Profile

বায়োডাটা নং : 7946

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: কাজী বাড়ি - ১২৩, রাণীগাছ
বর্তমান ঠিকানা , কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রেইসকোর্স, কুমিল্লা ।
কোথায় বড় হয়েছেন? রাণীগাছ অর্থাৎ, গ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ব্যবস্থাপনা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কিছুই করছেন না (প্যারালাইজড)
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া মেজো, কাতার প্রবাসী ও বিবাহিত। আমি সবার ছোট।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু, সবার বড়। বিবাহিত ও গৃহিনী। উনার ৩ সন্তানের পরিবার।
চাচা মামাদের পেশা ০২ চাচা রয়েছেন। মেজো চাচা কৃষক ও ছোট চাচা সৌদি প্রবাসী। ০৪ মামা আছেন। ১. বড় মামা ব্যবসায়ী ২. মেজো মামা রাজমিস্ত্রি ৩. সেজো মামা রাজমিস্ত্রি ও ৪. ছোট মামা সরকারি চাকুরীজীবি( সেনাবাহিনী )
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পারিবারিক ভাবে বাপ-দাদার বাড়িতেই আছি। আব্বা ২০১৫ সাল পর্যন্ত সৌদি প্রবাসী ছিলেন। তখন তিনি বসতবাড়ি হিসেবে একটি ০৫ রুমের ছাঁদ বিশিষ্ট দালান(বিল্ডিং) তৈরী করেন। আব্বা প্রবাস হতে আসলে ভাইয়া কাতার যান ২০১৮ সালে, আমি তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাস্ করেছি মাত্র। দাদা হতে পাওয়া দুটি জমি আছে যা আব্বাসহ ৩ জনের মধ্যে ভাগ হবে। আরো বিস্তারিত জানতে, যোগাযোগ করুন মেহেরবানী করে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আবহমান বাংলার মায়েদের মতোই তবে বড় ভাইয়ের অর্ধাঙ্গিনীর ক্ষেত্রে বাহিরে যাওয়া বা কেউ ঘরে আসার সুযোগ নেই, যা পর্দাই বলা চলে। বাড়িতে পুরুষ বলতে আব্বা ও মেজো কাকা, যারা কর্মব্যস্তই থাকেন। বাড়িতে পর্দার পালনের পরিবেশ আছে কিন্তু গ্রামের দ্বীন সম্পর্কে উদাসীন মা-চাচীরা তেমন খেয়াল রাখেন না। তবে বাহিরে গেলে বা কেউ আসলে বোরকা ও উড়না ব্যবহার সাধারণতই করে থাকেন । [আমি এখানে সত্য থাকার চেষ্টা করেছি। তবে যেই আমার জীবনে আসার জন্য ভাববেন তাকে ১০০% পর্দার মধ্যে থাকার মানসিকতা নিয়ে আসতে হবে।]
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ২০১০ হতে ২০১৫ সাল পর্যন্ত হোস্টেলে ছিলাম তখন ৫ ওয়াক্ত পড়েছি মাঝে ২০১৬ হতে ২০২০ পর্যন্ত উদাসীন ছিলাম তারপর ২০২১ থেকে ৫ ওয়াক্ত পড়া হয়
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২ বা তার কম
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পুরোপুরি সহীহ নয়, শুদ্ধতার জন্য চেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ, নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শির্ক ও গোমরাহীতে ভরপুর মানুষের তৈরী স্থান। ওলী-আওলিয়াহ তো নিজে তৈরী করে যায় নি, বেশিরভাগ ক্ষেত্রে অশিক্ষিত ও মূর্খের আড্ডাই বেশি হয়। তবে হযরত শাহজালাল (র.) এর মতো পীর এই দেশে ছিলেন আমি তাদের ভালবাসি ও দোয়া করি .
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন বেশ অনেকগুলো পড়েছি তার মধ্যে অন্যতম হল: ১. প্যারাডক্সিক্যাল সাজিদ, ২. একদিন ডানামেলা পাখি হবো, ৩. অ্যাম্বাসেডর (আফগান রাষ্ট্রদূত মোল্লা আবদুস সালাম জাইফ), ৪. গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব - মাওলানা মোহাম্মাদ আব্দুর রহিম [রহঃ]
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি.), শাইখুল হাদিস মুফতি জসিম উদ্দিন রহমানি (হাফিজাহুল্লাহ), Dr Israr Ahmed, Sheikh Assim Al Hakeem, Muhammad Hoblos (অস্ট্রেলিয়ান ইসলামিক স্কলার), Mufti Menk.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন দুনিয়াকে সবকিছু দেখানো পছন্দ করি না। যা একান্ত নিজের তা নিয়ে আলাদা থাকতে পছন্দ করি। বিনয়ী ও অন্যের জন্য ছেড়ে দেওয়ার মানসিকতাকে ভালোবাসি। মিনিমালিজম ভালোবাসি, মিনিমালিজম মানে শুধু সাজসজ্জায় নয়, জীবনদর্শনে একধরনের পরিপূর্ণতা—কম জিনিসে বেশি মানে, অপ্রয়োজনীয়কে ছেঁটে ফেলা, এবং প্রয়োজনীয়তাকেই গুরুত্ব দেওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আছে , ২০২১ এর কোরবানির ঈদ এরপর থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি , অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আগে প্রচুর দেখেছি, শুনেছি কিন্তু এখন দেখা ও শুনা হয় না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে তাবলীগ জামাতের ভাই-বন্ধু আছে।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ Junior Executive (CRM), CrackTech Limited Education Technology Oriented Company based in Cumilla. Helps people preparing for Government Job and It is 100% Halal.
মাসিক আয় অনিচ্ছুক
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? নির্ভর করবে, উনি কি পড়তে চায় ও কোথায় পড়তে চায়।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? প্রাইমারিলী না তবে দ্বীনি খেদমতযুক্ত হলে ভেবে দেখব ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবার বাড়িতে অর্থাৎ, গ্রামে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করছি কারণ এটি রাসূল (সা.)-এর সুন্নাহ এবং ইসলামে এটি একটি পূণ্যকাজ। এটি আমাকে পরিপূর্ণ জীবনযাপন, আত্মসংযম, পবিত্রতা এবং পারিবারিক দায়িত্বশীলতার পথে পরিচালিত করবে। আমার ইচ্ছা, একজন সহধর্মিণীর সঙ্গে ইসলামি শিষ্টাচারে জীবন গঠন করা, যেখানে পরস্পরের প্রতি দায়িত্ব, সম্মান ও ভালোবাসা থাকবে। বিয়ে ইসলামে একটি পবিত্র বন্ধন, যা দু’জন মানুষকে শুধু দাম্পত্য জীবনের জন্য নয়, বরং ইবাদতের অংশ হিসেবেও একত্র করে। এটি ভালোবাসা, দয়া ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত। কুরআনুল কারিমে বলা হয়েছে: “আর তিনি তাঁর নিদর্শনাবলির মধ্যে থেকে তোমাদের জন্য তোমাদেরই মধ্য থেকে জীবনসঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা আর-রূম, ৩০:২১)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'২'' - ৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আলেমা অথবা অধ্যায়নরত
জেলা বাংলাদেশের যেকোনো স্থান তবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা নিন্মবিত্ত, নিন্মবিত্ত মধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যেকোনো বিষয়ে নির্দেশনার জন্য সর্বদা কুরআন এবং আহলে বাইত (আ.)-ই হলো আমাদের সর্বোত্তম উৎস; বিশেষ করে একজন মুসলিম জীবনসঙ্গীর মধ্যে কোন গুণাবলি থাকা প্রয়োজন—সেটি খোঁজার ক্ষেত্রেও। মহান আল্লাহ পবিত্র কুরআনে আমাদের বলেন: "তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাকস্বরূপ।" — সূরা আল-বাকারা (২:১৮৭) একজন সম্ভাব্য জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিবেচনা করা উচিত যে, তিনি আমাদের জীবনে একটি 'পোশাক' বা আবরণের ভূমিকা পালন করতে পারবেন কি না? আমাদের জন্য সর্বোত্তম 'পোশাক' কোনটি, তা বোঝার জন্য নিচের আয়াতটি নিয়ে ভাবুন: "...আর তাকওয়ার (আল্লাহভীতি ও পরহেজগারি) পোশাকই হলো সর্বোত্তম। এটি আল্লাহর অন্যতম নিদর্শন, যাতে তারা উপদেশ গ্রহণ করে।" — সূরা আল-আ'রাফ (৭:২৬) এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে, একজন ভবিষ্যৎ জীবনসঙ্গীর মধ্যে খোঁজার মতো সর্বশ্রেষ্ঠ গুণটি হলো 'তাকওয়া'। তাকওয়া হলো মূলত নিজেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখার সক্ষমতা এবং সর্বদা আল্লাহর উপস্থিতির চেতনা (আল্লাহ-ভীতি) অন্তরে লালন করা। 'যে ব্যক্তির ধর্মনিষ্ঠা নেই, তার আসলে কিছুই নেই।' যদি কোনো ব্যক্তি নিজের কর্ম সম্পর্কে সচেতন হন এবং তার মধ্যে পরহেজগারি ও ঈমান থাকে, তবে তিনি আপনার সাথে (স্বামী হিসেবে) কেমন আচরণ করছেন—সে বিষয়েও সর্বদা সচেতন থাকবেন। অর্থাৎ, যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, সে কখনও তার জীবনসঙ্গীর ওপর জুলুম করতে পারে না, কারণ সে জানে তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূল (সা.) বলেছেন: “নারীদেরকে চারটি কারণে বিয়ে করা হয়: তার ধন-সম্পদ, বংশ-মর্যাদা, সৌন্দর্য এবং দ্বীনদারতা। তুমি দ্বীনদার নারীকে গ্রহণ করো—তাহলে তুমি সফল হবে।” (সহিহ বুখারি ও মুসলিম) ➤ তাই প্রথমেই প্রত্যাশা, জীবনসঙ্গী যেন নামাজি, হালাল-হারামের প্রতি সচেতন ও ইসলামি জীবনাচারে অভ্যস্ত হন। ➤উত্তম চরিত্রসম্পন্ন: আখলাক বা চরিত্র একজন মানুষের প্রকৃত পরিচয়। একজন ভালো জীবনসঙ্গী সেই, যার ব্যবহার, ভাষা ও আচরণে ইসলাম প্রতিফলিত হয়। বিচক্ষণতা এবং বিচার-বুদ্ধি: "দাম্পত্য জীবনে চড়াই-উতরাই থাকবেই। তাই এমন একজন জীবনসঙ্গী থাকা অত্যন্ত জরুরি যার মানসিকতা সুস্থ এবং বিচার-বুদ্ধি প্রয়োগের ক্ষমতা আছে। তিনি যেন প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ জ্ঞান (Common sense) এবং কুরআন ও সুন্নাহর শিক্ষাকে কাজে লাগিয়ে জীবনের কঠিন সমস্যাগুলো মোকাবেলা করতে পারেন।" 🚩রেড ফ্ল্যাগ(যা এড়িয়ে চলবেন/ থাকলে যোগাযোগের কোন প্রয়োজন নেই): ০. আমার আমিত্ব ভাব থাকা।"আমিই সেরা" বা "সব আমার মতোই হতে হবে" - এই চিন্তা থাকা। ১. অসভ্যতা, তুচ্ছতাচ্ছিল্য করা বা দ্রুত রেগে যাওয়া। ২. পরিবার বা অন্যদের সম্পর্কে পরনিন্দা করা। ৩. নিজের ভুল স্বীকার করতে না পারা বা ক্ষমা না চাওয়া। ৪. দৈনন্দিন ইসলামী আমল (যেমন: নামাজ, পর্দা করা) পালনে অনীহা বা নিম্ন পর্যায়ের প্রতিশ্রুতি। ❌ গোপনীয় অতীত (Secretive Past) জীবনের বড় কোনো অংশ লুকিয়ে রাখা যেমনঃ কোনো আসক্তি (Addiction)। ❌ অনৈতিক মেলামেশা (Inappropriate Interactions) অন্যের সাথে ফ্লার্ট করা বা হারাম কোনো সম্পর্কে লিপ্ত থাকা। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আযওয়াযিনা ওয়া যুররিয়্যাতিনা কুররতা আ’ইউন। অর্থ: "হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্যে চোখের শীতলতা দান করো।" (সূরা ফুরকান, আয়াত: ৭৪) তাই আমার একমাত্র চাহিদা ও আল্লাহর কাছে চাওয়া। জাযাকাল্লাহ খাইরান
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ব্রাহ্মণপাড়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12190

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4236

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4165

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9580

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4794

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8029

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন