Profile

বায়োডাটা নং : 8446

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1990
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন কালো
ওজন ৮৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নবাবগঞ্জ, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শংকরখালী, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা।
বর্তমান ঠিকানা নবাবগঞ্জ, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শংকরখালী, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? নিজস্ব এলাকা এবং ঢাকা শহর উভয় স্থানে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০০৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইতিহাস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ খুলনা প্লাটিনাম, জুবলি জুট মিলে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন । অনেক বছর আগেই অবসর নিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই কাতার প্রবাসী এবং মেজ ভাই আমেরিকায় স্যাটেল্ড। আমরা প্রত্যেকেই যার যার মতো আছি। কারো সাথে কারোর নুন্যতম সম্পর্ক নেই বললেই চলে।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য বোনেরা বিবাহিত এবং আলহামদুলিল্লাহ ভালো আছেন।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ এখন শুধু বসতভিটাই আছে। বাবার চাষাবাদের পর্যাপ্ত জমি ছিল এখন নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মোটামুটি দ্বীন মেনে চলার বিশেষকরে নামাজ, রোজা যথাযথভাবে পালন করার চেষ্টা করা হয়। মাহরাম নন-মাহরাম মেনে চলার অবশ্যই চেষ্টা করি। তবে যে সকল হিতাকাঙ্ক্ষী নন-মাহরামদের কোলে কিংবা তাদের আশেপাশে ছোট থেকে বেড়ে উঠেছি তাদের সামনে পর্দার ব্যাপারে সত্য বলতে আমি একটু শিথিল - আল্লাহ আমাকে মাফ করুন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা, আমি ২০০০ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল্লাহর রহমতে কাজা সাধারণত হয় না। সাপ্তাহে কোন নামাজ কাজা হয় না আমার আসলে একান্ত অপারগ না হলে গোটা মাস জুড়েও এক ওয়াক্ত নামাজ কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ।(একবার বিএমএ লং কোর্সে জন্যে আবেদন করেছিলাম তখন সেনা মেডিকেল ও সাইকিয়াট্রিস্ট কর্তৃক শারীরিক-মানসিক পরীক্ষা দিতে হয়েছে এবং তারা আমাকে সুস্থতার সার্টিফিকেট দিয়েছিলেন অর্থাৎ আইএসএসবি মূলপর্বের জন্যে সিলেক্টেড হয়েছিলাম)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্ক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মিনহাজুল আবেদিন, রিয়াদুস সালেহীন ও ঈমান ভঙ্গের কারণ সমূহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ওয়াহিদ উদ্দীন খান (পাকিস্তান), কালিম সিদ্দিকী (ভারত), আব্দুল্লাহ জাহাঙ্গীর
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমার শখের শেষ নাই। মনে চায় সকালবেলা পান্তা-ইলিশ খাই কিন্তু ইলিশের যে দাম তাতে দুধের সাধ ঘোলে মেটানোর মত পাঙ্গাশ না খেয়ে উপায় কি? ইচ্ছে করে দিঘির ওপর বারান্দাওয়ালা ঘর তুলে বৃষ্টি দিন উপভোগ করি একই সাথে নোনাপানির সেফ জোনে সাঁতার কাটি আবার এ কাঠফাটা গরমে ফিনল্যান্ডের হেলসিংকিতে দিন যাপন করি বা ট্রান্সসাইবেরিয়ান রেলওয়েতে বিশাল ভূখন্ড ভ্রমণ করি। আমি অবসরে বই পড়তে এবং সময় ও সামর্থ্য অনুযায়ী ভ্রমণ করতে পছন্দ করি।ভালো লাগবে (সম্ভবত) যদি কখনো বিলের ধারে জমি কিনে বাড়ি করে গরু, ছাগল, ভেড়া, বকরি ও মাছ চাষ করে জীবিকা অর্জন করতে পারি এবং বর্ষাকালে ছিপ কোসায় চড়ে কিছু অবসর কাটাতে পারলে। আমি মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করি। আবার, গরুর গোশতের সাথে ঠান্ডা চিতৈ পিঠা, ঝুল বিশিষ্ট তরকারি, উসতা ভাজি, পাটশাক, কলমিশাক, বেগুন ভাজি ও ভর্তা, সজনে ডাল ইত্যাদি ইত্যাদি পছন্দ করি। অতিকথন, আত্মশ্লাঘা, তোষামোদি, পরচর্চা ও মিথ্যা অনেকের মতো আমারও অপছন্দের। নারী-পুরুষ উভয়ের ঢং করে কথা বলা খুবই বিরক্তিকর। যেসব মেয়েরা বিড়াল প্রতিপালনের নামে প্রাণীর প্রতি আদিখ্যেতা দেখায় তাদের সুবোধের জন্যে আল্লাহ নিকট প্রার্থনা এবং এমন কেউ যেন আমার অর্ধাঙ্গিনী না হয় এটাও সর্বশক্তিমানের নিকট অগণিতবার প্রার্থনা। রুচিবোধের বিষয়টি সম্ভবত লিখে যথার্থ প্রকাশ করা যাবেনা। একজন মানুষ কোন ধরনের পোশাক পরে, কিভাবে খাবার গ্রহণ করে, কিভাবে হাসে, ব্যক্তির অবস্থান অনুযায়ী অধীনস্তদের প্রতি কেমন আচরণ করে সবই রুচিবোধের পরিচায়ক। আমার স্বপ্ন এখনো অধরা! মানুষের জীবন সংক্ষিপ্ত কিন্তু স্বপ্ন অনেক বড়। আর্থিক স্বচ্ছলতা নেই বলে অনেক স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু করার আশা করি। কারণ আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে ধনীক শ্রেনী ও রাজনৈতিক দুর্বৃত্তরা বরাবরই সাধারণ মানুষদের সাথে হঠকারিতার করেছে। তাই আদর্শ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রচেষ্টা হিসেবে কিছু কাজ করবো ইনশাআল্লাহ। আজকাল অধিকাংশ প্রবীণ নাগরিকের প্রতি পরিবারের সদস্যরাও বেখেয়ালি আচরণ করে। যাদের সাথে একটু কথা বলার সময়ও হয়না তাই প্রবীণদের একসঙ্গে বসে আলাপচারিতা করবার মতো ক্লাব প্রতিষ্ঠা করা যেখানে তাঁরা চিত্তবিনোদনের সুবিধা পাবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি সাধারণত বাইরে বের হলে পরিবেশ পরিস্থিতি ভিত্তি করে কখনো শার্ট-প্যান্ট আবার কখনো পায়জামা-পাঞ্জাবি পরিধান করি। আর ক্যাজুয়াল বা ঘরের কাছাকাছি থাকলে টি-শার্ট এবং লুঙ্গি পরতে বেশি স্বাচ্ছন্দ বোধ করি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা, আছে। আমার দাড়ি উঠেছে ২০০৭ সালে। আলহামদুলিল্লাহ দাঁড়ি গজানোর শুরু থেকেই আমি সুন্নতি দাঁড়ি রেখেছি অর্থাৎ আমি দাঁড়ি ছোট করি না।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা, পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব বিষয়ে আমার আগ্রহ উদ্দীপনা কম।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি দ্বীনের কোন মেহানতের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত নই। তবে পরোক্ষভাবে আমার অধিকাংশ সেই সব দ্বীনি মেহানতের উপর আমার পূর্ণ সমর্থন আছে যেখানে বিদাত এবং ফেতনার আশঙ্কা নেই।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ গালিমপুর বাজারে (ক্রোকারিজ, ইউটেনসিলস ও কাটলারি) দোকান আছে। দোকানের নামঃ সেদু হাউজহোল্ড কর্ণার। এম-এস প্লাজা, গালিমপুর, নবাবগঞ্জ, ঢাকা।
মাসিক আয় ১২০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? চেষ্টা করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা, যদি তিনি পড়তে চান আশাকরি আমার আপত্তি থাকবে না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, আমি চাই না আমার স্ত্রী চাকরি করুক।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত পৈত্রিক ভিটায়। এরপর আল্লাহ তায়ালা দুনিয়ার অন্যকোনো বড় শহরে থাকবার সুযোগ দিলে স্ত্রীকেও নিয়ে যাব ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? অবশ্যই না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ তা’য়ালা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। পরিণত বয়সে একজন বিশ্বস্ত মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়া এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদায়ের উদ্দেশ্যে বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-34
উচ্চতা ৫'২ থেকে ৫'৬
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা নূন্যতম এইচএসসি/আলিম
জেলা ঢাকা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেয়েদের সাথে মানানসই যে কোন সম্মানের পেশা হতে পারে এমনকি গৃহিণী হলেও আপত্তি নেই।
অর্থনৈতিক অবস্থা আমাকে পছন্দ করে এমন পরিবারের আর্থিক অবস্থা নিন্ম,মধ্য ও উচ্চবিত্ত যাই হোক।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ধর্মের অনুশাসন মেনে চলায় আন্তরিক হওয়া, যৌথ পরিবারে থাকা ও আতিথেয়তায় প্রফুল্লচিত্তে অংশ গ্রহণ করা ও জীবন সঙ্গীর উপার্জনে সন্তুষ্টি থাকার চেষ্টা করা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নবাবগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9113

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবাবগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1642

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নবাবগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5736

বয়স
55 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
নবাবগঞ্জ, ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন