Profile

বায়োডাটা নং : 8195

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জিনজিরা
বর্তমান ঠিকানা সাভার, ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জিনজিরা
কোথায় বড় হয়েছেন? সাভারে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া গাফুরিয়া কাশেফুল উলুম মাদরাসা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে একটা মাদরাসা ও মসজিদের প্রধান ছিলেন। এখন রিটায়ার্ড। সেই সাথে আমাদের ২টি ব্যবসা প্রতিষ্ঠান। একটি থেরাপি সেন্টার, অন্যটি দোকান। যেটা আমাদের সাথে সাথে বাবাও দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই হাফেজ মাওলানা মুফতি, এখন দুটি মাদরাসার সিনিয়র শিক্ষক। বিবাহিত, এক ছেলের বাবা। আমি মেঝো আর ছোট ভাই সবার ছোট ৮ বছর, মাদরাসায় পড়ে।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য বড় বোন আমার ৪ বছরের ছোট, সে আমার পরের। মাওলানা শেষ করেছে, বিবাহিত এক ছেলের মা। ছোট বোন, বড় বোনের পরের। এখন মাদরাসায় পড়ে। অবিবাহিত
চাচা মামাদের পেশা দুই মামা, বড় মামা ফরিদপুর পৌরসভার দায়িত্বশীল অফিসার ও ছোট মামা কলেজ টিচার বাপ-চাচারা ৮ ভাই, শুধু সেজো জন মাদরাসায় কাফিয়া পর্যন্ত পড়েছেন, বাকি সবাই মাদরাসা থেকে শেষ করেছেন। ১ম মাওলানা ২য় হাফেজ মাওলানা (বাবা) ৩য় কাফিয়া পর্যন্ত ৪র্থ মাওলানা, মুফতি ৫ম হাফেজ মাওলানা ৬ষ্ঠ হাফেজ মাওলানা ৭ম হাফেজ মাওলানা মুফতি ৮ম হাফেজ মাওলানা সবাই একেক জায়গায় কর্মরত
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ মূলত আমার দাদার বাড়ি ছিল ফরিদপুর বোয়ালমারী, সেখান থেকে আমার সাভারে চলে এসেছি ২০০৪ এ, সেই থেকে সাভারে। এখানে ৬ শতাংশ জমিতে বাড়ি করেছি। আর বাড়িতে ১০০+ শতাংশ জমি আছে কিন্তু সেগুলো বণ্টন হয়নি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। সবাই দ্বীন বোঝে, মাহরাম নন-মাহরাম মেনে চলে। পর্দার পরিবেশ বাপ-চাচা সবার পরিবারেই আছে, আর পর্দার ব্যপারে একটা শক্ত চাপও আছে যেটা উপেক্ষা করাও কঠিন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ এতো সুব্যবস্থা করেছেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ পড়ি, হয়তো বালেগ হবার পর কখনোই ছাড়া হয়নি আল্লাহু আ'লাম
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয়না, তবে হটাৎ কোন ভুল বশত যদি হয়। কিন্তু স্বাভাবিক ভাবে হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জ্বী না তেমন কোনো সমস্যা নেই
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আখড়া (বর্তমানে অধিকাংশেই শিরকি কার্যক্রম হয় এসব যায়গায়, সেই দৃষ্টিকোন থেকে)
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আররাহিকুল মাখতুম, সিরাতে ইবনে হিশাম, হিজাব আমার পরিচয়, ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, শেকড়ের সন্ধানে, চিন্তাপরাধ, প্যারাডক্সিকাল সাজিদ, মিশন ইসলাম, বিবাহ পাঠ, আরব্য রজনীর নতুন অধ্যায় ও সাম্রাজ্যের ত্রাস ইত্যাদি। আমাদের পারিবারিক পাঠাগারও রেয়েছে। যদিও বই মানুষকে পড়তে দিয়ে অন্তত শত খানিক বই হবে হারিয়েছি। আল্লাহই ভালো জানেন।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ সালেহ আল মুনাজ্জিদ, শায়েখ আহমাদুল্লাহ, শায়েখ আতিক উল্লাহ, শায়েখ জসিম উদদীন রাহমানী, শায়েখ আব্দুল মালেক হাফিজাহুমুল্লাহ এছাড়াও বর্তমান প্রজন্মের যারা আছেন, আব্দুল্লাহ আল মাসুদ, হাফেজ আল মুনাদী, ইমরান রায়হান, ইফতেখার সিফাত, আসিফ আদনান, আবু তহা আদনান, জাকারিয়া মাসুদ প্রমূখ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সবার আগে আমি আমার স্বপ্নের কথাই বলি, আমি এমন একটা পরিবার চাই যে পরিবারে জন্ম নেবে ওমর, খালিদ, উসমান, আলি, তালহা, যোবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ,দুই বীর কিশোর সাহাবী মায়ায-মুআওয়ায কিবা তারিক, মুসা সালাহউদ্দিন, রুকনুদ্দিন, মুহাম্মাদ বিন কাসেম, ঘুরী,গজনভী আর তিতুমীরের মতো বীর, যারা বীরত্ব, নেতৃত্ব, দান-সাদাকা, মহানুভবতা, উদারতা, বিচক্ষণতা ইত্যাদির মতো সুমহান গুণে গুণান্বিত হবে। আমার সবচে বড় শখ দান-সাদাকা, খাবারের প্রতি ঝোক-শোক ছোট থেকেই অনেকটা কম, তবে মানুষের কাজে সহযোগিতা করতে, মানুষদের সৎ পরামর্শ দিতে ভালো লাগে তবে বইয়ের প্রতি ঝোঁক একটু বেশিই,ছোট বেলায় নাস্তার টাকা জমিয়ে বই কেনার কারণে তিরস্কার শুনবার ইতিহাস অনেক দীর্ঘ। আমি মানুষকে পজিটিভ কিছু বলতে, সাহস যোগাতে, দ্বীনের ব্যপারে অনুপ্রাণিত করতে পছন্দ করি। বিপরিতে লজ্জাজনক শব্দ, আচরণ কিবা অশ্লীল ভাষা, রুক্ষ আচরণ, ক্ষমা না করা, দ্বীনের ব্যপারে গাফেল থাকা, শুধুই পরিবার-কেন্দ্রিক চিন্তা করা, উম্মাহর বড় বড় সমস্যা সমাধানের চেষ্টায় কোনো ফিকির না রাখা লোকদের আমি পছন্দের তালিকায় রাখতে পারিনা। আমার রাগ আছে কিন্তু ধৈর্য ক্ষমতা আল্লাহর ইচ্ছায় আরো বেশি, আত্মমর্যাদা-বোধ, শালীনতা-বোধ, উদারতা-বোধ আমার মায়ের ভাষ্যমতে আমার কিনা একটু বেশি। আমাকে কেও যদি আমার আত্মমর্যাদা বোধে আঘাত দেয়, তখন হয়তো, সবর করি কিন্তু আমার ভেতরটায় আগুন ধরে যায়। কোন ভাবেই এটা ভেতর থেকে মেনে নিতে পারি না। তবে আমি দ্বীনের পক্ষে মজলুম উম্মাহর পক্ষে এবং মুজাহিদদের পক্ষে কথা বলতে ভালোবাসি। বি:দ্র: এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি, ২০২০/২০২১ সালের সময়ে আলেমদের মূর্তি বিরোধী আন্দোলন ও মোদী বিরোধী আন্দোলনের সময় আমি আন্দোলনে যোগ দিয়েছিলাম এবং fb তে লিখালিখি করেছিলাম, যেগুলো গোয়েন্দাদের দৃষ্টিও এড়ায়নি। ফলে ওরা আমাকে ০৮/১২/২০২১ সালে অ্যারেস্ট করে ১২দিন গুম রাখে। পরে জেলে ভরে। এভাবেই ৩০ মাস /২.৫০ বছর পর জামিন পাই। বর্তমানে সেই মামলা ঢিশমিশ করতে কাজ চলমান আছে। তারপরও বলি যদি আপনি উম্মাহর প্রতি দরদী না হন, কিবা এবিষয়ে যদি ভয় পান তবে আপনার প্রতি আমার আবেদন, আপনি আপনার নিরাপদ জোনে ফিরে যান,সেটাই নিরাপদ। আমি আজও মনে করি, আমার মূর্তি বিরোধী আদর্শিক অবস্থান ও মোদী বিরোধী আদর্শিক অবস্থান আজও আগের মতোই এবং সঠিক। ইনশাআল্লাহ
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি পায়জামা বা কখনও কখনও গেঞ্জি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বী আছে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ, কখনও কাটা হয়নি
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী এটা খুব সতর্কতার সাথে মেনে চলি, আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী, ইনশা আল্লাহ, এ ব্যপারে আমি খুব শক্ত ও কঠোর বলেই আমার মনে হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আল্লাহ বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ফ্রিতে যুবকদের মাঝে দাওয়াতি কাজটাই করা হয়। চাই দ্বীনের জন্য আরও অনেক কিছু করতে। আল্লাহ সহজ করুন আমিন।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে একজন প্রফেশনাল রুকইয়াহ শরইয়াহ & হিজামা থেরাপিস্ট। ও "Masnoon Point Ruqyah & Hijama Centre" এর ফাউন্ডার। আল হামদু লিল্লাহি
মাসিক আয় ১৮০০০৳ +
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ, পরিপূর্ণ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? মেয়ের ইচ্ছে তবে সেটা অবশ্যই দ্বীনের স্বার্থে। কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার ব্যপারে আগ্রহী না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কোনো ভাবেই না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সাভারে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? এমন কোন কিছু আদান-প্রদানকে আমি ও আমরা হারাম মনে করি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? কারো জন্য এটা শখ, কারো জন্য এটা ফরজ দায়িত্ব আদায় বা সুন্নত আদায়। আর আমি মনে করি যদি বিয়ের দ্বারা কোন সুমহান নিয়ত না থাকে, তবে এটার মাধ্যমে ফরজ দায়িত্ব আদায় হতে পারে কিন্তু উম্মতের ভাগ্যের কোন পরিবর্তন হবে না। উম্মতের ভাগ্যের সূর্যোদয়, সে দূর পরাহতই থেকে যাবে। আমি এমন একজন জীবন-সঙ্গিনী চাই,যে কিনা উম্মতের জন্য আমার প্রতিটি চিন্তা-ভাবনা বা যেকোন উদ্যোগে আমার সাথী হবে। আমাকে সাহস দেবে, অনুপ্রেরণা দেবে। যে আমাকে এমন সন্তানের মুখ দেখাবে, যারা বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারে কদম বাড়াবে এবং ইতিহাসকে সাক্ষী রেখে বিজয় ছিনিয়ে আনতে অগ্রদূত হবে। ইনশাআল্লাহ যাদের তৃষ্ণা হবে আল্লাহর দ্বীন পরাজিত দেখার যন্ত্রণা আর পরিতৃপ্তি হবে দ্বীন বিজয়ের জিহাদে দাপিয়ে বেড়ানোর প্রেরণা। যারা হবে ইমাম মাহদির হাতে প্রথম বায়াত নেয়া সেই ৩১৩ জনের অংশ। সরাসরি বা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার মাধ্যমে। আল্লাহ সহজ করুন আমিন। সুতরাং জিহাদের তাড়না রাখে এমন মেয়েই চাই, যে মুজাহিদদের ভালোবেসে সব উজাড় করে দিতে প্রস্তুত। এর বিপরীতে যদি জিহাদ ও মুজাহিদদের ভালোবাসে এমন মেয়ে না পাই তবে প্রয়োজনে বিয়েই করবো না। আল্লাহ সহজ করুন আমিন!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫.০+ যাই হোক তবে ৫.৪ এর উপরে না
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল (নূন্যতম "ইন্টার") বা মাদরাসা (নূন্যতম "শরহে বিকায়া"), তবে জেনারেল থেকে দ্বীনের পথে এসেছে এমন করো প্রত্যাশায় আছি। ইনশাআল্লাহ
জেলা ঢাকা বা ফরিদপুর হলে ভালো হয়। অন্তত ঢাকার হলে ভালো হয়। তবে যেখানেই হোক যদি মেয়ে ঢাকা, সাভারে থাকতে অসুবিধা বোধ না করে তবে আশা করি আপত্তি থাকবে না।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট, ঘরকন্যা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আবশ্যক কিছু বৈশিষ্ট্য চাই, ১। দ্বীনদার, যে নিজে দ্বীন শিখবে, প্র্যাক্টিস করবে এবং নিজের সাথীকে পুশ করবার সৎ সাহস রাখবে, তবেই বন্ডিং ভালো থাকবে। ২। গায়রোতবোধ, যা সমস্ত ভালো গুণকে সৌন্দর্যমণ্ডিত করে, এটা এমন যেটা তার সাথীকেও তার প্রতি দায়বদ্ধ রাখে। ৩। হালাল ইনকাম, হালাল রুজিতেই যে সন্তুষ্টি প্রকাশ করবে।হালাল ইনকামের ব্যপারে নিজের সাথীকে যে জবাব দিহি করার সৎ সাহস রাখবে। ৪। হালাল ইনকাম বাড়ানোর ব্যপারে যে অনুপ্রেরণা দেবে কিন্তু বিলাসিতার ব্যপারে থাকবে কঠোর, যে দানের ব্যাপারে থাকবে মুক্ত হস্ত আর উদার, মেহমানদারিতে থাকবে অতুলনীয়,যে তার হালাল ইনকাম অথচ বিলাসিতামুক্ত জীবন-যাপন দ্বারা সমাজের অন্যান্য নারীদেরকে ইনফ্লুয়েন্স করার ক্ষেত্রে হবে দুর্দান্ত শিক্ষিকা। ৫। তার থাকবে মাতৃত্বের প্রতি অসম্ভব গুরুত্ব স্নেহ-মায়া, বাচ্চাদের সাথে হাসি মুখো আচরণ হবে তার গুণ ও সৌন্দর্যেরই অংশ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সাভার এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1388

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12037

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5584

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6838

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3866

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিপত্নীক
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9079

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সাভার, ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন