Profile

বায়োডাটা নং : 8127

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জলঢাকা, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: আরাজী পাঠান পাড়া,মীরগঞ্জহাট।
বর্তমান ঠিকানা জলঢাকা, নীলফামারী, রংপুর
এলাকা/গ্রামের নাম: আরাজী পাঠান পাড়া,মীরগঞ্জহাট।
কোথায় বড় হয়েছেন? আমার নিজ গ্রাম পাঠানপাড়ায় বড় হয়েছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? নৃবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আমার বাবা একজন কৃষক ( সোনালি যুগের সম্মানিত পেশা)। সেই সোনালি যুগ থেকে চলে আসা এখন পর্যন্ত সম্মানিত পেশা হল কৃষি কাজ। আব্বা আমাদের জমি জায়গা চাষাবাদ করেন এবং সেগুলো দেখাশোনা করেন। আলু, ধান, তামাক, ভুট্টা এসব ফসল ফলায় তিনি। আমার পরিবারের একমাত্র আয়ের উৎস এই কৃষি।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১.বড় ভাই জেনারেল মাধ্যমে মাস্টার্স পাশ এবং মাদ্রাসা মাধ্যমে কামিল পাশ করেছেন । তিনি বিবাহিত।চাকুরির জন্য পড়াশোনা করছেন।পাশাপাশি রংপুরে একটা কোচিং সেন্টারে পার্ট টাইম চাকুরী করেন। ২. ছোট ভাই অনার্স ২য় বর্ষে পড়াশোনা করে।অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১. বড় বোন জেনারেল মাধ্যমে অর্থনীতিতে মাস্টার্স পাশ।তিনি আমাদের ভাইবোনের মধ্যে বড়।আপু বিবাহিত।আপু পেশায় গৃহিনী। বড় দুলাভাই: প্রাইভেট কোমপানিতে চাকুরী করেন। ২. বড় বোনের পরে মেজো বোন।মেজো আপু বিবাহিত।পেশায় হাইস্কুল শিক্ষক। মেজো দুলাভাই: সরকারি চাকুরি করেন।
চাচা মামাদের পেশা আমার ৪ জন চাচা ১. বড় চাচা মৃত। ২. ২য় চাচাও মৃত ৩. তৃতীয় চাচা ব্যাবসা করেন। ৪. ৪র্থ চাচা মাদ্রাসার শিক্ষক আমার মামা ৬ জন ১. বড় মামা মৃত ২. দ্বিতীয় মামাও মৃত ৩. তৃতীয় মামা জমিজায়গা দেখাশোনা করেন। ৪. চতুর্থ মামা জমিজায়গা দেখাশোনা করেন পাশাপাশি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ৫. পঞ্চম মামা ব্যাবসায়ি ৬. ষষ্ঠ মামা ব্যাবসায়ি আলহামদুলিল্লাহ আমার ৪ জন মামা আল্লাহর ঘর তাওয়াফ করেছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমি জায়গা সম্পর্কে বিস্তারিত বলার আগেই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ জমিজায়গার পরিমান হয়তো সামান্য কমবেশি হতে পারে। জমি, পুকুর,বাশঝাড়,ডোবা,বসতবাড়ি সব মিলিয়ে আনুমানিক ছয় বিঘা হবে। পড়াশোনাসহ অন্যান্য যাবতীয় খরচ চালাতে গিয়ে এসব জমির মধ্যে কিছু জমি বন্দক রাখা আছে। বন্দক রাখা জমি ব্যতীত বাকি যে জমিতে ফসল ফলানো হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ তা'য়ালা এটার মধ্যেই বারাকাহ রেখেছেন। বসত বাড়ি: বসতবাড়ির সম্পূর্ণ এরিয়া ৩০ শতাংশ। মাছ চাষ করার জন্য ৯ শতাংশের ছোট একটা পুকুর আছে।আমার বাবার ব্যাবসা বা অন্যান্য আয়ের উৎস নেই।কৃষি হলো আয়ের প্রধান উৎস।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ! মা আব্বা আমার কাছে আল্লাহর দেওয়া পরম নিয়ামত। আমার মা আব্বা একেবারেই সহজ সরল ও ধর্মপ্রাণ মানুষ।ছোটবেলা থেকেই আমাদের সালাতের ব্যাপারে কড়াকড়ি দায়িত্ব পালন করেছেন মা, আব্বা দুজনেই।ছোট্টোবেলায় আব্বার থেকে আমার প্রথম কুরআন শেখার হাতেখড়ি। জীবন ও কর্মে আব্বা সবসময় সুন্নাহ পালনের চেষ্টা করেন। তিনি ফজর,মাগরিব ও এশা সবসময় জামাআতে সালাত আদায় করেন।বাকি দু ওয়াক্ত কাজের জন্য জামাআতে পড়া হয় না।বাড়িতেই পড়েন।তিনি সাদা পান্জাবি পড়েন দাড়ি রেখেছেন।দ্বীনের ব্যাপারগুলোকে গুরুত্ব দেন। আব্বার মত মা ও খুবই প্রাকটিসিং। বাইরে গেলে পর্দা করেন হিজাব নিকাবসহ। তবে বাড়িতে কাজ করার সময় হিজাব পড়েন না। অন্যান্য ভাই বোনেরা সালাত আদায় করেন। তবে কিছু কিছু ঘাটতি আছে দুএকজনের মধ্যে। দোআ করি আল্লাহ তাআলা পূর্নাঙ্গ দ্বীন পালনে কবুল করবেন সবাইকে একদিন ইনশাল্লাহ । রমাদানে রোজা রাখে সবাই।মেয়েরা বাইরে গেলে হিজাব নিকাব পরিধান করে। তবে ব্যক্তিগতভাবে শুধু আমিই মাহরাম নন মাহরামের বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। বাড়ির অন্যান্যরা কঠোরভাবে মাহরাম ননমাহরাম মেইনটেইন করে না।আমি তাদেরকে এ বিষয়ে জানিয়েছি।তারা বিষয়টিকে গুরুত দিয়েছে।আমি নিজেই অতি ক্ষুদ্র জ্ঞানের মানুষ।হুট করেই পরিবর্তন এসেছে,শিখতেছি, জানতেছি, পরিবারের মানুষকে দাওয়াত দিচ্ছি ।তাদের চেষ্টা আছে।ইনশাআল্লাহ একদিন সবাই পূর্নাঙ্গভাবে মাহরাম ননমাহরাম মেনে চলতে পারবে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচওয়াক্ত সালাত আদায় করি। ছোটবেলা থেকেই সালাতের প্রতি কড়াকড়ি ছিলো আব্বা আম্মা। তখন থেকে সালাত পড়তাম।তবে রেগুলারিটি ছিলো না।কাযা হতো । ২০২৩ সাল থেকে একেবারেই পাচ ওয়াক্ত সালাত আদায় করছি।কিন্তু দূরের পথে যাত্রায় গাড়িতে থাকলে কাজা হয়।বিশেষত রাজশাহী থেকে বাড়ি যাওয়ার সময় জুহুরের সালাত কাযা হয়। তাছাড়া আলহামদুলিল্লাহ, আমার সালাত কাযা হয় না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সপ্তাহে এক ওয়াক্ত সালাতও কাজা হয় না।কিন্তু গাড়িতে থাকাকালীন বাড়ি যাওয়ার সময় ট্রেনে থাকলে জুহরের নামাজটা কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারি।অনলাইন ও অফলাইনে বিভিন্ন কোর্স করছি। এখনো শিখছি শুদ্ধভাবে কুরআন তিলওয়াত
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। এরকম কোনো গুরুতর সমস্যা নেই। তবে একটু ঠান্ডা লাগলে বা ধুলোবালি লাগলে সর্দি লাগে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকে বিশ্বাস করি না। এটি শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মুমিনদের ক্যারিয়ার নিয়ে ভাবনা, জান্নাতের মনোমুগ্ধকর বর্ননা ওপারেতে সর্বসুখ, হিজাব আমার পরিচয়,নারী সাহাবীদের ঈমানদীপ্ত জীবন,ম্যারেজ ইন ইসলাম,বিয়ের এপিঠ ওপিঠ,ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব,হে আমার মেয়ে, গাইরত,ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন নোমান আলী খান,ড. জাকির নায়েক, ড. মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিসমিল্লাহির রহমানির রহীম। সমস্ত প্রশংসা মহান রবের যিনি বিশ্বজগতের অধিপতি। আসসালামু য়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বরাকাতুহ। শুরুতেই নিজের সম্পর্কে কিছু বলার পূর্বে অতিরঞ্জিত কথা থেকে মহান রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার আশেপাশের অনেক দ্বীনি বোনের ইলম অনেক বেশি। সে তুলনায় আমার ইলম অতি নগন্য। আমি প্রতিনিয়ত শিখছি বই পড়ে, দ্বীনি বোনদের থেকে,বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে এবং আলকুরআন থেকে।কতটা পরিপূর্ণভাবে বাস্তবে প্রয়োগ হচ্ছে জানি না।আল্লাহ তাআলা আমার চেষ্টাকে সফল করুক এ দুআ করি।আমিন শখ: আমার খুব ছোটবেলা থেকেই ছবি আঁকার অভ্যেস । তাই সুযোগ পেলে পেইন্টিং করতে পছন্দ করি। ছবি আকার পাশাপাশি গাছ লাগাতে এবং গাছের যত্ন নিতে ভালো লাগে। বিশেষত ইনডোর প্লান্ট। আলহামদুলিল্লাহ,, আমার রুমের বারান্দায় ছোট্ট পরিসরে প্রায় অনেক রকমের ইনডোর প্লান্ট রয়েছে। এগুলো আমার একটুকরো প্রশান্তির জায়গা। সময়গুলোকে উপকারী কাজে ব্যয় করার ইচ্ছে থেকে এ ধরনের কাজ করি। একাডেমিক পড়াশোনার বাইরে প্রায়সময়ই ইসলামিক বই পড়া হয়। আলহামদুলিল্লাহ যে, দ্বীনি কিছু শিখতে চাওয়ার প্রচেষ্টা থেকে বেশকিছু ইসলামিক বই পড়েছি।এখনো পড়ছি। আমার অল্প কিছু বইয়ের কালেকশন আছে।এই বইগুলোকে ঘিরে একটি বিশেষ ইচ্ছে আছে আমার।সেটা হলো ঘরের এক কোণে একটা ছোট্ট লাইব্রেরী থাকবে।যেখানে আমার বইগুলোর সাথে আরও কিছু ইসলামিক বই এ্যাড করে একটা ছোট্ট লাইব্রেরি হবে। সেখানে শিশুতোষ থেকে শুরু করে সব ধরনের ইসলামিক বই থাকবে। উপকারি জ্ঞান নিজে অর্জন এবং অন্যকেও সে সুযোগ তৈরি করার মধ্য দিয়ে আমি রবের সন্তুষ্টি লাভ করতে চাই।তবে এর জন্য আমার যিনি জীবনসঙ্গী হবেন তার সহযোগীতা প্রয়োজন। মহান রব্বুল আলামিন আমাকে এমন জীবনসঙ্গী দান করুন যিনি আমাকে এই ইচ্ছেগুলো পূরনে সহযোগীতা করবেন। স্বপ্ন: ইনশাল্লাহ আল্লাহর ঘর তাওয়াফ করার স্বপ্ন আছে। আল্লাহ এই ছোট্ট বান্দীর এই ইচ্ছেটা হয়তো ইনশাআল্লাহ একদিন পূরন করবেন সে প্রতীক্ষায় আছি। প্রতিদিনি দিনের যেকোনো এক সময় কুরআন তিলওয়াত করার চেষ্টা করি। অর্থ ও তাফসিরসহ পড়ার চেষ্টা করি।তবে মাঝে মাঝে স্কিপও হয়ে যায়।সবসময় ধরে রাখতে পারি না।আমি প্রতিনিয়ত শিখছি। কতটা পারছি তা জানা নেই আমার নিজেকে বিচার করাটা কঠিন।তবে আমার পূর্নাঙ্গ কুরআনকে গভীরভাবে বোঝার ও জানার প্রবল আগ্রহ আছে। অপছন্দ: মিথ্যে বলা অপছন্দ করি।চেষ্টা করি আমার জবান দিয়েও যেন মিথ্যে কথা বের না হয়।নিজেকে অনেক বেশি জাহির করা পছন্দ করি না।কৃপনতা পুরোপুরি অপছন্দ করি।সামর্থের মধ্যে প্রয়োজনীয় ব্যয়ে কার্পন্যতা একেবারে অপন্দনীয়।হারাম কাজে লিপ্ত থাকা ঘৃণা করি। গায়েপড়া স্বভাব ভালো লাগে না। পছন্দ: তাক্বওয়াবান,দ্বীনদারিতা,গায়রতওয়ালা,দৃঢ় মনোবল, মহানুভবতা, ধৈর্যশীল, প্রশস্ত মনমানসিকতাসম্পন্ন এসব গুন ভালো লাগে। ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কিছু পরিকল্পনা: আমি একজন দ্বীনি জীবনসঙ্গীর সহধর্মিনী হতে চাই।যার হৃদয়টা হবে প্রশস্ত, কুরআনও সুন্নাহর আলোকে যিনি জীবন পরিচালনা করেন,যার অন্তরে বিন্দুমাত্র অহংকার থাকবে না,মুসলিম উম্মাহর জন্য যার মন কাদে,যিনি নিজে দ্বীনি ইলম অর্জন করেন এবং অন্যকে উৎসাহিত করেন। যিনি আমার তাহাজ্জুতের সঙ্গি হবেন।এমন সন্তানের জননী হতে হতে চাই, যারা মুসলিম উম্মাহর জন্য কিছু করতে পারবে। আমার ইচ্ছে হলো ভবিষ্যত যে সন্তান আসবে তাদের ইনশাআল্লাহ হাফেজ করা।সেই সাথে পিউর সাইন্স থেকে পড়াশোনা করিয়ে ডাক্তারি পড়ানো এবং ইন্টারন্যাশনাল মানের ইসলামিক স্কলার্স হিসেবে গড়ে তোলা,যে বিশ্বব্যপি দাওয়াহর কাজে নিয়োজিত থাকবে। আর মেয়ে হলে হাফেজা করানো।তাকে আমি বিশ্ববিদ্যালয়ের এই সহশিক্ষা দিতে চাই না। একটা দ্বীনি ঘরোয়া ও গোছানো সংসার তৈরিতে আল্লাহ আমাকে কবুল করুন।আমিন
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাহিরে সাধারনত কালো বোরখা পড়ি।কালো বোরখার সাথে লম্বা হিজাব, নিকাব পরিধান করি। কালো জুতা পড়ি, হাত মোজা পড়ি।।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? বোরখা পড়ি ২০১৮ সাল থেকে।বোরখার সাথে আগে কালো মাস্ক পড়তাম সবসময় তবে ২০২৬ সালের মার্চ মাস থেকে নিকাবসহ পর্দা করছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? কঠোরভাবে মাহরাম ননমাহরাম মেনে চলা হয় না। কিন্তু আমি প্রাণপনে চেষ্টায় আছি পূর্নাঙ্গভাবে মাহরাম নন মাহরাম মেনে চলার। কেউ বাড়িতে আসলে আড়াল থাকার চেষ্টা করি। সবসময় বাড়ির মধ্যেই থাকি।বাহিরে খুব বেশি প্রয়োজন ছাড়া বের হই না। আল্লাহ তা আলা আমাকে এমন দ্বীনদার ও গায়রতওয়ালা জীবনসঙ্গী দান করুন যিনি এ ব্যাপারে আমাকে পূর্নাঙ্গ সহযোগীতা করবেন ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একসময় নাটক সিনেমা দেখতাম।আল্লাহ আমাকে এসব ফিতনা থেকে এখন হেদায়তের পথে এনেছেন।এখন সিনেমা দেখি না।গান শুনি না,দেখিও না,নাটক দেখি না। স্ক্রলিং করতে অনেক সময় অপ্রয়োজনীয় রিলস সামনে আসলে খুব চেষ্টা করি এসব এভয়েড করতে।।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ স্বল্প পরিসরে দ্বীনের দাওয়াতে যুক্ত আছি। আমার হলের বেশকিছু দ্বীনদার সহপাঠি ও ছোট বোনের উদ্যোগে একটা দাওয়াহ টিম গঠন করা হয়েছে। আমরা দ্বীনি আলোচনা করি।বিভিন্ন বিষয়ে ডিসকাস করি।আমরা প্রতিমাসে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা জমিয়ে সেটা দিয়ে ইসলামিক বই কিনি।এবং সেই বইগুলো আমার হলের ছোট বোন বা সহপাঠীদেরকে পড়তে দেই।পাশাপাশি ছোট ছোট উদ্যোগ যেমন: নামাজরুমে বিভিন্ন দোআ,হাদিস ইত্যাদি বুকমার্ক আকারে ওয়ালগুলো সাজিয়ে দেই। সচেতনতামূলক কর্মসূচী যেমন : ভ্যালেনটাইনডে, চৈত্রসংক্রান্তি এসব অনুষ্ঠানে মেয়েদের না যাওয়ার জন্য স্বল্প প্রয়াসে জন সচেতনতামূলক কাজ করি।রমাদান মাসে মানুষকে রমাদান প্লানার দেওয়া এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র দাওয়াতি কাজ করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ আমি পেশায় একজন শিক্ষার্থী। ২০২৫ সালের শেষের দিক স্নাতক পাশ করেছি।বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি। আসলে দ্বীনি ইলম ব্যতীত শুধু দুনিয়াবি শিক্ষা দ্বারা মহান রবের নৈকট্য পাওয়া যায় না। দুনিয়াবী শিক্ষার পেছনে ছুটতে গিয়ে কত অর্থ ও সময় অপচয় হয়েছে।অথচ দ্বীনি ইলমে এক ফোটা কলমের কালিও ব্যবহার হয়নি এটা যখন মন থেকে অনুভব করতে পেরেছি, তখন থেকে মূলত আমার জার্নিটা শুরু। এরপর থেকে দিল থেকে সুকুন সহকারে কুরআন তিলওয়াত করা শুরু হয়েছে। অর্থ,তাফসিরসহকারে কুরআন তিলওয়াত করার চেষ্টা করছি এখনো। ছোটবেলায় কুরআন পাঠ শিখেছি। কিন্তু কতটা শুদ্ধভাবে পড়তে পাড়তাম জানতাম না। ফলত: যেখানেই কুরআন শিক্ষা ক্লাশ হয় সেখানে শিখতে চেষ্টা করেছি।এখনো একটি অনলাইন প্লাটফর্মে কুরআন শিক্ষা কোর্স করছি। এখনো চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একজন দ্বীনি বোনের জন্য একদম অনুকূল নয়।তবে খারাপের মধ্যেও কিছু ভালো থাকে।হয়তো পরিমানটা নগণ্য।সেরকমি কিছু পূন্যবতী দ্বীনি বোন ও বান্ধবীর সহচর্য পেয়েছি।যার কারণে আমার এই পরিবর্তন। তাদের সাথে থেকে আমি দ্বীনের প্রতি সচেতন হয়েছি।ক্লাশে কম কথা বলেছি।শিক্ষকদের নজরের আড়ালে থেকেছি । দ্বীনি আলোচনা,প্রোগ্রাম ও ছোট্ট পরিসরে দাওয়াহর কাজে শামিল হয়েছি দ্বীনি সহপাঠিদের সাথে।কুরআন ও সুন্নাহর অনেক দিক শিখেছি,এখনো শিখছি। এখানকার পরিবেশের কারনে আমি সহশিক্ষাকে নিরুৎসাহিত করি।আমার যদি পরিবার সাপোর্ট করতো তাহলে মাস্টার্স না করে চলে যেতাম। কোনো উপায়ন্তর না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে মাস্টার্স করছি। তবুও নিরাশ নই, আল্লাহ সুবহানা তা'য়ালা হয়তো এটার মধ্যেই কল্যান রেখেছেন।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা রাজি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হলো হযরত মুহাম্মদ ( সা) এর সুন্নাহ এবং চরিত্রকে হেফাজত করার সর্বোত্তম উপায়। বিয়ের মধ্য দিয়ে আমি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ ( সা) এর সুন্নাহ পালন করতে চাই এবং রবের সন্তুষ্টি অর্জন করতে চাই। এই ফিতনার যুগে নিজের চরিত্রকে হেফাজত করতে বিয়ে হলো রবের পক্ষ থেকে উত্তম ফয়সালা। মহান রব আমাকে এমন একজন উত্তম ও নেক চরিত্রের জীবনসঙ্গী দান করুন যার সাথে আমি আমার সারাজীবনের সুখ, দুঃখ ভাগাভাগি করবো। এমন বিশ্বস্ত এক জোড়া হাত চাই যিনি, জীবনে কখনো আমাকে ছেড়ে যাবে না। সারাজীবন ছায়ার মতো আমার পাশে থাকবেন, কখনো আমাকে একা ছাড়বে না। আমার ইচ্ছে আছে আমার বিয়েটা পবিত্র জুম্মাবারে খেজুর ছিটিয়ে হযরত মুহাম্মাদ ( সা) এর সুন্নাহ মোতাবেক হবে এবং বিয়ের ওয়ালিমা হবে আপনার ( বরের) বাড়িতে। অনেকের আপত্তি থাকলেও আমার যিনি জীবনসঙ্গী হবেন তিনি নিশ্চয়ই সহযোগী ও দায়িত্বশীল হবেন। বুঝবেন এ বিষয়গুলো ইনশাআল্লাহ। আমরা উভয়েই উভয়ের পরিবারের মানুষকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো এবং দায়িত্ব ও কর্তব্যের পালনে শ্রদ্ধাশীল হবো। জীবনে কখনো খারাপ সময় আসলে বিচলিত না হয়ে ধৈর্যধারন করবো ইনশাল্লাহ। বিয়ের মাধ্যমেই আমি দুনিয়ার বুকে এক টুকরো জান্নাতি পরিবার রেখে যেতে চাই। দোজাহানের সাথীকে পেতে চাই।আমি হবো আপনার জান্নাত আর আপনি হবেন আমার জান্নাত।আল্লাহ তা য়ালা একদিন আমার নেক ইচ্ছা ও নিয়তগুলো পূরন করবেন ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-33
উচ্চতা সর্বনিম্ন ৫.৫ ( বি.দ্র: আমার হাইট যেহেতু ৫ ফিট।তাই আমার হাইটের সাথে মানাসই হলেও চলবে)
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল মাধ্যম/ইঞ্জিনিয়ার/মেডিকেল/পাবলিক বিশ্ববিদ্যালয়/প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে
জেলা রংপুর বিভাগের যেকোনো জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি চাকুরীজীবী/ বেসরকারি চাকুরীজীবী/ইঞ্জিনিয়ার /নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান। ( বি.দ্র: ব্যাংকের চাকুরী কিংবা সেনাবাহিনীর চাকুরী ব্যতীত)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত ( একেবারে স্বচ্ছল ও সামাজিকভাবে সম্মানিত পরিবার হলে ভালো হয়)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
বিসমিল্লাহির রহমানির রহীম। পরম করুনাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি আমার জীবনসঙ্গী হিসেবে যে গুনাবলিগুলো থাকা আবশ্যক তা হল: ১.খুব বেশি সুন্দর যে হতেই হবে এমনটি নয়, মিডিয়াম হলেও চলবে। তবে আমার জন্য চক্ষুশীতলকারী হলেই যথেষ্ট।যিনি হবেন তাক্বওয়াবান, দ্বীনদার ও গায়রতওয়ালা।যিনি স্ত্রীকে দ্বীনী চর্চায় পূর্নাঙ্গ সহযোগীতা করবেন। ২. প্রয়োজনে না খেয়ে থাকবেন তবুও হালাল ও হারামের সাথে কোনো আপোষ করবেন না।নিজের উপার্জনের একটি কানাকড়িও যেন হারাম না হয় সেদিকে গুরুত্ব দেবেন। দুনিয়াবি চিন্তায় বেশি নিমগ্ন থাকেন এমন কেউ না আসুক আমার জীবনে। ৩. শুদ্ধভাবে কুরআন তিলওয়াত, কুরআন ও হাদিস নিয়ে গভীর জ্ঞান থাকতে হবে।দুজনে একসাথে দ্বীনি ইলম ডিসকাস করতে চাই।আমার তাহাজ্জুদের সঙ্গী হবেন এমন জীবনসঙ্গী চাই। যিনি ফরজ ইবাদতগুলো কঠোরভাবে পালন করেন।এবং নফল ইবাদতের প্রতিও সচেতন থাকেন। ৪.পরিবারের পরিবেশ দ্বীনি হতে হবে।সবার সামনে বউকে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করবেন এমন কেউ না আসুক আমার জীবনে।সবার সামনে যেতে চাই না আমি। আপনার বাড়িতে আমার পর্দার বিষয়টি যাতে ঠিক থাকে সে বিষয়ে নিশ্চয়তা থাকতে হবে। যেখানেই যাই না কেন সবসময় আমার সঙ্গে থাকবেন ছায়ার মতন। ৫. বিনয়ী হতে হবে। কর্কশ মেজাজের কিংবা অল্পতেই রেগে যান এমন কেউ আমার জীবনে না আসুক। প্রয়োজনে স্ত্রীকে কোমল স্বরে তার ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে।মা, বোন এবং স্ত্রী সবাইকেই আপন আপন জায়গা থেকে ব্যালেন্স করে চলবেন নিশ্চয়ই। মা এবং স্ত্রী দুজনের কাউকেই কারো সামনে ছোট করবে না।দুজনের গুরুত্বই বুঝবেন আশা করি। ৬. সমালোচনা নিতে পারার মানসিকতা থাকতে হবে। তাৎক্ষণিকভাবে কোনোকিছু না ভেবে কারো সম্পর্কে মন্তব্য করবেন না নিশ্চয়ই। সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মতো মনোভাব থাকতে হবে। ৭. স্ত্রীকে যথাযোগ্য সম্মান দেওয়ার মানসিকতা থাকতে হবে।কেননা বিয়ে কোনো প্রতিযোগীতামূলক সম্পর্ক নয়,বরং ভালোবাসার চাদরে আবৃত একটি গোলাপ ফুলের মতো যেখানে বাইরে থেকে কেউ জানতে পারবে না সেখানে কাটা আছে কিনা।পরস্পরের দোষগুলো এভাবেই ঢেকে রাখবেন আশাকরি। স্ত্রীর প্রতি কেয়ারিং মনোভাব থাকতে হবে। স্ত্রীর পার্লস বুঝতে হবে অর্থাৎ স্ত্রীর ইচ্ছা, অনিচ্ছা, খারাপ লাগা,ভালো লাগার অনুভূতিগুলো বুঝতে পারতে হবে।অবশ্যই আমিও আপনার এই অনুভূতিগুলো বুঝবো এবং গুরুত্ব দিবো ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ৮.কৃপনতা নয় প্রশস্ত মানসিকতাসম্পন্য হতে হবে। অল্পতেই তুষ্ট থাকার মতো গুন থাকতে হবে। অল্প সন্তুষ্টির মধ্যেই আল্লাহ বারাকাহ দেন।তাই নিশ্চয়ই এ ব্যাপারগুলো আপনার বিবেচনায় থাকবে। ৯ ইন্ট্রোভার্ট কিংবা এক্সট্রোভার্ট, বা অল্পতেই ভেঙ্গে পড়েন এরকম কারো প্রাধান্য থাকবে না। দৃঢ় প্রত্যয়, স্পষ্টভাষী, কোমল হৃদয়, মুসলিম উম্মাহর জন্য দরদ,কষ্ট অনুভব করার মতো মন থাকতে হবে।নিজেকে জাহির করার মনোভাব আছে এমন কেউ আমার জীবনে না আসুক। ১০. বিয়ে নিয়ে আপনার পড়াশোনা কিংবা কোর্স করা থাকবে নিশ্চয়ই এ প্রত্যাশা করি। ১১. উভয়েই উভয়ের পরিবারের মানুষকে সম্মান করবো ।আমি আপনার বাবা মায়ের মেয়ের মতই হয়ে থাকতে চাই।সেভাবেই তাদেরকে ভালোবাসবো এ নিশ্চয়তা দিতে পারি ইনশাআল্লাহ ।একইভাবে আপনিও আমার মা বাবাকে ছেলের মতই আপন করে নেবেন এবং সম্মান করবেন এই প্রত্যাশা রাখি। ১২.বিশ্ববিদ্যালয় নিয়ে যাদের খারাপ ধারনা আছে তারা মেহেরবানি করে নক করবেন না।কারন এখানে সবাই এক রকম নয়।বিশ্ববিদ্যালয়ের লাইফ উপভোগ থেকে দূরে রেখে পূর্নাঙ্গ পর্দা মেনে চলাটা অনেক কষ্টকর।এখানে অনেক বোনেরা এসব ফিতনা থেকে দূরে থাকে।তাই একেকজন বোনেরা একেকজন যোদ্ধা। সবাইকে খারাপ ট্যাগ যুক্ত করে দেখার প্রবনতা থাকলে মেহেরবানী করে নক না করতে বলা হল। উপরিউক্ত বিষয়গুলো ধারন করেন এমন কেউ আমার জীবনে আসুক রব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদ করি।কেননা এই পথচলা শুধু দুনিয়া না আখিরাত পর্যন্ত চলবে।তাই এই গুনাবলিগুলো ধারন করেন এমন কেউ আমার জীবনে আসুক এ প্রত্যাশা রাখি।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জলঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8397

বয়স
22 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7270

বয়স
19 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11098

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11792

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1134

বয়স
30 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11172

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
জলঢাকা, নীলফামারী, রংপুর
নীলফামারী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন