| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি শরীয়ত সম্পর্কে জেনে সে অনুযায়ী চলার চেষ্টা করি।রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনে প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করি।ওয়াল্লাহু আ'লাম।আল্লাহ সুবহানাহু ওয়াতাআলাকে ভালোবাসি ও ভয় করি,সব ধরনের গুনাহকে ভয় পাই প্রচণ্ড।হিদায়াতের পথ থেকে ছিটকে পড়ার ভয় কাজ করে সবসময়।আল্লাহ আমাকে হিফাজত করুন।আমিন।নিজে পরিচ্ছন্ন চিন্তাভাবনা,উদার মনমানসিকতা ও মানুষের প্রতি সুধারণা রাখার চেষ্টা করি।আগের চেয়ে এখন ধৈর্য ধরার চেষ্টা করি আলহামদুলিল্লাহ,সবরের সাথে যেকোনো বিষয় ম্যানেজ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।ওয়াল্লহু আলাম।জেনারেল লাইনে পড়াশোনা করলেও কোনোভাবেই বাসার বাইরে বেরিয়ে কোনো চাকুরী করতে আগ্রহী নই তবে বই লেখার ইচ্ছে আছে ইনশাআল্লাহ।আমি সম্পূর্ণরূপে দ্বীনি পরিবেশে থাকতে ইচ্ছুক ইনশাআল্লাহ। আমার দুনিয়াবি কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই আলহামদুলিল্লাহ শুধু আমার অর্ধেক দ্বীন হিসেবে যিনি আসবেন তার সাথে জান্নাতে যাওয়ার সকল প্রস্তুতি ও উপকরণ চাই ইনশাআল্লাহ। আমি এখনো দ্বীন নিয়ে পড়াশোনা করছি,তবে প্রাতিষ্ঠানিকভাবে পড়ার ইচ্ছে আছে,আলিমা,হাফিজা হওয়ার তীব্র ইচ্ছে মনে লালন করি এবং অবশ্যই একজন আদর্শ আহলিয়া,মা হওয়ার ইচ্ছে রাখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কবুল করুন।আমিন। আমি স্বপ্ন দেখি আমার পরিবার থেকে মুজাহিদ বের হবে ইনশাআল্লাহ।কিয়ামত হওয়ার আগে দ্বীন প্রতিষ্ঠার যুদ্ধে আমার পরিবার থেকে লড়াই করবে(হয় জয়ী হবে না হয় শহীদ হবে) এমন উত্তরাধিকার তৈরি করতে চাই ইনশাআল্লাহ।আল্লাহ কবুল করুন।আমিন।তাই হৃদয় প্রশান্তকারী হওয়ার সাথে সাথে উমর(রা) এর মতো সাহসী একজনকে পাশে চাই ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনার ভয় করি সেজন্য মক্কা কিংবা মদীনায় গিয়ে স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছে পোষণ করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।আমিন। আরেকটি স্বপ্ন হলো আমাদের পুরো পরিবারকে সাথে নিয়ে হজ্জ করা।ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন। শখ:আমি প্রচণ্ড বইলোভী মানুষ।আমার বইয়ের চেয়ে বড় আর কোনো শখ নেই আলহামদুলিল্লাহ।খুবই ইচ্ছে একটা রুম ভর্তি করে শুধু বই থাকবে,রুমের তিনটা দেয়ালজুড়ে।আল্লাহ আমার ইচ্ছে কবুল করুন।আমিন। তবে গাছ লাগাতে,ঘরে গাছ রাখতে পছন্দ করি।সাথে হালকা পাতলা সেলাই,ক্যালিগ্রাফি,লেখালেখি,নাশিদ গাওয়া,নতুন নতুন শব্দ শিখতে(English words,Arabic,Urdu)পছন্দ করি। অপছন্দনীয় বিষয়:অপ্রয়োজনীয় দুনিয়াবি স্বার্থ দেখা,লিবাসধারী মানুষ জন,সংকীর্ণ চিন্তাভাবনা,অসম্মান করা, যেকোনো সম্পর্ককে taken for granted হিসেবে নেয়া, কোনো কথা বললে সেটার যথাযথ গুরুত্ব না দেয়া,অবহেলা করা,হক্ব নষ্ট হয় এমন কোনো কাজ করা,মিথ্যা বলা,কাপুরুষতা,দায়িত্বজ্ঞানহীনতা,প্রতারণা করা,কারো বিশ্বাসে আঘাত লাগে এমন সব বিষয় খুবই অপছন্দনীয়।অতিরিক্ত হাসাহাসি,অপ্রয়োজনীয়/অহেতুক কথা বলা, cringeness এ বিষয়গুলো সম্পূর্ণ এড়িয়ে চলি।নিজের মধ্যে এসব নেই আলহামদুলিল্লাহ এবং এ ধরনের মানুষ বেশি একটা পছন্দ করি না। পছন্দ : আমি নিজে যেহেতু introvert বা অন্তর্মুখী স্বভাবের তাই এ ধরনের মানুষের সাথেই মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং রাখতে পছন্দ করি। সর্বোপরি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা (রা) এর মতো (অবশ্যই তাঁদের গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করে) আদর্শ একটি পরিবার গঠন করতে চাই ইনশাআল্লাহ। আমার পরিবার যেনো দুনিয়াতেই জান্নাতের একটি টুকরো হয় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।আমিন। রুচিবোধ: আমি নিজেকে যতটুকু জানি সে হিসেবে আমি উচ্চরুচিবোধসম্পন্ন একজন মানুষ আলহামদুলিল্লাহ। আমার পরিবার, আত্মীয় স্বজন যারা কাছ থেকে চেনেন তারাও আমাকে এরকমই ভাবেন।
|