Profile

বায়োডাটা নং : 8499

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: চল্লিশা
বর্তমান ঠিকানা , রাজশাহী, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
কোথায় বড় হয়েছেন? শৈশব নেত্রকোনা,লেখা পড়ার জন্য পরবর্তীতে ময়মনসিংহ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইসলামিক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ইমাম। তবে কোন হাদিয়া গ্রহণ করেন না।প্রায় ৪০বছর ধরে খেদমত করে যাচ্ছেন।একটা হেফজখানার পরিচালকও ছিলেন।আব্বার অসুস্থতার জন্য সেটা সেটা ছেড়ে দিয়েছেন।সেখান থেকেও হাদিয়া নিতেন না।(প্রয়োজন হতো না)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১:সিঙ্গাপুর একটা কোম্পানিতে জব করেন।আলহামদুলিল্লাহ! ভাইয়া সম্মানজনক অবস্থানে আছেন।ভাইয়া বিবাহিত। ২:আমি নিজেই। ৩:ফাজিল পড়ছে। আব্বুর অসুস্থতার জন্য ছোট ভাইকে বিয়ে করিয়ে ফেলা হয়েছিলো।সে পড়াশোনার পাশাপাশি মাছ চাষ,গরু এবং আমাদের জমিজমা দেখাশোনা করে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচারা সবাই কৃষক। ১:বড় মামা এক আলিম মাদ্রাসার প্রিন্সিপাল। ২:মেজো মামা কৃষক। ৩:ছোট মামা ডিফেন্সে জব করেন। (আমার নানাও সরকারি জব করতেন।এবং তিনি একজন আলেম ও নিভৃতচারী বুজুর্গ ছিলেন।করোনার সময় মারা যান।)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ ভালো।আব্বা কিছুটা অসুস্থ হওয়ার পর ভাইয়া পরিবারের দায়িত্ব নেন।আলহামদুলিল্লাহ প্রতি মাসে প্রায় ৭০-৮০হাজার টাকা ভাইয়া পরিবারকে দেন।তিনটা বড় পুকুর আছে।লোকের অভাবে সে গুলো লিজে দেওয়া।তবে এখন ছোট ভাই মাছ চাষ শুরু করবে।আর আব্বা কখনোই সম্পদের পিছনে দৌড়ান নাই।আমাদের পড়াশোনার পিছনেই সবসময় ব্যায় করেছেন।বিশেষ করে ছোট থেকেই আমাকে বাড়ির বাহিরে পড়িয়েছেন।নিজস্ব জমিজমা রয়েছে, সেখান থেকেই আমাদের একটা অর্থ আসে।গরু এবং বিভিন্ন কৃষি থেকেও ভালো প্রফিট আসে। আরেকটা কথা বলে রাখি,আমার আব্বা এক মসজিদে প্রায় ৪০বছর ধরে ইমামতি করেন কিন্তু কোন প্রকার হাদিয়া নেন না। শহরের কাছেই আমাদের বাড়ি,মেইন রাস্তার পাশে।নিজস্ব যায়গায় বাড়ি করা হয়েছে(ফাউন্ডেশন দিয়ে।তবে আপাতত নিচতলা কমপ্লিট)।ঘরের সৌন্দর্য এবং পরিবেশ আলহামদুলিল্লাহ।প্রতি রুমেই এটাস্ট বাথরুম,কিচেন,ডাইনিং, ড্রয়িং সবকিছুই রয়েছে।অত্যানুধিক টাইলস লাগানো। মোট কথা অর্থনৈতিক অবস্থা আলহামদুলিল্লাহ। (এই তথ্য গুলো দেওয়াটা আমার কাছে আন-ইজি লাগলেও কুফু মিলাতে দিতে বাধ্য হলাম।তবে সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো।মাহরাম নন-মাহরাম পালনে কিছুটা শিথিলতা রয়েছে।তবে ইনশাআল্লাহ সেটাকে স্ট্রিক্টলি পালনের চেষ্টা চলছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? বালেগ হওয়ার পর থেকেই।তবে মাঝে দুই বছর একটু অনিয়মিত হয়ে গিয়েছিলাম।এখন নামাজের ব্যপারে কোন কম্প্রোমাইজ নাই।অর্থ্যাৎ ২০২২সাল থেকে নামাজের ব্যাপরে ১০০%সতর্ক থাকি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না বললেই চলে।তবে কখনো হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আমি একজন হাফেজ।একাধিক বড় বড় মসজিদে তারাবি পড়িয়েছি।বিভিন্ন প্রতিষ্ঠানে মস্ক করানোর অভিজ্ঞতা রয়েছে।আমার উস্তাদ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে অনেকেই আমার তেলাওয়াত শুনতে চান।বড় বড় আলেমগন আমার পিছনে নামাজ পড়েছেন বহুবার।আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না।তবে ছোট থেকেই চশমা পড়ি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে কোন কিছু চাওয়া বা মান্নত করা শিরক।এগুলোর কোন ক্ষমতা নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমার জীবনে বহু পড়া হয়েছে।নিজের সংগ্রহেও রয়েছে অসংখ্য বই।সেখান থেকে তিনটি বই বাচাই করা কঠিন হলেও নিম্নে উল্লখ করছি।১:-তুমি ফিরবে বলে।২:-হায়াতের দিন ফুরালে।৩:-সিক্রেট অব জায়োনিজম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা মামুনুল হক,ডাঃ জাকির নায়েক,মাওঃ তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ(রাকসু)২০২৫ এ শাহ মখদুম হল সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক(জিএস)।সুতরাং আমার কাজের অন্যতম একটা যায়গা হচ্ছে মানুষের সেবা করা।এছাড়াও আমি একজন দাঈ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।দেশে ইসলামিক আলোচকের তেমন অভাব না থাকলেও দরদ নিয়ে উম্মাহর জন্য কাজ করবেন এমন মানুষের বড্ড অভাব।আমি উমাহর দরদী দাঈ ইলাল্লাহ হতে চাই।বই সংগ্রহ আমার একপ্রকার নেশা।ব্যক্তিগত লাইব্রেরি করার চেষ্টা করছি।আমার এলাকায় মানুষের জন্য একটি উন্মুক্ত লাইব্রেরি করার স্বপ্ন দেখি।গুনে ধরা সমাজকে আলোর পথ দেখানোই আমার অন্যতম লক্ষ্য।একটা সময় দুনিয়াবি অনেক স্বপ্ন ছিলো।কিন্তু বিভিন্ন যৌক্তিক কারণে সেটা ম্লান হয়ে আসছে।ছাত্র অবস্থায় উমরাহ করার ইচ্ছে রয়েছে।যদিও এখনো সেটা পুরণ হয়নি।ঘুরতে আমার খুব পছন্দ।মিশর ভ্রমণ আমার অনেক দিনের একটা লালিত স্বপ্ন।আল্লাহ চাহেন তো একদিন পিরামিডের শহর ঘুরেঘুরে দেখবো।ছোট থেকে বাড়ির বাহিরে থাকায় রেস্টুরেন্টে সবসময় যাওয়া হয়।যদিও এটা বাজে অভ্যাস।আমি খুব মিশুক মানুষ।অল্পতেই মানুষকে কাছে টানার প্রবনতা রয়েছে।যদিও এটা অনেক সময় কষ্টের কারণ হয়ে দাড়ায়।কৃপণতা আমার ডিকশিনারিতে নেই আলহামদুলিল্লাহ। বিয়ের পর বউকে নিয়ে উমরাহ করার স্বপ্ন দেখি।যৌক্তিক কারণে অনেক সময় রাগ দেখাই।তবে বেশি সময় সেটা স্থায়ী হয় না।কেউ আমার জন্য সামান্য কিছু করলেও আজীবন কৃতজ্ঞ থাকার চেষ্টা করি।একসময় বিলাসবহুল জীবন যাপনের স্বপ্ন দেখতাম।এখন মানুষের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখি।আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে আমার পরিবার,সমাজ,বন্ধুবান্ধব এবং শিক্ষকগণও স্বপ্ন দেখেন।বাস্তবায়ন করার মালিক এক মাত্র আল্লাহ।নেতৃত্বের একটা গুন আমার মাঝে আছে।ছেট থেকেই বিভিন্ন প্রোগ্রামে নাশিদ গাইতাম।নাশীদের প্রতি একটা ভালো লাগা কাজ করে।এখন যেহেতু আলেচক হিসেবেই কাজ করছি সেহেতু নাশীদটা বেশি গাওয়া হয় না।তবে গুনগুনিয়ে প্রায় সময় গাই।🥰 নিজস্ব যায়গায় একটা আধুনিক কিন্ডারগার্টেন করার ইচ্ছে আছে।এবং সেটা দ্রুতই।যেটা ইসলামিক এবং জেনারেল দুটুর সমন্বয়ে করা হবে।এটি মূলত যারা টাকার কারণে নিজের সন্তানকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারছে না তাদের জন্য।এবং এটা আমার অনেক বড় স্বপ্ন।গ্রাজুয়েশন শেষ করেই প্রতিষ্ঠানের কাজ শুরু করব ইনশাল্লাহ। প্রশ্ন আসতে পারে এটির খরচ কে বহন করবে?আসলে নিজস্ব যায়গা হওয়াতে ভাড়ার প্রয়োজন পড়ছে না।আর এখানে স্থানীয় শিক্ষার্থীদের প্রাধান্য দেওয়া হবে।সুতরাং বর্ডিং খরচও হচ্ছে না।সামান্য হাদিয়ার বিনিময়ে শিক্ষার্থীদের পড়ানো হবে।এটাও সামাজিক কাজের অন্তভূক্ত। কিছু ইচ্ছে রয়েছে যেটা এখানে উল্লেখ করতে চাচ্ছি না।মুনাজাতে রবের কাছেই বলে রেখেছি।তবে যোগ্যতার চেয়ে বেশি কিছু প্রত্যাশা বা আশা করি না।আমি আমার লেভেল থেকেই স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা।তবে কলেজে পড়ার সময় কলেজ ইউনিফর্ম পড়তাম,বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকে সবসময় পাঞ্জাবি পায়জামা না পড়লেও এখন সসবসময় পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ। শুরু থেকেই রেখেছিলাম।বাট কলেজে যাওয়ার পরে দাড়ি ছোট করে ফেলেছিলাম।বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষ থেকে দ্বীনের ব্যাপারে ১০০%সতর্ক থাকার চেষ্টা করছি।আলহামদুলিল্লাহ। অর্থ্যাৎ ২০২২সাল থেকে আর কাটিনা।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দাঈ ইলাল্লাহ হিসেবে দেশব্যাপী কাজ করে যাচ্ছি।আমি একজন ইসলামিক আলোচক হিসেবেও দেশব্যাপী দ্বীন প্রচারে কাজ করে যাচ্ছি।আলহামদুলিল্লাহ। আর সময় সুযোগে তাবলীগও যাওয়া হয়।বিশেষ করে তরুণ এবং স্কুল,কলেজ-বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাছে দ্বীন প্রচারে কাজ করে যাচ্ছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি এখনো একজন শিক্ষার্থী।কোন ইনকাম সোর্স নেই।শুক্রবার জুমার আলোচনার জন্য ক্যাম্পাসের আশপাশের বিভিন্ন মসজিদ থেকে ইনভাইটেশন আসলে সেখানে খুৎবা দেই।তেমন হাদিয়া গ্রহন করিনা(খরচ ব্যতীত)।আমার উস্তাদ এবং কয়েকজন স্কলারদের পরামর্শে গতো বছর থেকে দেশের বিভিন্ন প্রান্থে ইসলামিক আলোচক হিসেবে যাচ্ছি।প্রথমিক অবস্থায় যে হাদিয়া আসে তা দিয়ে খরচ চলে।আমি কখনোই কন্ট্রাক্ট করে কোথাও যাই না।তবে আলহামদুলিল্লাহ সামনে থেকে যে হাদিয়া আসবে তা দিয়ে নিজের এবং পরিবারের খরচ রেখে বাকিটা সামাজিক কাজে লাগানোর নিয়ত আছে।আমি মূলত ফেতনা থেকে বাচার জন্য বিয়ে করতে চাচ্ছি।আমার বর্তমান অবস্থা না দেখে আমার সম্ভাবনার বিষয় গুলো দেখেই পাত্রীর পরিবার বিবেচনা করবেন।আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতোটুকু যোগ্যতা দিয়েছেন যে,যার মাধ্যমে হালাল ভাবে হ্যান্ডসাম একটা সেলারি ইনকাম করতে পারার সামর্থ রাখি।কিন্তু গ্রাজুয়েশন শেষ না করে তেমন কিছু করতে চাচ্ছি না।যিনি আমার ওয়াইফ হবেন তিনি প্রাথমিক অবস্থায় আমার কাছে তেমন প্রত্যাশা রাখতে পারবেন না।ইনশাআল্লাহ অল্প দিনের ব্যাবধানে তাকে আমি সবদিক দিয়ে সন্তুষ্ট রাখার চেষ্টা করব।মোট কথা আমি এখন বেকার।ফেতনা থেকে বাচার জন্যই গ্রেজুয়েশন শেষ না করেই বিয়ে করতে চাচ্ছি।আর বিশ্বাস করি সফলতার পূর্ব শর্ত বিয়ে।মানুসিক প্রশান্তি ছাড়া কোন কাজে মন বসানো কঠিন।
মাসিক আয় প্রোগ্রাম থেকে যা আসে।তবে ওয়াইফকে চালাতে পারব।আর প্রোগ্রাম থেকে যা আসে।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পর্দা মেইন্টেইন করে হালাল কিছু করতে চায়লে সেটা তার ব্যক্তিগত বিষয়।তবে পরিবার ছেড়ে দূরে কোথাও চাকরি করার সুযোগ থাকবে না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অসম্ভব।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসূল সাঃ এর সুন্নাহ।আর বিয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা সকল কিছুতে বারাকাহ দান করেন।রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো বিয়ে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা 5-5.2
গাত্রবর্ন উজ্জল ফর্সা
পেশা কওমী মাদ্রাসা হলে ন্যূনতম মেশকাত।আর জেনারেল হলে ইন্টার পাস বা আলিম পাস।বেশি হলেও সমস্যা নাই।তবে মেধাবী হতে হবে।
জেলা বৃহত্তর ময়মনসিংহ। তবে শহরতলি হতে হবে।নেত্রকোনা সদর হলে ভালো হয়।তবে কুফু মিললে বিবেচনা করা হবে ইনশাল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।তবে ছোট ফ্যামিলি হতে হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১:-দ্বীনদার হতে হবে। ২:-কুরআন পড়া জানতে হবে।মোটামুটি হলেও জানতে হবে।বাকিটা আমি দেখে নিবো। ৩:-কেয়ারিং। ৪:-যে কোন পরিস্থিতিতে হতাশ না হয়ে আল্লাহর উপর ভরাা করা। ৫:-শান্ত ৬:-অল্প কথা বলে এমন।দ্বীনের ব্যাপারে কঠুর। ৭:-সাংসারিক। ৮:-আমার বাবা মাকে নিজের বাবা মার মতোই করতে হবে। ৯:-স্বামীর আনুগত্য করা। ১০:-আমার যাবতীয় বিষয়ের হিসেব নিলেও আমার পরিবারের জন্য খরচ করা অর্থের হিসেব না নেওয়া। ১১:-সবার সাথে মিলে মিশে থাকা। ১২:-গুছালো, পরিপাটি। ১৩:-সবসময় নিজেকে ভালো কাজে নিয়োজিত রাখা। ১৪:-বই পড়ার অভ্যাস থাকা।বই প্রেমিক হওয়া এক প্রকার শর্ত🥰। ১৫:-সাপোর্টিভ হওয়া। ১৬:-সাদামাটা জীবন যাপন।তবে মানুষের জন্য কাজ করার প্রবনতা থাকা। ১৭:-আমার সমস্ত ভালো কাজের সহযোগী হওয়া। ১৮:-দুনিয়াকে প্রাধান্য না দেওয়া। ১৯:-এই পয়েন্টা আবার উল্লেখ করছি,পাত্রীর পড়াশোনা যতটুকু থাকুক,তবে মেধাবী হতে হবে। ২০:-দান করার মানসিকতা থাকতে হবে। ২১:-মেহমানের কদর করা বুঝতে হবে। ২২:-আমাদের পারিবারিক বন্ধন অনেক ভালো আলহামদুলিল্লাহ। সুতরাং পৃথক হওয়ার চিন্তাও করা যাবে না।হয়ত চাকরি বা বিভিন্ন কাজের জন্য আমাকে বাড়ির বাহিরে থাকতে হবে।সেই ক্ষেত্রে বউকে সাথেই রাখব ইনশাআল্লাহ। তবে বাবা মার সিদ্ধান্তকে প্রাধান্য তিতে হবে। ২৩:-নিজেলে কারো সাথে কম্পেয়ার করা যাবে না। ২৪:-বাড়ির অন্য বউদের সাথে সুসম্পর্ক রাখা। সর্বপরি একজন আমানতদার, দ্বীনদার,পরহেজগার,বই প্রেমি,ইত্যাদি গুনে গুনান্বিত হতে হবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নেত্রকোণা সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3614

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8589

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7549

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11524

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3677

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
MBBS/BDS শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেত্রকোণা সদর, নেত্রকোণা, ময়মনসিংহ
নেত্রকোণা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন