| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ। ২০১০ সাল অর্থাৎ দশম শ্রেণি থেকে।১৫ বছরের বেশি সময় ধরে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
ঘুমের জন্য মাঝে মধ্যে(খুব কম) ফজর কাজ হয়।তা নির্দিষ্ট নয়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখনো চেষ্টা করছি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
শুধু মাত্র কবর।মাজারের ব্যক্তির কাছে কিছু চাওয়া নেই।সবকিছুর মালিক একমাত্র & শুধু মাত্র আল্লাহ। কিন্তু আমাদের দেশে মাজার কেন্দ্রিক অধিকাংশ কাজই শির্ক পর্যায়ে। আল্লাহ হেফাজত করুন।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
নবী জীবনের গল্প,গল্পে আঁকা মহীয়সী খাদিজা(রা:),জীবন যেখানে যেমন,তোমাকে ভালবাসি হে নবী,পরানবন্দি,জীবন যদি হতো নারী সাহাবিদের মতো,মুহস্বানাত, রাহে বেলায়াত ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড.আবদুল্লাহ জাহাঙ্গীর রাহি, ডাক্তার জাকির নায়েক,শায়খ আহমাদুল্লাহ, মিজানুর আযহারি,আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক,প্রফেসর মঞ্জুরে এলাহি, প্রফেসর মুখতার আহম্মেদ ইত্যাদি
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
ছোটবেলায় মায়ের কুরআন তিলাওয়াত শুনে ঘুম ভাঙত। পরিপূর্ণ দ্বীনদার পরিবার না হলেও বাবা-মা খুব শালিনী & সুন্দর একটা পরিবার, পরিবেশ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।ছোট বেলা থেকে অল্প অল্প সলাত আদায় করা হলেও সলাতে নিয়মিত এসএসসি পরিক্ষার আগে ২০০৯ সাল থেকে। তখন থেকেই বোরখা পড়া কিন্তু পর্দা জ্ঞান থেকে বোরখা&হিজাব নিকাব করা অনার্স দ্বিতীয় বর্ষ থেকে।তারপর থেকে আস্তে আস্তে নন-মাহরাম মেইনটেইন।সেই জন্য তখন থেকেই তেমন কোনো আত্নীয় & পারিবারিক অনুষ্ঠানেও যাওয়া হয় না। স্বপ্ন:আল্লাহর অনুগ্রহে ২০২৪ সালে জীবনের প্রথম উমরাহ করা।তারপর থেকে আমার প্রথম & প্রধান শখ/স্বপ্ন জীবনে অনেক বার বায়তুল্লাহর মুসাফির হওয়া & সেখান থেকেই যেন রবের সাক্ষাৎ এর ফরমান চলে আসে আর আমি ইহরাম অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে পৃথিবী থেকে বিদায় নিবো আমার মালিকের সাক্ষাৎ এর উদ্দেশ্যে।প্রিয় আম্মাজান খাদিজা রা এর সাথে জান্নাতুল মুয়াল্লায় কিংবা ছোট্ট আম্মাজান আয়েশা রা সহ অন্যান্য আম্মাজানদের সাথে জান্নাতুল বাকিতে অর্থাৎ বাকি কবরস্থানে শায়িত হবো।জানি না,এই স্বপ্ন কিভাবে পূরণ হবে!তবে আমার মালিক চাইলে কেন নয়!?ইন শা আল্লাহ! অন্যান্য শখ:গাছ লাগানো(কারণ,আমার মৃত্যু পর যেন তা সাদাকায়ে জারিয়া হয়ে থেকে,সাথে পরিবেশ & প্রাকৃতিক সৌন্দর্য&ভারসাম্য রক্ষা হয়)।হাদিয়া দেয়া।বিশেষ করে সুন্নাহ সম্মত ইসলামিক & আমলি বই সাথে অন্যান্য হালাল বস্তু যা ইসলামের খুব কাছাকাছি নিয়ে আসে আমাদের। পছন্দ:বই পড়া,ইসলামী লেকচার শোনা,ঘুরতে যাওয়া।তবে তেমন কোথাও যাওয়ার খুব বেশি সুযোগ হয়নি। সামনের দিনগুলোতে রব যদি পূরণ করেন।পরিবার,প্রিয় মানুষের জন্য কিছু করা।যেমন :খাবার প্রস্তুত,সুন্নাহ সম্মত পোশাক তৈরি,তাদের অন্যান্য হালাল & বৈধ কাজে সহযোগিতা করা।কারণ:ভালবাসা,সম্মান,দায়িত্ববোধ+আর মনে হয়, কারো বোঝা অপসারণের সহযোগী হলে,আল্লাহ আমার বোঝা অপসারণের ব্যবস্থা করে দিবেন। অপছন্দ:গীবত,মিথ্যা,নামিমা,দামী পোশাকের লৌকিকতা,লোভ অর্থাৎ অন্যের যে কোনো বস্তু দেখেই নিজের জন্য তা কল্পনা করা,যিনা,সুদ,ঘুষ,খাবারের ত্রুটি ধরা অর্থাৎ আল্লাহর & রাসুল সা এর নিষিদ্ধ & অপছন্দনীয় সকল বস্তুই অপছন্দের। রুচিবোধ :শালীনতার মধ্যে থেকে উত্তম পোশাক পরিধান। আমার গায়ের রঙ গাঢ় শ্যামলা/ব্রাউন /কালো যাই বলুক না কেন।আমার রব আমাকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন।আলহামদুলিল্লাহ।তাই হালকা রং বেশি পছন্দ তবে সব রঙই ভালোলাগে,সকল হালাল খাবার পছন্দ। স্বপ্ন:আল্লাহর সন্তুষ্টির উপর নবী সা: এর শহরে স্থায়ী বাসিন্দা হওয়া।কুরআনকে অন্তরে & আচরণের ধারণ করা(আল্লাহর অনুগ্রহে ৩০তম পারার কিছু অংশ হয়েছে)পিতামাতার জন্য-নেককার সন্তান হওয়া,স্বামীর জন্য-চক্ষুশীতলকারী & অন্তরপ্রশান্তকারী জীবনসঙ্গী হওয়া।জান্নাত পর্যন্ত একত্রে থাকা।অধিক সন্তানের আদর্শ উম্মি হওয়া।যাতে তারা উম্মতের রাহবার হিসেবে অবদান রাখতে পারে।সৎ,আমানতদার,ভালো প্রতিবেশি হওয়া।আমার দ্বারা কেউ উপকৃত না হলেও কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়।
|