Profile

বায়োডাটা নং : 7981

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৪′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৪৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: চরনী পত্তাশী
বর্তমান ঠিকানা দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: জুরানপুর
কোথায় বড় হয়েছেন? গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ পূর্বে মুদি দোকান দিতেন। বর্তমানে শ্রমজীবী। A Plus Industries-এ স্টোর সেকশনে Loader পদে চাকরি করছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আলহামদুলিল্লাহ ২০২৩ সালে হিফজুল কুরআন শেষ হয়েছে। বর্তমানে আল জামিয়া আস সালাফিয়্যাহ, নারায়ণগঞ্জ-এ কিতাব বিভাগে অধ্যয়নরত।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমি ভাই-বোনদের মধ্যে সবার বড়। মেজবোন: গওহরডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জে দাওরায়ে হাদিসে অধ্যয়নরত। বোন বিবাহিত। তার স্বামী দারুল আকরাম মাদ্রাসা, মোল্লাহাট- এ শিক্ষকতা করেন। ছোটবোন: দারুল উলুম, বালিপাড়া-মাদরাসায় দ্বিতীয় নুরানীতে পড়ে।
চাচা মামাদের পেশা আমার ৩ জন চাচা এবং ৩ জন মামা। বড় চাচা: A plus Industries এ চাকুরি করেন। মেজ চাচা: মিষ্টি+মুদি দোকান আছে। গ্রামে থাকেন। ছোট চাচা: আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। * বড়মামা: ক্ষুদ্র ব্যবসায়ী। নারায়ণগঞ্জে থাকেন। মেজমামা: বেসরকারি চাকরিজীবী। উত্তরা থাকেন। ছোটমামা: ইমাম, খতিব ও মাদ্রাসার শিক্ষক। কুমিল্লাতে থাকেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল। আমরা মিতব্যয়ী জীবনযাত্রায় অভ্যস্ত। আমাদের বসতবাড়ি ছাড়াও একটি দোকান আছে, যা বর্তমানে ভাড়ায় দেওয়া আছে। আল্লাহ আমাদের যা দিয়েছেন, তাতেই সন্তুষ্ট এবং এটাকে আল্লাহর বড় নিয়ামত মনে করি। বর্তমানে আমাদের কিছু ঋণ রয়েছে, যা আমরা নিয়মিত পরিশোধ করছি এবং এ বিষয়ে আমরা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আল্লাহ আমাদের দ্বীনদারিতা সম্পর্কে সম্যক অবগত। আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের সবাই নামাজ আদায় করেন এবং রোজা রাখেন। আমার মা এবং বোনেরা পর্দা করেন এবং মাহরাম, নন-মাহরাম মেনে চলেন। আমরা ইসলামী অনুশাসন মেনে জীবনযাপন করতে চেষ্টা করি। আমার মা ধর্মীয় বিধিবিধানের ব্যাপারে সচেতন হওয়ায় ছোটবেলা থেকেই নামাজ, রোজা, নৈতিকতা, কুরআন তেলাওয়াত, সৎসঙ্গ এবং দ্বীনি জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব দিতেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। ২০১৪ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করি। ৭-১৩ বছর পর্যন্ত মাঝে মাঝে দু-এক ওয়াক্ত বাদ যেতো।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, আলহামদুলিল্লাহ। সিফাত আরেকটু ভালোভাবে আয়ত্ত করা প্রয়োজন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে স্থায়ী কোনো অসুস্থতা নেই। তবে কিছু Lifestyle-sensitive সমস্যা আছে। যা ওষুধনির্ভর নয় (প্রয়োজনে বিস্তারিত জানাতে পারি)।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরপূজারীদের আকীদা ইসলামি আকীদার সাথে সাংঘর্ষিক। সাধারণত আউলিয়া/পীর-বুযুর্গদের কবরকে মানুষ সম্মানার্থে মাজার বলে থাকে। সুন্নাহ অনুযায়ী যেকোনো মুসলিমের কবর জিয়ারত করা অনুমোদিত। কিন্তু সমাজে প্রচলিত মাজার কেন্দ্রিক কার্যক্রমগুলো সুস্পষ্ট শিরক। যেমন: মনোবাসনা পূরনের উদ্দেশ্য মাজারে ভ্রমণ/মান্নত, সমাহিত ব্যক্তির অলৌকিক ক্ষমতায় বিশ্বাস/তাকে মধ্যস্থতাকারী মনে করা, মোমবাতি জ্বালানো, মাজারে সিজদা করা, মাজারকে পূণ্যভূমি বা তীর্থস্থান মনে করা ইত্যাদি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন গুনাহ মাফের উপায়, রাহে বেলায়াত, জিহ্বার আপদ, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, চার ইমামের আকীদা, প্রোডাক্টিভ মুসলিম, জীবন উপভোগ করুন, যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি, ঈমানের মূলনীতি, মানহাজ, ফিরকায়ে নাজিয়া, শুয়াবুল ঈমান, নারীর জান্নাত লাভের উপায়, অন্তরের রোগ ও আমল, পর্দা একটি ইবাদত।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), আব্দুল্লাহিল হাদী, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, মোহাম্মদ নাসীল শাহরুখ, শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, মতিউর রহমান মাদানী সহ আরো অনেক আলেম রয়েছেন।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ আমার সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। অতঃপর আমার ব্যাপারে আমি যতটুকু জানি তার কিছুটা এখানে তুলে ধরছি- আমি ইসলামকে আল্লাহর নির্ধারিত একমাত্র মধ্যমপন্থী এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। দুনিয়াবী ব্যাপারে পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতায় বিশ্বাসী।তাই আমার জীবনের প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য এবং রাসুলুল্লাহ (সা.)-এর অনুসরণে হওয়া আবশ্যক মনে করি। শিরক-বিদয়াত বর্জন করে সুন্নাহ ভিত্তিক আমল করি। আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অল্প হলেও কিছু নফল ইবাদত নিয়মিত করার চেষ্টা করি। মানুষ মাত্রই ভালো দিক ও সীমাবদ্ধতার সমন্বয়। আমিও তার ব্যাতিক্রম নয়। ইসলামী নির্দেশনার আলোকে নিজেকে সংশোধন করার চেষ্টাকে আল্লাহর সন্তুষ্টির অন্যতম কারণ মনে করি। আমার দ্বীনি জ্ঞানের পরিধি সীমিত। তবে যতটুকু জানি তা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি। নফসের দিক থেকে আমি অনুশোচনাপ্রবণ। হারাম, পাপ ও সন্দেহপূর্ণ বিষয়সমূহ বর্জন আমাকে মানসিক স্বস্তি দেয়। আমার অজ্ঞতা ও উদাসীনতার কারণে হওয়া মানবীয় ভুল বা পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমার আশা রাখি। দুনিয়া ও আখিরাতের জন্য প্রয়োজনীয় বিষয়ে জানতে, বুঝতে ও তা নিয়ে ভাবতে ভালো লাগে। যেমন: কুরআন-হাদিস, তাফসীর, সালাফদের লিখিত বই, স্বাস্থ্যবিজ্ঞান, মনোবিজ্ঞান ও প্যারেন্টিং। ছোটবেলা থেকেই আমি তথ্যনুসন্ধানী, Reflective learner. তথ্যসমৃদ্ধ বই, পত্র-পত্রিকা, সাময়িকী ইত্যাদি পড়ার ও সংরক্ষণ করার ঝোঁক ছিল। ২০১৫/১৬ সালের দিকে আমার ছোটমামার থেকে পাওয়া সালাফি মানহাজের বইগুলো আমার দৃষ্টিভঙ্গি তথা জীবনবোধ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে এগুলোর মাধ্যমে প্রকৃত ইসলাম বনাম প্রচলিত ইসলামের স্বরূপ, তাকদীর সম্পর্কিত আকীদা বুঝতে পারি। তুলনামূলকভাবে রক্ষণশীল পরিবারে বড় হওয়ায় এর আগেও নামাজ-রোজা-পর্দা আমার অভ্যাসগত ইবাদত ছিলো। আমি এম্বিভার্ট। একাকিত্ব এবং সামাজিকতা বা মানুষের সঙ্গ Selectively দুইটাই ভালো লাগে। উভয়ক্ষেত্রেই অর্থবহ সময় কাটানোকে গুরুত্ব দিই। কথা ও কাজে স্বচ্ছতা খুবই পছন্দ করি। আমি স্বভাবগতভাবে ধীরস্থির। তাড়াহুড়া করে কাজ শেষ করার চেয়ে ভালোভাবে শেষ করাকে বেশি গুরুত্ব দিই। সবকিছু পরিপাটি রাখতে পছন্দ করি। আমি সহানুভূতিশীল। মানুষের দুঃখ-কষ্ট আমি গভীরভাবে অনুভব করি। মানুষের মন্দ কথা/কাজ/আচরণের বিপরীতে ভালো কথা/কাজ/আচরণ করার চেষ্টা করি। এমন নয় যে কখনো আমি কষ্ট পাই না, রাগ করি না বা বিরক্ত হই না। তবে যাচ্ছেতাই ভাবে নিজের ইমোশন প্রকাশ করাকে সঠিক মনে করি না। আল্লাহর কাছে নিজ প্রবৃত্তির অনিষ্ট থেকে এবং মন্দ মানুষদের থেকে আশ্রয় চাই। পছন্দ-অপছন্দ: এর কারণ হতে পারে আবেগিক, যৌক্তিক, নৈতিক বা ধর্মীয়। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই আমি Value-driven. প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের সাথে সাংঘর্ষিক না হলে আমার সাথে আরেকজনের পছন্দ-অপছন্দের ভিন্নতা তেমন প্রভাব ফেলে না। যেমন: আমি এই রং পছন্দ করি বা এই খাবার আরেকজনের ভিন্ন কিছু পছন্দ। আমি নিজের মধ্যে যে বৈশিষ্ট্য থাকা আবশ্যক বা ভালো মনে করি, অন্যদেরও সে বৈশিষ্ট্যের জন্য পছন্দ করি। অপছন্দের ক্ষেত্রেও এরকম। কোরআন বুঝে তেলাওয়াত করা/শোনা, দ্বীনি জ্ঞানার্জন, ভালো মানুষের সাহচর্য, মানুষের উপকার করা, রাগদমন, সদাচরণ, ওয়াদা পালন, সত্যবাদিতা, সময়ের সদ্ব্যবহার করা, পরনিন্দা না করা, অনর্থক ও অপ্রয়োজনীয় কথা/কাজ বর্জন করা ইত্যাদি আমি বিশেষভাবে পছন্দ করি। শখ: নতুন কিছু জানা, কুশি ও সূচি শিল্প, গাছের পরিচর্যা, বিভিন্ন রেসিপি দেখে নিজের মতো সংযোজন বিয়োজন করে নতুন কিছু তৈরি। স্বপ্ন: আদর্শ নারী হওয়া, বায়তুল্লাহ সফর (ইং শা আল্লাহ্)। FAQ: আমার ছোটবোনের কেনো আমার আগে বিয়ে হলো? প্রথমত, বিয়েটা যার যার তাকদীরের সাথে সম্পর্কিত। দ্বিতীয়ত, মনস্তাত্ত্বিক দিক থেকে আমি বোনের থেকে ভিন্ন। আমার বোনের জন্য সার্বিক বিবেচনায় সামঞ্জস্যপূর্ণ প্রস্তাব আসায় পারিবারিক ভাবে আগে ওর বিয়ে হয়েছে। পড়াশোনা, নিজেকে জানা এবং দৃষ্টিভঙ্গি গুছিয়ে নিতে আমি একটু বেশি সময় নিয়েছি। ১৫/১৬ বছর থেকেই আমার বদ্ধমূল ধারণা ছিলো 'স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন'-এটা বিয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। তখন থেকেই আমি জীবনের লক্ষ্য-উদ্দেশ্য, বিভিন্ন বিষয়ে অভিমত-অনুভূতি ডায়েরীতে লিখতাম। আমার আত্মীয়-প্রতিবেশীরা মনে করেন আমি রাজি না থাকলেও জোরপূর্বক আরো আগে আমাকে বিয়ে দেয়া মা-বাবার দায়িত্ব ছিলো। যদিও হাদিসে কন্যার সম্মতি ও অভিভাবকের অনুমতি উভয়ই বিয়ের অন্যতম প্রধান শর্ত হিসেবে বর্ণিত হয়েছে। যাহোক, তারা কেউ আমার মা-বাবার চেয়ে আমাকে ভালো জানেন না। আমার অভিভাবক কখনোই আমাকে পাত্রস্থ করার ব্যাপারে উদাসীন ছিলেন না। তারা আমার অসম্মতিকে গুরুত্ব দিয়েছেন যৌক্তিক ও বাস্তবিক কারণেই। [বিস্তারিত লিখে এ প্রসঙ্গ দীর্ঘায়িত করছি না; Nothing to hide] ওয়াল্লাহি! আমি কখনো হারাম রিলেশনশিপে ছিলাম না।নবম শ্রেণি থেকে এ পর্যন্ত আমার অনেক প্রস্তাব এসেছে। তবে কখনোই পাত্রের সামনে বা আনুষ্ঠানিকভাবে পাত্রের পরিবারের নারী সদস্যদের সামনেও আমার যাওয়া হয়নি। পরিশেষে, আমি যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি, দু'আ করতে শিখেছি; আমার পার্থিব জীবনের প্রাপ্তি বা অপ্রাপ্তি উভয়ই নিয়ামত! অতঃপর তাওয়াক্কুল, সবর আর শোকর! আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা কালো বোরকা, নিকাবসহ ৩/৫ পার্টের হিজাব, হাত মোজা ও পা-মোজা পড়ি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আমি ২০১৯ সাল থেকে নিকাব পড়ি এবং ২০২০ সাল থেকে পা-মোজা, হাত মোজা। ছোটবেলা থেকে মাহরাম নন-মাহরাম নির্বিশেষে সতর ঢেকে, দৃষ্টি সংযত রেখে, কোনোরকম সাজসজ্জাবিহীন, শালীনভাবে চলাকে পর্দা হিসেবে জানতাম। তাই এর আগে নিকাব আবশ্যক মনে করিনি; মাঝে মাঝে নিকাব পরা হতো।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, কঠোরভাবে মেনে চলি। আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে কুমিল্লাতে একটি সালাফী মহিলা মাদ্রাসায় ৬ষ্ঠ-১০ম শ্রেনীর ইংরেজি ও গণিত বিষয়ে পাঠদান করছি। শিক্ষকতার পাশাপাশি শখ হিসেবে Part-time learner, tailor & artisan. অবসর সময়ে আমি নান্দনিক ও সৃজনশীল কাজ উপভোগ করি। আল্লাহ চাইলে ভবিষ্যতে পরিবারকেন্দ্রিক জীবনযাপনে আগ্রহী।
মাসিক আয় ৬০০০+
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? জীবনের এতোটা সময় অতিবাহিত হওয়ার পর কেনো বিয়েতে আগ্রহী হয়েছি, এটা আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সম্পর্কিত। বিয়ে একটি ইবাদত এবং রাসুলুল্লাহ (স.)-এর সুন্নাহ। হালাল উপায়ে পারিবারিক জীবনযাপনের মাধ্যমে নিজের চরিত্র সংরক্ষণ ও নেককার উত্তরসুরী রেখে যাওয়াই মূল লক্ষ্য। দাম্পত্য জীবনে আল্লাহর রহমত-বরকত ও প্রশান্তির সাথে সবর, দায়িত্ব ও জবাবদিহিতা রয়েছে। আল্লাহর নির্দেশ ও রাসুলুল্লাহ (স.)-এর আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের প্রকৃত কল্যাণ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-32
উচ্চতা ৫'৪"-৫'৬"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা স্নাতক, স্নাতকোত্তর।
জেলা দ্বীনদারিতা, চরিত্র ও দৃষ্টিভঙ্গি বেশি অগ্রাধিকারযোগ্য। জেলা/বিভাগ প্রাথমিক ফিল্টার নয়। বিভিন্ন দিক থেকে আমার রাজশাহী বিভাগ পছন্দ। তবে বিয়ের ক্ষেত্রে ভৌগোলিক দূরত্বটা আমার আবেগের ব্যস্তানুপাতিক।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল ব্যবসা, চাকরি। প্রবাসী নয়।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কোনো মানুষই পারফেক্ট হন না; এটা আপেক্ষিক বিষয়। আমি নিজেও ত্রুটিমুক্ত নই। তবে আমার দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথা ভেবে জীবনসঙ্গীর কিছু প্রত্যাশিত বৈশিষ্ট্য এখানে উল্লেখ করছি-- (১) সালাফি আকিদা ও মানহাজের অনুসারী, শির্ক, বিদআত সম্পর্কে সচেতন প্রাক্টিসিং মুসলিম। যিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ মেনে চলবেন এবং পাপ বর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। (২) লেবাসধারী নয়; প্রকৃতপক্ষে আল্লাহভীরু কাউকে চাই। যিনি অনলাইন/অফলাইনে নন-মাহরাম নারীদের থেকে নিজের দৃষ্টি সংযত রাখেন এবং কখনো হারাম রিলেশনশিপে ছিলেন না। অর্থাৎ আমি নিজে যেমন। আল্লাহর জন্য যে নিজের দৃষ্টি সংযত রাখে না, শুধু একজন চক্ষুশীতলকারী জীবনসঙ্গী পেলে সে সংযত হবে বলে আমার মনে হয় না; বিয়ে কোনো Switch নয়। বিয়ের আগেও দৃষ্টি ও নৈতিকচরিত্র সংযত রাখা জরুরি। বিয়ে এ যাত্রায় সহায়কমাত্র! (৩) স্ক্রিন-আসক্ত জীবনধারায় অভ্যস্ত নয়। কুরআন-হাদিস ও উপকারী জ্ঞানার্জনে যথাসাধ্য সময় দেন। আমিও এ ব্যাপারে 'Self-accountablity'-র চর্চা করছি। (৪) আত্মমর্যাদাশীল এবং স্ত্রীকে পর্দায় রাখার ব্যাপারে শতভাগ দায়িত্বশীল ও সহযোগী মনোভাবের; সামাজিকতা বা আনুষ্ঠানিকতার নামে কখনোই গায়রে মাহরামের সামনে যেতে বা কথা বলতে বাধ্য করবে না এমন একজনকে প্রত্যাশা করছি। (৫) উত্তম গুণাবলীর অধিকারী। যেমন: সদাচারী, সত্যবাদী, মিতভাষী, দায়িত্বশীল, কর্মঠ, মিতব্যয়ী এবং স্বাস্থ্যসচেতন। (৬) আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেন। ইনসাফের সাথে সাধ্যমতো দায়িত্ব পালন করেন আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে এবং তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে। (৭) রাগের বহিঃপ্রকাশে সংযমী, বুদ্ধিবৃত্তিকভাবে পরিণত ও মানসিকভাবে স্থিতিশীল। (৮) পরিবারের সদস্যরা যেনো ছিদ্রান্বেষণকারী, অসহনশীল বা আক্রমণাত্মক মনোভাবের না হন। এটা আমার মানসিক শান্তি তথা Spiritual focus ঠিক রাখার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। সঙ্গী বা আশপাশে থাকা মানুষদের আচরণ মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে। (৯) স্ত্রীর প্রতি কল্যানকামী হবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-"তোমরা নারীদের সাথে উত্তম আচরণ কর। কারণ তাদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়ের মধ্যে সর্বাপেক্ষা বাঁকা হ’ল উপরের হাড়। অতএব তুমি যদি তাকে সোজা করতে যাও, তবে ভেঙ্গে ফেলবে। আর যদি ছেড়ে দাও, তাহ’লে সবসময় বাঁকাই থাকবে।" (১০) সর্বোপরি যিনি আল্লাহর সন্তুষ্টির পথে চলবেন এবং আমাকেও চলতে সাহায্য করবেন। [বি.দ্র: 'সালাফি'-শব্দটি আমি আদর্শিক ও বৈশিষ্ট্যগত নাম হিসেবে সমীহ করি। প্রতিটি মুসলিমের জন্য কুরআন-সুন্নাহর অনুশাসন মেনে চলা, শিরক-বিদয়াত বর্জন করা আবশ্যক। আমাদের আদর্শ রাসুলুল্লাহ (সা.) ও তাঁর অনুসারী আমাদের পূর্বসূরীগণ। আমি যতটুকু জানি, আকীদার ব্যাপারে মাযহাবের ইমামদের মাঝে কোনো মতভেদ নেই। মানুষ ভুলের উর্ধ্বে নয়। একই বিষয়ে ভিন্ন ভিন্ন ফতোয়া থাকলে যে মতটি কুরআন-সুন্নাহর আলোকে অধিক নির্ভরযোগ্য সেটি মেনে চলি; অন্য মাযহাব/মতের অনুসারীদের প্রতি শ্রদ্ধাশীল। ইখতেলাফী বিষয়ে কোনো আলেম/ফকীহকে মানদণ্ড ধরে বিতর্ক/ আক্রমণাত্মক মন্তব্য করা সঠিক মনে করি না। নামধারী সুন্নী (মাজারপূজারী), মাযহাববিদ্বেষী সালাফি, সালাফিবিদ্বেষী মাযহাবী, নামসর্বস্ব সালাফি/হানাফি মুসলিম থেকে দূরত্ব বজায় রাখা নিরাপদ মনে করি। আমি আকীদা-আমল ও আখলাকেও সালাফি হতে চাই।]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

পিরোজপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1685

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
পিরোজপুর সদর, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2839

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নেছারাবাদ, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7354

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2217

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6883

বয়স
18 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ভান্ডারিয়া, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5320

বয়স
20 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মঠবাড়ীয়া, পিরোজপুর, বরিশাল
পিরোজপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন