| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী,আলহামদুলিল্লাহ্। আমি ছোটকাল থেকে নামায পড়লেও নিয়মিত ছিলাম না, আল্লহুম্মাগফিরলী।২০২১ সাল থেকে নিয়মিত নামাজ পড়ছি,আলহামদুলিল্লাহ্। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
নামাজ কাজা হয় না,আলহামদুলিল্লাহ্। সফরে কিংবা বাসে থাকলেও নামাজ পড়ে নেই, আলহামদুলিল্লাহ।কখনো অনাকাঙ্ক্ষিতভাবে কাযা হলে কাযা আদায় করে নেই, আলহামদুলিল্লাহ্। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বী, আলহামদুলিল্লাহ্।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া এবং সিজদাহ করা শিরক্।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
খুশুখুযু, পরানবন্দি, আই লাভ কুরআন, দায়ীর গুণাবলি, ও বিভিন্ন সীরাহ।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মুফতি যুবায়ের আহমদ (হাফি:),হযরত মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি ইমদাদুল হক (ifatwa)। ফতোয়ার ক্ষেত্রে শুধু আইফতোয়া থেকেই জেনে নেই এবং তাই-ই মেনে চলি, আলহামদুলিল্লাহ্।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার জন্ম তারিখ ১৮ ই ডিসেম্বর,২০০০। বয়স ২৫। আমার বেড়ে ওঠা একটি সাধারণ মুসলিম পরিবারে, যেখানে ছোটবেলা থেকেই সলাতের শিক্ষা পেয়েছি, আলহামদুলিল্লাহ্। পর্দার বিধান মাধ্যমিকে থাকতে ভালো লাগতো, তাই তখন থেকে পালন করা হতো ,আলহামদুলিল্লাহ্। আব্বু ছোটবেলায় ইন্তিকাল করেছেন, আম্মু একাই আমাদের লালন-পালন করেছেন। কলেজের শেষ দিকে আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে দ্বীনের দাওয়াত পাই এবং তখন থেকে দ্বীনের প্রতি আগ্রহ ও আমল শুরু হয়। বর্তমানে (অনলাইনে) ঘরোয়া ও আনুষ্ঠানিকভাবে ইলমে দ্বীন শিক্ষার চেষ্টা করছি, ২০২৪ এর ডিসেম্বরে ফারেগীন হয়েছি আইওএমের আলিম কোর্স থেকে (২২৭ ব্যাচ) এবং এখন ২০২৫ এ হিফজ শুরু করেছি। আমি সহশিক্ষা নেই এমন ভার্সিটিতে অনার্স শেষ করেছি। পর্দা চোখ ও কানের হিফাজত, সময়ের হেফাজত, সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপনকে গুরুত্ব দিই, আলহামদুলিল্লাহ। জীবনের উদ্দেশ্য জান্নাত এবং একজন দায়ী ও তালিবে ইলম হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি,আলহামদুলিল্লাহ্। স্বপ্নঃ আমার স্বপ্ন একটা দায়ী পরিবার গড়ে তোলা, যারা আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবে, ইন শা আল্লহ্। যে পরিবারের প্রত্যেকটি সদস্য হবেন দায়ী/দায়ীয়া,আল্লাহ তা'য়ালা কবুল করুন।আর আল্লাহর সন্তুষ্টির জন্য একজন দক্ষ হাফেজা ও আমলওয়ালা আলেমা হতে চাই, ইন শা আল্লাহ্। অফলাইনে সুযোগ না পেলে আইওএম থেকে দাওরায়ে হাদিস কোর্স করার ইচ্ছে, ইন শা আল্লাহ্, (যদি জাওজ তেমন সামর্থবান হন ইন শা আল্লাহ)। দায়ীয়া হিসেবে কাজ করার ইচ্ছে আছে, (বিশেষ করে অমুসলিম বোনদের মাঝে)। জীবনসঙ্গী দ্বীনের দাওয়াতী কাজে সাপোর্টিভ হলে ভালো হয়, ইন শা আল্লাহ্। (অনলাইনে ও অফলাইনে)। সন্তানদের হাফেজ/আলেম ও দাঈ হিসেবে এমনভাবে গড়ে তুলতে চাই, যারা ফিতনা থেকে বাঁচতে সক্ষম হবে, ইন শা আল্লাহ্। জীবনে অন্তত একবার হলেও হজ্ব করা ও কাবাকে স্বচক্ষে দেখার স্বপ্ন আছে, আলহামদুলিল্লাহ্। আল্লাহ তা'য়ালাই তৌফিকদাতা। আমার অবসর সময়ঃ বর্তমানে হিফজ শুরু করার পর কুরআনের সাথেই সময় কাটাতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ্। অবসর সময়ে ইসলামিক বই পড়া, টেলিগ্রামে লেকচার ও তালিম শুনি, এবং অনলাইন-অফলাইন দ্বীনি সোহবতে থাকতে পছন্দ করি।
|