| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
আলহামদুলিল্লাহ,চেষ্টা করি,মাঝেমধ্যে দুইএক ওয়াক্ত ছুটে যায়। এবং ২০১০ সাল থেকে নামাজ শুরু করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
আনুমানিক,সাপ্তায় দুই থেকে তিন ওয়াক্ত নামাজ ছুটে যায়।আমি অপেক্ষায় আছি,একজন দ্বীনদার জীবনসঙ্গীর জন্য।।।।আমি আশাবাদী যার উৎসহ পেলে আমার পাঁচ ওয়াক্ত নামাজসহ যেকোনো সহি আমল পরিবর্তন হবে ইনশাআল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ পড়তে পারি।তবে সময়ের ব্যস্ততার কারণে তেমন একটা চর্চা করা হয়নি এইজন্য মাঝে মাঝে কিছু আয়াত অশুদ্ধ হয়,চেষ্টা করি ভুল গুলো শোধরানোর জন্য।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আল্লাহপাক সম্পূর্ণ সুস্থ রেখেছেন।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কোনো মাজারকে বিশ্বাস করিনা,এগুলো হচ্ছে বেশিরভাগই শিরিক বেদায়েতের আস্তানা।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ফাজায়েলে আমল,সৌন্দর্যের প্রদার্শন,সীরাতে আয়শা।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবি রাহঃ।মাওলানা শামসুল হক ফরিদপুরী, মাওলানা হাসান জামিল, মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা তারিক জামিল,মুফতি ফয়জুল করিম,মাওলানা হাফিজুর রহমানসিদ্দিক,শায়েখ মোস্তাকুন্নবী হাফিজুহুল্লাহ,মুফতি আনিসুর রহমান আশরাফী,মুফতি আরিফ বিন হাবিব,শায়েখ আহমাদুল্লাহ,মুফতি সাঈদ আহমেদ কলরব। ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
শখ, আমি যেহেতু ভুল মানুষের সাথে সংসার জীবনে একজন ভুক্তভোগী ব্যক্তি,তাই আমার শখ হলো, একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গীর বিশ্বস্ত দুটি হাত ধরে চলা,এবং তাহার থেকে দীনি এলেম শিখা,নিজেও সুন্নতি পন্থায় চলা,ও তাকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করা ইত্যাদি। পছন্দ, নিজে পরিষ্কার পরিছন্ন থাকা,রুচি সম্পন্ন খাবার খাওয়া,সর্বদাই সত্য কথা বলা,নিজের চরিত্রকে হেফাজত রাখার চেষ্টা,সর্বদাই সুন্নতিপন্থায় পথ চলার চেষ্টা করা,অল্প তুষ্ট থাকা বড়দেরকে সম্মান এবং ছোটদেরকে স্নেহ করতে ভালো লাগে এবং আমি আদবকে বেশি গুরুত্ব দেই ব্যক্তি জীবনে সবার সাথে মিলেমিশে থাকা পছন্দ করি ইত্যাদি। অপছন্দ, কারো কাছ থেকে মিথ্যা কথা শুনা একেবারেই পছন্দ করি না,পাশাপাশি মানুষের নামে মিথ্যা অপবাদ অযথা তর্ক বিতর্ক করা,মানুষকে হয়রানিসহ,কুপরামর্শ দেওয়া এগুলো একদমই পছন্দ করি না ইত্যাদি। রুচিবোধ, কর্মস্থল নিয়ে বেসি ব্যস্ততা থাকার কারণে, তেমন কোথাও বের হওয়ার সুযোগ পাইনা, তাই সময় পেলে কোথাও ঘুরতে যাওয়া রুচিবোধ মনে করি, পরিবারের সাথে মিলেমিশে থাকা রুচিবোধ মনে করি,হালাল হারাম মেনে চলা রুচিবোধ মনে করি ইত্যাদি। স্বপ্ন, আমার স্বপ্ন হচ্ছে,অর্থনৈতিক অবস্থান পরিবর্তন করা,তা সাধ্য অনুযায়ী দ্বীনি কাজে ব্যয় করা,দুনিয়াতে পেরেশানি মুক্ত জীবন গড়া, এবং জীবনসঙ্গীকে নিয়ে বায়তুল্লাহ তাওয়াফ করাসহ নবী করিম সাঃ এর রওজা মোবারক জিয়ারত করা ইত্যাদি।
|