Profile

বায়োডাটা নং : 8160

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2006
উচ্চতা ৫′ ১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: আদমজীনগর, কদমতলী পশ্চিমপাড়া, বাইতুল আশা জামে মসজিদ সংলগ্ন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
বর্তমান ঠিকানা , নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ভূমিপল্লী, চিটাগাংরোড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ
কোথায় বড় হয়েছেন? আদমজীনগর, কদমতলী, নারায়ণগঞ্জ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Hon's in Islamic Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারী তোলারাম কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ১ম
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারী চাকুরীজিবী, Community Organizer এলজিইডি (রিটায়ার্ড)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই Bsc Engineering এ পড়ছে। ৪র্থ বর্ষে আছেন। আর জব করছেন JK Lifestyle এ ক্রিয়েটিভ কপিরাইটার হিসেবে। (অবিবাহিত)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন বিবাহিত। তিনি বর্তমানে BIRDEM 2 Mother and Child Hospital-এ সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন।
চাচা মামাদের পেশা Paternal: আমার বড় চাচা আমাদের গ্রামের একজন সম্মানিত ইমাম ছিলেন। তিনি ২০২৩ সালে ইন্তেকাল করেন। আর মেঝো চাচা গ্রামের বাড়িতে বসবাস করেন এবং নিজস্ব জমিতে কৃষিকাজ করেন। ছোট চাচা পরিবারসহ গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। সেখানে তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। Maternal: আমার বড় মামা কিছুদিন পূর্বে ইন্তেকাল করেন। তিনি মোবাইল অ্যাকসেসরিজের ব্যবসা করতেন। তবে গুরুতর অসুস্থতার কারণে প্রায় ২–৩ বছর ধরে তিনি কোনো পেশায় নিয়োজিত নেই। বর্তমানে লিজকৃত জমি থেকে আয় আসে এবং তাঁর দুই ছেলেও উপার্জনক্ষম আলহামদুলিল্লাহ। আমার দ্বিতীয় মামা কাপড়ের ব্যবসার সঙ্গে জড়িত। আদমজী বাজারে তাঁর নিজস্ব দোকান রয়েছে। তৃতীয় মামাও একজন ব্যবসায়ী। তিনি RFL fittings-এর ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। মিরপুর-১ এ তাঁর দোকান রয়েছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা একটি অত্যন্ত সম্ভ্রান্ত মধ্যবিত্ত পরিবার। এতদিন বাবা একাই আমাদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, তবে আলহামদুলিল্লাহ বর্তমানে আমিও চাকরিরত আছি এবং পরিবারে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি। ২০০৩ সালে বাবা ঢাকার কদমতলীতে একটি জমি কেনেন এবং ২০০৭ সালে সেখানে আমরা আমাদের নিজেদের থাকার জন্য একটি ছোট বাড়ি তৈরি করি। বাড়িটি তখন কোনো ভাড়ার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের বসবাসের জন্যই তৈরি করা হয়েছিল। ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আমরা সেখানেই সপরিবারে বসবাস করেছি। তবে উন্নত পরিবেশ ও সুন্দর পরিবেশের কথা বিবেচনা করে বর্তমানে আমরা ভূমিপল্লী আবাসিক এলাকার একটি রেনটেড ফ্ল্যাটে স্থানান্তরিত হয়েছি। আর আমাদের আদমজীর বাড়িটি ভেংগে এখন বিল্ডিং এর জন্য কাজ করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা: আমাদের এখন পরিকল্পনা হলো, আদমজীর বাড়িটিকে মজবুত ফাউন্ডেশন দিয়ে ভালোভাবে উঠানো যাতে সেখান থেকে আমরা একটা স্থায়ী ইনকামের সোর্স হয়। আপাতত দুইতলা পর্যন্ত করার সামর্থ্য আর ইচ্ছা আছে। তবে আমাদের ইচ্ছা আমরা ভূমিপল্লী আবাসিক এলাকাতেই থাকব, কারণ এই এলাকাটি আশেপাশের যেকোনো এলাকার তুলনায় অত্যন্ত নিরাপদ, শান্ত আর ইসলামিক ইনভাইরনমেন্ট ফ্রেন্ডলি। এখানে আগে শায়খ আহমাদুল্লাহ জুমা পড়াতেন। কিছুদিন হলো তিনি এখানের জুমার দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন তবে তার আপন ছোটভাই শায়খ মোহাম্মাদুল্লাহ এখনো এখানে ওয়াক্তিয়া নামাযের দায়িত্বে আছেন। গ্রামের সম্পত্তি: আলহামদুলিল্লাহ, বরিশালের উজিরপুরে আমাদের পৈতৃক গ্রামে বাবার বেশ কিছু পরিমাণের জমি রয়েছে। যদিও বর্তমান সময়ে সেগুলোতে কোনো চাষাবাদ করা হচ্ছে না, তবে আব্বু যেহেতু অবসরে আসছেন এখন তাই সেই জমিগুলো নিয়ে সুন্দর কিছু বাণিজ্যিক বা ব্যক্তিগত পরিকল্পনা করার ইচ্ছে আছে সামনে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের প্রতিটি সদস্যই নিয়মিত দ্বীন পালন করার চেষ্টা করেন। ছোটবেলা থেকেই বাবা-মা আমাদের ইসলামিক মূল্যবোধ, আদর্শ ও সুশৃঙ্খল জীবনযাপনে বড় করেছেন। কোনো অনাত্মীয় বা নন-মাহরাম আত্মীয়-স্বজনদের সাথে অবাধ মেলামেশা বা অহেতুক আড্ডা দেওয়ার সুযোগ আমাদের পরিবারে কখনোই ছিল না। আমার মা এবং বোন শরয়ী পর্দা বজায় করে চলেন। মাহরাম এবং নন-মাহরামের মধ্যকার যে ধর্মীয় সীমাবদ্ধতা তারা মেনে চলেন। আর আমার নিজের পরিবার বলে বলছিনা, আমার ফ্যামিলি আসলেই অনেক শান্ত আর ঝামেলামুক্ত পরিবার মাশাআল্লাহ। আমাদের ভাই বোনের মধ্যে যথেষ্ঠ আন্তরিকতা এবং সবাই সবার প্রতি হেল্পফুল এবং সবার সমস্যা সবাই বুঝার চেষ্টা করি। আমার বড় বোন এর কথা একটু বলি, তিনি পেশায় একজন নার্স। কর্মক্ষেত্রে তিনি অত্যন্ত যত্নসহকারে নিজের হিজাব ও পর্দা বজায় রাখেন। তিনি বারডেম-২ (BIRDEM 2) হাসপাতালটি বেছেনিয়েছিলেন যেন তিনি পুরোপুরি পর্দা বজায় রেখে শুধুমাত্র নারী ও শিশুদের সেবা করতে পারেন। ইসলামিক কাজের প্রতি আমাদের পরিবারের গভীর অনুরাগ রয়েছে। আব্বু আদমজী কদমতলীতে মানে আমাদের বাসার একদম সাথেরই একটি স্থানীয় মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহামদুলিল্লাহ। আশা করি যা বলেছি এখানে এসব বিষয়ে এলাকাবাসী কিংবা যে কারো কাছ থেকে খোজখবর নিলে কোনো ব্যাতিক্রম পাওয়া যাবেনা ইন শা আল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা পড়া হয় আলহামদুলিল্লাহ, ২০২০ সাল থেকেই
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারনত হয়না, তবে মাঝেমধ্যে ফযরের নামাযে উঠতে একটু দেরি হয়ে যায় তখন কাজা পড়ে নেই। সপ্তাহে ২-১ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? রিডিং পড়তে পারি তবে তাজবীদ সহ শিখছি এখনো
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পড়া হয়, মাইনাস পাওয়ারের
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আকীদাগত দিক থেকে আমি মনে করি, মাজারে সেজদা দেওয়া বা মাজারের মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া 'শিরকে আকবর' বা বড় শিরক, যা একজন মানুষকে ঈমান থেকে বের করে দেয়। আমাদের প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কবর পাকা করতে বা এর ওপর সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন এবং কবরকে সাধারণ ও সাদামাটা রাখার নির্দেশ দিয়েছেন। তাই মাজার সংস্কৃতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা, দোয়া কবুলের গল্প, মা মা মা এবং বাবা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ, শায়খ মুস্তাকুন্নবী, ড. জাকির নায়েক, খন্দকার আব্দুল্লাহ জাহাংগীর রহিমাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ইসলামী মূল্যবোধের গণ্ডির মধ্যে থেকে জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। অবসরে ইসলামিক বই পড়তে এবং ছবি আঁকতে ভালো লাগে অবশ্যই তা হালাল। এছাড়া পশুপাখির প্রতি আমার ভালোবাসা আছে; বিশেষ করে বিড়াল ও পাখি পুষতে বা তাদের যত্ন নিতে আমি ভীষণ পছন্দ করি। আমার আপনজন এবং পছন্দের মানুষদের যত্ন নিতে ও তাদের পাশে থাকতে পারলে আমার ভালো লাগে। ব্যক্তিজীবনে আমি পরোপকারী এবং মানুষের ক্ষতি করা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। পরনিন্দা বা গীবত (Backbiting) করা এবং অন্যের ব্যক্তিগত গোপনীয়তায় উঁকিঝুঁকি করা বা ক্ষুণ্ন করা আমি একদমই পছন্দ করি না। ভবিষ্যৎ জীবন নিয়ে কিছু সুন্দর স্বপ্ন বুনেছি। ইচ্ছে আছে আমার জীবনসঙ্গীকে সাথে নিয়ে পবিত্র উমরাহ ও হজ পালন করার। এরপর যদি সুযোগ সুযোগ হয়, তবে স্বামীর হাত ধরে পৃথিবীর আনাচে-কানাচে ঘুরে আল্লাহর সৃষ্টি আর অপরূপ সৌন্দর্য উপভোগ করা। আর একজন মা হিসেবে আমার সবচেয়ে বড় স্বপ্ন, ভবিষ্যৎ সন্তানদের সুন্দর ও সঠিক ইসলামী আদর্শে ও সুশিক্ষায় বড় করে তোলা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, নিক্বাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৬ বছর আনুমানিক
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি সর্বোচ্চ অবশ্যই।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? অভ্যস্ত বা আসক্ত নই তবে মাঝে মাঝে দেখা হয় সেটা খুব কম
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে কয়েকবার মাস্তুরাত জামাতে গিয়েছিলাম
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়ছি। এটাই এখন আমার পেশা। এছাড়া অন্য কিছুর সাথে আমি যুক্ত নই।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়েকে কেবল একটি সামাজিক বন্ধন মনে করিনা, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পবিত্র মাধ্যম। রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ অনুসরণ করে নিজের ঈমান ও দ্বীনকে পরিপূর্ণ করার (completing half deen) উদ্দেশ্যেই বিয়ের সিদ্ধান্ত নেয়া। তাছাড়া, জীবন ও বয়সের এই উপযুক্ত সময়ে একটি হালাল ও পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়াকে আমি দায়িত্ব মনে করি, যা নিজের চরিত্রকে ফেতনা থেকে মুক্ত রাখতে সাহায্য করবে। আর, বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো, এটি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং ত্যাগের মেলবন্ধন। সংসার জীবনে একজন যোগ্য জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি আমার অন্যতম বড় স্বপ্ন হলো একজন আদর্শ মা হওয়া। মাতৃত্বের সেই পরম অনুভূতি ও আস্বাদ উপভোগ করার মাধ্যমে আগামী প্রজন্মকে দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে চাই। অর্ধাঙ্গিনী হিসেবে স্বামীর ঘরের রানী হয়ে থাকা এবং একজন ভালো মা হিসেবে সন্তানদের সুশিক্ষিত করে একটি সুন্দর, শান্তিময় ও আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলাই আমার বিয়ের মূল লক্ষ্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 26-32
উচ্চতা ৫'৬" - ৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম গ্রাজুয়েটেড বা শেষের দিকে বা মাওলানা
জেলা ঢাকার আশেপাশের সকল জেলা সমুহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা বেসরকারী, সরকারী চাকুরিজীবি, ব্যাবসায়ী অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে আমি এমন একজন দ্বীনদার মানুষকে প্রত্যাশা করি, যিনি উত্তম চরিত্রের অধিকারী হবেন। যিনি পরনারীর থেকে নিজের দৃষ্টির হেফাজত করবেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করবেন। বৈবাহিক জীবনে স্ত্রীর প্রাপ্য অধিকার এবং তার ভালো লাগা ও পছন্দের প্রতি যিনি সচেতন ও যত্নশীল হবেন। সাংসারিক প্রয়োজনে খরচ করার ক্ষেত্রে যিনি কৃপণ মানসিকতার হবেন না, বরং উদার ভাবে পরিবারের দায়িত্ব পালন করবেন। এছাড়া সমাজে ও সবার সামনে স্ত্রীর আত্মসম্মান ও মর্যাদা বজায় রাখতে সচেষ্ট থাকবেন এবং যেকোনো পরিস্থিতিতে আমার সম্মান রক্ষা করবেন। এমন একজন দায়িত্বশীল ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষের হাত ধরে আমি জান্নাতে যেতে চাই।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নারায়ণগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3424

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1468

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আড়াইহাজার, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6252

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3144

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নারায়নগঞ্জ সদর, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2975

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12151

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন