Profile

বায়োডাটা নং : 7919

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কাউখালী, পিরোজপুর, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গ্রামঃ শিয়ালকাঠি।
বর্তমান ঠিকানা , বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: বি এম কলেজ, রোড।
কোথায় বড় হয়েছেন? ২০১৪ সাল পর্যন্ত বাড়িতে থেকে দাখিল [SSC]পরীক্ষার শেষ করে আলিম[HSC] পড়েছি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার আবাসিক এ থেকে, ফাজিল[স্নাতক] পড়েছি ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আবাসিক থেকে, অনার্স এর শেষ পর্যায়ে এসে কিছু দিন মেসে থেকে তারপর সরকারি বি এম কলেজে এর ফ্লাইট সার্জেন্ট জহুরুল হক হল এ থাকি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ফাজিল
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
পাসের সন ২০১৯
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় হাদিস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম দারুচ্ছুন্নাত জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা।
পাসের সন ২০২২
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ শিক্ষক। আলিয়া মাদ্রাসা। পদবীঃ ইবতেদায়ী প্রধান।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য হাফেজ, ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসায় আল কুরআন ও ইসলামের স্টাডিজ বিভাগে অনার্স ৪্থ বর্ষে অধ্যায়নরত এবং ঢাকায় যাত্রা বাড়ি কওমি মাদরাসা থেকে দাওরা শেষ করে বর্তমানে ইফতা চলমান। পেশাঃ স্টুডেন্ট। বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য দাখিল ১০ম শ্রেণীতে অধ্যায়ন রত।২০২৬ সালের দাখিল পরীক্ষা দিছে।
চাচা মামাদের পেশা ৩ জন চাচা। বড়ো চাচা সাংসারিক আলহামদুলিল্লাহ তার ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত। মেঝো চাচা সাংসারিক এবং দোকান ছিলো। এখন তার ছেলেরা ব্যাবসা দেখা শোনা করে। সেঝো চাচা আলিয়া মাদ্রাসা শিক্ষক ছিলেন। অবসরে আছেন। আমার আব্বু ছোট চাচা ফুফুদের মধ্যে। ১জন মামা। নানার কিছু জমি জমা ছিলো তা নিয়ে সাংসারিক কাজ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, নিজেদের বাড়ি, কিছু বাগান, ও সামান্য কিছু কৃষি জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আব্বু এবং চাচারা আলেম হওয়ায় আমরা শতভাগ ধার্মিক পরিবার পেয়েছি। মাহ রাম নন- মাহরাম শতভাগ মেনে চলি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামত আলেম পরিবার এ জন্ম গ্রহণ হিসেবে ছোট বেলা থেকেই নামাজ নিয়মিত পড়া হয়। অর্থাৎ আনুমানিক ১০ বছর বয়স থেকে নিয়মিত নামাজ আদায় করি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না। আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। আলহামদুলিল্লাহ, জানা মতে নেই। তবে একটা মাড়ির দাঁত পুটিন করা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো কোন ব্যাক্তির কবর মাত্র। এটি কারো উপকার বা ক্ষতি করার কোন ক্ষমতা রাখে না।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহিকুল মাখতুম, চার খলিফার জীবনি, ইসলামের সোনালী যুগ। এ ছাড়াও অনলাইন থেকে PDF অনেক বই পড়া হয়েছে তার মধ্যো উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ1. Lost Islamic History 2. Muslim Civilization: The Causes of Decline and the Need for Reform 3. Crisis of Islamic Civilization 4. Islam at the Crossroads 5. Destiny Disrupted 6. The Muqaddimah 7. Reopening Muslim Minds 8. Islam and the Destiny of Man 9. The Venture of Islam 10. Crusade and Jihad
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন প্রোফেসর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ) স্যার, শায়খ আহমাদুল্লাহ, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি (রঃ), ড. জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন শান্ত স্বভাবের,ভদ্র ও সংযত মানুষ, আমার রব অসন্তুষ্ট হয় এমন কাজ ছাড়া আমার তেমন রাগ হয় না। আমার জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কুরআন-সুন্নাহর আলোকে একটি সুন্দর ইসলামিক জীবন ও পরিবার গঠন করা। রাসূল ﷺ ও সাহাবায়ে কেরামের আদর্শকে অনুসরণ করে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন পরিচালনা করার চেষ্টা করি। আমি পরিপূর্ণ ইসলামিক মানসিকতা লালন করি এবং বিশ্বাস করি—একটি পরিবার তখনই বরকতময় হয়, যখন তা তাকওয়া ও দ্বীনের ওপর প্রতিষ্ঠিত হয়। অবসর সময়ে ঘরে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি; অপ্রয়োজনীয় আড্ডা বা সময় নষ্ট করা আমার মোটেই পছন্দ নয়। খেলা ধুলায় আমার কোন আকর্ষন নেই বরং দেশের ও বিশ্বের সমসাময়িক মুসলমানদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা এবং এ সকল বিষয় কিভাবে মুসলিম জাতী উন্নতি করতে পারে এমন বই, প্রবন্ধ পড়তে, ভাবতে ও মাঝে মাঝে লিখতে ভালোবাসি। আমি বিশ্বাস করি, বিয়ে কেবল সামাজিক বন্ধন নয়; বরং এটি ইবাদতের অংশ এবং পরকালের পথে একে অপরের সহযাত্রী হওয়ার একটি পবিত্র অঙ্গীকার। এই বন্ধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ০২ জনের মানুষিক চিন্তা ভাবনার মিল। তাই আমি ঘরমুখো, ভবিষ্যত কেন্দ্রিক, বই ও লাইব্রেরী মুখি একজন মানুষ তাই জীবন সঙ্গী ও তেমন মানুষিকতার হওয়া প্রত্যাশা করি। ✦ জীবনসঙ্গীর ব্যাপারে প্রত্যাশা (Expectation from Spouse) আমি এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি— ✅দ্বীনদার, পর্দাশীল ও আল্লাহভীরু হবেন। ✅সংসারকে ইবাদতের জায়গা হিসেবে গড়ে তুলতে আগ্রহী হবেন। ✅সহজ-সরল, ধৈর্যশীল ও শালীন চরিত্রের অধিকারী হবেন। ✅যিনি ইসলামি বই পড়া, লেখা ও গবেষণা করা পছন্দ করেন, প্রচলিত নারীদের মতো সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাফল শূন্য সময় নস্ট না, ভবিষ্যৎ সম্পর্কে দৃঢ় পরিকল্পনা থাকা, অহেতুক ও ফলাফল শূন্য গল্প গুজব এর মাধ্যমে মূল্যবান সময় নস্ট না করা, যার সঙ্গে জ্ঞান অর্জন এর প্রতিযোগিতা করা যায়।যিনি সমাজ ও বিশ্বের যেকোনো জায়গায় ইসলাম ও আল্লাহ বিরোধী কোন কাজ সংগঠিত হলে তার হৃদয় রক্তক্ষরন হবে। ✅ যিনি শশুর-শাশুড়ী এবং হাজবেন্ড এর আত্মীয় সজনের হক ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবে অর্থাৎ আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা লালনকারী নয় বরং পরোপকারী মানুষিকতা। ✅স্বামীর সাথে দ্বীনের পথে একসাথে চলতে আগ্রহী থাকবেন। ✅স্বামীর পরিবার থেকে কখনো স্বামী কে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করবে না। ✅স্বামীর হালাল ইনকাম এর মধ্যে নিজের প্রত্যাশাকে সীমাবদ্ধ রাখবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাজামা, পাঞ্জাবি, টুপি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ,দাড়ি আছে। ২০১৬ সাল এ যখন থেকে দাড়ি উঠছে তখন থেকে দাড়ি রাখি।কখনো সেইভ করি নি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? ইসলামি সঙ্গিত শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। তবে আল সুন্নাহ ফাউন্ডেশন এর সাথে সেচ্ছাসেবী হিসেবে তালিকা ভুক্ত আছি।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ সহকারী শিক্ষক [আরবি] প্রতিষ্ঠান এর নামঃ লাকুটিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। বরিশাল সদর, বরিশাল। প্রাপ্ত বেতন গ্রেড [১১তম] ১৮তম নিবন্ধন এবং ৬ষ্ঠ গনবিজ্ঞপ্তিতে সুপারিশ কৃত। আলহামদুলিল্লাহ, শতভাগ হালাল ইনকাম।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, ১৫৬২৫ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি, ইনশাআল্লাহ তার জন্য আল্লাহর হুকুম গুলো পরিপূর্ণ ভাবে পালন করা সহজ হয় এবং তার শারীরিক ও মানুষিকভাবে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমি আমার সামর্থ্যর মধ্যে থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? মহান আল্লাহর সন্তুষ্টি সহকারে লেখাপড়া চালিয়ে যেতে আমি তাকে সর্বোচ্চ সহায়তা করবো।ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আ্ল্লাহর সন্তুষ্টি রক্ষা করে আলোচনা সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? মা-বাবার সাথে তবে প্রয়োজন এ আলোচনা সাপেক্ষে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। ইনশাআল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাই আল্লাহর নির্দেশ পালন এবং রাসূলুল্লাহ ﷺ–এর সুন্নাহ অনুসরণ করার নিয়তে। বিয়েকে আমি কেবল সামাজিক বা পারিবারিক বিষয় হিসেবে নয়; বরং ইমানের পরিপূর্ণতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে দেখি। আমি বিশ্বাস করি, বৈধ সম্পর্কের মাধ্যমে পবিত্র জীবনযাপন করা, চরিত্র ও দৃষ্টির হেফাজত করা এবং একে অপরের জন্য শান্তি ও রহমতের কারণ হওয়াই বিয়ের মূল উদ্দেশ্য। দ্বীনের পথে একে অপরের সহযাত্রী হয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অর্জন করাই আমার কাম্য। একটি শান্ত, বরকতময় ও ইসলামিক পরিবার গঠন করে সেখানে পারস্পরিক দায়িত্ববোধ, ভালোবাসা ও তাকওয়ার পরিবেশ সৃষ্টি করাই আমার বিয়ের প্রধান উদ্দেশ্য। ইনশাআল্লাহ, সুখ-দুঃখে একে অপরের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টির পথে একসাথে চলতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫.২+
গাত্রবর্ন ফর্সা
পেশা SSC+
জেলা পিরোজপুর,ঝালকাঠি, বরিশাল এর মধ্যে হলে উত্তম তবে অন্য জেলা আলোচনা সাপেক্ষে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা মধ্যেবৃত্ত, নিন্ম মধ্যেবৃত্ত, নিন্ম বৃত্ত, সচ্ছলও অসচ্চল পরিবার।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রথম ফোকাসঃ ✅যিনি হালাল ইনকামে বড়ো হয়েছেন ও নিজে পবিত্র। ✅যিনি আমার সকল কাজে সহযোগী হবেন কখনো প্রতিযোগী হওয়ার চেষ্টা করবে না। ✅ যিনি এমন একটা পরিবার গঠনের স্বপ্ন দেখেন যেই পরিবার এর সকল কাজ সংগঠিত হবে মহান আল্লাহর সন্তুষ্ট অর্জন এর উদ্দেশ্য, ফজরের নামাজ ও কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই পরিবারের দিনটা শুরু হবে এবং দিনটি সমাপ্তি হবে সারাদিনের কর্মের হিসাব নিকাশ মিলিয়ে। ✅যিনি এমন একজন মা হওয়ার স্বপ্ন দেখেন যার সন্তানরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যেতে চাইবে। ✅তিনি এমন একজন নারী হবেন যিনি সর্বদা চিন্তা করবে যেন তার মৃত্যুর মাধ্যমে তার জীবনের সমাপ্তি না হয় এমন কিছু কর্ম রেখে যাওয়া যার মাধ্যমে কেয়ামত পর্যন্ত পৃথিবী বাসী উপকৃত হবেন এবং নিজে কবরে বসে কেয়ামত পর্যন্ত দোয়া পাবেন। ✅যিনি নিজের ঘরে একটা লাইব্রেরী প্রতিষ্ঠা করতে ইচ্ছুক অর্থাৎ জ্ঞান অর্জন ও চর্চার মধ্যে থাকতে পছন্দ করেন। ⃣ ঈমান ও আমলঃ ✅পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত মহান রবের সন্তুষ্টির জন্য আদায় করবেন। ✅নিয়িমিত কুরআন পড়া ও বোঝার চেষ্টা করবেন,কুরআনের আলোকে নিজেকে, পরিবারকে, সমাজ ও রাষ্ট্রকে পরিচালনার জন্য নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার মানুষিকতা। ✅হালাল–হারামের বিষয়ে সচেতন। এ ক্ষেত্রে আল্লাহর সীমানার মধ্যে নিজেকে ও হাজবেন্ড কে সীমাবদ্ধ রাখতে সর্বোচ্চ চেষ্টা অর্থাৎ কোন ভাবেই নিজে ও তাঁর পরিবার কে হারাম রুজিরোজগার এর সাথে জড়িত হতে দিবে না অর্থাৎ প্রয়োজন এ না খেয়ে থাকবে তবুও আল্লাহ অসন্তোষ্টু হবে এমন পথে হাজবেন্ড কে উপার্জন করতে উৎসাহিত করবে না এমন দৃঢ় সংকল্প বদ্ধ নারী। ✅পর্দা ও শালীনতা বজায় রাখে অর্থাৎ সর্বদা যার মাথায় থাকবে কিভাবে প্রিয় নবী (সঃ) ও তার সাহাবিদের স্ত্রী গণ জীবন যাপন করছেন এবং জান্নাতের দিকে প্রতি মুহূর্তে এগিয়েছেন। সুতরাং এমন মন মানুষিকতা হওয়া চাই যিনি সর্বদা লক্ষ রাখবেন আল্লাহর সন্তুষ্ট অর্জন। 🚻চরিত্র ও আখলাকঃ ✅সত্যবাদী আমানতদার,ধৈর্যশীল,নম্র, ভদ্র, বিনীয়,পরোপকারী, সৎ,মানুষ সহ আল্লাহর সকল সৃষ্টির জন্য কল্যানকর এমন চিন্তা ভাবনা লালনকারী। ✅রাগ নিয়ন্ত্রণ করতে পারে,পরনিন্দা, অহংকার অন্যকে নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করা থেকে দূরে থাকে। ✅প্রচলিত সামাজিকতা ও আধুনিকতার নামে বিপরীত লিঙ্গের নন মাহরাম পুরুষের সাথে ফ্রেন্ডশীপ, জাস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বন্ধুত্ব রক্ষা কারী এবং নিজের পবিত্রতা নিয়ে সন্দেহ লালনকারী, হারাম ইনকাম এ বড়ো হওয়া, শুধু নামাজ, রোজার মতো আনুষ্ঠানিকতাকে ইসলাম মনে করা, পাত্রীগণ অনুগ্রহ করে নক করবেন না। এসব বিষয়ে কোন আপোষ সম্ভব হবে না। এই বিষয় গুলো আমিও পরিপূর্ণ ভাবে মেনে চলি এবং আমার স্ত্রী ও পরিপূর্ণ ভাবে মেনে চলতে হবে। 🚻 স্বামী ও সংসার বিষয়ে দৃষ্টিভঙ্গিঃ ✅স্বামীর হক ও দায়িত্ব সম্পর্কে সচেতন ব্যাক্তি পাশাপাশি স্বামীর কাজে নিজের সর্বোচ্চ দিয়ে সহায়তায়র মন মানুষিকতা ও আন্তরিকতা রাখা। ✅সংসারকে ইবাদত মনে করে সমস্যা হলে কথা বলে সমাধান করতে পছন্দ করে এমন মন মানুষিকতা। ✅স্বামীর দ্বীনি কাজে সহযোগী হিসেবে নিজেকে সর্বত্র নিয়োজিত রাখার চিন্তা ভাবনা করা। 🚻পারিবারিক ও সামাজিক আচরণঃ ✅শ্বশুর–শাশুড়ির প্রতি সম্মানশীল,আত্মীয়তার বন্ধন রক্ষা করে। ✅পরিবার কে ভাঙ্গার কিংবা হাজবেন্ডকে নিয়ে আলাদা হওয়ার জন্য সর্বত্র চিন্তা ভাবনা লালনকারী এমন নয়। ✅ এমন নারী যিনি ব্যাক্তিত্ব সম্পূর্ণ হবে সকলের সাথে ন্যায় বিচার করতে পারেন অর্থাৎ এমন নয় যে তার পরিবার ও সংসারের সিন্ধান্ত তার মা, বোন, ভাই, কিংবা ৩য় কোন পক্ষ থেকে হবে এবং সে শুধু পরিবার এ সেটা বাস্তবায়ন কারী মাত্র। ✅প্রতিবেশী ও সমাজের প্রতি দায়িত্ববান ও সদাচরণ কারী। 🚻 জীবনযাপন ও মানসিকতাঃ ✅অতিরিক্ত বিলাসিতা পছন্দ করে না এমন মানুষিকতা অর্থাৎ ক্ষনস্থায়ী জীবনের জন্য যতটুকু না হলে রবের ইবাদতের প্রতি মনোযোগ দেওয়া যায় না ততটুকু অর্জনের চেষ্টা করবে। ✅কৃতজ্ঞতা ও তায়ক্কুলের মানসিকতা। ✅শিখতে আগ্রহী (দ্বীন ও দুনিয়া দুটোই) অর্থাৎ প্রচুর বই পড়া, বই লেখা এবং এমন চিন্তা লালন কারী যে এমন মানুষিকতা 🚻 শিক্ষা ও বুদ্ধিমত্তা (ভারসাম্যপূর্ণ) দ্বীনি জ্ঞান থাকা বা শেখার আগ্রহ সংসার পরিচালনায় বুদ্ধিমত্তা সন্তানদের দ্বীনি শিক্ষায় আগ্রহী।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কাউখালী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5301

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4951

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7924

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1068

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10373

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10994

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কাউখালী, পিরোজপুর, বরিশাল
পিরোজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন