Profile

বায়োডাটা নং : 8288

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গ্রাম : উত্তর দুধখালী (বলাইরচর), পোস্ট অফিস : হবিগঞ্জ ৭৯০৩, থানা : মাদারীপুর সদর, উপজেলা ও জেলা : মাদারীপুর ।
বর্তমান ঠিকানা মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গ্রাম : উত্তর দুধখালী (বলাইরচর), পোস্ট অফিস : হবিগঞ্জ ৭৯০৩, থানা : মাদারীপুর সদর, উপজেলা ও জেলা : মাদারীপুর ।
কোথায় বড় হয়েছেন? বেড়ে ওঠা ও শিক্ষাজীবন : শৈশব ও কৈশোরের সোনালী দিনগুলো আমার কেটেছে ঢাকা এবং গ্রামের মায়াবী পরিবেশে । এই দুই ভিন্নধর্মী পরিবেশে বেড়ে ওঠা ও পড়াশোনা করার সুবাদে আমি জীবনকে খুব কাছ থেকে দেখার ও বোঝার সুযোগ পেয়েছি, যা আমার চিন্তাধারা ও ব্যক্তিত্ব গঠনে গভীর প্রভাব ফেলেছে ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2011
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2013
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিটিএস ইন ইসলামীক স্টাডিজ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০১৮
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় এমএ হাদীস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক । নিজস্ব কিছু জমি আছে সেগুলো আবাদ করেন ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য ১. বড় ভাই ইটালী প্রবাসী । বিবাহিত । ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন । ২. মেজো ভাই সেপ্টেম্বর ২০২৫ সালে ইটালীতে প্রবেশ করেছেন । সে ইটালী প্রবাসী । বিবাহিত এবং ৭ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন । ৩. আমি, পড়াশুনা শেষ (স্নাতকোত্তর) করে স্বনামধন্য একটি কোম্পানিতে চাকরি করতাম । কোম্পানির নাজেহাল অবস্থা এবং কোম্পানি ঋণে জর্জরিত হয়ে পড়ায় অবশেষে বন্ধ হয়ে যায় । এসব সঙ্গতকারণেই আমি সহ সবার চাকরি চলে যায় । তাই বর্তমান বেকার আছি । তবে, ভালো কিছুর অপেক্ষায় ইনশাআল্লাহ । ৪. ছোট ভাই ইটালী প্রবাসী । সেও অবিবাহিত ১০ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার বড় । ৩য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন । ডিভোর্সপ্রাপ্ত এবং গৃহিণী ।
চাচা মামাদের পেশা ১. বড় চাচা বয়স্ক তাই তিনি কিছু করেন না । তার ৪ জন ছেলে ও ৩ জন মেয়ে । ৩ ছেলে প্রবাসী । ২. মেজো চাচা মারা গেছেন ২০ থেকে ২৫ বছরের মত হবে । তার ৩ ছেলে ১ জন মেয়ে । তার ৩ ছেলে সবাই প্রবাসী । ৩. আমার পিতা জীবিত আছেন আর নিজস্ব অল্পকিছু জমি আছে তা চাষাবাদ করেন । ✅ মামা ১ জন । ঢাকায় বসবাস করেন । তিনি বর্তমানে অটো চালক । তারা সবাই অক্ষরজ্ঞান সম্পন্ন । কেউ শিক্ষিত নয় ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ । নিজেদের বসতবাড়িতে বসবাস করি । ২ দোতলা ফাউন্ডেশনের ১ তলা বিল্ডিং এবং টিনশেডের ২ দুটি ঘর আছে ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মোটামুটি । মা আর আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি । বাকিরা সবাই সাপ্তাহিক মুসল্লি । দ্বীনের জ্ঞান না থাকা, দ্বীনের প্রতি আবেগ ও ভালবাসা না থাকা এবং সচেতনতা না থাকার কারণে আমার দ্বীন টিকিয়ে রাখার জন্য হলেও বিয়ের পর আলাদা থাকা অত্যাধিক গুরুত্বপূর্ণ । বিয়ের পর বউকে নিয়ে আলাদা ফ্ল্যাট বাসা ভাড়া করে থাকবো । যাতে করে সঠিক দ্বীন ধর্ম টিকিয়ে রাখতে পারি ইনশাআল্লাহ ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আনুমানিক ২০০৮ সাল, অর্থাৎ ১৮ বছর আগ থেকে নিয়মিত নামায পড়া হয় । ছোট বেলা থেকেই সলাত আদায় করা হয় ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? না হওয়ার সর্বাত্মক চেষ্টা করি তারপরও মনের অজান্তেই ১ বা ২ ওয়াক্ত নামায কাযা হয়ে যায় তারপর স্মরণ হওয়া মাত্রই আদায় করি ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, সুস্থ আছি আলহামদুলিল্লাহ ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক । মাজার শব্দটি কুরআন হাদীসে কোথাও নেই । মাজারে শিরক আর ভণ্ডামি ছাড়া আর কিছুই হয়না ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিহাহ সিত্তাহ (বুখারী, মুসলিম, তিরমীযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ) মেশকাত । রিয়াযুস সলেহিন । জাল হাদীসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাত । রাহে বেলায়াত । খুতবাতুল ইসলাম । ইত্যাদি আরো অনেক বই ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. শায়েখ মতিউর রহমান মাদানী (হাফিঃ) ২. ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী (হাফিঃ) ৩. ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফিঃ) ৪. ড. ইমাম হোসেন (হাফিঃ) ৫. শায়েখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলিল মাদানী (হাফিঃ) ৬. শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ (হাফিঃ) ৭. শায়েখ সালেহ আল ফাউযান (হাফিঃ) ৮. শায়েখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায (রাহিঃ) ৯. শায়েখ সালেহ আল উছায়মিন (রহিঃ) ১০. শায়েখ সালেহ আল মুনাজ্জিদ (হাফিঃ)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন হজ্জ ও উমরাহ করা, ইসলামীক বই পড়া, বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করা, ফলের বাগান করা, সামর্থ যখন হবে তখন ইসলামিক রাষ্ট্রগুলো ভ্রমণ করার ইচ্ছা আছে ইংশা'আল্লাহ ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট/প্যান্ট/গেঞ্জি/পাঞ্জাবি/পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, একমুষ্টি । আনুমানিক ১৭ বছর যাবত । দাড়ি বড় হওয়ার পর কখনো কাটা হয়নি । ছোট বেলা থেকেই দাড়ি রাখা হয় ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, হ্যাঁ; কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না ।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে বেকার আছি তবে ইউরোপে যাওয়ার জন্য প্রসেসিং চলছে । ইউরোপে হালাল উপার্জন করবো ইংশা'আল্লাহ । বিন্দু পরিমাণ হারামের দিকে অগ্রসর হবো না ইনশাআল্লাহ ।
মাসিক আয় .......
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো ইংশা'আল্লাহ । যাতে করে ব্যক্তিত্ব ও স্বাধীনতা বজায় রেখে বিশুদ্ধ ইসলাম চর্চা করতে পারি । কেউ যাতে বাঁধা হয়ে না দাঁড়াতে পারে ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না । যৌতুক ইসলামে হারাম ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১. সুন্নাহ পূর্ণ করা । নবী ﷺ বলেছেন, “বিবাহ আমার সুন্নাহ; যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার অন্তর্ভুক্ত নয় ।” (বুখারী ও মুসলিম) ২. ঈমানের পরিপূর্ণতা অর্জন । হাদীসে আছে, “যে বিয়ে করল, সে তার দ্বীনের অর্ধেক পূর্ণ করল ।” (তিরমিযী) ৩. চরিত্র ও লজ্জাশীলতা রক্ষা । কুরআন বলে,“তোমরা নিজেদের চোখ-নিচু করো এবং লজ্জাস্থান হেফাজত করো ।” (সূরা নূর ২৪:৩০–৩১) বিয়ে এ দুটো রক্ষার শ্রেষ্ঠ উপায় । ৪. শান্তি ও মানসিক স্থিরতা লাভ । কুরআন : “তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি পাও ।” (সূরা রূম ৩০:২১) ৫. ভালোবাসা, দয়া ও রহমতের সম্পর্ক । আল্লাহ বলেন,“এবং তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও রহমত স্থাপন করেছেন ।” (রূম ৩০:২১) ৬. বৈধ উপায়ে পরিবার গঠন ও বংশধর লাভ । হাদীস : “স্নেহশীলা ও সন্তান জন্মদানে সক্ষম নারীকে বিয়ে করো ।” (আবু দাউদ) ৭. সমাজকে পবিত্র ও সুস্থ রাখা : বিয়ে ব্যভিচার, অশ্লীলতা এবং নৈতিক দুর্নীতি থেকে সমাজকে রক্ষা করে । কুরআন : “ব্যভিচারের নিকটেও যেয়ো না ।” (ইসরাঈল ১৭:৩২) ৮. দায়িত্ব, পরস্পর সাহায্য ও তাকওয়া বৃদ্ধি : স্বামী-স্ত্রী পরস্পরের জন্য “আবরণ (পরিচ্ছদ)” (সূরা বাকারা ২:১৮৭) — অর্থাৎ পরস্পরকে রক্ষা ও সহায়তা করা । ✅ বিয়ে হচ্ছে— সুন্নাহ । ঈমান ও চরিত্র রক্ষা । প্রশান্তি, ভালোবাসা ও রহমতের সম্পর্ক । বৈধ পরিবার ও বংশধর । সমাজকে পবিত্র রাখা । তাকওয়া ও দায়িত্ববোধের পথ । ✅ আমার ধারণা : ইসলামে বিয়ে শুধু সামাজিক চুক্তি নয়; বরং এটি ইবাদত, দায়িত্ব, ভালোবাসা, শান্তি ও সম্মানের সম্পর্ক । আমি এমন একটি পবিত্র, দায়িত্বশীল ও ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়তে চাই যা কুরআন ও সুন্নাহর ভিত্তিতে দাঁড়ানো ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'৫" - ৫'৬" পর্যন্ত
গাত্রবর্ন উজ্জল ফর্সা
পেশা দ্বীনদার হাফেজা/আলেমা/ডাক্তার ও অন্যান্য ।
জেলা ঢাকা বিভাগের যেকোনো জেলা গ্রহণযোগ্য ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা বেকার ও হালাল পেশা ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চবিত্ত/ নিম্নমধ্যবিত্ত যেকোনো অবস্থা গ্রহণযোগ্য
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজনকে খুঁজছি, যিনি শুধু জীবনসঙ্গিনী নন, বরং জান্নাতের পথে একজন যোগ্য সহযাত্রী হবেন । একজন আদর্শ মুসলিমাহ হিসেবে যার আকিদা ও আমল হবে কুরআন-সুন্নাহ ভিত্তিক এবং যিনি একটি সুন্দর দ্বীনি পরিবার গড়ায় সহযোগী হবেন। গুণাবলি নিচে দেওয়া হলো: ✅ আকিদা ও আমল : 🔹সহীহ আকিদা : অবশ্যই আহলে হাদীস/সালাফি মানহাজের অনুসারী হতে হবে । 🔹দ্বীনদারী : ফরয ইবাদত (সালাত, পর্দা ও মৌলিক দায়িত্ব) পালনে কোনো শিথিলতা থাকা চলবে না । 🔹ইলম অর্জন : কুরআন-সুন্নাহ ও নির্ভরযোগ্য বই পড়ার মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জনে আগ্রহী । ✅ চরিত্র ও ব্যক্তিগত গুণাবলি : 🔹লজ্জাশীলতা : পরপুরুষ থেকে নিজেকে হেফাযতকারী, শালীন ও উত্তম চরিত্রের অধিকারী । 🔹আনুগত্য : স্বামীর প্রতি যত্নশীল ও অনুগত । 🔹সংসারমুখী : ঘর গোছানো, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রান্নাবান্নায় পারদর্শী ও দায়িত্বশীল । 🔹সাজসজ্জা : স্বামীর কাছে সবসময় নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় করে রাখা । ⚠️ বিশেষ শর্তাবলী (সতর্কতার সাথে পড়ুন) : 🔸অতীতের পবিত্রতা : প্রেম-ঘটিত সম্পর্ক, শারীরিক সম্পর্ক বা পরকীয়ার মতো ইতিহাসে যুক্ত কেউ দয়া করে যোগাযোগ করবেন না । 🔸সামাজিক মাধ্যম : টিকটক বা সোশ্যাল মিডিয়ায় আসক্তদের যোগাযোগ না করতে অনুরোধ করা হলো । 🔸জেলা বিষয়ক : বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী জেলার প্রার্থীরা দয়া করে প্রস্তাব পাঠাবেন না । ✅ ইমাম ইবনে তাইমিয়্যাহ [রাহি:] বলেন, নারী যখন বিবাহিত হয়ে যায়, তখন পিতা-মাতার চেয়ে তার উপর কর্তৃত্বের অধিকার স্বামীর বেশি । স্বামীর আনুগত্য তার উপর বড় ফরজ ! স্বামীর অনুমতি ব্যতীত সে গৃহে থেকে বাহিরে যাবেনা । পিতা-মাতা বা যে কেউ তাকে আদেশ করুক, স্বামীর অনুমতি ব্যতীত সে কিছু করতে পারবেনা । এ কথার উপর সকল ইমাম ঐক্যমত । [মাজমু ফাতাওয়া, ৩২/২৬২] ✅ ইমাম আহমাদ ইবনে হাম্বাল [রাহিমাহুল্লাহকে] জিজ্ঞেস করা হয়েছিলো, "স্ত্রীর মাতা অসুস্থ, স্বামী নিষেধ করেছে মাকে দেখতে যেতে" এখন স্ত্রী কি করবে ? তিনি (রাহি:) বলেন, স্বামীর অনুমতি ছাড়া কিছু করা যাবেনা । মার চেয়ে স্বামীর আনুগত্য করা তার উপর বড় ওয়াজিব ।" [উসরাতুন নিসা- নাসাঈ ১/৬২, তাহকীক: আলী বিন নায়েক শাহূদ] ✅ একজন জান্নাতের সাথী চাই যার সহযোগিতার মাধ্যমে দ্বীনের উপর টিকে থাকতে পারবো । বিশুদ্ধ ইসলামের উপর টিকে থাকার জন্য আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ থেকে আখেরাতমুখী হওয়া । ✅ জীবনসঙ্গীর কাছে প্রত্যাশিত গুণাবলী 🔹দীনদারী : আল্লাহভীরু, নিয়মিত ইবাদতে যত্নশীল এবং দীনি জ্ঞানসম্পন্ন । 🔹চরিত্র : মার্জিত আচরণ, শালীনতা ও লজ্জাশীলতায় অভ্যস্ত । 🔹বিশ্বস্ততা : আমানতদার এবং দাম্পত্য জীবনের গোপনীয়তা রক্ষায় দৃঢ় । 🔹মানসিকতা : ধৈর্যশীল, সহযোগী এবং শান্ত স্বভাবের অধিকারী । 🔹দায়িত্ববোধ : পারিবারিক ও সন্তান লালন-পালনের দায়িত্ব পালনে সক্ষম । 🔹মূলনীতি : হালাল-হারাম মেনে চলা এবং সুন্নাহর অনুসারী হওয়া । ✅ সংক্ষেপে সারবস্তু : দীনদার, চরিত্রবান, বিশ্বস্ত, লজ্জাশীলা, সহযোগী, শান্ত স্বভাব, নৈতিকতায় দৃঢ়, পরিবার গঠনে প্রস্তুত । 📓সবশেষে বলতে চাই - মেধাবী ছাত্রী হলে মক্কা মদিনায় পড়াশুনার ব্যবস্থা করা হবে স্কলারশিপের মাধ্যমে যদি প্রিয়তমা আগ্রহী হয়
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মাদারীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1680

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6105

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5510

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6140

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4303

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6727

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মাদারীপুর সদর, মাদারীপুর, ঢাকা
মাদারীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন