| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, খুব ছোট থেকে। তবে নিয়মিত আনুমানিক ১৪ বছর ধরে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কখনো ১-২ ওয়াক্ত কাযা হয়, আবার কখনো হয়না আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
প্রচলিত মাজারগুলোতে যা হচ্ছে, তা বড় শিরক।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
জীবন্ত নামাজ, গুনাহ মাফের উপায়, জীবন যদি হতো নারী সাহাবির মত, গল্পগুলো অন্যরকম, জীবন যেখানে যেমন, মা মা মা ও বাবা, দ্য কেয়ারিং ওয়াইফ, কুররাতু আইয়্যুন, লাভ ক্যান্ডি, প্যারেন্টিং, মুক্ত বাতাসের খোঁজে
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, শায়খ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আজহারি, মাওলানা তারিক জামিল
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সবার সাথে হাসিখুশি ও মিলেমিশে থাকতে পছন্দ করি। কারো দ্বারা কষ্ট পেলে চুপ হয়ে যাই।আর সহজে ভুলতে পারিনা!এটা একটা খারাপ অভ্যাস আমার। বাচ্চাদের ভীষণ পছন্দ করি। বাচ্চাদের সংস্পর্শ খুবই ভালো লাগে।ওদের পড়াতেও ভালো লাগে। তবে মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যাই। তাও উপভোগ করি। আলহামদুলিল্লাহ মিথ্যা,অলসতা,কৃপণতা,অপরিচ্ছন্নতা এগুলো একদমই পছন্দ করি না। আমি নিজে কৃপণতা করি না,আর এমন মানুষদের একদমই পছন্দ করি না। মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করতে ভালো লাগে। তবে সেটা আমার শারীরিক ও আর্থিক সামর্থ অনুযায়ী। কিছুটা সৌখিন, সবসময় গোছালো থাকতে পছন্দ করি। অবসর সময়ে বই পড়া, হাতের কাজ করা ও ইসলামিক লেকচার শোনা হয়। যদিও বা আমি তেমন অবসর সময় পাইনা। তাই কাজের মধ্যেই এসব করা হয়। দুনিয়াবী যোগ্যতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার অশেষ দয়া ও রহমাতে কিছু জিনিসে স্বল্প দক্ষতা আছে। যেমন: ড্রেস জিজাইন, কাটিং, স্টিচিং, হ্যান্ড এমব্রয়ডারি, বিভিন্ন ধরনের ক্রাফ্টিং, হেনা আর্ট এগুলো জানা আছে আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট থেকে নিজের ড্রেস, বোরখা সব কিছু নিজের হাতে তৈরি করে পড়ি। এতে স্বল্প খরচে মনের মত রুচিসম্মত পোশাক তৈরি করা যায়। সাধারণ সব রান্না করতে পারি। বিশেষ আইটেম কম করতে পারি। তবে চেষ্টা করলে হয়ে যায় আলহামদুলিল্লাহ। ভ্রমনের খুব শখ আছে,তবে খুব কম জায়গায় ঘুরা হয়েছে। ঘুরাঘুরি করার তেমন সুযোগ হয়নি। আশারাখি সামর্থ অনুযায়ী জীবনসঙ্গীর সাথে ঘুরতে পারবো! কিছু কথা স্টাডি নিয়ে বলছি, আমার অনলাইন একাডেমিতে পড়া এবং পড়ানোর জন্য কিছু সময় দিতে হয়। আমার যেহেতু মা নেই,তাই পরিবারের দেখাশোনার রেসপন্সিবিলিটি আমার উপর। আলহামদুলিল্লাহ আমি সংসার,নিজের পড়া এবং পড়ানো সব কিছু একসাথে মেইনটেইন করছি। একটি দ্বীনি পরিবার গঠনের জন্য দ্বীনি ইলম অর্জন করতে হয়। নিজে না জানলে কখনোই দ্বীনি পরিবার গঠন করা সম্ভব হবে না! আমার ইলম আমার আখেরাত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যে হবে ইনশাআল্লাহ। আর আমার অনেক বড় একটা স্বপ্ন আমি আমার বাচ্চাদের (ইনশাআল্লাহ মাতৃত্বের স্বাদ গ্রহণ করলে) সাথে খুব ছোট বয়স থেকে আরবিতে কথা বলবো!ইনশাআল্লাহ। ছোট থেকে বাচ্চাদের যেভাবে গড়ে তোলা হয়, আলহামদুলিল্লাহ বাচ্চারা সেভাবেই গড়ে উঠে। তাই পরিবারে রেগুলার ইলম শিক্ষার ইনভায়রনমেন্ট থাকলে বাচ্চারা সেভাবেই অভ্যস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বীনী যোগ্যতা বলতে কিছুই নেই!অনেক ঘাটতি আছে এ ব্যাপারে। কিছুই জানিনা বলতে গেলে। আরোও বেশি বেশি পড়তে চাই, জানতে চাই এবং সে অনুযায়ী আমল করতে চাই!আমি চাই আমার সঙ্গী যেনো ইলমের দিক থেকে অনেকটা এগিয়ে থাকে। আমার ভুলগুলো সংশোধন করে দিয়ে দ্বীনের ব্যাপারে আগ্রহী করে তুলে। তবে আল্লাহ তায়ালা সূরা নুর এর ২৬নং আয়াতে বলেছেন- الطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَ الطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰت অর্থাৎ, সচ্চরিত্রা মহিলারা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা মহিলাদের জন্য। তাই প্রতিনিয়ত নিজের আমল-আখলাক পরিশুদ্ধ করার চেষ্টা করছি। তবে আমরাতো মানুষ, সবসময় উত্তম কিছুরই আশা করি। তাই আমিও আশা রাখি উত্তম জীবনসঙ্গীর। কোনো মানুষ ভুলের বাইরে নয়। আমিও অনেক ভুল করি। তবে আমার ভুলগুলো ধরিয়ে দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে বললে সংশোধন করে ফেলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এখানে নিজের সম্পর্কে খুব ডিটেইলস লিখতে বলা হয়েছে। তাই কিছু জিনিস শেয়ার করেছি। তবে নিজের সম্পর্কে বলতে পছন্দ করি না!
|