Profile

বায়োডাটা নং : 8094

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1993
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৬৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিংড়া, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: ডাহিয়া ইউনিয়ন।
বর্তমান ঠিকানা নাটোর সদর, নাটোর, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: উপজেলা পরিষদের পাশে।
কোথায় বড় হয়েছেন? ঢাকাতে পড়াশোনা এবং বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? আরবি ভাষা ও সাহিত্য।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা বিশ্ববিদ্যালয়।
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বর্তমান অসুস্থ, বাসায় অবস্থান করছেন। গার্মেন্টস আইটেমের বিজনেস করতেন।
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী ছিলেন।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই। তিনি হাফেজ, মাওলানা। দেশের বাহিরে ছিলেন। বর্তমানে দেশে অবস্থান করছেন। ঢাকায় একটি মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত আছেন।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বাবারা সর্বমোট ৫ ভাই। আমার বাবা সবার বড়। ২য় চাচা গার্মেন্টসের সুইটার ফ্যাক্টিরিতে জব করছেন দীর্ঘদিন যাবত। ৩য় জন হাফেজ মাওলানা, ঢাকার বাড্ডায় মসজিদের ইমাম এবং নিজস্ব মাদরাসা আছে। ৪র্থ জন জেনারেল ইন্টার পর্যন্ত পড়াশোনা করে মাদরাসা থেকে মাওলানা হয়েছেন, বনলতা সুইটস এণ্ড ব্যাকারিতে পাবনায় ম্যানেজার পদে কর্মরত আছেন। ৫ম জন মাওলানা, গ্রামের বাড়িতে অবস্থান করছেন,দাদা-দাদি জীবিত আছেন তাদের সাথে বসবাস করেন এবং পেশা হিসেবে নিজস্ব আবাদি জমি আছে সেগুলোর চাষাবাদের যুক্ত। মামারা তিন ভাই। ১. বড় মামা নিজেদের জমি আছে সেই সূত্রে কৃষি আবাদের সাথে যুক্ত। ২.মামা দীর্ঘদিন প্রবাসে আছেন। ৩. তৃতীয় মামা সরকারি চাকুরীজীবি, মাদকদ্রব্যে নিয়োজিত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদা এবং দাদী আলহামদুলিল্লাহ জীবিত, যেহেতু জীবিত এখনও সম্পদ কিংবা বাড়ি ভাগবাটোয়ারা করা হয়নি এবং সবাই যৌথ আছি, আলাদাভাবে কারও বসতবাড়ি করা হয়নি। আমার মায়ের দুই বিঘা জমি নানীর বাড়ি থেকে দিয়েছে,এটা নানার থেকে মায়ের প্রাপ্য সম্পত্তি ছিল। বাবার এবং মায়ের সম্পত্তি মিলিয়ে আমরা পৈত্রিক সূত্রে দুই ভাই একেকজন ২বিঘা ১০কাঠা করে সম্পত্তি পাবো ইনশাআল্লাহ এবং বাড়ি করার জন্য আলাদা জায়গাও পাবো।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারের সবাই মাদরাসায় পড়ুয়া। চাচাতো ভাই বোনের মধ্যে অধিকাংশ হাফেজ এবং কওমি মাদরাসায় পড়াশোনা করা। প্রাপ্ত বয়স্ক সব পুরুষ সদস্যের সুন্নতি দাড়ি আছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, ছোট থেকে। ২০০৭ সাল থেকে নিয়মিত পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩ ওয়াক্ত কাযা হয় । কাযা হয়ে গেলে দ্রুত আদায় করার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ কুরআনের হাফেজ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি, না৷ তবে চশমা পড়া হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখা একান্ত জরুরি, আমার মাথার চুল পড়ে গেছে একেবারে কম, অর্ধ টাক বলা যায়। অবশ্যই কোন নারীর চুল নিয়ে ফ্যান্টাসি থাকলে আমাকে এভয়েড করাই উত্তম হবে
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শিরক এবং বিদাতের আতুর ঘর।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আল-রাহিকুল মাখতুম। ২. হৃদয়ের দিনলিপি। ৩. তিনিই আমার রব।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. মুফতি ত্বকী ওসমানী ( পাকিস্তান)। ২. মুফতি আব্দুল মালেক। ৩ ইবনুল কাইয়ুম জাওযী রহ.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জ্ঞান অর্জন আমার প্রথম প্রেম এবং ভালো লাগা। যেকোনো বিষয় জানার আগ্রহ একটা নেশার মতো কাজ করে। বাল্যকাল থেকেই ধর্ম,রাজনীতি,অর্থনীতি,পররাষ্ট্রনীতি,আন্ত-রাষ্ট্রীয়দ্বন্দ্ব এগুলো নিয়ে বিস্তর জানতে,বুঝতে এবং অনুধাবন করতে চেষ্টা করি৷ সাহিত্যের রস আস্বাদন করা যেন নিত্তনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।আরবি সাহিত্যের একজন ছাত্র হিসেবে কবিতার প্রতি এক বিশেষ অনুরাগ রয়েছে। ধর্মীয় জায়গা থেকে নিরপেক্ষতা এবং মধ্যম পন্থা অবলম্বন পছন্দ করি। নির্জনতার প্রতি এক গভীর মমত্ববোধ রয়েছে,সেই জায়গা থেকে প্রথিতযশা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ (রাঃ) এর নীতি এবং জীবনাদর্শন অনুসরণ করার চেষ্টা করি, ওনার মতো অল্পে তুষ্ট, নির্ভেজাল, এবং নির্জনতা পছন্দ করি। চাকচিক্যময় চিত্তাকর্ষক, ঝা-চকচকে মেকি দুনিয়া পছন্দ নয়। অনেক বেশি রুচিবোধ সম্পন্ন একজন মানুষ। পোশাক, খাবার, সঙ্গী বাছাই সবকিছুতেই রুচি এবং মার্জিত হওয়াটা পছন্দনীয়। ঘুরাঘুরি জীবনের শখ গুলোর মধ্যে অন্যতম। যদিও ঘুরাঘুরির তেমন অভিজ্ঞতা নেই। ভবিষ্যতে জীবন সঙ্গিনীর সাথে এই ক্ষুদ্র পৃথিবীর যতোটুকু সম্ভব ইবনে বতুতার মতো পৃথিবীর আনাচে-কানাচেতে তীর্থযাত্রীর বেশে সফর করার এক নিরঙ্কুশ সুপ্ত বাসনা রয়েছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-প্যান্ট-পায়জামা, টিশার্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। ছোট থেকেই সুন্নতি দাড়ি আছে । ২০১০ সাল থেক
টাখনুর উপরে কাপড় পরেন? জি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জি, না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে এক চিল্লা দেওয়া হয়েছে। তবে এখন আপাতত জড়িত নেই। ভবিষ্যতে দ্বীন নিয়ে বিস্তার পরিকল্পনা আছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে একটি দাখিল মাদরাসায় সহকারী মৌলভী (আরবি) পদে যোগদান করেছি। আমার পদটি ১০ম গ্রেডে MPO ভুক্ত। সরকারি অন্য চাকরির পড়াশোনা চলমান রয়েছে এবং সার্টিফিকেটে বয়স থাকা পর্যন্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ।
মাসিক আয় ২০৬৬০-বিশ হাজার ছয়শত ষাট টাকা এটা MPO এর বেতন। পাশাপাশি প্রাইভেট পড়ানো হয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জি, অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পরিস্থিতি এবং প্রয়োজনীয়তা অনুযায়ী ইসলামি শরীয়তের আলোকে সীদ্ধান্ত গৃহীত হবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? জি, না। আমার দৃষ্টিতে ঘৃণিত কাজগুলোর মধ্যে এটি অন্যতম।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এই ফেতনার যুগে একজন যুবকের চরিত্র হেফাজত করা এবং উত্তম আখলাক গঠনের সর্বোৎকৃষ্ট পন্থা হলো বিয়ে। মুমিনের জন্য বিয়ে একটি নেয়ামত, বিয়ে থেকে একজন মুমিন নানাভাবে উপকৃত হয় তন্মধ্যে, মানসিক প্রশান্তি, শারীরিক পরিতৃপ্তি, আত্নিক সুকুন উল্লেখযোগ্য। বিয়ে কোন ফ্যান্টাসি নয় বরং বিয়ের মধ্য দিয়ে একজন মুমিনকে দায়িত্বশীল হিসেবে আবির্ভূত হতে হয়।কর্মপরায়ণ হয়ে উঠতে হয়, একজন অভিভাবক হিসেবে আবির্ভাব ঘটে। স্ত্রী এবং পরিবারের মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখার জন্য ন্যায়পরায়ণ হওয়া বাঞ্ছনীয়। আল্লাহ প্রদত্ত অসংখ্য নেয়ামতের মধ্যে নেক সন্তান অন্যতম, এবং মুমিনের জন্য উত্তম ছদকা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 19-30
উচ্চতা ৪.১১- ৫.৩ , অথবা আমার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এমন।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন এইচএসসি।
জেলা বরিশাল বিভাগ বাদে যেকোনো বিভাগের যেকোনো জেলা। উত্তরবঙ্গ অগ্রগণ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা স্টুডেন্ট।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত।আমার পরিবারের সাথে সামঞ্জস্যশীল। সামাজিক দিক আত্মসম্মানবোধ রয়েছে এবং দ্বীনের দিক থেকে সম্মানিত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবন সঙ্গীনি বাছাইয়ের ক্ষেত্রে দ্বীনদারিতা আমার কাছে কষ্টিপাথরের ন্যায়। এই দ্বীনদারিতা নামক কষ্টিপাথর দিয়ে জীবনসঙ্গিনীকে মুল্যায়ণ করতে চাই। যে নারী প্রকৃত অর্থে দ্বীনদার সে সর্বাগ্রে শরীয়তের নির্দেশনা অনুসরণ করবে, আচরণের দিক থেকে উৎকৃষ্ট হবে, মিতব্যয়ী হবে, স্বামীর হক আদায়ের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে স্বামীর হককে প্রাধান্য দিবে, আত্নীয় এবং প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে সচেষ্ট থাকবে আরও নানাবিধ উৎকৃষ্ট গুণের সমাহার তার ভিতরে বিরাজমান থাকবে। আমি শুধু এই পার্থিব জগৎ এর জীবনসঙ্গীনি না, বরং জান্নাতের জীবনসঙ্গীনি বাছাই এবং পাশাপাশি একজন নেক সন্তানের মা কে বাছাই করছি। একজন বন্ধু নামক স্ত্রী চাই যে হবে এই ক্ষণজন্মা পৃথিবীতে বেঁচে থাকার অবলম্বন, যার সাথে এই কণ্টকাকীর্ণ পার্থিব জগৎ পাড়িয়ে দিয়ে একসাথে জান্নাতের স্বপ্ন বুনা যাবে। লম্বা, খাটো, কালো আর ধলার গঁদ বাধা নিয়মে তাকে বাজারের পণ্য হিসাবে বিবেচনা করতে চাই না। শিক্ষা-দীক্ষায় একজন নারীর যোগ্যতা মাপার চেয়ে বরং মানসিকতায় সে কতটুকু উৎকৃষ্ট সেটাই আমার কাছে মূখ্য। জীবনে চলার পথে সবসময় তাকে সাপোর্টিভ হিসাবে পেতে চাই, উদাহরণ স্বরূপ ইবরাহীম আঃ এবং রাসূল সাঃ এর জীবনী দেখলে সহজেই বুঝতে পারি বিবি হাজেরা এবং মা খাদিজা (রাঃ) সুখে-দুঃখে,আহারে পরিতৃপ্ত থেকে, অনাহারে থেকে, আল্লাহ প্রদত্ত কঠিন পরীক্ষার সময়ও পুরো পৃথিবীর বিরুদ্ধে গিয়ে এই দুইজন মহীয়সী নারী তাদের জীবনসঙ্গীকে সহযোগিতা করেছেন, অনুপ্রেরণা দিয়েছেন। কবি নজরুলের কবিতার একটি অমর বাণী- "কোনকালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী; ৷ প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ালক্ষী নারী।"৷ আমার সফলতার জন্য একজন অনুপ্রেরণা এবং সাপোর্টিভ নারী প্রত্যাশা করছি। ২০২১ সালে আমার মাতৃবিয়োগ ঘটেছে। তিনি ছিলেন আমার জীবনের একনিষ্ঠ পরমবন্ধু। আমার হাজারো দুঃখ,বিরহ বেদনা সবকিছু নির্দ্বিধায় ওনার কাছে সমর্পণ করে নিশ্চিন্তে থাকতাম। ওনার ইহলৌকিক প্রস্থানের পর থেকে মানসিক দিক থেকে আমি রিক্ত, শূন্য। আমার এই মহাসমুদ্রের মতো শূন্য, ক্ষতবিক্ষত হৃদয় কোন এক হালাল আগুন্তক এসে পরিপূর্ণ করে দিবেন এমন প্রত্যশায় দিন কাটছে চাতক পাখির ন্যায়। আমার মা মারা যাওয়ার পর বাবা নতুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ভদ্রমহিলা যথেষ্ট ভালো এবং উদার একজন মানুষ, ওনার প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা আর ভালোবাসা রয়েছে । যাদের সৎ মা নিয়ে বিশেষ আপত্তি রয়েছে তাদের যোগাযোগ না করার জন্য অনুরোধ রইলো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিংড়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6072

বয়স
44 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7965

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9733

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10418

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8398

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #411

বয়স
35 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংড়া, নাটোর, রাজশাহী
নাটোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন