Profile

বায়োডাটা নং : 8220

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: পূর্ব জয়দেবপুর
বর্তমান ঠিকানা ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, আবাসিক হল
কোথায় বড় হয়েছেন? আমার জন্ম, বেড়ে ওঠা, স্কুল, কলেজ সব ঢাকাতেই,- লালবাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিছুদিন আগে গাজীপুর সিটিতে বাড়ি করায় সেখানে শিফট হয়েছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন এগ্রিকালচার
শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আইসক্রিম এর ব্যবসা ছিলো শেয়ারে। এখন অবসর, তব্লীগে এ সময় দেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ছোট ২ বোন। ১) ইডেন এ পড়েছে (এখন আর কন্টিনিউ করছে না) (বিবাহিত), পেশা : গৃহিণী হাসবেন্ডের পেশাঃ সাইন্টিফিক অফিসার (বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এ), পড়াশোনাঃ বিএসসি অনার্স ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং (ফার্স্টক্লাস-ফার্স্ট), মাস্টার্সঃ ফার্ম পাওয়ার এন্ড মেশিনারি। ২) পাব্লিক মেডিকেল এ এমবিবিএস করছে।
চাচা মামাদের পেশা চাচাদের মধ্যে ১) হাই স্কুল এর শিক্ষক ছিলেন, ২) অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, ৩) কৃষক, ৪) প্রবাসী ছিলেন এখন কৃষি কাজ করেন। মামারা ব্যবসা করতো এখন অবসর,(ঢাকায় প্রোপার্টি আছে, সেগুলো রক্ষণাবেক্ষণ করেন)
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গাজীপুর সিটি করপোরেশন এ ৩ তলা (৫তলা ফাউন্ডেশন) নিজস্ব বাড়ি, পুরান ঢাকায় চকবাজার জুয়েলারি আইটেম এর নিজস্ব দোকান। ঢাকার বিজয়নগরে গাড়ির পার্টস এর দোকান। গাজীপুর চৌরাস্তা ও গ্রামের বাড়িতে কিছু জায়গা জমি আছে আলহামদুলিল্লাহ। বি:দ্র: বাবা ও মা উভয়ই মূক ও বধির হওয়ায় ও বাড়ির বড় ছেলে হিসেবে প্রোপার্টি রিলেটেড ও ফাইনান্সিয়াল ডিল সব আমাকেই করতে হয়। ছোট থেকেই এসব রেসপনসেবলিটি নিচ্ছি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো।বোনেরা পর্দা করেন। বাসায় আলহামদুলিল্লাহ পর্দার পরিবেশ রয়েছে। এখনো অনেক বিষয়ে কমতি আছে। তবে দ্বীনি অবস্থা আরো ডেভলপ করার চেষ্টায় আছি ইংশাআল্লাহ। ছোট বোন রা মাহরাম এবং ননমাহরাম মেনে চলার চেষ্টা করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, ৭ বছর যাবৎ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩, আল্লাহুম্মাগফিরলি
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ইহা কবর মাত্র। মাজারে কিছু চাওয়া শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফাজায়ালে আমল, রিয়াদুস সালেহীন, আর রাহীকুল মাখতুম, বেলা ফুরাবার আগে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আব্দুল মালেক (হাফি:), শায়খ আহমাদুল্লাহ(হাফি:), মুফতি জুবায়ের (হাফি:), মুফতি হারুন ইযহার (হাফি:)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড এর হলেও ছোট থেকে ইসলামের প্রতি মহব্বত ছিলো। তাবলীগ ও মাদ্রাসার হুজুরদের সহবতে দ্বীনের পথে চলার ও মেহনতের প্রতি আগ্রহ পয়দা হয়। আমি এম্বিভার্ট, যাদের সাথে মেন্টালিটি মিলে যায় তাদের সাথে মিশুক। বিনয়ী ও মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি। সদাকাহ করতে পছন্দ করি। পরিচিত কারো বিপদে যতটুক পারি, পাশে থাকার চেষ্টা করি। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, সময় সুযোগ হলে ট্রাভেলিং করি। সহজে রাগ করি না, তবে কারো কথায় বা কাজে কষ্ট পেলে অভিমান থাকে।বান্দার হক্ব এর ব্যাপারে সচেতন চেষ্টা করি আমার দ্বারা কেও যেনো কষ্ট না পায়। আল্লাহর বিধানে যা নিষিদ্ধ তা সবকিছুই অপছন্দনীয়। অর্থ সম্পদের অহংকার, ডাবল স্ট্যান্ডার্ড, ঝগড়া-বিবাদ, মিথ্যা, গীবত, অহংকার, বিলাসীতা খুবই অপছন্দনীয়। কেও প্রতারণা করলে বা ক্ষতি করার চেষ্টা করলে তার প্রতি শ্রদ্ধাবোধ আর থাকে না। কিছু জায়গায় আমি স্ট্রিক্ট যেমন: বাবা- মা কে কেও অসম্মান করলে সেটা বরদাস্ত করবো না। শখের মধ্যে বাগান করা, প্রচুর ইসলামিক বই পড়া। তবে বাসা থেকে দূরে ক্যাম্পাসে থাকার কারণে ও সময়ের অভাবে হয়ে ওঠে না। ফ্রি টাইম এ ফ্যামিলির সাথে বা দ্বীনি সার্কেলের সাথে সময় কাটানো হয়। এক্সট্রা আর্নিং সোর্স হিসেবে ব্যবসা করার নিয়ত আছে ইংশাআল্লাহ। স্বপ্ন: ইচ্ছে আছে এতীমদের জন্য ও বৃদ্ধাশ্রমে যারা থাকেন সামর্থ্য অনুযায়ী তাদের জন্য কিছু করার ইংশাআল্লাহ। এমনভাবে চলা যেনো আল্লাহ আমার ও আমার জীবনসঙ্গীর উপর সন্তুষ্ট হোন এবং সিরাতুল মুস্তাকিম এর পথে থাকতে পারি। পরবর্তী প্রজন্মকে ইসলামের পথে পরিচালনা করা। বিয়ে কম খরচে ও সুন্নাহ মাফিক করতে চাই। কারণ এতেই বরকত ইংশা আল্লাহ। বিলাসীতা ব্যাতীত স্ত্রীর মিনিমাম ব্যাসিক নিডস পূরণ করা ও দ্বীনি/ পর্দা পরিবেশ দেয়ার সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ। আহলিয়া কে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখা ও সামর্থ যখন হবে তখন হজ্জ পালন করা আমার অন্যতম ড্রিম (যদি সেদিন পর্যন্ত বেঁচে থাকি ইংশাআল্লাহ)। আমরা কেওই ১০০% পার্ফেক্ট নই। যথাসম্ভব সুন্নাহ মেনে চলার চেষ্টা করি এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রিয় নবী (সা:) এর সুন্নাহ অনুসরণ করতে চাই। বি:দ্র: কখনো হারাম রিলেশন এ জড়াই নি এবং জীবনসঙ্গীর ক্ষেত্রেও তেমন আশা রাখছি। আর সেই সাথে যারা উচ্চাভিলাষী তারা এই বায়োডাটা কাইন্ডলি এড়িয়ে যাবেন। যদি বায়োডাটা পছন্দ হয় তখন ইস্তেখারা করে যোগাযোগ করবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা,টুপি। খুব কমই প্যান্ট শার্ট পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আছে। কখনো শেইভ করি নি। ৭ বছর যাবৎ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ। রিযিকের মালিক একমাত্র আল্লাহ। আমরা কেবল চেষ্টা / মেহনত করতে পারি। আল্লাহ তা'আলা যেখানে-যতটুক রিযিক রেখেছেন তাতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ এবং জীবনসঙ্গীও তেমন মানসিকতার হবেন সেটাই আশা করি ইংশা আল্লাহ। বর্তমানে আমার মাস্টার্স এর থিসিস সেমিস্টার বাকি আছে ও পাশাপাশি বিসিএস সহ অন্যান্য ৯ম/১০ম গ্রেড গভ: জবে সুইচ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে ফ্রি টাইম পাওয়াটা টাফ। এমন কাওকে চাই যিনি এ ব্যাপারে সাপোর্টিভ হবেন।
মাসিক আয় স্কুলে এখনো জয়েনিং ডেট দেয় নি। বাদ বাকি বাড়ি / দোকান ভাড়া থেকে যা আয় হয় আলহামদুলিল্লাহ দিন চলে যায়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বী, আমি চাই দ্বীনি পড়াশোনা আজীবন কন্টিনিউ করুক। ঘরে একটা লাইব্রেরী থাকবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আমি নিজে গায়রত ওয়ালা পুরুষ হিসেবে কখনোই চাইবো না আমার আহলিয়াকে অন্য কোনো ননমাহরাম দেখুক বা কন্ঠ শুনুক। যদি ১০০% পর্দা মেইনটেইন করতে পারে ও ননমাহরাম এর উপস্থিতির আশংকা না থাকে ও ভবিষ্যৎ এ সন্তানদের দায়িত্ব পালনে ব্যাঘাত না ঘটে সেক্ষেত্রে পরামর্শ সাপেক্ষে বিবেচনাযোগ্য।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের বাড়িতে ইংশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর হুকুম, ও সুন্নাহ। ফিত্নার পরিবেশ থেকে বাঁচতে ও আদর্শ ইসলামিক পরিবার গঠন করার জন্য। আদম (আ:) কে জান্নাতের নিয়ামতের মধ্যে রাখার পরও যেখানে হাওয়া (আ:) এর প্রয়োজনীয়তা সেখানে আমরা তো সাধারণ বান্দা কেবল।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৫'১-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এসএসসি
জেলা ঢাকা বা আশেপাশের জেলা। তবে বাকি সবকিছু ঠিক থাকলে দূরে হলেও সমস্যা নেই ইংশাআল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহভীরু, ইসলামিক বিধান পালনে কোনো ছাড় দেন না এমন। সত্যবাদী, অহংকারমুক্ত, গীবত করেন না,অল্পে তুষ্ট, মিতব্যয়ী রেসপন্সিবিলিটির ক্ষেত্রে সচেতন, অনলাইন ও অফলাইন এ ননমাহরাম থেকে দূরে থাকেন। ১০০% পর্দা মেইনটেইন করেন। কুরআন ও হাদীস নিয়মিত পড়া। সাহাবীদের জীবনী ধারন করার চেষ্টা করা, মুরব্বিদের সম্মান করেন ও ছোটদের স্নেহ করেন। দ্বীনি ইল্ম অর্জনে আগ্রহী। সকল বিষয়ে স্বামীর সাথে পরামর্শ করার মানসিকতা। যেকোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্যের পরিচয় দেয়া। স্বামীর হক্ব এর ব্যাপারে সচেতন ও সম্পদ আমানত মনে করে রক্ষণাবেক্ষন করা। সর্বোপরি স্বামীকে মেনে চলার সিফত। আর রান্নার ব্যাপারে জানা থাকলে ভালো, না পারলেও পরবর্তীতে শেখার আগ্রহ থাকা। ভবিষ্যৎ সন্তানদের জন্য নিজেকে আদর্শ মা হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত থাকা
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গাজীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12162

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2888

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5924

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4276

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3529

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4627

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন