Profile

বায়োডাটা নং : 8207

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: এটা এখন বলতে চাচ্ছিনা
বর্তমান ঠিকানা সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: এটা এখন বলতে চাচ্ছিনা
কোথায় বড় হয়েছেন? পড়াশুনার সুবাদে গ্রাম এবং শহর উভয়ই মিলিয়ে।প্রাথমিক পড়াশুনা নিজের জেলা শহরে,আর উচ্চমাধ্যমিক ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যাচেলর/সমমান: অর্থনীতি ( Economics)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফেনী সরকারি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য অনার্স ১ম ইয়ার, ফেনী সরকারি কলেজ। বিভাগ: ব্যবস্থাপনা।(ইউরোপ যাওয়ার প্রসেস চলমান,তবে একটু সময় লাগবে)। উচ্চ মাধ্যমিক ১ম বর্ষ। আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা,ফেনী।( উল্লেখ্য :আমরা ১ম তিনভাইবোনই পিঠাপিঠি। আমাদের মাঝে বয়সের পার্থক্য খুবই অল্প)।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোনঃকওমী মহিলা মাদ্রাসায় মিজান(৬ষষ্ঠ) জামাতে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা ১/ বড় চাচা: শিক্ষক ছিলেন মাধ্যমিক স্কুলের। ২/ মেজো চাচা: মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক। ৩/সেজো চাচা:দাখিল আলিয়া মাদ্রাসার শিক্ষক। ৪/ চতুর্থ চাচা: ঢাকায় প্রাইভেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমান স্ট্রোক করায় কর্মবিরতিতে আছেন। ৫/ছোট চাচা: উচ্চমাধ্যমিক স্কুলের হুজুর শিক্ষক হিসেবে কর্মরত। আমার দাদা প্রাইমেরী স্কুলের প্রধান শিক্ষক ছিলেন,পাশাপাশি মসজিদের ইমাম ছিলেন। মামা: ১জন: ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ , আল্লাহ তায়ালা আমাদের প্রয়োজনের থেকে বেশিই দিয়েছেন।এলাকায় আমাদের অনেক জায়গা জমি রয়েছে ।আমার বাবা আমাদের চলার মত অর্থ সম্পদ রেখে গেছেন। ( এলাকায় খোঁজ নিতে আসলে জানতে পারবেন।ইন শা আল্লাহ। এখানে কিছু বিষয় আরেকটু ক্লিয়ার করতে চাই। রাসুল (স:) এর হাদিসের মতে মানুষ সাধারণ ৪ টি জিনিস দেখে বিয়ে করে। ১/ সম্পদ ২/রূপ-সৌন্দর্য ৩/বংশমর্যাদা ৪/দ্বীনদারী। এখানে দ্বীনদারীতার ব্যাপারে আমি কিছু বলতে চাইনা।কারন এগুলা যেহেতু আমল সম্পর্কিত।এটা এলাকায় আমার ব্যাপারে খোঁজ নিতে আসলে জানতে পারবেন,আমি মেয়ে হিসেবে কেমন। তবে,আমি একজন প্র্যাক্টিসিং মুসলিমা। আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য চেষ্টারত।এছাড়া বাকি ৩টা বিষয়ের নিয়ামত আল্লাহ তায়ালা আলহামদুলিল্লাহ আমাকে দান করেছেন। কেউ যদি আমার কমতির কথা বলেন তাহলে শুধু আমার বাবা নেই এটাই আমার কমতি। এখন আল্লাহ তায়ালা যদি তার কোনো বান্দাকে তার মেহমান হিসেবে ডেকে নেয় এটায় তো আমার হাত নেই। কেউ হয়ত ভাবতে পারেন,আমার যেহেতু বাবা নেই, বিয়ের পর পাত্রকে কি আমার পরিবার দেখতে হবে কিনা,এ ব্যাপারে দরকার হলে লিখিত দস্তখত নিতে পারেন,এমন কোনো দায়িত্ব নেওয়ার কথা আপনাকে কল্পনাও করা লাগবে না,এ ব্যাপারে আমি কথা দিতে পারবো । কারণ, আমাদের চলার মত সম্পদ আমার বাবাই রেখে গেছেন। ঢাকায় পরিচিত ব্যবসায়ীর কাছে আমাদের টাকা বিনিয়োগ করা আছে। সেখান থেকে আমাদের প্রতিমাসেই ভালো পরিমানে ইনকাম আসে। আর আমার ভাই বড় জন ইন শা আল্লাহ দ্রুতই ইউরোপ চলে যাবে।ও ইউরোপ চলে গেলে আল্লাহ চাইলে আমরা শহরে উঠে যাবো এ নিয়ত। এখন মানুষ মুখে দ্বীনদারীতা খুজতেছি বললেও, আসলে সবাই মেয়ের বাপের টাকা দেখেই বিয়ে করতে চায়। আর আমার বাবা নেই এটা যাদের কাছে মুখ্য বিষয় , তারা দয়া করে আমার বায়োডাটা কিনবেন না। এই বিষয়ের জন্য কেউ আমাকে ছোট এবং অবজ্ঞার নজরে দেখলে শুধু আমি নই,স্বয়ং আল্লাহই নারাজ হবেন । এ দুনিয়াতে কেউই চিরকাল থাকে না।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের নিজেদের সম্পূর্ণ একক বাড়ি।বাইরে বাউন্ডারি হওয়ার যথেষ্ট সুন্দর পর্দার পরিবেশ রয়েছে। আমার মাহরাম গায়রে মাহরাম মেনে চলতে কোনো সমস্যা হয়না। পরিবারের সবাই নামাজ কালাম, রোজা এগুলা পালন করে। কিন্তু হারাম গাইরে মাহরাম মেনে চলার ক্ষেত্রে একটু কমতি আছে।অর্থাৎ আত্মীয়স্বজনদের মধ্যে গাইরে মাহরামের সাথে শালীনভাবে দেখা দেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ২০১৮ সাল থেকে।আমার জানামতে আমি ছোট থেকে নামাজ পড়তাম, আব্বু আম্মু কঠোর ছিলো নামাজের বিষয়ে এবং কুরআন শিক্ষা নিয়ে।আমি নামাজ কখনোই পুরোপুরি ছাড়িনি।দ্বীনের বুঝ আসার আগেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেস্টা করতাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এটা নির্দিষ্টভাবে ভাবে প্রতি সপ্তাহেই যে হয় এমন না।মাসে হয়ত ২,৩ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি।আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা এককথায় আল্লাহর একত্ববাদ অর্থাৎ তাওহিদের সম্পূর্ণ বিপরীত।তাই আমি শিরককে ঘৃণা করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ইসলামিক বই পড়েছি। এভাবে অবশ্যইপাঠ্য বইয়ের নাম বললেও ৩ এর অধিক হয়ে যাবে। ১/ নেদায়ে তাওহীদ ২/ আর রাহিকুল মাখতুম ৩/ রাহে বেলায়াত ৪/হৃদয়ের দিনলিপি ৫/ তৃতীয় বিশ্বযুদ্ধ মাহাদি ও দাজ্জাল ৬/ সাহাবীদের ইমাম দীপ্ত জীবন ১ও ২খন্ড ৭/ অনেক আঁধার পেরিয়ে ৮/ইসলামকে জানতে হলে
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১/ শাইখ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ২/ মাওলানা আব্দুল মালেক সাহেব ৩/ মুস্তাকুন্নবী দা:বা ৪/ শাইখ তামিম আল আদনানি ৫/ শাইখ আহমাদুল্লাহ ৬/হারুন ইযহার (এক কথায় আমার কাছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তাওহীদবাদী সব আলেমগণ আমার পছন্দ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন রান্নাবান্না আলহামদুলিল্লাহ পারি তাই রান্না করাটা আমার পছন্দের তালিকায় আছে। পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকা পছন্দ। কিতাব পড়া ও কিতাব নিয়ে জানা এবং নতুন কিতাব সংগ্রহ করার প্রতি বেশ ঝোঁক আছে।নতুন নতুন জায়গা ঘুরতে যাওয়া পছন্দ কিন্তু সফর ভালো লাগে না আবার । দ্বীনদার কিন্তু ছোট ও নিচুমানুসিকতার মানুষ নেককার হলেও এদের সাথে মিশতে ভালো লাগে না।উদার মনের মানুষ পছন্দ করি। আমি কখনোই নিজ থেকে কারো সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করিনা,কেউ আমার সাথে এমন করলে আমি বিরক্ত হই, কষ্ট পায়, অভিমান চলে আসে সহজে।। নিজের শখ আর স্বপ্ন নিয়ে আপাতত বলতে চাচ্ছিনা।এটা যার সাথে বিয়ের কথাবার্তা আগাবে তাকে বলা হবে, ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আমি ২০২০ থেকে পরিপূর্ণ পর্দা মেনে বাইরে যাওয়া হয়। বোরকা, হিজাব নিকাব,হাত মুজা, পা মুজা।এগুলা সবসময় কালোই পরিধান করি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০,এর আগে এমনে কঠোর পর্দা না করলেও, বাইরে যেতে বোরকা হিজাব পড়তাম।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি,আলহামদুলিল্লাহ কঠোরভাবে মানার চেস্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না,তবে এমনে তালিমে যাওয়া হত, বাড়ির আশপাশে কখনো আল্লাহওয়ালা আলেমদের এসলাহি বয়ান হলে সেখানে যেতাম। বিশেষ করে মুস্তাকুন্নবীর হুজুরের এসলাহি বয়ানে কয়েকবার গিয়েছি আর আনিসুর রহমান আশ্রাফী সাহেবের বয়ানে যাওয়া হইছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ নেই।এমনে পড়াশুনার পাশাপাশি ২টা মেয়েকে পড়াই। আমার কাছে এসেই পড়ে।
মাসিক আয় আমার নিজের হাত খরচের জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি যেহেতু মেয়ে মানুষ তাই আমার জীবনে চলার জন্য একজন হালাল অভিভাবক+ উত্তম মাহরাম খুবই প্রয়োজন।যে আমার দায়িত্ব নেবে, এক কথায় আমার গাইডলাইন হবে।তাছাড়া আমি কোনো নারীবাদী মেয়ে না,তাই আমার কাছে মনে হয় বিবাহ ছাড়া জীবন যতই গুছানো হোক না কেন,কেমন যেন অগোছালোই থেকে যায়।এছাড়া বিয়ে সব নবীদের সুন্নাহ, তাছাড়াও দুনিয়ার বুকে একটা উত্তম (নসল)বংশধর রেখে যাওয়া,যারা আমার জন্য সদকায়ে জারিয়াহর মাধ্যম হবে এই তামান্না তো কম বেশি সবার থাকেই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-31
উচ্চতা ৫''৬-৫''১১
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স সমমান / কওমী হলে হাফেজ / দাওরা
জেলা যেকোনো।সবকিছু পছন্দনীয় হলে জেলার বিষয়ে ছাড় দেওয়ার মনমানুসিকতা আছে। তবে পছন্দের জেলার তালিকায় ফেনী,চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা,সিলেট ইত্যাদি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্র, ব্যবসায়ী, প্রকৌশলী, ডাক্তার, প্রবাসী, সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চমধ্যবিত্ত /উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
''নিশ্চয়ই আমার নামায, আমার ইবাদত ও আমার জীবন-মরণ সবই আল্লাহর জন্য, যিনি জগতসমূহের প্রতিপালক।" সুরা আনআমের ১৬২ নাম্বার আয়াত যেন উনার বাস্তব জীবনের প্রতিচ্ছবি হয়। হালাল রুজি, বিনয়ী আচরন, নরম মনের। সামান্য রাগী স্বভাব হলেও সমস্যা নেই। রাগ করার বিষয়ে রাগ করাটা অপরাধ মনে করিনা, বরং তখন না রাগ হওয়াটাই অস্বাভাবিক। তবে সেটা সীমের মধ্য হওয়া। দ্বীনদার সার্কেল ও আল্লাহ ওয়ালা আলেমদের সাথে উঠাবসা আছে এমন কেউ। দ্বীনের দায়ী, উম্মাহর দরদওয়ালা, ফিকিরবান কারো মাহরাম হওয়া আমার জন্য পরম সৌভাগ্য। উদার মানুসিকতার অধিকারী। ১৬ আনায় কানায় কানায় পরিপূর্ণ কেউই তো হয়না। তবে ভয়ংকর অতীতওয়ালা, লেবাসী কেউই আমি অধমকে প্রস্তাব দিবেন না দয়া করে। এর মানে এই না যে, আপনাকে আমি হেয় চোখে দেখছি বা ঘৃণা করছি। কোনো আদম সন্তানই গুনাহবিহীন হয়।হ্যাঁ, হয়ত আপনি এখন তাওবা করে আল্লাহর প্রিয় মাকবুল বান্দাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। তবুও আমি যেহেতু এ বিষয়ে ছাড় দিতে পারবো না, তাই আগেই উল্লেখ করে দিচ্ছি। ভুল মনে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সোনাগাজী এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12132

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7561

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5004

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10209

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7261

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8599

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সোনাগাজী, ফেনী, চট্টগ্রাম
ফেনী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন