চূড়ান্ত পছন্দ। আমি দ্বীনের কোন বিষয়েই আপস করতে রাজি নই। আল্লাহ-র শরিয়াহ, এটা কিয়ামত পর্যন্ত সকল সময়,স্থান,অবস্থার জন্য সমানভাবে প্রযোজ্য। তাই, যদি তথাকথিত সময় ও বাহ্যিক পরিস্থিতির অজুহাত দিয়ে দ্বীনের কোন বিষয়েগুলোর সাথে আপস করে আপনার পথচলা হয় তাহলে আমাদের পথ ভিন্ন। আমি আপনার পথের যাত্রী নই। কিন্তু না, তোমার রবের কসম! তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার বিবাদ-বিসংবাদে তারা তোমাকে বিচারক হিসেবে মেনে নিবে, অতঃপর তোমার দেওয়া ফয়সালার ব্যাপারে তাদের অন্তরে কোন কোন দ্বিধা থাকবে না এবং তারা সর্বান্তকরণে মেনে নিবে। (সূরা আন-নিসাঃ ৬৫) মুহাম্মদ ﷺ এর উপর অবতীর্ণ কুরআনের প্রথম শব্দটি ছিল "ইক্বর"। এই একটি শব্দ একটি নিরক্ষর জাতির মাঝে আমূল পরিবর্তন নিয়ে এসেছিল, তাদের মাঝে তৈরি করেছিল বিশ্ববরেণ্য আলিমসমাজ। আমার পড়তে খুব ভালো লাগে। আর কাউকে পড়ে শোনাতে তো আরও ভালো লাগে - বিশেষ করে এমন কারো কাছে, যার হৃদয় আল্লাহর দ্বীনের জন্য উন্মুখ এবং যিনি সত্য অনুসন্ধান করেন, চিন্তা-ভাবনা করেন। এমন ক্ষেত্রে কষ্ট হলেও আমি পড়তে থাকি। কেন জানি, এক অদ্ভুত অনুভূতি হয়। বিশেষ করে যখন আল্লাহর তাওহিদ, আকিদাহ, রসূলুল্লাহ ﷺ-এর জীবনী, সাহাবীদের জীবনী, উম্মাহর অবস্থা বা ইতিহাস নিয়ে আলোচনা হয়। ব্যক্তিগতভাবে আমার পড়ার পাশাপাশি বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে অত্যন্ত ভালো লাগে। তবে যারা অর্জিত ইলম অনুসারে আমল করে না, তাদের আমি খুবই অপছন্দ করি। “যাদেরকে তাওরাতের দায়িত্বভার দেওয়া হয়েছিল, অতঃপর তারা তা বহন করেনি, তাদের দৃষ্টান্ত গাধার মতো, যে বহু পুস্তক বহন করে।” - সূরা আল-জুমু‘আ: ৫ আমি ফাসিক, জাহিল ও মূর্খ ব্যক্তিদের সাথে বিতর্ক করতে এবং ব্যক্তি হিসেবে তাদের অপছন্দ করি। অবসর সময়ে আমি বই পড়া, লেকচার শোনা, কম্পিউটারে কিছু তৈরি করা অর্থাৎ প্রোগ্রামিং (আমার নিজস্ব Operating System সহ অনেক টুলস ও মডিউল তৈরি করা হয়েছে) অথবা নতুন বিষয় নিয়ে সময় কাটাতে পছন্দ করি। বিশেষ করে আমার পড়াশোনার বিষয় Cyber Security (ইন্টারনেট নিরাপত্তা ও হ্যাকিং) নিয়ে কাজ করতে ভালো লাগে। এছাড়া Robotics ও Electronics নিয়েও কাজ করা হয়। আপনি চাইলে আমি আপনাকে অনেক কিছু শিখতে এবং জানতে সাহায্য করবো, ইং শা আল্লাহ। আপনার সঙ্গ, পাশে থাকা, ইবাদাত ও একান্ত নির্জন সময় - সবকিছুই আমার জন্য আনন্দদায়ক হবে, বিইযনিল্লাহ। আমি দ্বীনের বিষয়গুলো নিয়ে একটু কঠোর। উঁচু স্বরে কথা বলা, বিশৃঙ্খলা, গালমন্দ, অশ্লীল আলাপ, গীবত, মিথ্যাচার, অপবাদ, অনুমানভিত্তিক কথা বলা, নিজের প্রবৃত্তি থেকে বিচার করা বা তাকে মানদণ্ড বানিয়ে কথা বলা, যিনা (চোখ, মুখ, হাত যেকোনো উপায়ে), আসাবিয়্যাহ, গায়রতহীনতা, সম্পদ, বংশ বা জাহিলি বিষয়কে কেন্দ্র করে অহংকার - এসব আমার খুবই অপছন্দের। তবে উম্মাহর প্রতি দরদ, সহানুভূতি ও অন্যান্য ভালো গুণ আপনি আমার মধ্যে পাবেন, ইং শা আল্লাহ। আমার চরিত্র ও রুচি আপনাকে নিরাশ করবে না, ইং শা আল্লাহ। এসব বিষয় ছাড়া, ব্যক্তিগতভাবে আমি খুবই রুচিশীল (ভাষাগত ও বস্তুগত), তবে উচ্চ-বিলাসী জীবন ও বিলাসিতা খুবই অপছন্দ করি (কৃপণতা নয়)। যুহদ আমার কাছে পছন্দের আমল। আপনিও যদি এমন হন, তাহলে সেটা আমাকে সত্যিই আনন্দিত করবে। আর না হলেও সমস্যা নেই, এটা ব্যক্তিগত। আপনি আল্লাহর দ্বীনকে পূর্ণভাবে অনুসরণ করবেন, তাওহিদকে আঁকড়ে ধরবেন-এতটুকুই আমার চাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? সাধারণত প্যান্ট (ঢিলা ও হ্যান্ডমেড) ও টি-শার্ট (অধিকাংশ ক্ষেত্রে ফুল স্লিভ) পরা হয়। তবে এর পাশাপাশি পাঞ্জাবি (নরমালি ওয়ান কালার) ও শার্টও পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। দাড়ি ওঠার শুরু থেকেই রাখা হয়েছে। বর্তমানে এক মুষ্ঠী পরিমাণ দাড়ি আছে তবে মুখের দুই পাশ থেকে এটার ঘনত্ব কম অর্থাৎ পাতলা। কখনোই কাটা বা ছেঁটে ছোটোও করা হয়নি। উল্লেখ্য, সুন্নাহের সীমা মেনে কানের লতি থেকে কাঁধ পর্যন্ত সীমার মধ্যে চুল রাখা হয়। আপনার অপছন্দ থাকলে এড়িয়ে যেতে পারেন।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, সবসময়!
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ! কঠোরভাবে ও সর্বোচ্চ চেষ্টা করা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না! এগুলো স্বাভাবিকভাবেই আমার কাছে অত্যান্ত অপছন্দের ও অসহ্যনীয়, শরিয়ী কারণ তো রয়েছেই। তবে, ইংরেজিতে ফ্লুয়েন্সি ও বিনোদনের জন্য Anime ( Japanese Cartoon ) দেখা ও এটার OP (Intro) , ED (Outro), OST (Soundtrack) শোনা হতো। যেহুতু, এটা কাল্পনিক এনিমেশন ও মিউজিকের তেমন উপস্থিতি নেই । কিন্তু এখন আর দেখা বা শোনা হয় না, আলহামদুলিল্লাহ!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? হ্যাঁ! লেকচার, বই অনুবাদসহ অনান্য কাজের সাথে সংযুক্ত।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ Bsc in Software Engineering (Major in Cyber Security), Daffodil International University - 4th Year Ongoing এছাড়া, আমি এবং আরও কিছু ইন্জিনিয়ার স্টুডেন্ট একত্রে Cyber Security-ভিত্তিক একটি এডুকেশন প্লাটফরম নিয়ে কাজ করছি। বিষয়টির কাজ আপাতত চলমান রয়েছে, কিছু সময়ের ব্যবধানে এটা উন্মুক্ত করা হবে। ইং শা আল্লাহ!
মাসিক আয় এই মুহূর্তে নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী, অবশ্যই। বিইযনিল্লাহ!
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না! আপনার যদি একান্তই পড়াশোনা চালিয়ে যেতে মনে চায়, তাহলে আমার সুপারভিশনে পড়াশোনা করবেন। অর্থাৎ আমি আপনাকে শেখাবো। অতঃপর, ইন্টারন্যাশনাল লেভেলের সার্টিফিকেশন এক্সাম দিয়ে আপনি নিজেই সার্টিফাইড হতে পারবেন। যেমন: IELTS, IOU, OSCP, ACCA বা অন্যকিছু।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না!
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাসায়। তবে, আপাতত আমার পড়াশোনা (বিএসসি ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) চলাকালীন সময়ে উনি নিজের বাসায় অথবা আলোচনা সাপেক্ষ আমার সাথে এখানে (ভার্সিটি এরিয়ায় বাসা নিয়ে) থাকবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, একাবারেই নয়।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? “আল্লাহ যাকে নেককার স্ত্রী দান করেছেন, তিনি তাকে তার দ্বীনের অর্ধেকের ব্যাপারে সাহায্য করেছেন। অতএব বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে।” (বায়হাকী, শু’আবুল ঈমান –৫১০১; আলবানী হাসান বলেছেন।)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'২'' - ৫'৯''
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম জেএসসি বা সমমান।
জেলা যশোর অথবা এর নিকটবর্তী এলাকা হলে উত্তম হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী / তালিবুল ইলম
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমাদের জন্য আল্লাহর তাওহিদ, এই দ্বীনকে জানা ও আক্বীদাহর বিশুদ্ধতা অত্যান্ত জরুরী। কারণ, এটাই আমাদেকে মুশরিক ও বিদাআতিদের মাঝে পার্থক্য করে দেয়। এজন্য, ইলম অর্জন অত্যাবশ্যক। ইবনুল জাওযী রহি. বলেন, ইলম অন্বেষণকারী নারীদের চেয়ে উত্তম আর কাউকে আমি দেখিনি। - আখবারুন নিসা, পৃষ্ঠা ৬ অনেকে বিবাহ ও তার পরবর্তী জীবন সম্পর্কে এমন ধারণা পোষণ করেন যেন এটা কোনো ডিজনির রূপকথা, এরপর তারা দুনিয়ার কোন জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন। এমন চাওয়াটা মানুষের জন্য অবশ্য স্বাভাবিক, আমি দোষারোপ করছি না। কিন্তু আমি চাই আপনি বাস্তবতার ধারণা রাখুন। আপনি তো চিন্তাশীল মুমিনাহ, বলুন বিষয়টা কি আসলেই এমন ? ফিরদাউসের যাত্রীরা কি এমন হয় ? মানব ইতিহাসের শ্রেষ্ঠ নারীরা, আপনার উত্তরসূরীরা কেমন ছিলেন ? মরিয়ম (আ): প্রসব-যন্ত্রণা ও ক্ষুধার মধ্যে দিয়ে যাওয়ার সময় খেজুর গাছের নিচে বসে বলেছিলেন, ‘হায়! এর আগেই যদি আমি মারা যেতাম আর মুছে যেতাম (মানুষের) স্মৃতি থেকে!’ - ১৯ঃ২৩ আসিয়া (আ): বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া অবস্থায় মৃত্যুকালে তার জবান থেকে, ‘হে আমার রব, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করুন এবং আমাকে ফির‘আউন ও তার কর্ম হতে নাজাত দিন, আর আমাকে নাজাত দিন যালিম সম্প্রদায় হতে।’ - ৬৬ঃ১১ এই এই উম্মাহর প্রথম মুমিনাহ খাদিজা রা. এর সেই সান্ত্বনা ও অটল বিশ্বাস, ফাতিমা রা. এর কুপের পানি উঠাতে গিয়ে কাঁধে দাগ ও যাতা পিষতে গিয়ে হাতের চামড়া খসে পড়ার ঘটনা তো আপনি জানেন-ই। আমাদের তো জ্বলন্ত আগুনেও ঝাপ দিতে হয়েছে তাওহিদের সাক্ষ্য দেওয়ার জন্য। ইমাম ইবনুল কায়্যুম রহি. বলেন, যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, সে চিরকাল বিপদে নিপতিত হবে। - আল-ফাওয়ায়িদঃ ৩৬ হে ফিরদাউসের যাত্রী, আমাকেও আপনার যাত্রার সঙ্গী করে নিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

যশোর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6118

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12141

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3492

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5568

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7089

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7737

বয়স
23 বছর
উচ্চতা
৫′
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
যশোর সদর, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন