Profile

বায়োডাটা নং : 7849

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৪ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ইউনিয়ন: নগদা শিমলা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: ১০ নং সেক্টর, উত্তরা, ঢাকা।
কোথায় বড় হয়েছেন? গ্রামে।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন নার্সিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম IUBAT, College of Nursing.
পাসের সন একাডেমিক পড়াশোনা শেষ হয় ২০২৩, (IUBAT তে ৪ মাসে সেমিস্টার, আমি যখন এডমিশন নিই তখন Summer semester চলে, কিন্তু পরবর্তীতে আমাদেরকে কোর্স অফার করার কথা থাকলেও ডিপার্টমেন্টাল কারণে কোর্স পাই নি এজন্য দেরি হয়। আর যেহেতু সামনে বিয়ে নিয়ে ভাবছি তাই এমএসএন/এমপিএইচ এ ভর্তি হই নি। সামনে ভর্তি হব ইনশাআল্লাহ।
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ শিক্ষক (অবসর), মাদ্রাসার শিক্ষক ছিলেন। তবে প্রথমে জয়েন করেছিলেন একটি মাধ্যমিক স্কুলে পরে সেখান থেকে মাদ্রাসাতে জয়েন করেন। শিক্ষকতাকালীন সময়ে অনেক দূর-দূরান্ত থেকে ছাত্ররা বাসায় এসে আব্বার কাছে পড়তো। তিনি সম্মানের সাথে পেশায় নিয়োজিত ছিলেন। ২০১৪ সালে অবসরে চলে যান। এছাড়াও তিনি গ্রামের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিও করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ ঘরের রাণী। তবে একসময় কঠোর পরিশ্রম করে সংসার টিকিয়ে রেখেছেন। ধান, গম, পাট, সরিষা, সবজিসহ সারাবছর সবকিছুই আবাদ করা হতো, গরু-বাছুর, হাঁস-মুরগিসহ মা সব একাই নিজহাতে সামলিয়েছেন। এখন তাকে এগুলো থেকে দূরে রাখা হয়েছে।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই মেঝো। উনি মাস্টার্স করেছেন। বিবাহিত। পেশা: ব্যবসা। উনি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করেন, দাড়ি ছেড়ে দিয়ে রেখেছেন, মাহরাম-ননমাহরাম যথাসাধ্য মান্য করেন। উনার ওয়াইফ সরকারি হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পদে আছেন। উনাদের দুই ছেলে সন্তান।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য উনি সবার বড়। বিবাহিতা। গৃহিণী। উনি প্রায় নিয়মিত তালিমে সময় দেন। ভাইয়া জব করেন, ঢাকাতে। উনাদের দুই ছেলে ও এক মেয়ে সন্তান।
চাচা মামাদের পেশা চাচা ১ জন। সংসারী ছিলেন, এখন ছেলেদের সঙ্গে থাকেন। মামা ৩ জন। সংসার করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ গ্রাম হিসেবে আমাদের পরিবারকে যথেষ্ট সম্পদশালী বলা যায়। পারিবারিক অর্থনৈতিক অবস্থা বেশ ভালো। এলাকার বাজারের মধ্যে প্রায় ৩৯ শতাংশ জায়গা রয়েছে। এই জমিতে বৃক্ষ রোপণ করে রাখা হয়েছে। তার পাশেই আরো ২৫ শতাংশ জমি রয়েছে মেইন রাস্তার সাথে। বাজারে ৪-৫ টা ঘর তুলে ভাড়া দেওয়া আছে। ভাই ব্যবসায়ী ও আমি জব করছি। তাছাড়া দোকান ভাড়া থেকে কিছু টাকা আসে। রাস্তার ধারে বেশ ভালো মানের জমি আছে। এছাড়া আবাদী জমি যথেষ্ট পরিমাণে আছে। খরচ চালানোর জন্য কিছু জমি বর্গা দেওয়া হয়েছে এবং সেখান থেকে সারাবছরের খরচ চলে যায়। বাকি জমি সব বন্ধক রাখা আছে। বাড়ি ১৫ শতাংশ জমির উপর। আমার লেখাপড়া ও ভাইয়ের ব্যবসার জন্য কিছু জমি বিক্রি করতে হয়েছিল, আব্বা সেটা করেছিলেন। বর্তমানে সবকিছু মিলিয়ে প্রায় ২০০ শতাংশ জমি রয়েছে। আমাদের সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য ও কুফু মেলানোর জন্য উপরোক্ত তথ্যগুলো দেওয়া। নিজেদের সম্পর্কে এইভাবে বলাকে অহংকারের ভয় করি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই দ্বীন পালনে সচেষ্ট। আব্বা মাদ্রাসার শিক্ষক ছিলেন। আব্বা ছোটোবেলা থেকে ধার্মিক ছিলেন এজন্য এলাকার মানুষের কাছে উনি উনার নামের সাথে "মুন্সি" নামেও পরিচিত। জেনারেল লাইনে পড়ালেখা করেও উনি সব সময় পায়জামা-পাঞ্জাবি পড়েন। শুনেছি, আমার দাদি কুরআনের শিক্ষক ছিলেন। বাড়িতে শেখাতেন। উনি না-কি ভারতের কোনো এক ধার্মিক লোকের থেকে শিখেছিলেন। মা শালীনতার সঙ্গে সংসারের কাজকর্ম করে গিয়েছেন। আর আমাদের ঘর অন্য শরিকদের থেকে আলাদা, চারিদিকে টিনের বাউন্ডারি করে বেড়া দেওয়া। ভাই নিয়মিত যাকাত আদায় করেন। এছাড়া পরিবারের সবাই দান-সদকা করে থাকেন। দ্বীন পালনে সবাই যথেষ্ট সাপোর্টিভ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটোবেলা থেকেই। নিয়মিত পড়া হয় ২০২২ এর দিক থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওযর ছাড়া কাযা হয় না। মাসে ২-৩ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি। তবে আরো শুদ্ধভাবে শেখার প্রয়োজন অনুভব করি। এজন্য অনলাইন কোর্স ফলো করছি। এবং প্রতিদিন ১-২ পাতা কুরআন পড়ার চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জানামতে বড় কোনো রোগ নাই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? ব্যক্তিগতভাবে অপছন্দ করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, (মা, মা, মা ও বাবা), অমুসলিমদের প্রতি কেমন ছিলেন হযরত মোহাম্মদ সা:, বিবাহপাঠ'সহ আরো অনেক বই।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আসিম আল হাকিম, ড. জাকির নায়েক, মুফতি মেন্ক, আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজ: আমি ছোটোবেলা থেকেই শান্ত ও চুপচাপ স্বভাবের। পরিষ্কার-পরিচ্ছন্ন, সবকিছু গুছিয়ে রাখা, পাঙ্কচুয়াল, সময়ের কাজ সময়ে করি। পরিশ্রমী, সব সময় সৎ থাকার চেষ্টা করি। নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল আলহামদুলিল্লাহ। ছোটোবেলা থেকে হাঁস-মুরগি, কবুতর পালন করে ছাগল তারপর গরু পর্যন্ত কিনে পালন করতাম। এরপর উত্তরা চলে আসার আগে সবগুলো বিক্রি করে বাজারে ছোট্ট একটা ঘর তুলে ভাড়া দিয়ে আসছিলাম যাতে ছাত্রাবস্থায় আব্বা-মা'র জন্য কিছু একটা করতে পেরেছি বলে স্বস্তি পাই যেহেতু অলরেডি তাঁরা বার্ধক্যে পৌঁছেছেন। করোনার সময় লকডাউনে অনলাইন ক্লাস চলাকালীন সময়ে ৬০ টি হাঁস, ৪০ টি দেশি মুরগীর বাচ্চা নিয়ে ফার্মও করেছিলাম এবং দুইটি ছাগলও ছিল। পরে ঢাকা ব্যাক আসার আগে সবগুলো বিক্রি করে কিছু আসবাবপত্র ও ঘর মেরামতের কাজ করেছিলাম। এলাকায় আমাদের পরিবারের বিশেষ করে আমাদের দুই ভাইয়ের যথেষ্ট সম্মান আছে। আমাদের আব্বা-মা আমাদেরকে নিয়ে গর্ববোধ করেন। আত্মসমালোচনা ও দোষ: আমাদের প্রত্যেকের মাঝে কিছু না কিছু ঘাটতি থাকে। যে বলবে তার কোনো খারাপ দিক নাই, বুঝে নিবেন সে মিথ্যা বলছে। ১. আমি আজকালকার ছেলেদের মতো ওভারস্মার্ট নই। ২. সাধাসিধা জীবনযাপন করি। ৩. মানুষের সাথে সহজে মিশতে পারি না। শখ: ছোটোবেলা থেকেই বই পড়ার খুব শখ। ছাত্রাবস্থায় সাহিত্যের বইয়ের প্রতি ঝোক ছিল। এখন অবশ্য খুব ভালো রিভিউ না পেলে সাহিত্যের বই পড়া হয় না, ইসলামিক বই'ই বেশি পড়া হয়। ইচ্ছা আছে একটা পারিবারিক লাইব্রেরি করার। কাউকে কোনো কিছু উপহার দিতে গেলে আগে বইয়ের কথা চিন্তা করি। বাগান করতে ভালোবাসি। ছোটোদের ও প্রকৃতির সাথে সময় কাটাতে ভালো লাগে। স্বেচ্ছায় ৩ বার রক্ত দিয়েছি। অপছন্দ: ১. আমি কখনো কোনো রিলেশন করি নি। আমি চাই না আমার স্ত্রীরও কোনো ধরনের অবৈধ সম্পর্ক থাকুক। ২. ফুটবল, ক্রিকেট, তাস, এগুলার প্রতি বিন্দুমাত্র আগ্রহ নাই। ৩. কোনোদিন কোনো ধরনের মাদক সেবন করি নি, এমনকি বিড়ি-সিগারেটও না। আমার ভাইও করেন না। ৪. অতিরিক্ত রাগ, অহংকার, অভিমান অপছন্দ করি। স্বপ্ন: ইচ্ছা আছে হাফেজ হওয়ার। এক্ষেত্রে জীবনসঙ্গিনীর সাহায্য একান্ত কাম্য। এবং যুবক বয়সেই স্বপরিবারে হজ করার স্বপ্ন। বেকার ও অভাবী ছাত্র-ছাত্রীদের কর্মসংস্হানের কোনো উপায় করে দেওয়ার স্বপ্ন দীর্ঘদিনের জন্য। অসহায়, এতিমের পাশে দাঁড়াতে চাই। তাদের দায়িত্ব নিতে চাই। ইচ্ছা আছে, এমএসএন করে কোনো প্রতিষ্ঠানে শিক্ষকতা করা ও পাশাপাশি ছোটোখাটো ব্যবসায় জড়িত হওয়া। উত্তমটা আল্লাহ জানেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? প্যান্ট, শার্ট, টি-শার্ট, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। ২০২৩ সাল থেকে রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। খুব প্রয়োজন না হলে কখনো নিজ থেকে কথা বলি না, অফিসিয়াল কাজেও এড়িয়ে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। তবে সময় পেলে সাইন্টিফিক ও হিস্টোরিক্যাল ভিডিওগুলো দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না৷ তবে বাজারের মধ্যে আমাদের জায়গায় একটি অস্থায়ী আধাপাকা মসজিদ করার অনুমতি দেওয়া হয়েছে। সকল মুসুল্লি ওয়াক্তের নামাজগুলো এই মসজিদে পড়েন।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ একটি নিউরো হাসপাতালে শিক্ষক (থেরাপিস্ট) হিসেবে আছি। সাইকোলজি ডিপার্টমেন্টে। উত্তরাতে। ভার্সিটি থাকাকালীন সময় থেকে দুইটা টিউশনি করছি, জবের পাশাপাশি এখনো কন্টিনিউ করছি। সম্প্রতি সরকারিসহ বিভিন্ন সার্কুলার চলছে সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি ব্যবসাতে জড়ানোর ইচ্ছা আছে যাতে জীবনসঙ্গিনীকে বাইরে গিয়ে কাজ না করার ইচ্ছে জাগে। বাকিটা আল্লাহ মালুম। জি, আমার উপার্জন হালাল।
মাসিক আয় আলহামদুলিল্লাহ, আমি ও আমার পরিবার সন্তুষ্ট। শুক্রবার, শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি। অত্যধিক চাহিদাসম্পন্ন পাত্রী যাদের পাত্রের ইনকামের অঙ্ক অনেক বেশি হতে হবে এরকম হলে তাদের যোগাযোগ না করার অনুরোধ রইল।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? অপূর্ণ থাকলে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় কমপ্লিট করতে পারে। নচেৎ নয়। দ্বীনি শিক্ষা গ্রহণে অনলাইনে করতে চাইলে পূর্ণ সাপোর্ট থাকবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? মুমিন নারীর ক্যারিয়ার তার ঘরে। ঘরে বসে বা অনলাইনে কিছু করতে চাইলে করতে পারে। এক্ষেত্রে আমার পূর্ণ সাপোর্ট থাকবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার কাছে। তবে অবশ্যই আব্বা-মা আমার সঙ্গে থাকবেন। এবং সারাজীবন আব্বা-মা আমার কাছেই থাকবেন। এ নিয়ে যাদের আপত্তি থাকবে তারা দয়া করে যোগাযোগ করবেন না।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদমই না। আমার বড় ভাইও বিয়ের সময় কোনো যৌতুক নেন নি৷ হয়তো আমাদের এলাকার মধ্যে এটাই প্রথম যে, কেউ বিয়ের সময় যৌতুক নেয় নি। এবং হয়তো আমিই প্রথম হব যে বিয়ের আগে দাড়ি রেখেছে ও মহোরানা পরিশোধ করে বিয়ে করবে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এক জোড়া বিশ্বস্ত হাতের আশায়। দ্বীনকে পরিপূর্ণ, চরিত্রকে হেফাজত ও মানসিক শান্তির জন্য। পরিবারকে বড় করা ও সন্তানদেরকে সঠিক ভাবে মানুষ করে জান্নাতে নিজেদের ঘর তৈরি করার জন্য। আরিফ আজাদের এক লেখায় পড়েছিলাম, যেখানে বেহেশতের মধ্যে আল্লাহর এত এত নিয়ামত থাকা স্বত্বেও আদম আ: একজন সঙ্গিনীর অভাববোধ করেছেন সেখানে একজন সৎ জীবনসঙ্গিনীর গুরুত্ব কতটা ঊর্ধ্বে!
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'২ থেকে আমার সমমান হলেও হবে।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অন্তত এইচএসসি পাশ, অনার্স চলমান অথবা এসএসসি হলেও চলবে যদি তার মধ্যে ম্যাচিউরিটি থাকে।
জেলা টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলো।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, বেকার, হালাল চাকুরীজীবি হলেও সমস্যা নাই। তবে বিয়ের পর সংসারে পুরোপুরি মনোনিবেশ করতে হবে। দু'জনে একসঙ্গে সংসার করব ইনশাআল্লাহ।
অর্থনৈতিক অবস্থা কুফু মিলিয়ে, পাত্রী নিজে মিতব্যয়ী হলে এবং আমাদের সাথে খাপ খাওয়াতে পারবে এমন যেকোনো অর্থনৈতিক অবস্থা গ্রহণ করা হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আপনি আমার চিন্তা-ভাবনা সম্পর্কে জেনেছেন, তাই আমার মতো মেন্টালিটি হলে ভালো হয়। আর যিনি প্রকৃতপক্ষে দ্বীনদার, যিনি সর্বাবস্থায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেছেন, সবকিছুতে আল্লাহর বিধানকে মেনে চলেন। এমন কেউ যদি থাকেন যিনি দ্বীন পালন করার চেষ্টা করছেন কিন্তু সহযোগী পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি আমাকে সহযোগী বন্ধু হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আর আগে থেকেই দ্বীনদার হলে বা ইসলামের পরিপূর্ণ বুঝ ধারণ করে থাকলে আমি আপনার সঙ্গে জান্নাতের সঙ্গী হতে চাই। তিনি আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য একজন আদর্শ মা হবেন। আমার মায়ের একজন ভালো বন্ধু হবেন। ভালো রান্না জানতে হবে অথবা শিখে নিতে হবে। এক্ষেত্রে সে আমার মা'র হেল্প নিতে পারে, আমি বেশ ভোজনরসিক। শিশু ও বয়স্কদের ভালোবাসে এমন মানুষ আমি অধিক পছন্দ করি। যারা ছোটোবেলায় নিজের ভাইবোনের যত্ন নিয়েছেন, বড় করেছেন, বয়স্ক দাদা-দাদীর যত্ন নিয়েছেন, বাবা-মা'র যত্ন নিয়েছেন এমন কেউ হলে আলহামদুলিল্লাহ। দ্বীনদার, মাহরাম-ননমাহরাম মেইনটেইন করেন, মিতব্যয়ী, অল্পে তুষ্ট, আখলাক সুন্দর, স্বামী ও স্বামীর পরিবারের প্রতি যত্নশীল হবেন, বিচক্ষণ, দায়িত্বশীল আচরণ। সর্বোপরি যিনি কুরআন ও সুন্নাহ পরিপূর্ণভাবে মেনে চলেন। আসলে এ রকম ফেরেশতার মতো মানুষ তো পাওয়া যায় না, সবারই কিছু না কিছু লিমিটেশন থাকে, তবে নিজের ভুল বা ত্রুটি বুঝতে পেরে সংশোধন করার মনমানসিকতা থাকা জরুরি। আর হ্যাঁ, ইনশাআল্লাহ উনি প্রথমে আল্লাহ ও তারপরে আমার কাছে আমানত। তাকে সারাজীবন আগলে রাখার জন্য যা প্রয়োজন তাই করার চেষ্টা করব। মসজিদে সম্পূর্ণ সুন্নাহ মেনে বিয়ে হবে। সামর্থ্য অনুযায়ী মহোরানা পরিশোধ করব ইনশাআল্লাহ। পাত্রীপক্ষকে কোনোরূপ এক্সট্রা কোনো খরচ করতে দিব না, সকল বিষয়ে কোনোরূপ চাপ প্রয়োগ করা হবে না। বিয়ের পর পাত্রের বাড়িতে পাত্রীপক্ষের জন্য ওয়ালিমা হবে ইনশাআল্লাহ। হয়তো আপনার সাথে আমার বায়োডাটার ২-১ টি বিষয়ে অমিল থাকতে পারে, অমিল থাকাটা অস্বাভাবিক কিছু না। এ বিষয়ে আলোচনা করে এগিয়ে যাওয়া যেতে পারে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গোপালপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8725

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9975

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1394

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1150

বয়স
24 বছর
উচ্চতা
৫′
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11021

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গোপালপুর, টাঙ্গাইল, ঢাকা
টাঙ্গাইল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন