Profile

বায়োডাটা নং : 8274

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও নেগেটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
এলাকা/গ্রামের নাম: বাদিয়াখালি
বর্তমান ঠিকানা গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
এলাকা/গ্রামের নাম: বাদিয়াখালি
কোথায় বড় হয়েছেন? গাইবান্ধায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ স্টেশন মাস্টার ছিলেন।সম্ভবত ২০১১ সালের দিকে অবসর নিয়েছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই - ডিগ্রি পাস, বিবাহিত, ঔষধ কোম্পানিতে চাকরি করেন। ছোট ভাই - এসএসসি পাস,বিবাহিত,কুয়েত প্রবাসী
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচারা - কৃষক,ব্যবসায়ী মামারা - কৃষক, ইউপি সদস্য
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লহর রহমতে আব্বুর পেনশনের টাকায় সংসার চলে।অবসরপ্রাপ্তির টাকা দিয়ে স্থানীয় বাজারে ধান ভাঙ্গা মিল চাতাল ও দোকান বানানো হয়।দোকানগুলো ভাড়া দেয়া আছে।আর মিল চাতালে ভাইয়ারা ব্যাবসা করেছিলেন।কিন্তু অভিজ্ঞতা না থাকায় ব্যাবসায় ক্ষতি করেন।ছোট ভাইয়া অনেক ঋণ করে ফেলেন। যার ফলে বর্তমানে মিল চাতাল ,জমি বন্ধক রেখে উনি কুয়েত প্রবাসী।আল্লহর তাওফীকে ধীরে ধীরে ঋণ পরিশোধ করা হচ্ছে।আমাদের আর্থিক অবস্থাটা এক কথায় বোঝানো মুশকিল।আমরা সম্ভবত নিম্ন মধ্যবিত্ত থেকে - মধ্যবিত্তের কাতারে পরবো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? দ্বীনের প্রতি সহানুভূতিশীল।পুরোপুরি দ্বীনী না।আব্বু আম্মু নামাজী বাকিরা নয়।ভাইয়ারা পরিবার নিয়ে আলাদা থাকেন।আমি আব্বু আম্মু একসাথে থাকি।আমাদের ঘরে টিভি নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি পড়ি।২০১৫ সালের রমজান থেকে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি।আরো শুদ্ধ করতে চাই।আসলে যতটুকু বুঝলাম কুরআন শুদ্ধ করার বা কুরআনের সাথে লেগে থাকার এ সফর আজীবনের জন্য।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? হাইপোথাইরয়ডিজমে আক্রান্ত।এর ফলে গলা কিছুটা ফুলে গেছে। ফোলার পরিমাণ সহজে বোঝা যায়না। সাইড থেকে খুব তীক্ষ্ণভাবে দেখলে বোঝা যায় কিছুটা ফোলা।চিকিৎসা করানো হচ্ছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? অন্যান্য কবরের মতো একটি কবর।কবর জিয়ারত করা সুন্নাহ।তবে শিরকী ও বিদআতী কাজ বর্জনীয়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুররতু আইয়ুন ১ও২,ইনজয় ইয়োর লাইফ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তারিক জামিল(হাফী), খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ), শায়খ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন - আলহামদুলিল্লাহ আমি মিনিমাইজ জীবনযাপন পছন্দ করি। আমার মাঝে দুনিয়াবি শো অফের প্রতিযোগিতা নেই বলেই বিশ্বাস করি।তবে দ্বীনি বিষয়গুলোকে মানুষের মাঝে সূন্দর করে ইখলাসের সাথে শো অফ করতে চাই যেনো মানুষ আমার রবের দ্বীনকে সঠিকভাবে জানতে পারে, দ্বীনের পথে চলার চেষ্টা করে।এই কথার দ্বারা আমার মানসিকতা কিছুটা বুঝতে পারবেন আশা করি,"যেখানে দস্তরখানা দিয়ে সুন্নাহ আদায় হবে + খাবার খাওয়ার কাজও সুন্দরভাবে হবে সেখানে ডাইনিং টেবিল নিয়ে সুন্নাহ আদায় থেকে বিরত থাকতে + টাকা,শ্রম,সময় নষ্ট করতে আমি রাজি নই।"মোটকথা, লোকে কি বলবে বা সমাজের স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে নিজেকে শারীরিক বা মানসিক কষ্টে ফেলতে ইচ্ছুক নই।তবে "রব কি ভাববেন/রব কিসে খুশি হবেন" সেই প্রশ্নে সর্বোত্তম চেষ্টা করতে চাই।এই মানসিকতায় কুররতু আইয়ুন ১ও২ বই দুটি দ্বারা খুব প্রভাবিত হয়েছি। - আলহামদুলিল্লাহ, আমি বদমেজাজি না আবার একেবারে শান্তশিষ্টও না। বান্দার হক আমার কাছে খুবই সেনসিটিভ একটি বিষয়।আমার দ্বারা কারো হক নষ্ট হওয়ার ব্যাপারে আল্লহর কাছে পানাহ চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা - হিজাব, হাত - পা মোজা,চোখের উপর কালো রঙের পর্দা থাকে
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ এর মে মাস থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ মাদ্রাসায় পড়ি যা পূর্বে উল্লেখ করেছি
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি,রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিজেকে পবিত্র রাখা ও রসূলের সুন্নাহ্ পালন ও রবের দেয়া দায়িত্ত্ব পালনের মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন করার জন্য বিয়ে করতে চাই।বিয়ে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের জন্য এক বিরাট বিনিয়োগ যা রব কর্তৃক তাঁর বান্দাদের প্রতি এক বিশাল ইহসান।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-32
উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে এইচ এস সি পাস আর মাদ্রাসা হলে দাওরা
জেলা গাইবান্ধা ও গাইবান্ধার আশেপাশের জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যাবসা,শিক্ষকতা,সরকারি/বেসরকারি চাকুরী,ডাক্তার,ইঞ্জিনিয়ার
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চাই যিনি - - হানাফী মাযহাবের অনুসারী হবেন সেই সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের সকল মাযহাবের প্রতি শ্রদ্ধাশীল হবেন। - অবশ্যই দৃষ্টির হেফাজতকারী হবেন,অফলাইন, অনলাইন সবজায়গায় কঠোরভাবে মাহরাম মেইনটেইন করবেন। - দ্বীনের জ্ঞান অর্জনে ও দ্বীনের খেদমতে আগ্রহী হবেন। - কোনো হক্কানী আলেমের সাথে ইসলাহী সম্পর্ক রাখে বা রাখার ইচ্ছা রাখে। - প্রখর গায়রতসম্পন্ন। সর্বোপরি যার জীবনের মূল লক্ষ্য রবের সন্তুষ্টি অর্জন করা। - তাবলিগের আলিমপন্থী হলে ভালো হয়। কিছু জরুরী বিষয় - - আমার ইচ্ছা আমার কন্যা সন্তানদের হোম স্কুলিং করাবো ইন শা আল্লাহ্।যে বিষয়ে নিজে পারবো না সেক্ষেত্রে মহিলা শিক্ষিকার সহায়তা নেবো।কিন্তু এই ফিতনার জামানায় নিজের কলিজার টুকরোদের বাইরে পাঠাতে রাজি নই।তবে খুব ভালো, উচ্চ তাকওয়া সম্পন্ন উস্তাদ - উস্তাদার দ্বারা পরিচালিত মাদ্রাসা নিকটে পেলে ভেবে দেখতে পারি। - দ্বীনী ইলম অর্জনে পূর্ণ সহায়তা কামনা করি।আজীবন তলিবে ইলম হিসেবে জীবনযাপন করতে চাই। - বিয়ে সম্পূর্ণ সুন্নাহ মোতাবেক হতে হবে। - আমি সাস্থ্যসম্মত জীবনযাপন করতে চাই।হেলদি ডায়েট অনুসরণ করতে চাই।বাবার বাড়িতে কিছু কারনে চাওয়া সত্বেও মেইনটেইন করতে পারছি না।রবের দেয়া শরীরের হক আদায়ে হেলদি ডায়েট ও শরীরচর্চার প্রয়োজন জরুরী মনে করি।এক্ষেত্রে আল্লহর বান্দার সার্বিক সহযোগিতা কামনা করি। - আমি হাইপোথাইরয়ডিজম রোগে আক্রান্ত।এটা থাইরয়েড হরমোনের সমস্যার জন্য হয়।আমি শুনেছিলাম থাইরয়েড এর সমস্যার জন্য অনেকসময় বাচ্চা জন্মদানে সমস্যা হয়। এ ব্যাপারে এক পরিচিত ডাক্তার বোনকে জিজ্ঞেস করেছিলাম + রিপোর্ট দেখিয়েছিলাম।উনি বলেছিলেন,"ঔষধ নিলে সেরে যাবে,তখন প্রেগন্যান্সিতে সমস্যা হবে না ইন শা আল্লাহ্,আর সবার ক্ষেত্রে সমস্যা হয়ও না।" - পরিবার দূরের জেলায় বিয়ে দিতে রাজি না যদিও আমার এক্ষেত্রে আপত্তি নেই।দূরের কেউ যদি বায়ো পছন্দ করে থাকেন+ বাকি দিক গুলো মিলে যায় তাহলে আল্লহ ভরসা করে যোগাযোগ করতে পারেন।সেক্ষেত্রে আগে মেইল করলে ভালো হয় কারন সরাসরি অভিভাবকের সাথে যোগাযোগ করলে উনারা দূরে শুনেই না করে দেবে+ উনারা দ্বীনের বিষয়টি বুঝতেও পারবেন না।আর শুরুতে আমি বায়ো দেখে পছন্দ করলে অন্তত আল্লহর কাছে কল্যাণের দুয়া+ পরিবারকে বোঝানোর চেষ্টা করে দেখতে পারবো। _ যিনি নিম্নোক্ত ক্যাটাগরীতে পড়বেন তিনি দয়া করে যোগাযোগ করবেন না। - যিনি ছবি চাওয়ার মানসিকতা রাখেন। - যিনি বিয়ের পর স্ত্রীকে নিজের সাথে রেখে স্ত্রীর ভরণপোষণের ও স্ত্রীর পর্দার ব্যাবস্থা করতে পারবেন না। - যার জীবনের অন্যতম চাওয়া ফর্সা/সুন্দরী স্ত্রী পাওয়া।যেকোনো হালাল চাওয়া কেউ চাইতেই পারে।বিয়ের আগে দ্বীন দেখে + সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে বিয়ে করার পর গায়ের রং, সৌন্দর্যের জন্য খোটা দেয়ার থেকে শুরুতেই রিজেক্ট করা অনেক উত্তম। ( যাদের বায়তে গায়ের রং এর স্থানে একমাত্র কন্ডিশন ফর্সা/উজ্জ্বল ফর্সা/সুন্দরী দেখি সেসকল বায়ো ইগনোর করি।এমন বায়োর কেউ যদি নিজে থেকেও যোগাযোগ করে তবুও দ্বিধায় থাকি।কারন আমি মনে করি এসব বিষয়ে মানুষ বায়োতে সেটাই লেখে যেটা তিনি মনে প্রাণে চান। - যারা বিয়েতে যৌতুক/কোনো উপহার নেয়ার মানসিকতা রাখেন। কিছু অনুরোধ - বিয়ের ব্যাপারে বায়ো পছন্দ হওয়া - না হওয়া ছাড়া ইমেইলে অন্য কোনো প্রশ্ন করা আমি মোটেই পছন্দ করি না।তাই অনুরোধ থাকবে আমার অভিভাবকের কাছে প্রয়োজনীয় তথ্য জেনে নেবেন।যে তথ্য আমার অভিভাবক দিতে পারবে না সেক্ষেত্রে কোনো মাহরাম নারী বা কোনো পরিচিত দ্বীনী ভাই ও উনার স্ত্রীর মাধ্যমে প্রয়োজনীয় বিষয় জেনে নিতে পারেন।মোটকথা আমি শরীয়ত সম্মত দেখা - সাক্ষাৎ ব্যতীত কোনপ্রকার অফলাইন অনলাইন কথোপকথনে যেতে রাজি না। - যোগাযোগ করার আগে থেকেই এস্তেখারা করা + পুরোপুরি নাকচ হয়ে যাওয়া বা আল্লহ কবুল করে নেয়া অবদি আল্লহর কাছে এস্তেখারা করা অব্যাহত রেখে যাওয়া।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গাইবান্ধা সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5006

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3101

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8434

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8087

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5361

বয়স
31 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5356

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাইবান্ধা সদর, গাইবান্ধা, রংপুর
গাইবান্ধা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন