Profile

বায়োডাটা নং : 807

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: কোলনী বাজার,নদমূলা গ্রাম,ভান্ডারিয়া
বর্তমান ঠিকানা ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: ভান্ডারিয়া বাস স্ট্যান্ড মডেল মসজিদের পাশে।
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা)
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ছিলেন, এখন অবসর
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য আমাদের পরিবারে বড় ভাইয়া একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমি মেঝো সন্তান। সেঝো ভাই বর্তমানে অনার্স ৪র্থ বর্ষে অধ্যয়নরত। সবচেয়ে ছোট ভাই ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমাদের বড় চাচা ইন্তেকাল করেছেন। মেঝো চাচা পূর্বে মেম্বার ছিলেন, বর্তমানে জমি–জমার কাজের সঙ্গে যুক্ত আছেন। সেঝো আমার আব্বু। এর পরের দুই চাচা ব্যবসা করেন। আমার কোনো মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বর্তমানে আমি ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এলাকায় ভাড়া বাসায় থাকি। ভান্ডারিয়ায় নিজস্ব বাড়ি নির্মাণের উদ্দেশ্যে জমি কেনা হয়েছে। এছাড়াও ঢাকার নেভি সোসাইটিতে একটি জমি রয়েছে এবং চট্টগ্রামেও কিছু জমি আছে। দাদাবাড়িতে টিনশেড বাড়ি রয়েছে এবং সেখানে আলাদাভাবে বাড়ি করার জন্য ভিটাও আছে। তবে আমাদের মূল ইচ্ছা ভান্ডারিয়াতেই স্থায়ীভাবে নিজস্ব বাড়ি নির্মাণ করা। ইন শা আল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। আমার আম্মু অনেক ধার্মিক। বড় ভাইয়ের নামাজে কিছুটা গাফলতি আছে, তবে আমরা মাহরাম-নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়। যেহেতু আমি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি, তাই নামাজ ছোট থেকেই পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? না আলহামদুলিল্লাহ
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বর্তমানে মাজারগুলোর যে করুণ ও দুঃখজনক অবস্থা দেখা যাচ্ছে, তাতে সঠিক আকীদা ও সঠিক ধারণা বজায় রাখা যেন অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং সঠিক বুঝ ও হিদায়াত দান করুন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল-কুরআন। তিরমিজী।মেশকাতুল মাসাবীহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন সকল হক্কানি আলেম-উলামা আমাদের জন্য সম্মানিত ও অনুসরণীয়। কাকে বাদ দিয়ে কার কথা বলবো! তবে বিশেষভাবে স্মরণযোগ্য—আল্লামা জুনাইদ বাবুনগরী (রহ.), আল্লামা শাহ আহমদ শফি (রহ.), আল্লামা তাকী উসমানী (হাফি.), হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলি থানভি (রহ.), মাওলানা তারিক জামিল (হাফি.), ইলিয়াস গুম্মান (হাফি.), আব্দুল ওয়াহিদ কোরাইশি (হাফি.), যুহাইর রুহানি বাযি (হাফি.) প্রমুখসহ আরও অনেক আলেম-উলামা।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন শান্তিপ্রিয় মানুষ, যেখানে কোনো ধরনের ঝগড়া বা অশান্তি আমার জীবনে স্থান পায় না। আমি জীবনে সুশৃঙ্খলতা এবং পরিপাটি থাকা পছন্দ করি, এবং পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকতে আমার বিশেষ আগ্রহ। নতুন জায়গায় ঘুরে বেড়ানো আমার শখ, যা আমাকে মানসিক প্রশান্তি ও আনন্দ দেয়। পরিচিত মানুষের সাথে আলাপ-আলোচনা করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি, এবং আমি বিশ্বাস করি যে, এই সম্পর্কগুলো জীবনের মূল্যবান অংশ। স্বাস্থ্যকর খাবার খাওয়া আমার একান্ত পছন্দ, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সুস্থ জীবনই প্রকৃত সুখের ভিত্তি। আমার স্বপ্ন হলো একটি শান্ত, সুস্থ, সাদামাটা জীবনযাপন করা, এবং আল্লাহর ঘর জিয়ারত করা, বিশেষত আমার প্রিয়জনের সাথে একসাথে এই পবিত্র সফরে অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা বা পাঞ্জাবি সাথে সাদা টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ।শুরু থেকেই
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ছোট বেলায় দেখেছি,এখন দেখিনা
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না; তবে দ্বীনি ইলম অর্জনে নিজেকে এখন সঁপে দেবার প্রচেষ্টায় নিয়োজিত। ইনশাআল্লাহ, ভবিষ্যতে দ্বীনের কোনো বিশেষ মেহনতে যুক্ত থেকে নিজেকে সঁপে দেবার পূর্ণ অভি-লাষ আছে।তবে দাওয়াতে তাবলীগে ১ চিল্লা দিয়েছি
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে আমার একটি ড্রপশিপিং ব্যবসা রয়েছে, যেখানে চীন থেকে পণ্য সংগ্রহ করে বিশ্বব্যাপী বিক্রি করা হয়। পাশাপাশি একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারও পরিচালনা করছি, যেখানে ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন আইটি দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয়। ইনশাআল্লাহ, ভবিষ্যতে এসব কাজের পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করার ইচ্ছা রয়েছে। তবে মাদ্রাসা থেকে আয় করার কোনো ব্যক্তিগত ইচ্ছা আমার নেই; এটি সম্পূর্ণভাবে খিদমতের উদ্দেশ্যে করতে চাই। একই সঙ্গে ব্যবসা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভান্ডারিয়া বাজারে আমাদের নিজস্ব দোকান আছে, এবং চীন থেকে পণ্য আমদানি করে সরাসরি ব্যবসা পরিচালনার ইচ্ছা রয়েছে—ইনশাআল্লাহ।
মাসিক আয় মাসিক আয় আলহামদুলিল্লাহ প্রায় ৩০,০০০ টাকার বেশি। তবে নির্দিষ্টভাবে বলা কঠিন, কারণ আয় ওঠানামা করে। কখনো কখনো এর চেয়েও বেশি হয়ে থাকে—আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাড়িতেই
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আস্তাগফিরুল্লাহ! এমন কোনো প্রত্যাশা কল্পনাতেও আনার ইচ্ছা নেই। আল্লাহ আমাদের সব ধরনের হারাম ও নোংরা কাজ থেকে হেফাজত করুন। আমিন। তার ওপর, একজন বাবা–মা কতটা কষ্ট ও মমতা নিয়ে নিজেদের কলিজার টুকরো, আদরের কন্যাকে আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করে প্রায় অচেনা একজন মানুষের হাতে তুলে দেন—এটাই তো বিশাল এক কুরবানি। এর চেয়ে বড় দায়িত্ব ও বিশ্বাস আর কী-ই বা হতে পারে! অতএব, এর বাইরে আর কিছু চাওয়ার থাকে বলে আমি মনে করি না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? النِّكَاحُ مِنْ سُنَّتِي، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي فَلَيْسَ مِنِّي হযরত আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “বিবাহ আমার সুন্নাত। যে আমার সুন্নাত অনুসরণ করে না, সে আমার অন্তর্ভুক্ত নয়। তোমরা বিবাহ করো, কেননা আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করবো। যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে; আর যার সামর্থ্য নেই, সে যেন সিয়াম পালন করে। কারণ সিয়াম তার জন্য জৈবিক চাহিদা প্রশমনকারী।” বিবাহের গুরুত্ব ও তাৎপর্য গভীর ও বহুমাত্রিক— প্রথমত, এটি মহান আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের নির্দেশ পালনের একটি মাধ্যম। সুন্নাতের অনুসরণে জীবন পরিচালনা করার অন্যতম পথ হলো বিবাহ। দ্বিতীয়ত, বিবাহ মানুষকে সুন্দর চরিত্র গঠনে সহায়তা করে। এটি দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং অবৈধ সম্পর্ক থেকে দূরে রাখে। তৃতীয়ত, বিবাহের মাধ্যমে বংশবৃদ্ধি হয় এবং পরিবার প্রতিষ্ঠিত হয়। এটি মনে আনে প্রশান্তি, চরিত্রে পবিত্রতা, হৃদয়ে স্থিরতা ও জীবনে পরম সুখ। নারী-পুরুষ পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ত্যাগ ও সহমর্মিতায় আবদ্ধ হয়। দাম্পত্য জীবন হয়ে ওঠে স্নেহ, দায়িত্ব ও উৎসর্গের এক পবিত্র বন্ধন। চতুর্থত, মানুষ একা স্বয়ংসম্পূর্ণ নয়। বিবাহের মাধ্যমে সে পায় নতুন আত্মীয়-স্বজন, সহচর ও পারিবারিক বন্ধন, যা জীবনকে করে সমৃদ্ধ ও পরিপূর্ণ। পঞ্চমত, মানুষের স্বাভাবিক যে যৌন প্রবৃত্তি রয়েছে, তার বৈধ, শালীন ও সুশৃঙ্খল সমাধান হলো বিবাহ। এটি সমাজকে রক্ষা করে অশ্লীলতা ও বিশৃঙ্খলা থেকে। অতএব, বিবাহ কেবল সামাজিক চুক্তি নয়; এটি ইবাদত, সুন্নাত এবং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার অংশ—যা মানুষকে দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথে পরিচালিত করে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'৩″+
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ন্যূনতম HSC, অলিম , অথবা সমমানের যোগ্যতা
জেলা বরিশাল বিভাগ বা তার আশেপাশে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তিনি হবেন সরল ও ধার্মিক স্বভাবের—নীরবতা, কোমলতা ও নম্রতায় ভরপুর। সুশিক্ষায় শিক্ষিত এবং বাস্তবজ্ঞানসম্পন্ন। কথাবার্তা ও কাজে সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল ব্যক্তিত্বের অধিকারিণী। পরিষ্কার–পরিচ্ছন্নতায় যত্নশীল, আচার–ব্যবহারে মার্জিত ও সহনশীলা। স্বামীর মতামতকে গুরুত্ব দেবেন, তাঁর হকের ব্যাপারে যত্নবান থাকবেন এবং অল্পতেই সন্তুষ্ট থাকতে জানবেন। সবার প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং সৎ চরিত্রের অধিকারিণী হবেন। ইসলাম সমর্থন করে না—এমন সকল কাজ থেকে যথাসাধ্য বিরত থাকবেন; গীবত, চোগলখোরি ও অশালীন আচরণ থেকে দূরে থাকবেন। সবচেয়ে বড় কথা, আমার ভুল–ত্রুটিগুলো সুন্দরভাবে ও প্রজ্ঞার সঙ্গে সংশোধন করতে সহায়তা করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ভান্ডারিয়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2951

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4000

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5327

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6110

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5490

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5414

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
পিরোজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন