Profile

বায়োডাটা নং : 7890

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ফুলতলা, খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: দামোদর
বর্তমান ঠিকানা ফুলতলা, খুলনা, খুলনা
এলাকা/গ্রামের নাম: দামোদর
কোথায় বড় হয়েছেন? ১০ বছর ঢাকাতে ছিলাম,আব্বুর চাকরিসুত্রে। শৈশব কেটেছে সেখানে। পরে আব্বুর খুলনাতে চাকরি হলে পরিবারসহ গ্রামের বাড়িতেই চলা আসা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? গ্রাফিক ডিজাইন
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
পাসের সন ২০২৩( মুলত ২০২১ এ শেষ হওয়ার কথা, সেশন জট+ করোনাভাইরাস এর কারনে এত সময় লেগেছে)
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আধা সরকারী আর্মি শিক্ষা প্রতিষ্ঠানে(MCSK) সাধারণ কর্মচারী হিসেবে রত আছেন। তবে বেশিদিন আর চাকরির বয়স নেই।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ক্লাস 7 এ পড়ে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা ১ জন চাচা আছেন। তিনি নিজের শ্বশুর বাড়ি এলাকায় বাড়ি করে সেখানে ব্যবসা করেন। ১ জন ফুফু, ঢাকাতে থাকেন নিজের পরিবারসহ। মামা ৩ জন, ১ জন সৌদি প্রবাসী, ২ জন ছোটখাটো ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের বছরের ধান হয়। পাশাপাশি আমার বাবা গৃহপালিত পশু পালন করে এবং খুব শীঘ্রই ব্যবসাতে হাত দিবেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবার আলহামদুলিল্লাহ দ্বীনের ওপর চলার চেষ্টা করে। পরিবারের প্রতিটি সদস্য নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করে। বিশেষ করে আমি এবং আমার মা পর্দা পালনের বিষয়ে অত্যন্ত সচেতন ও কঠোরভাবে তা মেনে চলার চেষ্টা করি। মাহরাম ব্যতীত অন্য কোনো পুরুষের সামনে পর্দা লঙ্ঘনের কোনো ইচ্ছা বা অভ্যাস আমাদের নেই। তবে গ্রামীণ পরিবেশে বসবাসের কারণে পর্দা রক্ষা করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের বাড়ি গ্রামে হওয়ায় চারপাশের নিকটবর্তী বাড়িঘরের কারণে কিছু বাস্তবিক অসুবিধার সম্মুখীন হতে হয়। তবুও আমরা সর্বদা শরিয়তের বিধান অনুযায়ী নিজেকে সংযত রাখার এবং পর্দা যথাযথভাবে বজায় রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? দ্বীনে ফেরার পর থেকেই আলহামদুলিল্লাহ প্রায় ৪ বছর
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? হয় না আলহামদুলিল্লাহ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য আমি মহিলা মাদ্রাসায় নাজেরা (নাযেরা) সম্পন্ন করেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা, সাহায্য চাওয়া, মানত করা নিঃসন্দেহে ইসলামে শিরক (আল্লাহর সাথে অংশীদার স্থাপন) বা বড় ধরনের গুনাহ হিসেবে গণ্য । কবর জিয়ারতের সুন্নাহসম্মত পদ্ধতি হলো মৃতব্যক্তির জন্য দোয়া করা, কিন্তু কবরকে ইবাদতের স্থান বা অলৌকিক ক্ষমতার উৎস মনে করা হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আল বিদায়া ওয়ান নিহায়া খন্ড ১,২। আর রাহিকুল মাখতুম।প্যারাডক্সিক্যাল সাজিদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড.জাকির নায়েক। ওস্তাদ নোমান আলী খান,শায়েখ আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি লিখতে খুব ভালোবাসি। লেখালেখিকে শুধু আমার শখের বিষয় নয়, বরং আমি হৃদয়ের প্যাশন হিসেবে ধারণ করি। কোরআন নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা করতে আমি গভীরভাবে ভালোবাসি, এবং সেই আলোকে লেখালেখির মাধ্যমে যতটুকু সম্ভব নিজের সাধ্যমত দ্বীনের খেদমত করার চেষ্টা করি। বলতে গেলে আমি একজন স্বপ্নবাজ মেয়ে-জীবনকে শুধুই চলার পথ হিসেবে নয়, বরং একটি উদ্দেশ্যপূর্ণ সফর হিসেবে দেখতে চাই। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আল্লাহর ঘর তাওয়াফ করা। যখন সিরাত পড়ি, তখন হৃদয়ে গভীরভাবে অনুভব করি সেই পবিত্র কাবা ঘরকে যেখানে আমার প্রিয় নবী মুহাম্মদ স:) দাঁড়িয়েছেন, যেখানে তিনি নিজের হাতে হাজরে আসওয়াদ স্থাপন করেছেন। সেই ইতিহাসের সঙ্গে নিজেকে একাত্ম করতে খুব ইচ্ছে করে, যেন সেই পবিত্র ভূমির স্পর্শে হৃদয়টা আরও নরম হয়ে যায়। আল্লাহ যেন যেকোনো সুন্দর ও কল্যাণকর উপায়ে আমাকে তাঁর ঘরে পৌঁছে দেন। আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি, কারণ প্রকৃতি আমাকে গভীরভাবে টানে। আল্লাহর সৃষ্টির নিখুঁত সৌন্দর্য ও রহস্য আমাকে গভীরভাবে ভাবায় ও মুগ্ধ করে। সেই ভাবনার ভেতরে ডুব দিলে যেন আমি এক অপার প্রশান্তি খুঁজে পাই যা আমাকে আরও বেশি স্রষ্টার নিকটবর্তী করে। বাগান করা আমার অন্যতম প্রিয় কাজ। গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, কারণ এতে যেমন সওয়াবের আশা থাকে, তেমনি এটি আমাকে মানসিক প্রশান্তিও দেয়। প্রতিটি ছোট্ট চারা যখন ধীরে ধীরে বেড়ে ওঠে, তখন মনে হয় আল্লাহর এক অপূর্ব সৃষ্টিকে নিজের চোখের সামনে বিকশিত হতে দেখছি। আমি খুব পরিপাটি ও গুছিয়ে থাকতে পছন্দ করি। ঘর সাজানো আমার কাছে শুধু শখ নয়, বরং এক ধরনের ভালোবাসা। বিশেষ করে গাছপালা ও নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে ঘর সাজাতে আমি খুব পছন্দ করি যেখানে প্রতিটি জিনিসে থাকে নিজের মেহনত ও অনুভূতির ছোঁয়া। বই পড়া আমার সবচেয়ে প্রিয় অভ্যাস। আমি প্রচুর বই পড়ি, বিশেষ করে ইসলামিক বইগুলো আমাকে বেশি আকর্ষণ করে। সেই বইগুলোর পাতায় আমি খুঁজে পাই নতুন দিগন্ত, নতুন চিন্তার আলো, আর নিজের জীবনকে আরও সুন্দরভাবে গড়ার দিকনির্দেশনা। আমি ছবি আঁকতে খুব ভালোবাসি তবে ইসলামী বিধান অনুযায়ী যেসব ছবি আঁকা অনুচিত, সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। শিল্পের ভেতরে আমার সবচেয়ে প্রিয় জায়গা হলো ক্যালিগ্রাফি। স্বভাবে আমি কিছুটা শান্ত, চুপচাপ ও অন্তর্মুখী। কোলাহল থেকে দূরে, নিরিবিলি পরিবেশে থাকতে আমার বেশি ভালো লাগে যেখানে আমি নিজের চিন্তা ও অনুভূতির সঙ্গে একান্তভাবে সময় কাটাতে পারি। ছোট্ট একটি শখ আছে বিড়াল পালন। তাদের সঙ্গে সময় কাটানো আমার মনে এক ধরনের কোমলতা, স্নিগ্ধতা ও আনন্দ এনে দেয়। আর আমার অপছন্দের একটি বিষয় হলো দ্বিমুখী স্বভাব। আমি এমন মানুষ পছন্দ করি না, যাদের ভেতর ও বাহির আলাদা। মানুষের অন্তরে যা থাকে, বাহিরেও যদি তাই প্রকাশ পায় এটাই আমাকে আকৃষ্ট করে। ভেতরে অন্য কিছু গোপন করে বাইরে ভিন্ন রূপ ধারণ করা আচরণ আমি একেবারেই পছন্দ করি না এবং আমি নিজেও তেমন মানুষ নই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ইসলামী শরীয়া অনুযায়ী বাহিরে যাওয়ার জন্য যতটুকু পর্দা করার প্রয়োজন যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে যাওয়া হয়। হিজাব, নেকাব, হাত মোজা পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? দ্বীনে ফেরার পর থেকেই নিকাব করা হয়, প্রায় ৪ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ এ বিষয়টিতে আমি ব্যক্তিগতভাবে খুবই কঠোর ও সচেতন। ইসলামের বিধান অনুযায়ী পর্দা রক্ষা করা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি সর্বদা তা মেনে চলার আন্তরিক চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এসব হারাম বিষয় থেকে আমি সচেতন ভাবে দূরে থাকার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি, ইসলামী বিষয় নিয়ে লেখালেখি করি এবং নারীদের মাঝে দাওয়াহ দেওয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন লেখিকা। আত্মউন্নয়নমূলক লেখা ও ইসলামী উপন্যাস আমার ভাবনার জগৎকে সবচেয়ে বেশি নাড়া দেয়। কলমের মাধ্যমে আমি চেষ্টা করি মানুষকে ভাবাতে, শেখাতে, হৃদয়ের ভেতরে ঈমানের আলো জ্বালাতে, আর জীবনের অর্থকে নতুনভাবে উপলব্ধি করতে। ২০২৬ সালের একুশে বইমেলায় আমার লেখা প্রথম মৌলিক বই "রাহনুমা প্রকাশনি " থেকে প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। এটি আমার জন্য শুধু একটি অর্জন নয়, বরং দীর্ঘ পথচলার এক সুন্দর সূচনা। বর্তমানে আমি একাধিক নতুন বই নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার লেখা আরও কিছু বই প্রকাশিত হতে যাচ্ছে। লেখালেখিকেই আমার জীবনের মূল পথ হিসেবে গড়ে তুলতে চাই। স্বপ্ন দেখি আমার প্রতিটি লেখা মানুষের অন্তরে ছোঁয়া দিক, দীন ও দুনিয়ার মাঝে এক সুন্দর ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করুক। লেখালেখির ক্ষেত্রে আমি একটি ছদ্মনাম ব্যবহার করি। যেখানে আমার পরিচয় নয়, বরং আমার ভাবনা ও বার্তাই প্রধান হয়ে ওঠে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? আছে, আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আমার কাছে কেবল চাওয়া-পাওয়ার সম্পর্ক নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পবিত্র সফর, যেখানে দু’জন মানুষ একে অপরের হাত ধরে জান্নাতের পথে এগিয়ে যেতে চায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 28-36
উচ্চতা ৫'৭"-৫'১০"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অনার্স সম্পন্ন / মাস্টার্স সম্পন্ন / পিএইচডি অধ্যয়নরত
জেলা খুলনা বিভাগের যেকোনো জেলা বা ঢাকা জেলা হলে ভালো হয়। তবে কুফু মিললে অন্য জেলাও আমার জন্য গ্রহণযোগ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড
পেশা ব্যবসায়ী, উদ্যোক্তা,গবেষক,লেখক, প্রকাশক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বিদেশে উচ্চশিক্ষারত
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চমাধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি আল্লাহর কাছে এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি হেদায়েতপ্রাপ্ত, মুত্তাকী, আল্লাহভীরু এবং কুরআন-সুন্নাহর অনুসারী; যিনি শিরক-বিদআত থেকে বেঁচে থাকার চেষ্টা করেন এবং দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দেন। আমি এমন একজন মানুষ চাই, যিনি আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছেন, জীবনের উদ্দেশ্যকে চিনেছেন এবং নিজের স্বার্থের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বড় মনে করেন। যিনি দ্বীনের দাওয়াহ, ইসলামের খেদমত, মানুষের কল্যাণ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার কাজে আন্তরিকভাবে যুক্ত থাকবেন। তিনি হবেন জ্ঞানপিপাসু, চিন্তাশীল, সত্যবাদী, সৎ, দয়ালু, বিনয়ী ও উত্তম চরিত্রের অধিকারী। যার কথা হবে পরিমিত, আচরণ হবে প্রশান্তির প্রতিচ্ছবি। তিনি আল্লাহর সৃষ্টি ও নিদর্শন থেকে শিক্ষা নিতে ভালোবাসবেন এবং প্রতিটি কাজকে ইবাদতের দৃষ্টিতে দেখবেন। আমি এমন জীবনসঙ্গী চাই, যিনি শরিয়াহসম্মত জীবনযাপনকে সমর্থন করবেন, দ্বীনের পথে চলায় আমাকে সহযোগিতা করবেন এবং আমার বৈধ স্বপ্ন ও দ্বীনি লক্ষ্যগুলোকে সম্মান করে পাশে থেকে বাস্তবায়নে উৎসাহ দেবেন। তিনি হবেন গায়রাতসম্পন্ন, হায়াদার এবং স্ত্রীর সম্মান ও গোপনীয়তা রক্ষায় অত্যন্ত সচেতন। আমি এমন একজনকে চাই, যার সান্নিধ্য আমাকে আল্লাহর আরও নিকটবর্তী করবে, আখিরাতমুখী জীবন গঠনে অনুপ্রাণিত করবে এবং যার সাথে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে একসাথে চলার দৃঢ় অঙ্গীকারে একটি শান্তিময়, বরকতময় সংসার গড়ে তোলা সম্ভব হবে। বি:দ্র: বিয়েটি সম্পূর্ণভাবে ইসলামিক শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হবে, কোনো প্রকার সামাজিক বা প্রথাগত রীতিনীতির অনুসরণ করা হবে না। বিশেষভাবে উল্লেখ্য, কনে দেখা থেকে শুরু করে, বিয়ের পুরো আয়োজনেই কনের জন্য পূর্ণ পর্দা নিশ্চিত করা আবশ্যক। এমন কোনো পরিবেশ বা আয়োজন গ্রহণযোগ্য হবে না, যেখানে পর্দা লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা থাকে। নন-মাহরাম পুরুষদের সামনে কনের উপস্থিতি, অবাধ মেলামেশা বা এমন কোনো কার্যক্রম এড়িয়ে চলা হবে যা পর্দার পরিপন্থী।পর্দা শুধু পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আচরণ, পরিবেশ ও পুরো আয়োজনের মধ্যেই প্রতিফলিত হতে হবে। তাই বিয়ের প্রতিটি ধাপে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলা হবে।এ বিষয়ে যদি কারও ভিন্নমত বা অসুবিধা থাকে, তাহলে অনুগ্রহ করে অগ্রসর না হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে বিয়ের পর স্বামী যেখানে অবস্থান করবেন, স্ত্রীও সেখানেই থাকবেন এটি অপরিহার্য। স্বামীর দায়িত্ব থাকবে স্ত্রীকে যথাযথভাবে পর্দার মধ্যে রাখা এবং ইসলামী বিধান অনুযায়ী তার হিফাজত করা।শ্বশুরবাড়ির পরিবেশ এমন হতে হবে যেখানে পর্দার বিধান সহজভাবে পালন করা যায়। কোনো অবস্থাতেই স্ত্রীকে নন-মাহরাম পুরুষদের সামনে যেতে বাধ্য করা যাবে না বা এ বিষয়ে চাপ প্রয়োগ করা যাবে না। (বায়োডাটা পছন্দ হলে অনুরোধ থাকবে..... প্রথমেই সালাতুল ইস্তেখারা আদায় করে আল্লাহর কাছে কল্যাণ ও সঠিক সিদ্ধান্ত প্রার্থনা করার। ইস্তেখারার মাধ্যমে আল্লাহর ফয়সালার ওপর ভরসা রেখে এরপর যোগাযোগ করার অনুরোধ রইল)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ফুলতলা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8742

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10109

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6702

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2198

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9692

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #505

বয়স
27 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলতলা, খুলনা, খুলনা
খুলনা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন