Profile

বায়োডাটা নং : 8301

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1992
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কুমিল্লা সদর দক্ষিণ
বর্তমান ঠিকানা সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কুমিল্লা সদর দক্ষিণ
কোথায় বড় হয়েছেন? ২০০৭ সাল পর্যন্ত নিজ জন্মস্থানের এলাকায়। পরবর্তীতে কুমিল্লায় (এবং কিছুদিন ঢাকায়)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ইংরেজি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয় ( কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ)
পাসের সন ২০১৫
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় ইংরেজি
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয় ( কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ)
পাসের সন ২০১৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পোস্টমাস্টার ( এবং ব্যবসায়ী। ব্যবসার ধরণ:- রাইস মিল, হলুদ-মরিচ-মসলার মিল, চাল গুড়ো করা, সরিষা থেকে তৈল, গম-ভুট্টা - এগুলোর মিল। পূর্বে এসবের পাশাপাশি বিস্কিটের বেকারি ও ডিম উৎপাদনের ফার্মও ছিল, যেগুলো এখন বন্ধ। )
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৫ জন
ভাইদের তথ্য আমরা ৫ ভাই। ১। (My-self) ২) [ MBA, জাতীয় বিশ্ববিদ্যালয়। সার্ভেয়ার এর প্র্যাকটিস চলছে, পাশাপাশি ইউরোপে (ইতালি) গমনের চেষ্টা চলছে ] ৩) [ MA, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চাকরি প্রত্যাশী ] 3rd & 4th twin brothers ৪) [ BBA, জাতীয় বিশ্ববিদ্যালয়, বর্তমানে সাউথ আফ্রিকা প্রবাসী, নিজস্ব ব্যবসা] 3rd & 4th twin brothers ৫) [ডিপ্লোমা ইন কৃষি , পাশাপাশি ডিগ্রি ১ম বর্ষ, এবং IELTS করে ইউরোপে যাওয়া প্রসেসে চলছে]
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা: ----- বাবা-চাচারা ৪ ভাই। ১) প্রকৌশলী, [ LGED প্রকৌশলী (অবসরপ্রাপ্ত)] ২) (বাবা) ৩) প্রকৌশলী [ সরকারি কর্মকর্তা (বৈজ্ঞানিক কর্মকর্তা,) বাংলাদেশ পাঠ গবেষণা ইনিস্টিউট] ৪) প্রকৌশলী [ প্রকৌশলী, বেসরকারি কর্মকর্তা, লিমিটেড কোম্পানি ] মামা: ----- ১) [ বি.এ (ডিগ্রি), কৃষি ও পারিবারিক দেখাশোনা ও পরিচালনা ] ২) [ বি.এ (ডিগ্রি), ইতালি প্রবাসী]
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ। মধ্যবিত্ত। খুব বিলাসিতায়ও না, আবার খুব অভাব-অনটনেও না। আল্লাহর রহমতে সাধারণভাবে জীবন ধারণের ব্যবস্থা মহান আল্লাহ করে দিয়েছেন। নিজস্ব বসতবাড়ি। আর পারিবারিক ব্যবসা বলতে যৌথভাবে মাছ চাষের ২টা প্রজেক্ট আছে। ছাত্র জীবনের শেষ কয়েকবছর থেকে করোনা ১ম বছর পর্যন্ত সপরিবারে শহরে ভাড়া বাসায় ছিলাম। পরবর্তীতে করোনার ২য় বছর থেকে আবারো নিজের স্থায়ী ঠিকানা আছি। ইনশাআল্লাহ্, আবারো শহরে শিফট করার পরিকল্পনা আছে। ( বাবার ব্যাবসাগুলো নিজের স্থায়ী ঠিকানায় হওয়ার এবং বাবা বার্ধক্যজনিত কিছুটা অসুস্থ হওয়ায় এই জার্নিটা একটু কষ্টকর। সেজন্য ১টু জটিলতা।)
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, ভালো। আমাদের বাসায় কখনো কোন টিভি বা এজাতীয় কিছু,কিংবা কোন প্রাণির ছবিযুক্ত কোন কিছু এলাউ না। কখনো বাসায় এন্ড্রয়েড মোবাইল হাতে দেখলেও কড়া নিষেধ - "মোবাইলেও যেন কখনও কোন নাটক বা গান-বাজনা বা এজাতীয় কিছু যেন চালানো না হয়"। বাসার একমাত্র মহিলা আম্মু- মাহরাম-ননমাহরাম ভালোভাবে মেনে চলেন এবং পরিবারের পুরুষদেরও এ বিষয়টায় যথেষ্ট শ্রদ্ধা। তদুপরি, কেউ কোন কারণে কোন ওয়াক্ত নামাজ যদি মিস করে, কড়া হুশিয়ারি - সে যেন ঘরে ভাত না খায়। সর্বশেষ ১টা তথ্য দিয়ে পরিবারের দ্বীনি পরিবেশের ধারণাটা দেয়া যেতে পারে, তাহলো- আম্মু প্রতিদিন নফল নামাজগুলো & প্রতি মাসে নিয়ম করে নফল রোজগুলোও রাখেন, এমনকি প্রচন্ড গরমের দিনেও কিংবা প্রচন্ড ব্যস্ততার মাঝেও এর ব্যত্যয় ঘটে না। চাচা- মামাদের (কারোই প্রতিষ্ঠানিক দ্বীনি শিক্ষা নেই)। আলহামদুলিল্লাহ, সবার (১ মামার মুখে সুন্নাতি দাড়ি নেই) সুন্নতি দাড়ি আছে। আলহামদুলিল্লাহ, সবাই নিয়মিত ৫ ওয়াক্ত পড়েন। নানাভাই উনার বুঝ হওয়ার পর থেকে স্ট্রোক করার আগ পর্যন্ত কখনো বিশ্ব এজতেমায় যাওয়া কিংবা তাবলীগের চিল্লায় যাওয়া মিস দেন নাই। নিয়মিত তাবলীগের বিভিন্ন জামাতে-চিল্লাতে যেতেন। এককথায় বলতে গেলে- প্রায় সবাই জেনারেল লাইনে পড়াশোনা করা এবং উল্লেখযোগ্য কোন প্রাতিষ্ঠানিক দ্বীনী যোগ্যতা না থাকলেও, পারিবারিকভাবে দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ- ভালো।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ঠিক কবে থেকে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি, সঠিকভাবে বলতে পারবো না। যতটুকু মনে আছে, ২০০৮-০৯ সালের সময় গুলো থেকে ৫ ওয়াক্ত নামাজ পড়তেছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয়না। কদাচিৎ ১-২ ওয়াক্ত। বিশেষ করে ফজরের নামাজ, কিংবা দীর্ঘ সফরে। এমন হলে দিনে দিনেই কাযা আদায় করে ফেলি, আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, ছোটবেলা থেকেই । তবে, ইদানিং কুরআন শিক্ষার কিছু মৌলিক বিষয়ের উপর কিছু ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছি যে - কুরআন তেলাওয়াতের মৌলিক কিছু বিষয় আরো ভালোভাবে জানতে হবে। । কিছুদিন ধরে ১টা সুপ্তবাসনা/আফসোস প্রায়ই মনে হানা দেয়- আমি যদি কোরআনে হাফেজ হতে পারতাম।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। [চোখে চশমা পড়ি, তবে তা নরমাল পর্যায়ে। মাথা ব্যথার জন্য। (পাওয়ার +০.২৫)]
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা শুধুমাত্র কোন ১জনের করব। করব জেওরাত করা যাবে। মৃত ব্যক্তির জন্য দোয়া করা যাবে। কিন্তু বর্তমানে মাজারকে কেন্দ্র করে করা অধিকাংশ কাজ শিরক ( হারাম)।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) বয়ান সংকলন -শায়খ মুফতি মুস্তাকুন্নবী হাফিজাহুল্লাহ্ ২) আযাব ও গযব - শায়খ মুফতি মুস্তাকুন্নবী হাফিজাহুল্লাহ্ ৩) তাকওয়া -শায়খ মুফতি মুস্তাকুন্নবী হাফিজাহুল্লাহ্
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) আল্লামা শায়খ মুফতি মুস্তাকুন্নবী হাফিজাহুল্লাহ্। ২) আল্লামা নূরুল হক (দা:) ৩) মুফতি আবু সাঈদ (দা:)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন [ এই লেখাটা ১টু বড় হয়ে যাচ্ছে। সেজন্য দুঃখ প্রকাশ করছি। ] ১) আমার গাত্রবর্ণ কেউ বলে ফর্সা, কেউ বলে উজ্জ্বল শ্যামলা। এটা নিয়ে কখন মাথা ঘামাইনি। তবে, গাত্রবর্ণ এ ২টার ১টাই হবে। ২) কিছুদিন পূর্ব থেকে দ্বীনি শিক্ষা- দ্বীনি কাজের প্রতি আগ্রহটা ভেতর থেকে টের পাচ্ছি। উপরে বর্ণিত আলেমগণের এছলাহীগুলো এই আগ্রহের পেছনে অনেক অবদান। এদের সংস্পর্শে এসে বুঝতে পারছি - কতটা ভুল আর মোহে ছিলাম এতোদিন। তাই, যেই বোধটা সৃষ্টি হয়েছে, এমন ১জন জীবনসঙ্গিনীর প্রত্যাশায় আছি, যার সহচর্যে থেকে দ্বীনের পথে এগিয়ে আসাটা আরো সহজ হবে, এবং পরিপূর্ণভাবে দ্বীনি বিধিবিধানগুলো মেনে চলা আরো সহজ হয়ে উঠবে। ✪✪ পবিত্র কোরআন নাজেরা করার চেষ্টায় আছি। ইনশাআল্লাহ্, যদি সম্ভব হয় হেফজ করার নিয়ত আছে। ৩) উল্লেখ করার মত দ্বীনী কোন যোগ্যতা আমার নেই। এখনো পর্যন্ত সারাজীবন দুনিয়াবি যোগ্যতার পিছনেই ছুটেছি। তবে, ইনশাআল্লাহ্, যদি বেঁচে থাকি- দ্বীনী শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছেটা দিনদিন নিজের ভেতর টের পাচ্ছি। ২-৩ বছর পূর্বেও, জেনারেল শিক্ষায় আরো উচ্চতর পড়াশোনা ও ডিগ্রি অর্জনের প্রবল ঝোঁক ছিল। তবে,এখন আর তা নেই। বরং, বর্তমানের জেনারেল শিক্ষার প্রতি অনীহা চলে এসেছে। এত্তো বছর ধরে যে ভুলটা করেছি, সেসব পূরণ করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ্। ৪) ইদানিং কোরআনে হাফেজদের প্রতি ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করে। কিছুটা হাস্যকর শুনালেও মনে মনে এই বাসনা পুষে রেখেছি - আল্লাহ যদি কবুল করেন- বিয়ের পর যদি আল্লাহ কোন সন্তানাদি দান করেন, তাহলে তাদের কোরআনে হাফেজ করা চেষ্টা করব ইনশাআল্লাহ্ (যদি আল্লাহ্ কবুল করেন) ৫) "বিয়ে পূর্ব-নির্ধারিত"- বুঝ হওয়ার পর থেকে এই বিশ্বাস ধারণ করেই বড় হয়েছি এবং এখনও এটাই বিশ্বাস করি। তবে, দোয়ায় বিয়ের ব্যাপারেও ভাগ্য পরিবর্তন হয়- এটা শুনার পর, মহান আল্লাহর নিকট দোয়ায় অন্যান্য দোয়ার পাশাপাশি এই দোয়াও করি যে - আল্লাহ্ যেন আমাকে একজন দ্বীনদার ( আল্লাহর কাছে দোয়ায় বিশেষভাবে চাই কোরআনে হাফেজা জীবনসঙ্গী) জীবনসঙ্গিনী দান করেন। এই দোয়ার শেষে দোয়ায় এটাও চাই - "হে আল্লাহ্, আমার জন্য যা কল্যাণকর, তাহা-ই আমার জীবনে ব্যাবস্থা করে দেন। " আর,আল্লাহ্ যদি অন্যরকম কিছু যদি আমার তকদীরে লিখে রাখেন, তাহলে এমন নিয়তও করে রেখেছি - আমার জীবনসঙ্গিনী হয়ে যে আসবে, আল্লাহ্ যদি কবুল করেন, তাহলে উনাকে কোরআনে হাফেজা হওয়ার জন্য যা করার প্রয়োজন, আমি সে চেষ্টা করব ইনশাআল্লাহ্। সবশেষে, সবচেয়ে সত্য কথা হচ্ছে - সবকিছু-ই আল্লাহর ইচ্ছায়। (বি.দ্র.: আমার দূর সম্পর্কের এক আত্মীয় গ্র্যাজুয়েশন (অনার্স) শেষ করে, তারপর কোরআনে হাফেজা হচ্ছে/হয়েছে। এটা শুনে এই চিন্তাটা আরো দৃঢ় হয়েছে।) জীবিকা:- মাদ্রাসায় (কামিল) শিক্ষকতা। আরো ভালো কিছুর (হালাল উপায়ে) চেষ্টায় আছি। পাশাপাশি, বিদেশে বন্ধুর ১ ব্যাবসায় ( দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস পত্রের) কিছুটা শেয়ার আছে। প্রতি মাসে সেখান থেকে কিছুটা আয় আসে। ৫) আমি ১টা সরকারি ব্যাংকে (বিশেষায়িত) বেশ কিছুদিন চাকরি করেছি। তবে, সুদের কার্যাবলির সাথে সম্পর্কিত হওয়ায়, কিছুদিন পূর্বে সেই চাকরি ছেড়ে দিয়েছি। (করোনা পরবর্তী এমন কঠিন সময়ে সরকারি চাকরি ছাড়ায় প্রায় সবার তিরস্কার উপেক্ষা করেও)। বেসরকারি ব্যাংকেও যোগ দেওয়ার সুযোগ ছিল। একই কারণে সেটাও করিনি। মোটকথা, সুদ ও সুদের সাথে সম্পর্কিত কার্যাবলি থেকে সম্পূর্ণভাবে দূরে থাকার নিয়ত করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- রিজিকের মালিক একমাত্র আল্লাহ্। ৬) এতিম শিশু + পথশিশুদের নিয়ে এবং দরিদ্র অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের, (বিশেষ করে দুনিয়ায় যারা অসহায়) নিয়ে কাজ করার ১টা সপ্ন দীর্ঘদিন যাবৎ। এখনো সুযোগ পেলে সাধ্যমত যতটুকু পারি করি। ভবিষ্যতেও এগুলো নিয়ে সাধ্যমত কাজ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ্। ৭) যারা পরিপূর্ণভাবে দ্বীনের রাস্তায় আছে, তাদের প্রতি শ্রদ্ধা ও অসম্ভব ভালোলাগা কাজ করে। ৮) তথাকথিত আধুনিকতাকে ঘৃণা করি। ছেলেমেয়েদের অবাদ মেলামেশাকেও ঘৃণা করি। এমনকি সারাজীবন ছেলেমেয়েদের কো-এডুকেশনে পড়াশোনা করেও, এই সিস্টেমটাকে এড়িয়ে চলেছি এবং অপছন্দ করি। ৯) বিধবা/ ডিভোর্সী কাউকে বিয়ে করার ব্যাপারে পরিবারকে মানাতে পারব না।(মানবেই না। এমন কিছু করতে হলে আমাকে পরিবার ছেড়ে করতে হবে)। নয়তো এমন কাউকে মেনে নেওয়ার ব্যাপারে আমার কোন সমস্যা ছিল না। তবে,কেউ (কোন মেয়ে) যদি কখনও অবৈধভাবে নিজের হাতটাও কোন পরপুরুষকে ধরার সুযোগ দিয়ে থাকে, তাকেও আমি মেনে নিতে পারব না। আমার কাছে সতীত্ব ব্যাপারটা শরীরে নয়, বরং মনে। এই ব্যাপারটায় আমি নিজে যেমন ছিলাম/আছি, আমি চাই আমার জীবনে এমন একজন জীবনসঙ্গীনীর ব্যাবস্থা মহান আল্লাহ্ যেন করে দেন- আল্লাহর কাছে আমি এই দোয়াই করি। নিশ্চয়ই, আল্লাহ্ গোপন-প্রকাশ্য সবকিছুই জানেন। ১০) ৫ ওয়াক্ত নামাজ শুরুর বিষয়ে এখানে ১টু বলতে হয়- ছোটবেলা থেকেই পারিবারিক ভাবে কঠোর বাধ্যবাধকতা ছিল নিয়মিত নামাজ আর প্রতিদিন সকালে কোরআর তিলাওয়াত ব্যাপারে। তবে, আগে মাঝে মাঝে কখনো ব্যস্ততায় বা কখনো কখনো খেলাধুলায় মগ্ন হয়ে নামাজ মিস হয়েছে - কখনো কখনো কাযা আদায় করতাম, আবার কখনো কাযা আদায় করা হতো না। এখন মাঝে মাঝে সুযোগ পেলে ঐসব কাযা আদায় করি। আলহামদুলিল্লাহ্ এখন এমন হয় না। কোন দীর্ঘ ভ্রমণ বা কোন যথাযথ ওজরে যদি কোন ওয়াক্ত নামাজ সময় মত আদায় করতে না পারলে, দিনে দিনে কাযা আদায় করে ফেলি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি-পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহাদুলিল্লাহ্, সুন্নতি দাড়ি আছে।। ২০২৩ সালের রমজান মাস থেকে দাড়ি আছে ( মার্চ-এপ্রিল-২০২৩)। হ্যাঁ, বায়োলজিক্যাল কারণে মুখে দাড়ি কম।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। [ কলেজ, স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বন্ধুদের সাথে কখনো কখনো দেখতাম। তবে, এইসব বিষয়ে আমার কখনোই তেমন ১টা আগ্রহ ছিল না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এলাকায় বিভিন্ন তাবলীগের জামাত আসলে মাঝে মাঝে সময় দেই। কিন্তু, কখনো চিল্লাতে যাওয়া হয়নি। তবে, ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে। পাশাপাশি, মাঝে মাঝে নিম্ন বর্ণিত আলেমগণের বিভিন্ন মাসিক এছলাহীগুলোতেও যাওয়া হয়।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ মাদ্রাসার (কামিল) শিক্ষকতা। আরো ভালো কিছুর ( হালাল উপার্জন) চেষ্টায় আছি। ১টা সরকারি(বিশেষায়িত ব্যাংকে) চাকরি করতাম। সুদের কার্যাবলির সাথে সম্পর্কিত বিধায়, কিছুদিন পূর্বে সেই চাকরি ছেড়ে দিয়েছি। বেসরকারি ব্যাংকেও যোগ দেওয়ার সুযোগ ছিল। একই কারণে সেটাও করা হয়নি। [কয়েকটি সরকারি চাকরির পরীক্ষার বিভিন্ন ধাপে আছি। প্রাইভেট (কর্পোরেট) ২-৩ টা জায়গায়ও ভালো ভাবে যোগাযোগ চলমান। যদি সার্বিক সবকিছু ঠিক থাকে, এবং কাজের ধরণ ভালো থাকে, ইনশাআল্লাহ্ এগুলোর কোন ১টায়ও যোগ দেওয়ার পরিকল্পনা আছে।) উল্লেখ্য যে, বর্তমানে বন্ধুর (প্রবাসে) ব্যাবসায় (দৈনন্দিন ব্যবহার্য মালামাল ও জিনিসপত্রের দোকান) কিছু বিনিয়োগ করা আছে। সেখান থেকে মোটামুটি ১টা আয় আসে।
মাসিক আয় ৩০,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, রাখবো। এমনকি যদি বেপর্দা কোন নারীকেও যদি আল্লাহ আমার জন্য লিখে রাখেন, তাকেও অবশ্যই পরিপূর্ণভাবে পর্দার বিধান মানতে হবে। মোটকথা, যে আমার স্ত্রী রূপে আমার জীবনে আসবে, তাকে অবশ্যই পরিপূর্ণভাবে পর্দার বিধান মেনে চলতে হবে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা হলে- অবশ্যই। অন্যান্য ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত। কিন্তু, সর্বক্ষেত্রে পর্দার বিধানটা প্রথম প্রায়োরিটি, তারপর অন্য কিছু আসবে। স্ত্রী হিসেবে মনে মনে ১টা চাওয়া হচ্ছে- সম্ভব হলে কোন কোরআনে হাফেজা। অন্যথায় বিয়ের পর স্ত্রীর যদি কোরআনে হাফেজা হওয়ার সদিচ্ছা ও আগ্রহ থাকে, তাহলে আমি নিজেও উনাকে সেই চেষ্টাই করব, ইনশাআল্লাহ্। কবুল করার মালিক আল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। ( ২/১ টা ক্ষেত্র ব্যতীত, উত্তর - না)
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপতত পরিবারের সাথেই - আমার সাথে থাকব। জীবিকার ব্যাপারটায় স্থায়ীভাবে সুরাহা হলে, আমার সাথেই থাকবে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। (যখন থেকে শুনেছি যে বিয়ে তে খরচ কম, সেই বিয়েতে বরকত বেশি। তখন থেকেই নিয়ত করে রেখেছি, ইনশাআল্লাহ্, চেষ্টা করব সুন্নতি তরীকাগুলো মেনে যত কম খরচে পারা যায় বিয়ে করার চেষ্টা কর।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১) বিয়ের প্রসঙ্গে হাদিসে আছে “যে ব্যক্তি বিয়ে করল তার অর্ধেক দ্বীন-ঈমান পূর্ণ হয়ে গেল, সে যেন বাকি অর্ধেকের বিষয়ে আল্লাহকে ভয় করে”। তাই, অর্ধেক দ্বীন-ঈমান পূরণ করার উদ্দেশ্যেই প্রধানত এই বিয়ে করা। ২) নিজের চরিত্র ঠিক রাখার জন্য। ৩) বিয়ে মাধ্যমে সন্তান জন্মদানের মাধ্যমে রাসুলুল্লাহ (স:) এর উম্মতের ধারা অব্যহত রাখা। ৪) একজন উপযুক্ত নেককার জীবনসঙ্গিনী পাশে থাকলে দুনিয়াবি যে কোন পরীক্ষা/মুসীবতের সামনা করা অনেকটা সহজ হয়ে যায় । পাশাপাশি পরকালের জীবনের জন্যও দুনিয়াতে এমন সঙ্গিনী মঙ্গলের।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-30
উচ্চতা ৫' - ৫'৬
গাত্রবর্ন চক্ষু শীতল করবে এমন।
পেশা সম্ভব হলে- কোরআনে হাফেজা অথবা কওমিতে পড়াশোনা করে বা করেছে। মহান আল্লাহর কাছে দোয়ায় এটাই চাই - আল্লাহ্ যেন আমার জন্য ১ জন দ্বীনদার কোরআনে হাফেজা জীবনসঙ্গিনীর ব্যাবস্থা করে দেন। তবে, এটাও বিশ্বাস করি - নিশ্চয়ই আল্লাহ আমার জন্য যা উত্তম, তা-ই দিবেন।
জেলা বিশেষ করে কুমিল্লা জেলা। তবে, অন্যান্য বিষয়গুলো যদি মিলে যায়- যে কোন জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রযোজ্য নয়
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১) দ্বীনদার। ২) ধৈর্য্যশীল(ছবর)। ( অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা) ২) অবশ্যই সৎ, যত্নবান ও দয়াশীল ( নিজের প্রতি, পাশাপাশি আশেপাশের মানুষদের প্রতিও) ৩) অবশ্যই মাহরাম- গায়রে মাহরাম মেনে চলতে হবে। ৪) দ্বীনি বিধিবিধানগুলো অবশ্যই মেনে চলতে হবে। ৫) সহানুভূতিশীল ও মায়াবতী। ৬) স্বামীর আনুগত্য ও আমানতদারির মনোভাব সম্পন্ন। . ৭) আর ১টা ব্যাপার, মানুষকে সাধ্যমত আপ্যায়ন করতে পারলে আমি মনের মধ্যে ১টা প্রশান্তি পাই। সম্ভাব্য জীবনসঙ্গীর মধ্যেও এই আপ্যায়ন করার ব্যাপারটা সহজাত গুণ হিসেবে থাকলে,আমার খুব ভাল লাগবে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সদর দক্ষিণ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2981

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5399

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9866

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1455

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8222

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11656

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সদর দক্ষিণ, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন