Profile

বায়োডাটা নং : 805

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রামু, কক্সবাজার, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: গর্জনিয়া
বর্তমান ঠিকানা নাইক্ষ্যংছড়ি, বান্দরবান, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: নাইক্ষ্যংছড়ি সদর
কোথায় বড় হয়েছেন? কক্সবাজারের রামুতে দাদুরবাড়ি। সেখানে কয়েকবছর ছিলাম। আব্বুর চাকরির সুবাদে ২০০৫ সালে নাইক্ষ্যংছড়িতে আসা হয়। বর্তমানে এখানেই বাড়ি করে স্থায়ীভাবে পরিবার বসবাস করছে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এমবিবিএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি মেডিকেল কলেজ ( চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে)
এখন কোন বর্ষে পড়ছেন? ৪র্থ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ একটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই-ডাক্তার (বিবাহিত) মেজ ভাই- ডাক্তার (বিবাহিত) ছোট ভাই-- সরকারি মেডিকেলে ৩য় বর্ষে অধ্যয়নরত
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় আব্বু-- সাবেক মুহাদ্দিস, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসা মেজ আব্বু- প্রভাষক, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসা (মরহুম) সেজ আব্বু-- নিকাহ রেজিস্ট্রার ছোট আব্বু-- অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব এইচআর এডমিনিস্ট্রেশন ডিভিশন, ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদুর বাড়িতে নিজস্ব জায়গা জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই পর্দা মেইন্টেইন করে। নন-মাহরামদের সাথে ভাবীদের পর্দা মেইন্টেইনে সবাই কো-অপারেটিভ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী পড়া হয়, ২০১২ হতে আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? জিয়ারত করা যাবে, কিন্তু সিজদা বা অন্যান্য কার্যাবলি হারাম
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন পর্দা গাইডলাইন, সুনান ও আদব, নফসের বিরুদ্ধে লড়াই
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমদুল্লাহ, ডা জাকির নায়েক, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি এবং ইসলামের সঠিক জ্ঞান অর্জন ও আমলে আগ্রহী। বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করি।।অনলাইন ও অফলাইনে পর্দা ও শালীনতা রক্ষায় সচেতন থাকি। আলহামদুলিল্লাহ, কুরআনের বেশকিছু সূরাহ মুখস্থ করেছি এবং মুখস্থ করার কাজ চলমান রাখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বিশেষভাবে, মেডিকেল ফিকহ সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। আমি পরিবারকেন্দ্রিক জীবনকে প্রাধান্য দিই। ভবিষ্যৎ পরিবার ও সন্তানের হক যথাযথভাবে আদায়কে গুরুত্বপূর্ণ মনে করি; নিজের পরিবার এবং সন্তানের হক নষ্ট করে কখনোই জব করতে চাইনা।অভিভাবকের প্রতি শ্রদ্ধাশীল এবং তাঁদের পরামর্শ ও অনুমতিকে গুরুত্ব দিয়ে চলতে অভ্যস্ত। ছোট-বড় সকলের প্রতি সম্মান প্রদর্শনে বিশ্বাসী। ভ্রমণ করতে ভালোবাসি, তবে গার্ডিয়ান ছাড়া কোথাও যাওয়া পছন্দ করি না। অনলাইন ও অফলাইনে ফ্রি মিক্সিং কঠোরভাবে এড়িয়ে চলি। গৃহস্থালি কাজে আগ্রহী, বিশেষত রান্নাবান্না করতে ভালোবাসি। ফাস্টফুডের চেয়ে ঘরে তৈরি সাদামাটা ও স্বাস্থ্যকর খাবার বেশি পছন্দ। সাদামাটা জীবনযাপন ভালো লাগে। সবকিছু গুছিয়ে ও পরিচ্ছন্ন রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি।অবসর সময়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। গাইরতহীনতা, ব্যক্তিগত জীবন সবার সামনে প্রদর্শন করা বা সামাজিক মাধ্যমে অযথা প্রকাশ করা পছন্দ করি না। অতিরিক্ত রাগ ও রাগের বশবর্তী আচরণ আমার অপছন্দ। আল্লাহর সন্তুষ্টিকে জীবনের চূড়ান্ত লক্ষ্য হিসেবে গ্রহণ করে পারস্পরিক সম্মান, ধৈর্য ও বোঝাপড়ার ভিত্তিতে একটি শান্ত ও বরকতময় পরিবার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, লং হিজাবসহ নিকাব পরি"
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৯ সাল হতেই নিকাবসহ পর্দা করছি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ছাত্রীসংস্থার সাথে যুক্ত আছি
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ সরকারি মেডিকেলে ৪র্থ বর্ষে অধ্যয়নরত আছি
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মহান আল্লাহপ্রদত্ত বিশেষ এক নিয়ামত ও রাসুল )ﷺ( এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। কুরআন ও হাদিসে বিয়েকে পবিত্রতার মাধ্যম, দ্বীনের অর্ধেক ও আর্থিক সচ্ছলতার উপায় হিসেবে উল্লেখ করেছেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-29
উচ্চতা ৫'৫''+
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা মেডিকেল স্টুডেন্ট (ফাইনাল ইয়ার)/ডাক্তার
জেলা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মেডিকেল স্টুডেন্ট (ফাইনাল ইয়ার)/ডাক্তার
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চমধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন দ্বীনদার, পরহেজগার ও দায়িত্বশীল জীবনসঙ্গী প্রত্যাশা করি, যার উপার্জন শতভাগ হালাল এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহভীতি বিদ্যমান। আখলাক সুন্দর, ঠান্ডা মেজাজী, ধৈর্যশীল ও রুঢ়তা থেকে মুক্ত হবেন ও দায়িত্বশীল মানসিকতার অধিকারী হবেন। অনলাইন ও অফলাইনে মাহরাম-নন মাহরাম মেনে চলায় কঠোর ও সচেতন থাকবেন । অন্যের হক আদায়ে যত্নশীল, কারও ক্ষতি করা থেকে বিরত এবং ন্যায়-ইনসাফে দৃঢ় থাকবেন। তিনি দ্বীনী ও দুনিয়াবি জ্ঞানার্জনে আমাকে সহযোগিতা করবেন এবং পরিবারকে ইলম ও আমলের পরিবেশে গড়ে তুলতে আগ্রহী হবেন। ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীনী তারবিয়াহ দেওয়ার মানসিকতা রাখবেন এবং সন্তানদের তাকওয়া, আদব ও উম্মাহর খেদমতের চেতনায় গড়ে তুলতে সচেষ্ট থাকবেন। আমার পর্দা ও দ্বীন পালনে সহায়ক ও রক্ষাকবচ হবেন এবং আমাদের সম্পর্ককে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে দেখবেন। আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়িত ছিলাম না; জীবনসঙ্গীর কাছ থেকেও একই ধরনের পবিত্রতা প্রত্যাশা করি। মা-বাবা ও পরিবারের হক আদায়ে আন্তরিক, পারিবারিক বন্ধন রক্ষায় সচেতন এবং পরামর্শভিত্তিক সিদ্ধান্তে বিশ্বাসী হবেন,দাম্পত্য জীবনে সদ্ব্যবহার, সহমর্মিতা ও খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী থাকবেন; তাওয়াক্কুল, ধৈর্য ও পারস্পরিক সম্মানকে প্রাধান্য দেবেন—এমন একজন সহযাত্রী কামনা করি। বি:দ্র: পাত্রী নিজের বাসার অভ্যন্তরে পর্দা করে মাহরাম-নন মাহরাম মেনে চলে। সো কারোর যদি এমন কোনো ধারণা থাকে যে নন মাহরাম পুরুষ আত্মীয় স্বজনের সাথে তো একটু দেখা করাই যায়, তাহলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন। পাত্রের সুন্নাহ মোতাবেক দাড়ি থাকতে হবে এবং টাকনুর উপর প্যান্ট পরিধান করতে হবে। জাযাকাল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রামু এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1089

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামু, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3131

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামু, কক্সবাজার, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2146

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রামু, কক্সবাজার, চট্টগ্রাম
কক্সবাজার জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন