| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জি আলহামদুলিল্লাহ পরি ৫ বছর যাবৎ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সপ্তাহের ব্যপারে বলা মুশকিল তবে মাসে দুই একবার হয় । |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি আলহামদুলিল্লাহ পরি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ নেই
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর রাহীকুল মাখতুম, আকাশের ওপারে আকাশ, বিয়ে অর্ধেক দ্বীন, বিয়ে, বিয়ের আগে, বিবাহ পাঠ, নফস যে ভাবে ধোঁকা দেয়, দোয়া কবুলের গল্প গুলো , আলোর কাফেলা ,মা মা মা এবং বাবা , আই লাভ ইউ ,আর রাহকুল মাখতুম ,ইমাম, নামাজে মন ফেরানো , দরবিশ , নজরের হেফাজত ,আসমান ,নফসের বিরুদ্ধে লড়াই ,বেলা ফুরাবার আগে, ফজর আর করবোনা কাযা ,অ্যানিমেল ফার্ম ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ. , শায়খ জসিম উদ্দিন রাহমানির (হাফি.), শায়খ মাহমুদ বিন কাসিম (হাফি.),শায়খ আব্দুল কাইয়ুম (হাফি.) ইন্জিনিয়ার এনামুল হক চৌধুরী (হাফি.) হাকপন্থী অন্যান্য ওলামায়ে কেরাম।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
বিসমিল্লাহির রাহমানির রাহিম। “আমি জিন্ন এবং মানুষকে আমার ইবাদাতের জন্য সৃষ্টি করেছি।” [সূরা আয-যারিয়াত, আয়াত: ৫৬] আল্লাহ আরো বলেন, “তোমরা কি ধারণা করেছ যে, আমি তোমাদেরকে এমনিই সৃষ্টি করেছি? আর তোমরা আমার দিকে প্রত্যাবর্তিত হবে না?” [সূরা আল-মুমিনূন, আয়াত: ১১৫] আল্লাহ আরো বলেন, “মানুষ কি ধারণা করে যে, তাদেরকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে?” [সূরা আল-কিয়ামাহ, আয়াত ৩৬] আল্লাহ স্পষ্ট বলেছেন আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। চেষ্টা করি নিজেকে পরিপূর্ণ ভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি হতে । - বই পড়তে খুব পছন্দ করি। - সহীহ সুদ্ধ কোরআন তেলাওয়াত শুনতে পছন্দ করি ভাইরাল মার্কা তথা কথিত সুরে কোরআন তেলাওয়াত শুনি না। -কল-হল মুক্ত শান্ত পরিবেশে থাকতে ভালো লাগে। -গান বাজনা একদমই পছন্দ করি না আসে পাশে কেউ গান বাজালে মাথা গরম হয়ে যায়। - দ্বীন দার বন্ধু ছাড়া বাকি সব বন্ধুদের থেকে দূরে থাকতে পছন্দ করি। -শর্টকাট কথা বলতে পছন্দ করি বেশি কথা ভালো লাগে না। - দুনিয়া থেকে বিমুখ আখেরাতের প্রতি আকৃষ্ট হতে পছন্দ করি সেই অনুযায়ী আমলের চেষ্টা করি। -রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন যাপন করতে চেষ্টা করি। যেন আখিরাত হাতছাড়া না হয়। -পিতা মাতার প্রতি সজাগ থাকার চেষ্টা করি। -এক কথা বার বার শুনতে অপছন্দ করি। - মনের মধ্যে সব সময় পজেটিভ চিন্তা বজায় রাখার চেষ্টা করি। - কেউ দুঃখ কষ্ট দিলে সহজেই তা ভুলে যাই আলহামদুলিল্লাহ। সবার প্রতি বিশ্বাসী হয়ে থাকতে চাই। এক কথায় পরিপূর্ণ আত্মসমর্পণ কারি হওয়ার চেষ্টা করি। আখিরাত মুখী যত ভালো কাজ আছে যা আমাকে আমার গন্তব্যে পৌঁছে দিবে সে অনুযায়ী চলার চেষ্টা করি। আমার আখিরাত আগে দুনিয়া পরে,, তথাকথিত দ্বীন দার নয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন রেখে গেছেন ঐ দ্বীন পালন কারি হিসেবে জেন আল্লাহ আমাকে কবুল করেন। ইসলামের সকল বিধিনিষেধ যেন ঠিক মত আদায় করতে পারি সেই চেষ্টাই করি। সব সময়ই হালাল -হারাম মেনে চলার চেষ্টা করি। আমার চূড়ান্ত লক্ষ্য আখেরাত আল্লাহর রহমতে যেন হিসাব ছাড়া জান্নাতে যেতে পারি - শিরক বিদআত থেকে দূরে থাকি।
|