| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
পড়ি আলহামদুলিল্লাহ কোনো বাধ্য কারণে কোনো ওয়াক্ত যদি ছুটে না যায়।যেমন জার্নি বা ঘুমে থাকলে।তবে তেমন ছুটে না বললেই চলে।পড়ছি ১৩ বছর বয়স থেকে।এখন আমার বয়স ২৬। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
হলে সাধারণত ফজর নামায কাজা হয়।কোনো সপ্তাহে হয় না।কোনো সপ্তাহে ২/১ ওয়াক্ত। আর অন্য নামায হয় না বললেই চলে। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
চেষ্টা করি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মানসিক নেই।শারিরীক আছে। ইদানীং কোল্ড এলার্জি হয়েছে।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
ঘৃণা করি।আমি বিশ্বাস করি এসবে মানত,সিজদা করা হারাম।শিরক।তবে জিয়ারত করা জায়েজ।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
প্যারাডক্সিক্যাল সাজিদ,ইসলামি আকিদা,আরিফ আজাদের আরো বই
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়েখ আহমাদুল্লাহ,আসিম আল হাকীম,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি সাধারণ ধরনের মানুষ।সহজ মানুষ।জটিলতা পছন্দ করি না। তত বেশি খরুচে নই।পরিবারের জন্য খরচ করতে পছন্দ করি। সচ্ছল সংসার চাই।কিন্তু অভাব পছন্দ করি না।আমার চাওয়া আমার স্বামীর প্রাচুর্য না থাকুক;সমস্যা নেই।কিন্তু নিত্য অভাব যেনো না থাকে।মাঝেমধ্যে আর্থিক সমস্যা হলে সেটা ভিন্ন কথা।তবে ইনকাম এমন হতে হবে যেনো একটা ভালো বাসায় থেকে,খেয়েপরে, সন্তানকে ভালো প্রতিষ্ঠান যেমন ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় পড়াশোনা করিয়ে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যায় সাথে কিছু সেভিং করা যায়। আমার ব্যক্তিখরচ তত বেশি না। আমি বিশ্ববিদ্যালয় হলে থেকে ২৫০০/৩০০০/৩৫০০/৪০০০ টাকাতেই মাস কাটিয়েছি।আমার তাবৎ খরচ সংসারের,সন্তানের,আত্মীয়ের জন্যই হবে। আল্লাহ সন্তান দিলে ইসলামিক মিডিয়ামে পড়াব অবশ্যই ইং শা আল্লাহ। আমার প্রার্থনা, আমার সন্তান পৃথিবীর সবচেয়ে স্বীকৃতি আলেম হবে ইং শা আল্লাহ। আর সন্তান না হলে অবশ্যই অবশ্যই অবশ্যই স্বামীর ২য় স্ত্রী গ্রহণ মানব না।আল্লাহর আমাকে বন্ধ্যা রাখার সিদ্ধান্ত মেনে নিয়ে সারাজীবন আামার সাথেই কাটাতে হবে। পারিবারিক বন্ধনকে,পারিবারিক সম্পর্ককে অত্যধিক গুরুত্ব দেই। ঘুরতে পছন্দ করি।পড়তে পছন্দ করি।ভালোবাসি বই,নোটবুক,ডায়রি সংগ্রহ করতে। ডায়েরি লিখতে পছন্দ করি।আমি প্রতিদিন ডায়েরি লিখি।ফেসবুকেও আমি বেশ লিখালিখি করি।মিনিয়েচার আমার ভীষণ পছন্দ। প্রকৃতি ভীষণ ভালোবাসি। ইচ্ছে আছে বরের সামর্থ্যের মধ্যে প্রচুর প্রাকৃতিক স্থানে ঘুরব।সারা দেশ একসাথে ঘুরার ইচ্ছে আছে। আমি প্রচুর কল্পনাবিলাসী মেয়ে।ফ্যান্টাসাইজ করাও আমার পছন্দের একটা কাজ। শাড়ি আমার পছন্দের পোশাক। আমি সহজ,সৎ,এম্বিভার্ট,পজিটিভ মানসিকতার মানুষ। গাড়ি, গয়না জাতীয় বড় খরচের শখ আমার নেই।তবে,বরের সাধ্যের মধ্যে একটা ভালো ঘর ভাড়ায় বা নিজের থাকলে আমি খুশি।আর কখনো সুযোগ হলে হজ্ব করার ইচ্ছে আছে বরের সঙ্গে। আমার বর গুড লুকিং হওয়াটা আমার ফ্যান্টাসি।এটা ছাড়া আমার চাওয়া উনি ইসলামিক,সঠিক আকিদাহসম্পন্ন,ভদ্র,আন্ডারস্ট্যান্ডিং,সম্মান প্রদর্শনকারী,কেয়ারিং,লাভিং, বড় মনের অধিকারি,দয়ালু,বিচক্ষণ,সচ্চরিত্রবান, দৃঢ় চরিত্রের অধিকারি হবেন। আমার একান্ত চাওয়া আমার বাবা,মাকে তিনি সম্মানের আসনে রাখবেন। উনি উনার বাবা মা ভাই বোনসহ সমস্ত আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখবেন। উগ্র মেজাজী হবেন না।ইসলামে অননুমোদিত পৌরুষত্ব ফলাবেন না স্ত্রীর উপর।এটা আমার প্রধানতম চাওয়া।কখনো গায়ে হাত তোলা কোনোভাবেই বরদাস্ত করবো না। বরের বাবা মায়েসহ বাকি সব আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখতে আমি ভীষণভাবে আগ্রহী।আমি সম্পর্কের মূল্য দিতে পছন্দ করি।আমি বিশ্বাস করি, আত্মীয়রা আল্লাহর নিয়ামত।যেটা তিনি সবাইকে দেন না। আর আমার বরকে অবশ্যই কোনো ভালো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে গ্যাজুয়েশন কম্প্লিট করাই লাগবে।তাকে সুশিক্ষিত, স্বশিক্ষিত দুটোই হতে হবে।কেবল সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষ চাই না।
|