Profile

বায়োডাটা নং : 8309

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বরগুনা সদর, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: আব্দুল কাদের সড়ক, দক্ষিণ বরগুনা।
বর্তমান ঠিকানা বরগুনা সদর, বরগুনা, বরিশাল
এলাকা/গ্রামের নাম: আব্দুল কাদের সড়ক, দক্ষিণ বরগুনা।
কোথায় বড় হয়েছেন? বরগুনা সদরে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc in Agriculture (Hons.)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? সেকেন্ড সেমিস্টার
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আয়ুর্বেদিক ঔষধ ব্যবসায়ী। দোকান নেই। ভাসান ব্যবসায়ী।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বিয়াতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাইয়া পড়াশোনা শেষ করে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক এর অফিস স্টাফ হিসেবে কর্মরত। বিবাহিত, ৫ বছর বয়সের এক ছেলে সন্তান আছে। ভাবি স্নাতক শেষ করেছে। তাঁরা আলাদা থাকেন। ছোট ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স - মাস্টার্স শেষ করেছেন। চাকরি প্রত্যাশী। অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ৩ জন চাচা। ১/ বড় চাচা। অটোরিকশা চালক। আব্বু মেঝ। ২/ সেজ কাকা আব্বুর মত ব্যবসায়ী। ৩/ ছোট কাকার নিজস্ব গাড়ির ওয়ার্কশপ আছে। মামা ১ জন। ৭ বছর মিশরে প্রবাসী ছিলেন। বর্তমানে টুকটাক রাজমিস্ত্রী কাজ করেন। তবে মামাতো ভাই BGB তে সৈনিক পদে কর্মরত। পরিবার ভাই'ই দেখাশোনা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বরগুনা সদরে, ০৬ নং ওয়ার্ড, পৌরসভার মধ্যে ২৬ শতাংশ জমি আছে আব্বুর নিজস্ব কেনা। পৌরসভার মধ্যে দাদুর ১৬০ শতাংশ জমি আছে। ৮নং ইউনিয়নের হেওলুবুনিয়া গ্রামে ৮০+ শতাংশ জমি আছে দাদুর । দাদুর জমি এখনও ভাগ হয়নি চাচা-ফুফুদের মধ্যে। দাদা দাদি দুজনেই জীবিত। দাদুর জমিতেই আমরা এবং চাচাদের আলাদা আলাদা ঘর। দাদুর জমির বেশিরভাগই কৃষি জমি তবে দিন দিন নগরায়নের ফলে চাষের অনুপযোগী হয়ে যাচ্ছে। দাদুর নারিকেল, কাঁঠাল এবং সুপারির বাগান রয়েছে। তা দিয়ে বাৎসরিক কিছু আয় হয় যা দাদা-দাদি দুজন তাদের ব্যাক্তিগত খরচের জন্য রাখেন। আব্বু যে ব্যবসায় করে তা দিয়ে আমাদের দুই ভাই-বোনের পড়াশোনার খরচ এবং ঘরের খরচ আব্বু একাই বহন করেন। আমরা ক্যালকুলেটিভ ফাইন্যান্সিয়াল অবস্থায় চলাফেরা করি তাই অতিরিক্ত পুঁজি এবং আর্থিক বিলাসিতা থেকে অনেকটাই দূরে। দুনিয়ার জীবনে সম্মানের সাথে সামাজিকভাবে চলতে যতটুকু একেবারে না হলেই নয় ততটুকু মানসম্মতভাবে গ্রহণ/বর্জন করেই চলি। তবে নূন্যতম আয়ের মাধ্যমেই আমরা পারবারিকভাবে সুখী। আব্বুর পেশার সামাজিক গ্রহণযোগ্যতার প্রতি শ্রদ্ধা এবং আমাদের এডুকেশনাল স্ট্রাগলের প্রতি যাদের সম্মান রয়েছে তারা আমাদের প্রিয়ভাজন মানুষ। একমাত্র তারাই আমাদের ভালভাবে অনুভব করতে পারেন। আমাদের ফিল করত পারেন। আমাদের শিক্ষিত করার পেছনে তাঁর রক্তঘাম করা মেহনতের প্রতি তারাই একমাত্র সহানুভূতিশীল যারা আমাদের পারিবারিক অবস্থানকে বুঝতে পারেন। কোনো পাত্র/পাত্রীর গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বাবার পেশা অনেকটাই সামাজিক প্রভাব বিস্তারক। এই বিষয়টি বিবেচনা করেই পাত্রপক্ষ আগাবেন আশা করি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। ঘরের ভিতর সম্পূর্ণভাবে আমি মাহরাম- ননমাহরাম মেইনটেইন করতে পারি। এক্ষেত্রে আম্মু আর ছোট ভাইয়া সবসময় সাহায্য করে। ঘরের অন্দরমহল যাকে বলে সেখানে বাহিরের কেউ আসতে পারে না। নিজের মতো থাকার জন্য গোছানো পরিবেশ ঘরের মধ্যে। আম্মু এবং ভাইয়া এক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেন। আম্মু এবং ভাইয়া দ্বীনদার যথেষ্ট। ঘরে আপাতত আমার জন্য নিজস্ব স্পেস রয়েছে যেখানে আমি কোনো দ্বিধা ছাড়াই পর্দা মেইনটেইন করতে পারি। ভাইয়ার জব হলে ভাইয়ার নিয়ত সম্পূর্ণ ঘরের কাঠামোই পর্দাবান্ধব করবেন ইনশাআল্লাহ। এখন যতটুকু আছে ততটুকু আমার এবং আম্মুর জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। ৯/১০ বছর।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না। ১-২ ওয়াক্ত মাঝেমধ্যে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। তবে পাওয়ার জনিত সমস্যার জন্য ২০২২ সাল থেকে নিয়মিত চশমা পড়তে হয়।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ডাবল স্টান্ডার্ড ২.০, বেলা ফুরাবার আগে, আর রাহিকুল মাখতুম।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার ড. আবদুল্লাহ জাহাঙ্গীর, খতিব আব্দুল মালেক ছাহেব, শায়খ আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কুরআন, সুন্নাহ, আক্বীদা,মৌলিক ইসলাম, শরীয়াহ, ইসলামিক শাসনব্যবস্থা, ইসলামি সংস্কৃতি, সাহিত্য, ইসলামিক পররাষ্ট্রনীতি,খোলাফায়ে রাশেদিনদের শাসনআমল, বর্তমান বিদ্যমান নিউ ওয়ার্ল্ড অর্ডার,পশ্চিমা সভ্যতা, সেক্যুলার বিশ্ব ব্যবস্থা, গণতান্ত্রিক কুফরি শাসন, সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম চেঞ্জ করতে গিয়ে নিজেই সিস্টেমের অংশ হয়ে যাওয়া, গণতান্ত্রিক ইসলামের মধ্যে ফাংশন করতে গিয়ে ইসলামের মৌলিকত্ব হারিয়ে ফেলা, কালচারাল ফাইট দিতে গিয়ে বিদায়াতের প্রচলন, মিউজিক সম্পৃদ্ধ কাওয়ালীর ফিৎনা, আসিফ আদনানের "চিন্তাপরাধ", "অবক্ষয়কাল", " মুসলিমবঙ্গ" বইয়ের মতো মাস্টারপিস বই থেকে ইন্টেলেক্সুয়াল ইসলামকে জানা। ড. শামসুল আরেফিন শক্তির ডাবল স্টান্ডার্ড ২.০, আরিফ আজাদের মন গলানো বইসমূহ, রেইনড্রপস সিরাহ,পরকালের পথে যাত্রা, Bassera কিংবা Ummah Network -এর মতো চেতনা জাগানিয়া ইউটিউব চ্যানেলের ভিডিও, মানবাধিকার, হিউম্যানিজম, ফেমিনিজম,লিবারেলিজম, কমিউনিজমের মতো তত্ত্বের শুভংকরের ফাঁকি। শাহবাগী, সুশীল, কলকাতার কালচারাল দালাল, কালচারাল এলিট,পশ,আধুনিকতার নামে বেহায়াপনা। মুসলমানদের সমকালীন সংকট ও পরিস্থিতি,উত্তরণের উপায়, ভুল পথে উম্মাহের সমস্যার সমাধান, সঠিক পথ কোনটি(?), তাদেরকে পশ্চিমা সভ্যতা কিভাবে দেখে,মিডিয়ায় যেভাবে ফ্রেমিং করা হয়, মিডিয়া ট্যাগিং, শাপলা গণহত্যা, গুপ্তহত্যা,জেল, জুলুম ; সবকিছু নিয়ে ছোট ভাইয়া আমার সাথে অনেক গল্প করেন। ভাইয়া ঢাবিতে ভর্তি হওয়ার পর থেকে বাসায় আসার সময় আমার জন্য প্রতিবার অনেক ইসলামিক বই নিয়ে আসতেন। সেখান থেকেই ইসলামকে একটু ভিন্ন ভাবে জানা। একজন নারী হিসেবে নারীবাদের বিপরীতে অবস্থান নিয়ে উম্মাহের কল্যাণের জন্য কেমন নারী হওয়া উচিত সেই বিষয়টি খুব ভালোভাবেই শিখেছি। অবসর সময়ে বই পড়তে পছন্দ করি। নীরবতা, শান্ত নিরিবিলি পরিবেশ আমার পছন্দ । সবসময় প্রকৃতির সবুজের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। আমার শহুরে যান্ত্রিকতা কখনো ভালো লাগেনা। টিনের চালের বৃষ্টি, সুবিস্তীর্ণ ধানক্ষেত, মাটির সোঁদা গন্ধ, পেঁজা তুলোর মতো সাদা মেঘের সুনীল আকাশ দেখে আমার বড় হওয়া। আম্মুর হাতের ধোঁয়া ওঠা গরম ভাত, আব্বুর সদাই-পাতি করে ঘরে ফেরা, পুকুর ঘাট, বাড়ির পেছনের ধানক্ষেত, ফজরের আধো আলোয় পাখির কিচিরমিচির...এই সবকিছুই আমার পিছুটান। অবসর সময়ে ছবি আঁকতে ( হারাম কিছু না), ছবি তুলতে পছন্দ করি। আমার ফটোগ্রাফি অনেক পছন্দ। কোনো প্রাণীর ছবি তুলিনা, মেঘ, আকাশ,ফুল,ফল রাস্তা, সূর্যোদয় এবং সূর্যাস্ত, বৃষ্টি, পুকুর ইত্যাদির ছবি তুলি। কবিতা পছন্দ করি। বুকমার্ক বানাতে ভালো লাগে কাগজ দিয়ে। রান্না করতে পছন্দ করি। ঘোরাঘুরি আমার কাছে শান্তির জায়গা। মাহরামের অভাবে অনেক সময় হয়ে ওঠে না কিন্তু ভাইয়া বাসায় থাকলে সাধ্যের মধ্যে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। আসর থেকে মাগরিবের আগের সময়টুকু ক্যাম্পাসে হাটাহাটি করে কাটে। প্রকৃতির সবুজের সাথে থাকলে প্রশান্তি কাজ করে। নতুন জিনিস জানতে এবং তা নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি বাহিরের বই পড়তে পছন্দ করি। বাসিরাহ্, রেইনড্রপস মিডিয়ার ভিডিও দেখি। ইতিহাস ভালো লাগে, ইতিহাস বিষয়ক ডকুমেন্টারি দেখা হয়। ইসলাম নিয়ে গবেষনা ধর্মী পড়াশোনার প্রতি ঝোঁক বেশি।সংগ্রহে ৫০-এর অধিক ইসলামী বই আছে আলহামদুলিল্লাহ, ইচ্ছে আছে একটা ইসলামি বইয়ের লাইব্রেরির,আল্লাহ যেন কবুল করেন। সারাজীবন দ্বীনি পড়াশোনা এবং দাওয়াতি কাজের সাথে জড়িত থাকতে চাই। অনেক অনেক ইসলামি বই পড়তে চাই। দুনিয়াবি পড়াশোনা সার্টিফিকেট পর্যন্ত সীমাবদ্ধ। কিন্তু দ্বীনের জ্ঞান এবং বুঝ দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায়ই সফলতা দান করবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা, হিজাব, নিকাব, পা মোজা
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বালেগ হওয়ার পর থেকেই। তবে ২০২০ সাল থেকে ধারাবাহিক ভাবে নিকাব পরিধান করি ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বাড়িতে থাকাকালীন সময়ে আম্মুর সাথে তালিমে যাওয়া হয়। ভার্সিটির হলে তালিম হয় সপ্তাহে ২-৩ দিন সেখানে যাওয়া হয়। ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরীর নামাজ রুমে তাফসির ক্লাস হয় সেখানে যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেকেন্ড সেমিস্টার এ অধ্যায়নরত
মাসিক আয় ইনকাম সোর্স নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মানে অর্ধেক দ্বীন। বিয়ের মাধ্যমে নিজেকে হেফাজত করা যায়। দ্বীনদার একজন জীবনসঙ্গীর সাথে থাকলে নিজেকে প্রাকটিসিং বানানোটা আরও সহজ হয়। বিয়ের মাধ্যমে নতুন পরিবার গঠন হয় পরিবার শান্তির জায়গা, আশ্রয়। আল্লাহর নিয়ামত উত্তম জীবনসঙ্গী। যে ব্যাক্তি বিয়ে করল সে তার অর্ধেক দ্বীন পূর্ন করলে ফেলল, বাকি অর্ধেকের জন্য সে আল্লাহকে ভয় করুক। বিয়ে কোনো ফ্যান্টাসি নয়, বিয়ে দায়িত্ব, সম্মান, নিরাপত্তা, ভরসার স্থল।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-28
উচ্চতা ৫'৬" - ৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা স্নাতক, স্নাতকোত্তর ( পাবলিক বিশ্ববিদ্যালয়),বিদেশে মাস্টার্স বা পিএইচডি গবেষণায় যেতে আগ্রহী অথবা অলরেডি সেটেল্ড ( তবে দ্বীনকে আঁকড়ে ধরতে হবে শক্তভাবে)
জেলা বরিশাল বিভাগের সকল জেলা। বরিশাল বিভাগের পার্শ্ববর্তী খুলনা বিভাগের জেলাগুলো প্রাধান্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার, ইন্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সরকারি কলেজ প্রভাষক, বেসরকারি শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রভাষক, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত সিনিয়র শিক্ষক বা সহকারী শিক্ষক, সম্মানজনক পেশার বেসরকারি চাকরিজীবী, (বিশেষ বিবেচনায়) পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া মৌলিক দ্বীনদার পাত্র হলে স্ত্রীর ভরণপোষণের সক্ষমতা এবং ভবিষ্যতে কখনোই হারাম রিজিক গ্রহণ করবে না এমন কঠোর মনমানসিকতার অধিকারী।বিদেশে মাস্টার্স বা পিএইচডি গবেষণায় যেতে আগ্রহী অথবা অলরেডি সেটেল্ড । ব্যাংক,বিমা,সুদের সাথে জড়িত NGO, প্রবাসী পাত্র গ্রহণযোগ্য নয়।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, কুফুর সাথে মানানসই।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমাদের প্রকৃত সফলতা হলো জান্নাত। আল্লাহ যেন এমন জীবনসঙ্গী দান করেন যার সাথে দুনিয়ায় বুকে জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করতে পারব।তিনি কুরআন ও সুন্নাহ পালনে সচেষ্ট হবেন। উত্তম আখলাকের অধিকারী, সচ্চরিত্রবান, তাকওয়াবান হবেন। উত্তম গায়রতের অধিকারী, যে গায়রত তাকে নন-মাহরামের ফিৎনা থেকে দূরে রাখবে। গায়রতবান ছেলেরা নন-মাহরামদের কাছে দুঃস্বপ্নের মতো ভয়ংকর হয়। তার এটিটিউড এমন হবে যেন নন-মাহরামরা তাকে শ্রদ্ধার সাথে ভয়ে এড়িয়ে চলে। নিজের এবং আমার পর্দার ব্যাপারে কঠোর হবেন। মাহরাম, গায়রে মাহরাম নিজে মানবে এবং আমাকেও শ্বশুরবাড়িতে মানতে সাহায্য করবেন ; সামাজিকতা রক্ষার জন্য যেন কখনো পর্দার সাথে আপোষ করতে না হয়। কখনো যেন বিবাহ,গায়ে হলুদ,জন্মদিন, অন্যান্য বাঙালি সমাজের ফ্রী মিক্সিং অনুষ্ঠানে এমনভাবে নিজে উপস্থিত না হোক বা আমাকে উপস্থাপন না করুক যা পর্দার খেলাপ হবে। বিভিন্ন আপ্যায়ন অনুষ্ঠানে নন-মাহরাম আত্মীয়ের সামনে আমাকে যেন কখনোই না যেতে হয় কিংবা যেতে আমার উপর জোর করা না হয়। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমার হকগুলো আদায়ে সচেষ্ট হবেন। আমার চক্ষু শীতলকারী হবেন সূরা ফুরকান এর কুররাতু আইয়ুন এর মতো। আমার হৃদয়ের প্রশান্তি হবেন। সে যেন দায়িত্বশীল হয়, ইনসাফ করতে পারে। সে যেন মুত্তাকী হয় যে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। বই পড়ুয়া হবেন, আমি যেহেতু বই পড়ুয়া তাই বইপড়া, কনসেপ্ট শেয়ার করার মতো কাউকে প্রত্যাশা করি। ৫ ওয়াক্ত নামাজ আর ইসলামের মৌলিক/ফরজ বিধানগুলো জানাই বর্তমান সমাজে যথেষ্ট নয়। বিদ্যমান নিউ ওয়ার্ল্ড অর্ডার, পশ্চিমা সভ্যতা এবং বাঙালি সংস্কৃতির নামে কলকাতার বাবু কালচারের বিরুদ্ধে মৌলিক ফাইট দিয়ে দুনিয়ায় চলতে হবে। এজন্য মৌলিক দ্বীনদার একজন মানুষ সবসময়ই সমসাময়িক সকল কুফুরি মতবাদকে ফাইট দিয়ে মৌলিকভাবে চলতে পারবে। এজন্য অবশ্যই অনেক অনেক বই পড়া চাই। যার ইসলামের বিধানগুলোর প্রতি মৌলিক ধারণা আছে, যিনি মৌলিক বিশ্বাসের উপর রচিত বইগুলো পড়েন। যিনি অনেক ইসলামী বই পড়েন। ইসলামকে আবেগ নয় বরং ব্যাক্তিগত, পরিবারিক,সামাজিক, জাতীয় এবং আন্তর্জাতিক; সকল পর্যায়ের জন্যই উপযুক্ত এবং জীবনের একমাত্র সর্বশ্রেষ্ঠ বিধান হিসেবে মানেন ;এমন কাউকেই প্রত্যাশা করি। যিনি দুনিয়ার জন্য দ্বীনকে ছাড় দেন না। বিভিন্ন ইসলামি এক্টিভিজম করেন যেমন :-সিরাত সেমিনার, আত্মশুদ্ধিমূলক বিভিন্ন সেমিনার, ইসলামের ইতিহাস বিষয়ক সেমিনার, ইসলামিক অলিম্পিয়াড, ইসলামি গবেষণামূলক কলাম লেখেন, ইসলামি বই লেখেন, তাফসীর বিষয়ক সেমিনার, তাবলীগ (তবে তাবলীগকেই দ্বীনের একমাত্র দাওয়াতের কাজ মনে করেন এমন কাঠামোবদ্ধ চিন্তার অধিকারী কাউকে চাইনা), অন্যান্য ইসলামী গবেষণামূলক কাজের সাথে জড়িত এমন কাউকে মনেপ্রাণে প্রত্যাশা করি। বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সন্তানকে দ্বীন শেখানো এবং তার বিশুদ্ধ কোমলপ্রাণ ফিতরাতকে ইসলামের মৌলিকত্ব অর্জনে সহায়তা করা। তাকে এমনভাবে গাইড করার চেষ্টা করা যেন বিদ্যমান রাষ্ট্র ও বিশ্বকাঠামোর মধ্যে টিকে থাকতে পারে। দ্বীন প্রতিষ্ঠার জন্য উপযুক্ত সন্তান গড়ে তুলতে হলে মা-বাবা দুজনকে ইসলামি প্যারেন্টিং এর উপর ভালো জ্ঞান থাকতে হবে। আল্লাহর কাছে এমন কাউকে প্রত্যাশা করি যিনি ইসলামি প্যারেন্টিং এর উপর ভালো দখল রাখেন এবং জ্ঞান রাখেন। এজন্য প্যারেন্টিং কোর্স করা থাকলে ভালো হয়। বই পড়া থাকলে ভালো হয়। যিনি ঘোরাঘুরি পছন্দ করবেন। যিনি নিজের চোখ, জবান ও চরিত্র হেফাজত করবেন। আমার ছোট শখ গুলোর প্রতি খেয়াল রাখবেন। সাধ্যের মধ্যে আমাকে ঘুরতে নিয়ে যাবেন, আমার শখগুলো পূরন করবেন । দয়ালু, ক্ষমাশীল ও বিনয়ী হবেন, যার শাসনে অসম্মান থাকবে না। ইনসাফ কারী হবেন। যার ইবাদত দেখে আমি আরও বেশি প্রাকটিসিং হয়ে উঠব। তিনি আমার উত্তম অভিভাবক হবে, বন্ধু হবে ; যার সাথে আমি সংসার সামলানোর পাশাপাশি কুরআন, সুন্নাহ,আমল- আখলাক, শিক্ষা, সংস্কৃতি, ইসলামিক পারিবার ব্যবস্থা, ইতিহাস সবকিছু নিয়ে আলোচনা করতে পারব। কেউই স্বয়ংসম্পূর্ণ নয় তবুও আল্লাহর কাছে সবসময় দুআ করে যাচ্ছি আল্লাহ যেন আমার জীবনসঙ্গীর মধ্যে প্রত্যাশীত বৈশিষ্ট্য গুলো মিলিয়ে দেন। আর আমাদের সন্তান দুনিয়ায় বুকে ইসলাম প্রতিষ্ঠা করবে। আল্লাহ কবুল করুন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বরগুনা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3508

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৭″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7624

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7205

বয়স
28 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3960

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7736

বয়স
22 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9593

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বরগুনা সদর, বরগুনা, বরিশাল
বরগুনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন